| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশে এখন দুটি পক্ষ। এক পক্ষ যুদ্ধাপরাধীদের বিচার চায়, অন্যপক্ষ চায় না। একপক্ষ সরকারে, অন্যপক্ষ বিরোধীদলে। কিন্তু স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার ৪২ বছরে এসেও আমরা কি আশা করতে পারি না, এমন একটি সংসদ যার সরকারী এবং বিরোধী দল উভয়পক্ষই হবে স্বাধীনতার স্বপক্ষের? উভয়পক্ষই একমত হবে রাজাকারবিরোধী ইস্যুতে, দেশের শান্তি, সমৃদ্ধির ইস্যুতে?
আজকের সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে খালেদা জিয়া বিএনপি ও তার অবস্থান পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন। সারাদেশকে জানিয়ে দিলেন, যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত-শিবির ও তার নেতাদের পাশে আছেন তারা। অর্থাৎ তারা বেছে নিয়েছেন স্বাধীনতার বিরোধীদের পক্ষ।এমতাবস্থায় নিষিদ্ধ হওয়ার পরে হয়তো বিএনপিই হবে জামাতের নতুন আশ্রয়। অন্যদিকে আওয়ামীলীগ মুক্তিপক্ষের স্বপক্ষের শক্তি হিসেবে সুদৃঢ় অবস্থানে থাকলেও সুস্থ গণতন্ত্রের স্বার্থে সেটা দীর্ঘমেয়াদে গ্রহণযোগ্য হতে পারে না।
প্রয়োজন মুক্তিযুদ্ধের স্বপক্ষে আরো একটি শক্তির উত্থানের। এটাই এখন সময়ের দাবী, গণতন্ত্রের দাবী।
জয় বাংলা, জয় জনতা, জয় তারুণ্য
০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:১৫
বুয়েটি পোলা বলেছেন: দুঃখিত, আপনাকে সম্ভবত বুঝাতে পারি নি। বিএনপি অলরেডি ডেড।
এখানে আওয়ামী লীগকে ট্যাকল দিতে মুক্তিযুদ্ধের স্বপক্ষে নতুন একটি শক্তির প্রয়োজনীয়তা নিয়ে বলতে চেয়েছি।
২|
০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:০৩
রিওমারে বলেছেন: বাংলাদেশে একজন পাগলা টাইপ সেনা শাসক দরকার ২০ বছর মেয়াদের জন্য।। পাবলিক রাজনীতির নাম মুখে আনলে পিডাইয়া পাছার ছাল তুলে দেবে আর রাজনীতি বিদদের মিলিটারীর হেলিকপ্টারে তুলে বঙ্গোপসাগরের ৫০০ কিলোমিটার দূরত্বে নিক্ষেপ করবে।। অশিক্ষিত জনগোষ্ঠীর মাঝে গনতন্ত্র অর্থহীন।।
০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:১৬
বুয়েটি পোলা বলেছেন: গণতন্ত্রের নানান দোষ থাকা সত্ত্বেও স্বৈরাচার সমর্থন করতে পারছি না।
৩|
০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:০৪
ক্লান্তিহীন পথচারী বলেছেন: তা তো প্রয়োজনই। কিন্তু সে শক্তি আসবে কোথায় থেকে?
০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:১৮
বুয়েটি পোলা বলেছেন: এখনো জানি না। তবু আশাবাদী জনগণের আশা আকাংখার প্রতিফলন ঘটাতে নতুন শক্তি উঠে আসবে।
৪|
০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:৪৫
সাউন্ডবক্স বলেছেন: সেটা অবশ্যই ইমরান না
০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৩৬
বুয়েটি পোলা বলেছেন: ইমরানের কথা কেন আসতেছে? ইমরান যেটা করতেছে, আপাতত সেটাতেই থাক।
৫|
০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:৪৬
কাজী মামুনহোসেন বলেছেন: এই দাবী আরও দশ বছরের পুরনো কিন্তু দুঃখজনক হলেও সত্যি এদেশে অদুর ভবিষ্যতে নতুন শক্তি উথানের কোন সম্ভাবনাই নেই
০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৩৭
বুয়েটি পোলা বলেছেন: জনগণের সদিচ্ছাই বড় ব্যাপার।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৩ রাত ২:২৬
ঘর জামাই বলেছেন: নতুন শক্তি হিসাবে বিএনপি’ই যথেষ্ট ।