নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যখন যেখানে যেমন। সবার মাঝে সবসময়।

ম িন রু ল ইসলাম

কবিতা লিখি। কবিতা পড়ি। সংস্কৃতিকর্মী।

ম িন রু ল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

সাপের ভয় !?

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২৯

কিভাবে ঘুম আসে বলো?

আজ সন্ধ্যায় বেড রুমে একটি দুধরাজ সাপ ঢুকেছিল।

সাপ আতঙ্কে কেটেছিল সারাটা সন্ধ্যা । এখনো ভয় পিছূ ছাড়েনি...!



ভয় দূর করতে লাঠি সোটা নিয়ে শুভাকাংখি সায়মন সহ আরো চার পাচ জন এগিয়ে আসেন সে সময় । সাপ মারা বারণ । বড় ভাইয়ের উপদেশ। সাপ নাকি পৃথিবীর ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা পালন করছে । অবশেষে রাজার পদক্ষেপে একজন সাপুড়ের আগমন ঘটে ।



সাপুড়ের হাত থেকে সাপটি ফসকে গেলে সেকি দৌড়...! দৌড়ে আত্নরক্ষা করতে গিয়ে রাজা সায়মন বেশ খানিকটা আঘাত প্রাপ্ত হয়েছে । এদিক সেদিক ছূটোছুটির পর কেউ বলছেন সাপ এদিকে গেছে, কেউ বলছেন সাপ ওদিকে গেছে ।



অত:পর সাপটিকে যথাস্থানেই আবিস্কার করলো সাপুড়ে । হাত দিয়ে টেনে বের করলো । আমিও হাত দিয়ে সাপটিকে স্পর্শ করলাম । কই সাপ তো আমাকে কিচ্ছূ করেনি !



সাপুড়ে সেলিম একজন সৌখিন সাপুড়ে । ইতিপূর্বে সে কিং কোবরা ধরে ফরেস্ট কে দিয়েছিল । দুধরাজ সাপটিকে সে কি করবে জানতে চাইলে সে জানালো, সাপটিকে সে পাহাড়ে ছেড়ে দিবে ।



আসুন, আমরা আর সাপ মারবো না, এই বিষয়ে সচেতনতা গড়ে তুলি ।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪

হেডস্যার বলেছেন:
সাপ এমন এক প্রানী যারে বিশ্বাস করা যায় না।
ওরে যতই আদর যত্ন করেন সুযোগ পাইলে কামড় দিবেই।

সাধে কি আর বলেঃ
"দুধ কলা দিয়ে কাল সাপ পুষছি"

শুনছি সাপ হত্যা না করে ছেড়ে দেয়া নাকি গুনাহ !!

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৮

ম িন রু ল ইসলাম বলেছেন: গুনাহ করেই তো ধরিত্রীতে আমাদের আগমন! আরো একটু গুনাহ যোগ করে পৃথিবীর আয়ূটা না হয় সবে মিলে বাড়াই । কি বলেন?!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.