| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামুতে আমার অনেক পরিচিত অপরিচিত ব্লগার বন্ধুরা আছেন, যারা মিডিয়াতে কাজ করতে আগ্রহী। ফেসবুকে আমাদের সিনেমা পিপল গ্রুপে মানুষের আগ্রহ থেকে বুঝতে পারি, ফিল্ম মেকিং এর স্বপ্ন দেখেন অনেকেই। তাদের মিডিয়ার এবং শো বিজনেসের ভিতরের কিছু কথা জানানো নিজের নৈতিক দায়িত্ব বলে মনে করছি। একটু বড় হলেও কষ্ট করে পড়ুন। আমি শিওর, আপনি একটু হলেও মিডিয়া কালচার সম্পর্কে জানতে পারবেন। মিডিয়ার অনেক অজানা ব্যাপার ও উঠে আসবে ভিন্ন দৃষ্টিকোন থেকে।
আমি মেডিকেল ছেড়ে যখন মিডিয়ায় পড়াশোনা করি এবং মিডিয়া সেক্টরে জব করি, তখন আত্মীয় থেক শুরু করে সুশীল সমাজ আমার দিকে বাকা চোখে তাকিয়ে ব্যাঙ্গাত্মক ভাবে বলেছিলো- "ওহ মিডিয়া, তন্ময় তুমি তো খারাপ একটা পথ বেছে নিলে। মিডিয়ায় সবাই খারাপ, সবি খারাপ।" আমি তখন কিছু বলি নি। এখন বলছি-
প্রথমেই বলি, আপনার জন্য শো বিজনেস না। যে শো বিজনেস নারীকে পন্য করে, যে শো বিজনেস একজন নারীকে বর্ষায় ভিজিয়ে, তা দেখিয়ে একজন গরীব মানুষের টাকা দিয়ে বড়লোক হয়, সেই শো বিজনেস কে আপনি কেন ভালো ভাবছেন ! কেন আপনি ইন্টারটেইনমেন্ট বিজনেস কে উপাসনায়ের পর্যায়ে নিয়ে যাচ্ছেন ! আপনি থাকুন না ভালোর দলে। কে মানা করেছে। কিন্ত আজকে একজন সেলিব্রেটিকে সবাই চিনছে, আপনাকে কেউ চিনলোনা, সেই জেলাসিতে আপনি আমাদের খারাপ বলতে পারেন না। আপনি সেলিব্রেটি নন, পপুলার নন, এটা আপনার ব্যার্থতা।
আপনি যদি ভালোর দলে থেকে একটা পর্যায়ে এসে আমার গালে একটা চড় মেরেও বলেন, তুমি খারাপ, আমি মেনে নেব। কিন্ত আপনি নিজে ভালো থাকতে না পেরে দোষ দিবেন মিডিয়ার, তাহলে কোন আপনার কথার প্রতিবাদ করবো না ? আপনি ভালো থাকতে পারেন নি, এইটা তো আপনার দোষ, আপনার ব্যার্থতা।
তাহলে সবাই যে চিন্তা করে শো বিজ মানেই খারাপ, এর সত্যতা কতটুকু ? মিডিয়া কি আদোয় এত খারাপ ?
