| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুবি কেনো ঢাকায় এলো
রুবি কেনো ঢাকায়
রুবি কেনো কস্ট পাবে
কস্টের চাকায় ?!
রুবি কেনো পরিত্যক্তা
নির্যাতিতা হবে
রুবিরা কি চিরদিন
এমনই সে রবে ?!
পুরুষ প্যাডেলে যার
জীবন হায় হায়
সেই রুবি রিক্সা চালায়
ঢাকায় ঢাকায় !
রুটি সংগ্রামে রুবি
গার্মেন্টে সে যায়
তারপরে ইনফরমেশন
পুলিশে পাঠায় !
তারপরে সখি হয়
নায়িকার সাথে
তবুও চলে না পেট
মাছে আর ভাতে !
জীবন সংগ্রামে রুবি
বাচতে সে চায়
জীবন সংগ্রামে রুবি
জয়ী হতে চায় !
অবশেষে রিক্সার প্যাডেলে চড়ে
রুবি যখন সমাজের চিত্র পড়ে
রুবিদের হিসাবটা কি ওঠে পৌর খাতায় ?!
রুবিদের হিসাবটা কি আছে মানবতায় ?!
(এই গানটি রেপ সং স্টাইলে হবে । লেখাটি প্রায় ১৫ বছর বা তার কাছাকাছি সময়ে লেখা । তথ্য সূত্র : সংবাদ মাধ্যম । )
©somewhere in net ltd.