নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যখন যেখানে যেমন। সবার মাঝে সবসময়।

ম িন রু ল ইসলাম

কবিতা লিখি। কবিতা পড়ি। সংস্কৃতিকর্মী।

ম িন রু ল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

নদী যাচ্ছে, তুমিও যাও...

০২ রা মে, ২০১৫ রাত ১২:০৯

সময় যাচ্ছে যাক, এখনোতো রয়েছে
অন্ধকারে বোনা প্রিজমের চোখ
রয়েছে হাজারো পৃষঠার মুদ্রিত মানবিক রাত
এখনোতো রয়েছে সন্ধ্্যার ঘরঢাকা
সোনালি খাম চিঠি......
পাখিরা গাছে গাছে যাবার আগে
এখনও করেনি তমশার মিছিল

সময় যাচ্ছে যাক.....
সকাল দুপুরের কাছে করছে হাতবদল, করুক!
নদী গন্তব্যের আগে যাচ্ছে
কাঙ্গাল মৃত্তিকার ক্ষূধায় মিশে, সেও যাক.....
আকাশের নীলে মেঘেরা খেলছে লূকোচুরি!

সময় যাচ্ছে নদীও যাচ্ছে
যেখানে খুশি তারা যাক্......
তুমিও যাও
আমি মেঘের শয্যা শেষে
বৃষটির ঘ্্রাণ নিয়ে তবেই ফিরবো সন্ধ্যার বাড়ি ।

সময় যাচ্ছে যাক
তুমিও যাচ্ছো যাও
পাখির সাথে আমাকে চেয়োনা তমশার উতসবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.