আমার কথা হচ্ছে মিডিয়া আদৌ এত খারাপ না, এত ভালোও না। ডিপেন্ড করে। আর পুরা জগতটা কি আদৌ ভালো নাকি, কিংবা আদৌ খারাপ নাকি ? এ কথার প্রেক্ষিতে বলতে পারেন, "কর্পোরেট ইন্ডাস্ট্রি নিয়ে তো এত কথা উঠেনা, তাহলে মিডিয়া নিয়ে কেন এত কথা উঠবে ? "
আগে বলুন কেন উঠবেনা ? আপনি টিভি খুললেই মিডিয়া, কম্পিউটার খুললেই ফেসবুক, ব্লগ, মানে নিউ মিডিয়া। বিজ্ঞাপন মিডিয়া, ফিল্ম মিডিয়া, নিউজ মিডিয়া, এমন কি আপনার স্মার্ট ফোন টি হয়ে উঠতে পারে একটি মিডিয়া টুলস। সব যায়গাতে মিডিয়া। তাহলে মিডিয়া যেখানে এত এভাইলেবল এবং সুপারফিশিয়াল, মিডিয়া নিয়েতো কথা উঠবেই। মিডিয়া তো চোখে পড়বেই। বিজনেসটাই যে শো বিজনেস।
কাস্টিং কাউচ প্রবলেম মিডিয়ার কোথাও আপনি দমাতে পারবেন না। এমন কি ইরানের মত ফিল্ম ইন্ডাস্ট্রিতেও আপনাকে অনেক ক্ষেত্রেই এই প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। এটা হচ্ছে অত্যন্ত সিক্রেট একটা ব্যাপার ইন্ডাস্ট্রির। ইরান কেন তা ফ্লাশ করবে ? তারমানে হচ্ছে মিডিয়া আসলেই ভালো যায়গা না। আজকে হয়তো আপ্নি প্রডিউসার হয়ে নায়িকার সাথে সেক্স করছেন না, কিন্ত আমি ডিরেক্টর হয়ে করছি। তাহলে তো আমি ইন্ডাস্ট্রিকে খারাপ বানাচ্ছি ই। যদিও আপনি কিন্ত ঠিকি মিডিয়াকে ভালো করার চেষ্টা করছেন, তাতে কি লাভ হচ্ছে আসলে? মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। যেখানে মেজরিটিই খারাপ সেইখানে আপনি হয়তো ভালো থাকতে পারবেন, কিন্ত সমস্যা হচ্ছে বাইরের মানুষ তা জানবে না। তারা ভালো খারাপ সবাইকেই জেনারালাইজ করে ফেলবে। এক বাক্যে বলে ফেলবে, মিডিয়া মাত্রই খারাপ। কাজেই মিডিয়াতে আসতে হলে আপনার চিন্তা ভাবনা করেই আসতে হবে। আপনি অতি সাধু প্রকৃতির হলেও আপনি মধ্যম খারাপ, আপনি মধ্যম খারাপ হলেও আপনি খারাপ, আপনি অতি উচ্চ প্রকৃতির খারাপ হলেও আপনি মধ্যম খারাপ। কাজেই মহা খারাপদের জন্য মিডিয়া অভয়ারন্য। আপনি যদি ভালো থেকে সমস্ত প্রতিকুলতা জয় করে মিডিয়াতে নিজের একটা সফল যায়গা করে নিতে পারেন, একজন মিডিয়া কর্মী হিসেবে আমি আপনাকে স্যালুট দিবো। আপনি এটা ডিসার্ভ করেন। কিন্ত সুশীল সমাজ আপনাকে সেই লোফার ক্যারেক্টারেই জাজ করবে।
আচ্ছা, ফ্যাক্টস এ আসি।
একজন টেকনিশিয়ান, যিনি ক্যামেরা ম্যান, অথবা প্রডাকশন বয় বা লাইটম্যান, তারা কতটা স্ট্রাগল করে ধারনা আছে আপনাদের ? শাকিব খান তার প্রথম জীবনে উত্তরা শুটিং ইউনিট থেকে হেটে হেটে চলে আসতো যাত্রাবাড়ি। প্রথমে ভেবেছিলো না খেয়ে কি আসতে দিবে নাকি ? কিন্ত তার ভাগ্যে খাবার নেই। আফসোস, তাদের জন্যই খাওয়া আছে, যাদের খাবার কোন দরকার নেই। আর যেই ছেলেটার আসলেই খাবার দরকার ছিলো তার ভাগ্যে জুটে কেমল বাস ভাড়া, আর কিছু নয়। অথচ নায়ক নায়িকাদের (রিয়াজ, মৌসুমী) জন্য