| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুম, গত কয়েকদিন কিংবা তারও আগ থেকেই বুয়েট নিয়ে সোস্যাল মিডিয়া, ব্লগ, নিউজ মিডিয়া ইত্যাদি মাধ্যমগুলোতে আপাতভাবে এই ধারণাই প্রতিষ্ঠার চেষ্টা চলছে। সাম্প্রতিককালে বুয়েটের হলে হেফাজতে ইসলামের সমাবেশে খাবার পাঠানো ও তার প্রতিবাদের ফলশ্রুতিতে বুয়েট ছাত্র আরিফ রায়হান দীপের উপর হামলায় সেই চেষ্টা আগের চেয়ে বেড়েছে।
অন্যদিকে অন্তঃপ্রাণ বুয়েটিয়ানরা তাদের বুয়েটানুভূতিতে আঘাতপ্রাপ্ত হয়ে সমানে এর প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। জাতীয় ক্ষেত্রে বুয়েটের নানা অবদানের কথা তুলে ধরছে। কিন্তু তাতে করেও ছাগু বিষয়ক অভিযোগের থেকে মুক্তি মিলছে কি?
যে প্রতিষ্ঠানের সাবেক ছাত্র মাহমুদুর রহমান, পিয়াস করীম; যে প্রতিষ্ঠান থেকে জঙ্গি-হিযবুত ধরা পড়ে, যে প্রতিষ্ঠানে শিবিরকেও একজন বুয়েটিয়ান হিসেবে সহমর্মিতা দেখানো হয়, দেশজুড়ে জামাত-শিবির হটাও আন্দোলন চলাকালীন সময়ে ইবনে সিনার সাথে চুক্তি হয়, একের পর এক গ্রেফতারকৃত জামাত-শিবির সদস্য প্রসাশনের সুপারিশে ছাড়া পায় এবং এত কিছুর পরেও যদি সে প্রতিষ্ঠানের ছাত্ররা প্রতিবাদ না করে বা প্রতিবাদ করেও এইসব কর্মকাণ্ড বন্ধ করতে না পারে, সেই প্রতিষ্ঠানটিকে ছাগু অধ্যুষিত বা ছাগু তৈরির কারখানা বলা হবে নাই বা কেন? এতকিছুর পরেও সেই প্রতিষ্ঠানে কিছু হয় নি অবস্থা কি ছাগুদের পক্ষেই নিরব সম্মতি দেয় না?
জাগো বুয়েটিয়ান, জাগো বাহে কুনঠে সবে....
১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৩
বুয়েটি পোলা বলেছেন: হুম। এইডা বহুত ছেনছেনাইন্না অনুভূতি। ছাগুর বিরুদ্ধে মাঠে নামবে না, কিন্তু কেউ ছাগুর কারখানা কইলেই তেলেবেগুনে জ্বইলা উঠবে।
২|
১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫০
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: বুয়েটের রাজমিস্ত্রিরা সমাজ বিজ্ঞানের পাঠ নেয় না। কোনো টেকনিক্যাল বিষয়ের শিক্ষার সঙ্গে মানুষ হওয়ার শিক্ষার কোনো সম্পর্ক নেই। শিক্ষিত হতে হলে স্বশিক্ষিত হতে হয়।
১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১২
বুয়েটি পোলা বলেছেন: সমাজবিজ্ঞান নামে একখান কোর্স আছে সত্যি, কিন্তু সবই ত রেজাল্টের জন্য। সমাজ বলেন আর বিজ্ঞান বলেন, কোনোটাই এমন কিছু কাজে লাগার মত শিখে না।
৩|
১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৭
পিওর গাধা বলেছেন: এ চলুন যায় বুয়েটের ফাসির দাবীতে আন্দোলনে নামি ;
১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১০
বুয়েটি পোলা বলেছেন: বুয়েটের পাসি না চাইয়া ছাগুমুক্ত বুয়েটের জন্য সরব হন। ছাগুদের লালনকর্তা ডিএসডব্লিঊ রে সরান। ছাগু শিক্ষকগুলারে বহিস্কার করান। খালি চুপ করে সয়ে যাবেন আর কেউ ছাগু কইলেই গায়ে লাগে
অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুইটার জন্যেই সমান ঘৃণা জানাই।
৪|
১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৭
রিয়াজ৩৬ বলেছেন: বুয়েটের পাসি চাই
। জয় বাংলা
১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৮
বুয়েটি পোলা বলেছেন: বুয়েটের পাসি না চাইয়া ছাগুমুক্ত বুয়েটের জন্য সরব হন। ছাগুদের লালনকর্তা ডিএসডব্লিঊ রে সরান। ছাগু শিক্ষকগুলারে বহিস্কার করান। খালি চুপ করে সয়ে যাবেন আর কেউ ছাগু কইলেই গায়ে লাগে?
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫০
দায়িত্ববান নাগরিক বলেছেন: আরেকটা অনুভূতি শুনলাম আজ- "বুয়েটানুভূতি"। এই অনুভূতির চিপায় দীপরা কোপ খেতেই থাকবে। নো ওয়ে !