নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পথটায় থাক সব সবুজ, অন্য কারো পথে গর্তে ভরে থাক। অামি হেটেছি;করে বন্ধটির খোজ বোকা মুখ গুলোয় লক্ষিত অবাক। শুধু বলি কেউ সচেতন নয়, সমাজ ঘরে যাকে দেখে অাসি যাকে দেখছি, কিংবা করলাম প্রণয়। কোনো সুতায় কেউ বাধা নয় শুধু নাটক, কেবল প্রহসন সমাজ বড়ই অাজব মনে হয়।

অাজো বোকাপোশাক মেলাতে পারিনি।

বোকা পোশাক

বোকা পোশাক › বিস্তারিত পোস্টঃ

অামার সাথে চোখ বদল করবে কেউ?

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৭

অামার সাথে চোখ বদল করবে কেউ?

কথা দিতে পারি, ঠকে যাবে না।

যে চোখে কেবল রঙ্গিন সপ্ন,

সাদা কালে হওয়ার সুযোগ?

একদম নেই।

একটা লাল পরী,

যার তৈরী ভূমি নীল

আর একটা নদী ,

চোখের পটে থাকে ।

কেবল চোখ বন্ধ করলেই হল ।

নীল ভূমি দিয়ে নদীর কূল দেখতে দেখতে

তুমি যেতে পারবে ,

লাল পরী টা সামনে আর তুমি পিছে।

হাটতে হাটতে বিরতি।

গান জানে লাল পরীটা,

চোখ বন্ধ করে গাই,

মুখের হাসিটা জামেলা,

মুচকি মুচকি, তোমায় ওলট পালট করে দিবে।

অাবার হাটা শুরু হবে।

আমি হেটেই যাচ্ছি,

অামার পা গুলোর নিচে ফোসকা পড়েছে ।

লাল পরীটার এসবের দিকে নজর নেই।

অামি সত্যি অনেক ক্লান্ত।

কেউ নিবে এ চোখ ,

কথা দিচ্ছি ঠকে যাবে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.