কত গিফট, গাড়ির ব্যাবস্থা, শেরাটনের খাওয়া। সেই শাকিব খান যখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধরে রাখে তার ছবি দিয়ে, তাকে স্যালুট জানাতেই হয়। ট্রাস্ট মি হি ডিজার্ভস দিস। আর বাইরের মানুষ বা টক শোতে সেই সব পরিচালকরাই বলে, আমার ইউনিটের সবাই খুব ভালো খাবার পায়। তাদের কোন সমস্যা হতে দেই না আমি। এওয়ার্ড অনুষ্টানে তারা পুরষ্কার হাতে নিয়ে বলে, " আমি আমার প্রডাকশনের সমস্ত কাস্ট এন্ড ক্রু কে ধন্যবাদ জানাই। সমস্ত টেকনিশিয়ান, যাদের হেল্প ছাড়া এই কাজ টি সম্ভব হতোনা। এটস আ টোটাল টিম ওয়ার্ক" , অথচ সেই ব্যাটার প্রডাকশনে কত দিন যে কতজন না খেয়ে থেকেছে।
হা হা, কত বড় প্রহসন, চিন্তা করেন। ক্যামেরা অন হলেই, " আপনারা মাদক কে না বলুন, মাদক গ্রহন করবেন না।" তার পরেই ব্যাকস্টেজ থেকে একটা ডাইল মেরে শুরু হয় মাদকবিরোধী কনসার্ট। এই প্রহসন আমি মিডিয়া ছাড়া আর কোথায় দেখতে পাবো বলেন ?? এই যে বিহাইন্ড দা সিনের এইসব মজা, তা আমি আরো ভালো করে দেখতে চাই, বুঝতে চাই মানুষের মনস্তত্ব। আপনারা কেউ যদি আমার স্ক্রিপ্ট গুলো পড়েন, তাহলে দেখবেন এইসব হিপোক্রেসিই আমার স্টোরি তে বেশি প্রাধান্য পায়। মানুষের মনের অন্ধকার দিকটা, পার্ভার্টনেস স্টাডি করার বেস্ট যায়গা মিডিয়া।এ কারনেই আমি থাকতে চাই মিডিয়াতে। আমার স্ক্রিপ্টে আপনারা দেখবেন মানুষ কত বহুরুপি হতে পারে। মূলত এই শিক্ষাটা আমি পেয়েছি শো বিজনেস তথা মিডিয়াতে এসে। আমার ব্যাক্তিগত জীবনেও অনেক কাজে আসে এই শিক্ষা।
আমি কৃতজ্ঞ মিডিয়ার প্রতি।
একজন মানুষ হেসে আবার সাথে সাথে হাসিটাকে মিলিয়ে দেয়া, এটা শো বিজনেসের মানুষ ছাড়া আর কেউ পারেনা। এই যে একজন নায়িকা আরেকজন কে দেখলেই গাল ঘষাঘষি, "ওহ গড, কেমন আছ তুমি, অনেক ভালো হচ্ছে তোমার কাজ।" কনসার্ট বা কোন প্রোগ্রামে একসাথে পারফর্ম করা অথচ মনে মনে বলে " হেহ, কাদের সাথে শুয়ে তুমি এই যায়গায় এসেছ, তা কি আমি জানিনা ? দাড়াও আসল যায়গায় প্যাচ বাধাচ্ছি।" কাজেই এই বিহেভিয়ার কিন্ত মিডিয়া কালচারের ই একটা অংশ। এখানে টিকে থাকতে হলে ব্রেইন খাটিয়েই চলতে হবে। নোংরা পলিটিক্সের খেলা খেলে, ব্রেইন ব্যাবহার করে, যে নিজেকে টিকিয়ে রাখতে পারবে, সেই সারভাইভর, সেই একসময় হবে মিডিয়া আইকন।
আমি ইন্টারনাল মিডিয়ার এই চ্যালেঞ্জ টা ভালোবাসি।
কিন্ত একটা ব্যাপার মাথায় রাখবেন, যারা যারা এই নোংরা পলিটিক্স করছে, তারা তারাই কিন্ত আর্ট ফিল্ম বানিয়ে দেশের জন্য পুরস্কার নিয়ে আসছে। এখন এফডিসির ব্যাবস্থাপনা পরিচালক হচ্ছেন পিযুষ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন " দেশে পাচটাও ভালো ছবি হচ্ছেনা", তুমি শালা কয়টা সিনেমা বানিয়েছ ? এফডিসির উন্নয়নের জন্য তুমি কি করেছ ??
