নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রিয় যত সত্যগুলোই বড্ডোবেশী প্রিয় লাগে...

বুয়েটি পোলা

বাঁচার মতো বাঁচতে চাই...

বুয়েটি পোলা › বিস্তারিত পোস্টঃ

শাহবাগের আন্দোলন কাদের - ব্লগার, সাধারণ মানুষ নাকি ছাত্রনেতাদের?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৯

মূলত ব্লগারদের আহবানে আন্দোলনের সূচনা ঘটলেও সময়ের সাথে সাথে এই আন্দোলনের যেমন বিস্তৃতি হয়েছে, তেমনি যোগ হয়েছে নানামতের মানুষ, নানান সংগঠন। এসেছে সাধারণ মানুষের মতামত, দাবি; এসেছে রাজনৈতিক, সাংস্কৃতিক ছাত্রসংগঠনগুলোর মতামত।



কিন্তু আন্দোলনের যতই দিন গড়িয়েছে, ততই এই প্রশ্ন ডানা মেলেছে যে, এই আন্দোলন কারা চালাচ্ছে? মাঠের রাজনীতির অভিজ্ঞতাহীন ব্লগাররা নাকি তাদের আশেপাশে ঘিরে থাকা ছাত্রলীগ আর বামসংগঠনগুলোর নেতারা। মূলত একটি দাবিকে সামনে নিয়ে আন্দোলনের শুরু হলেও প্রতিনিয়ত নতুন নতুন দাবির সংযোজন এই প্রশ্নের পালে হাওয়া জুগিয়েছে। স্লোগানমঞ্চ থেকে দু-একটি দলীয় স্লোগানও উচ্চারিত হতে শোনা গেছে সময়ে সময়ে।



আবার একদিকে ক্ষমতাসীনদলের কয়েকজন নেতা সমাবেশস্থলে অপদস্থ হওয়া সত্ত্বেও আন্দোলনকারীদের ব্যাপারে যথেষ্ট সহানুভূতিশীল আচরণ করেছে মহাজোট সরকার। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতেও সচেষ্ট আছে আইনশৃংখলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী।



এমতাবস্থায়, সারা দেশের জনসমর্থন নিয়ে যেই আন্দোলন রূপ নিয়েছে বিশাল এক মহীরূহে, সেই আন্দোলন থেকে একের পর এক নখদন্তহীন আলটিমেটাম আর কর্মসূচি ঘোষণা হতাশ করছে মানুষকে। একদিকে একের পর এক সহযোদ্ধা মারা যাচ্ছে আর অন্যদিকে আন্দোলনের নীতিনির্ধারকেরা আন্দোলন পরিচালনা করছেন নিরাবেগ, নিষ্কম্প সন্ন্যাসীর মত। কিন্তু ভুলে গেলে চলবে না, আবেগ থেকেই জন্ম এই ঐতিহাসিক আন্দোলনের।



এদিকে সম্প্রতি নাস্তিকতার ইস্যুতে প্রশ্নের মুখে ফেলা হয়েছে, সমাবেশের আহবানকারী ব্লগারদের উপস্থিতিকেই। সেই সাথে কৃতিত্বদখলের লড়াই তো চলছেই।



সার্বিকভাবে তাই প্রশ্ন উঠছে, শাহবাগের আন্দোলন কাদের - ব্লগার, সাধারণ মানুষ নাকি ছাত্রনেতাদের?

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১১

দায়িত্ববান নাগরিক বলেছেন: আন্দোলন সাধারন মানুষের। জামাত শিবির টার্গেট করছে ব্লগারদের কারন ব্লগাররা নেতৃত্ব দিচ্ছে। নেতৃত্ব কাউকে না কাউকে দিতেই হত। আর শিবির বাদে সব ধরনের ছাত্র সংগঠন স্বাগতম, তবে নেতৃত্ব দিতে বা রাজনৈতিক বক্তৃতা দিতে পারবে না। ছাত্রদলও স্বাগতম।

আমার মনে হয় সাথে থাকুন, বিশ্বাস রাখুন, সাজেশন দিন, আন্দোলন সফল হবে।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
১ নাম্বার কমেন্টে +

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৯

মো: তৌহিদ বলেছেন: @ দায়িত্ববান নাগরিক সহমত

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৪

আগনত্তুক বলেছেন: শাহাবাগ কন্ট্রোল রুমের রিমোট ছাপাতিলিগ এর কাইলা নাজমুল এর হাতে আছে। রিমুট কইরা নেন আন্দোলন ১০০% সফল হবে। চিকন চালের বিরানি আর ওয়াসার ঠাণ্ডা পানি খাইয়ে সরকারি সহযোগিতাই কোন আন্দোলনই পৃথিবীতে সফল হয়নি। ইমরানের কলিজাই যদি জোর থাকে তবে দাবি আদাই না হওয়া পর্যন্ত পার্লামেন্ট ঘেরাও করার ডাক দে। আওামিলিগের কাছে ২৫০ এর অধিক আসন আছে, নিয়ত সাচ্ছা থাকলে ৫ মিনিটে জামাত শিবির নিষিদ্ধ করতে পারে। জামাত শিবির নিষিদ্ধ করলে আওামিলিগ আগামি নির্বাচনে জনগণের সামনে আর নতুন কি মুলা ঝুলাবে এই কথা পাগলও বুঝে.।.।.।.।।।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৬

খোলােমলা বলেছেন: যদি আসলেই আন্দোলন এখন আমাদের ব্লগারদের হাতে থাকে তবে সরকারের বিরুদ্ধে একটা দাবী লাগিয়ে দেখাক।হাহ!

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪২

সুইট টর্চার বলেছেন: ব্লগারের ও রকম ফের আছে এরা সবাই সরকারী দলের ব্লগার। সুতরাং ঘুরে ফিরে একই কথা মুলত এটা সরকারী সমাবেশ এবং সরকারই নিয়ন্ত্রন করছে।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৮

হাবিব০৪২০০২ বলেছেন: আগনত্তুক বলেছেন: ইমরানের কলিজাই যদি জোর থাকে তবে দাবি আদাই না হওয়া পর্যন্ত পার্লামেন্ট ঘেরাও করার ডাক দে। আওামিলিগের কাছে ২৫০ এর অধিক আসন আছে, নিয়ত সাচ্ছা থাকলে ৫ মিনিটে জামাত শিবির নিষিদ্ধ করতে পারে।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১

চলতি নিয়ম বলেছেন: এতদিনেও যারা বুঝতে পারেনি কাদের, তাহলে তাদের আর বুঝে দরকার নেই।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১

আহলান বলেছেন: আমিও বুঝি না সবাই কি ভু** নাকি? যেখানে বাচ্চুকে সরকার ফাসির আদেশ দিতে পারে সেখানে আরো বড় অপরাধী কাদেরকে ফাসি দিতে আইন এডিট করা লাগে, কেন? একারনেই তো সরাকারকে প্রশ্ন বিদ্ধ করা যায়। এই প্রশ্নটা কেউ কেন করছে না আলীগকে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.