| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মার্ক অনুপম মল্লিক
কেউ পরিবর্তন এনে দেবে না,থালায় সাজিয়ে দেবে না, আমাদেরকেই ছিনিয়ে আনতে হবে...আর বেশি দেরী নেই।
ইভেন্টে যোগ দিতেঃ Click This Link
অফিস থেকে ফিরতেছি,বাসে উঠব,ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে। হঠাৎ দেখলাম একটা ১২-১৪ বছরের টোকাই রাস্তার পাশে এক কাপড়ের তৈরী মানুষের ডামির গায়ে মনের আনন্দে ঘুসি লাথি মারছে। সবার আগ্রহ দেখে আমিও ঘটনা দেখতে গেলাম, ইতিমধ্যে আরো কয়েকটা ৫-১০ বছরের পিচ্চি এসে ছেড়া স্যান্ডেল খুলে ডামির গায়ে মারছে। ব্যাপার যা বুঝলাম তা হলো টাঙ্গাইলে নবম শ্রেণীর ছাত্রীকে রেপ করার শাস্তি দাবিতে দোষীর ডামি সাজিয়ে ফাসিতে ঝুলানো হয়েছে,সেখানেই ওরা থুথু মারছে......(খবর>) “ঢাকা ক্যান্টনমেন্টের শহীদ আনোয়ার গার্লস কলেজের ইংরেজী শিক্ষক তারক চন্দ্র মন্ডলের বাসায় প্রাইভেট পড়তে গেলে ১৪ জানুয়ারী রেপড হয় এসএসসি পরীক্ষার্থী ছাত্রী। স্কুলের ভিপি তাহমিনা শামসীকে ঘটনা জানানো হলে তাকে ও পরিবারকে শাসানো হয়।“
Click This Link
......আমাদের পায়ে কি জুতো নেই? নাকি এতো ব্যস্ত যে আমাদের কিছু যায় আসে না? আসুন তথাকথিত অশিক্ষিত ওই টোকাইগুলোর কাছ প্রতিবাদ শিখি। আর কতদিন চুপ থাকব? এক কাজ করলে কেমন হয়, এখন থেকে এই রকমের ঘটনা ঘটলে অনলাইন কমিউনিটির সক্রিয় ভূমিকা দিয়ে দোষীর শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত থামব না। বাংলাদেশে একটা রাজনীতি নিরপেক্ষ সচেতনতামূলক গণআন্দোলন শুরু হোক। আমাদের জেনারেশন কে পচে যেতে দেব না, কাউকে নষ্ট করতে দেব না,Enough is enough.
ধর্ষক তারক চন্দ্র এন্ড গং এর উদ্দেশ্যে জুতা উত্তোলন এবং থুতু নিক্ষেপ(১ ফেব্রুয়ারী, শুক্রবার 8 am-2 pm)
২|
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১২
মার্ক অনুপম মল্লিক বলেছেন: ঠিক বলছেন
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
পাইলট ভয়েচ বলেছেন: ঝাড়ু মারা ও রাখা দরকার