তারেক মাসুদ কে শহিদুল ইসলাম খোকন প্রশ্ন করেছিলো তৃতীয় মাত্রায়- " আমি এফডিসিতে ৩৪ টা সিনেমা বানিয়েছি, আপনি দেখেছেন এর একটাও ? " তারেক মাসুদ উত্তর দিলেন " না"। "তাহলে এফডিসি নিয়ে কোন কথা বলার অধিকাই আপনি রাখেন না। " "রানওয়ের" আলী আহসান বা এডিটর মুশফিক ভাইয়ের কাছ থেকে শুনেছি, তারেক মাসুদ ছবি বানাতেন এওয়ার্ডের জন্য। গনমানুষের সিনেমা বানিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউশন তার উদ্দেষ্য ছিলোনা। তারেক মাসুদ, ফারুকি, হুমায়ুন আহমেদ, তারা কি আসলেই সাধু পুরুষ ? কখনোই না। তাদের ভিতরের কথা বলতে হলে অনেক কথাই ফ্লাশ করে দিতে পারি, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। স্যার এমন কাজ ও করতে পারে ?
কিন্ত তাই বলে তাদের বানানো ছবি কি জাত্রীয় পুরুষ্কার পায় নি ? আগুনের পরশমনি এখনো বাংলাদেশের মুক্তিযদ্ধের উপর শ্রেষ্ঠ ছবিগুলার একটা। "থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মাটির ময়না, ঘেটুপুত্র কমলা " নির্বাচিত হয় অস্কারের জন্য। তাদের ছবি কান, বার্লিন ফেস্টিভলে যাচ্ছে। ফারুকির কাজ কে যারা বালছাল বলেন, তারা কি ফারুকির "স্পার্টাকাস" দেখেছেন ? সে যে ভালো কাজও করতে পারে, এইতাই তার প্রমান। এরা নাকি খালি নাটক ই বানান, এদের দ্বারা ছবি তৈরি হবেনা।
কেন, ভারতের অনুরাগ ক্যাশপ,অভিনব কশ্যাপ, দেখবেন তারা বস্তাপচা টিভি সিরিয়াল বানাচ্ছে, দাবাং এর মত ব্লকবাস্টার মাশালা মুভি বানাচ্ছে, আবার বরফি বা গ্যাং অফ ওয়াসিপুর এর মত অস্কারে পাঠানর মত ফিল্ম ও বানাচ্ছে। তারা কিভাবে পারছে ? তারা নাটক বানালে তো কেউ সেটা নিয়ে কথা বলেনা। নুরুল আলম আতিকের "ডুবসাতার" ফুল লেন্থ ফিচার ফিল্ম হিসেবে পড়ানো হয় সত্যজিত রায় ফিল্ম ইন্সটিটিউটে। অথচ আমরা বাংগালিরা সেই ছবিকে বলতাম, এইটা কি বানিয়েছে ? এইটা তো নাটক। ফারুকি যদি আজকে "এ সেপারেশন " বানাতো দেখতেন, সেইটা কে পাব্লিক নাটক বলে পচিয়ে ছেড়ে দিতো। শুধু দেখুন "টেলিভিশন" ছবিটি কতগুলো পুরস্কার নিয়ে আসে দেশের বাইরে থেকে। কিন্ত সুশীল সমাজ তাদের নিন্দা করা বাদে আর কি বাল টা ছিড়েছে ? কাধে বাকা করে কাশ্মিরি চাদর আর মোটা পাওয়ারের চশ্মাটা নাকের ডগায় ঝুলিয়ে তারা বলে- " এই ছবিটা/ নাটক টা আসলে ঠিক ব্যাবকরন সম্পত হলো না। নাহ, আজকালকার ছেলেমেয়েদের ভিতরে কোন প্যাশন নাই " ,
