| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিসর্গের মায়ার টানে-
হাকালুকির ভরা যৌবনে
আমরা ক'জন মেতেছিলাম সেদিন
প্রাণরস আর সুরে-গানে গানে ।
দুরন্ত কিশোর বাবু ও তার সহযোগী মাঝি
কথায় কিংবা কৌশলে ছিল বড় পাজি
আমরা ঘুরবো নৌকায়...
এক কথাতেই হয়ে যায় রাজি ।
ইন্জিনের দড়ি টেনে
হাল ধরে একজন তার-
পলাশের কন্ঠে নীল দরিয়ার টান
যেনো সফেদ সমুদ্র আর হাওর, দুই একাকার ।
উচ্ছাসে হাসানের বেসুরো সামাল
জুলহাস-বাবর দেয় লয়ের তালি
সংগেতে বোম্বের চিপ্ স মোটে
প্যাকেট চার খালি ।
দূর থেকে আবিস্কার চর এক অদূরে
ওখানেই সবজন কলম্বাস যেনো-
নেমে পড়ি, হইচই কত!
চর দখলের মতো, খুটি দেই কলমিতে জোরে ।
ছাগল ডজনখানেক ছোটবড় মিলে
আনন্দ-ভ্রমণকে দ্বিগুণ করে
রাখাল বালকের মতো
ক্ষণিক সংগি ছিল বলে...!
অবশেষে চোখ পড়ে
রাজহাসের ডানা ঝাপটা দলে
আবারও ছূটে যাই
জলসুখ উচ্ছাসে, চোখ টলমলে ।
খোপে খোপে টিলা
অপরূপ নিসর্গের কী অপরূপ লীলা!
নৌকাবাইচের শতহাতি প্রায়
নৌকা একখানি,
দুদিন পরেই খেলতে যাবে
হয় জানাজানি ।
তারই পাশে জড়ো হয়
শিশু শতাধিক
পুস্টির অভাব ছাপিয়ে যারা
সমবেত হয়েছিল আমাদের চারদিক ।
এমন দেশের সুজলা শ্যামলা
নিসর্গের পাশে
দু:খ শত, কস্ট হাজার
উকি দিয়ে হাসে ।
২|
২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫৩
ম িন রু ল ইসলাম বলেছেন: ধন্যবাদ!
৩|
২৬ শে আগস্ট, ২০১৪ রাত ২:৪৪
বাংলার পাই বলেছেন: খোপে খোপে টিলা
অপরূপ নিসর্গের কী অপরূপ লীলা!
নৌকাবাইচের শতহাতি প্রায়
নৌকা একখানি,
দুদিন পরেই খেলতে যাবে
হয় জানাজানি ।
তারই পাশে জড়ো হয়
শিশু শতাধিক
পুস্টির অভাব ছাপিয়ে যারা
সমবেত হয়েছিল আমাদের চারদিক ।
এমন দেশের সুজলা শ্যামলা
নিসর্গের পাশে
দু:খ শত, কস্ট হাজার
উকি দিয়ে হাসে । --------------------অনেক অনেক ভালো লাগা জানিয়ে গেলাম। সত্যি আমাদের এই দুখি দেশটা কত যে সুন্দর তা ভাষায় প্রকাশ করা যাবে না।
৪|
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনি কি জানেন, গত তিন মাস যাবত ব্যাক্তিগত উদ্যোগে আমি একটা মাসিক ভ্রমণ সংকলন করছি। SOMEWHEREINBLOG'S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী -আগস্ট ২০১৪ (ভ্রমণ সংকলন -আগস্ট ২০১৪) 'তে আপনার এই লেখাটি সেরা তালিকায় স্থান পেয়েছে। আপনি চাইলে পোস্টটি দেখে আসতে পারেন।
বিঃদ্রঃ এটা কোন পোস্ট পাবলিসিটি বা মার্কেটিং নয়, সহ-ব্লগার এবং পোস্টদাতা হিসেবে দায়বদ্ধতা।
৫|
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:১৭
ম িন রু ল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুব মিষ্টি একটি কবিতা । ভীষণ ভাল লাগলো