আমার প্রশ্ন হচ্ছে এই সব বুইড়াচোদা সুশীল ফান্ডামেন্টালিস্ট গুলা
কি করেছে দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ? কয়টা ছবি তারা হলে গিয়ে দেখেন ? কয়টা ছবি তারা বানিয়েছেন আর কয়টা ছবি দিয়ে তারা বিশ্ব দরবারে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির নাম উজ্জল করেছে ?? তারাতো পড়ে আছে তাদের সমালোচনা নিয়ে। আরে বাস্টার্ডস, তোরা কিছু করে দেখা না আগে। (পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ)
তারিক আনাম খান, নিমা রহমান শধু নাটক বানিয়ে মাসে চ্যানেল থেকে ক্যাশ করে ২৫ লাখের উপর। তাদের "গুলশান এভ্যিনিউ" নাটক টি নাকি পুরা হিন্দি সিরিয়ালের মত। কিন্ত এই তারিক আনাম খান ই "ঘেটুপুত্র কমলা" তে অভিনয় করে সাড়া ফেলে দেন নি ?
তাহলে তারা কি ক্রিয়েটিভ না ? অবশ্যই ক্রিয়েটিভ। তারা একইসাথে ক্রিয়েটিভ ও হতে পারে, একই সাথে ব্যাবসাও করতে পারে, মাগিবাজী করতে পারে, আর্টস কালচারে ভুমিকা রাখতে পারে, আবার দেশের জন্য পুরষ্কার ও আনতে পারে। তাদের জন্যই টিকে আছে ইন্ডাস্ট্রি। আপনার আমার জন্য নয়। এটা মাথায় রাখতে হবে। কাজেই এইসব মিডিয়া কর্মিকে আমি একরতফা ভাবে
ভাল বা খারাপ বলতে পারি না।
একজন শো বিজনেসের মানুষের যেমন একজন কে ঠেলে ফেলে দেয়ার প্রবনতা আছে, তাদেরি মধ্যে আবার একজন কে টেনে তোলার প্রবনতা আছে। একজন সুশীল মানুষ যখন একজন নেশাখোর কে ঘৃনা করে, একজন ভন্ড মানুষ, হয়তো সে একজন অভিনেতা , নেশাখোর কে তখন বলে " তুমি পারবা, ইউ ক্যান উইন ।" হয়তো কিছু উদাহরন দিতে পারে সেই অভিনেতা। আসলে হয়তো সেই নেশাখোর টা পারবেনা, অভিনেতা যাস্ট ভন্ডামি করেছে, অভিনয় করেছে। কিন্ত নেশাখোর মানুষ টা কি পরিমান মটিভেটেড হয় জানেন ? ফারুকি ঠিক এভাবেই কবি রিফাত চৌধুরিকে নেশার থেকে বের করে আনেন। মিডিয়ার মানুষের এই কাজ কে কি আপনি আসলেই ভন্ডামি বলবেন ? একজন কর্পোরেট কালচারের মানুষ কিন্ত সেই নেশাখোরের দিকে ফিরেও তাকাবেনা।
হাদিসের সেই গল্প টা মনে আছে ?
একজন প্রসটিটিউট একটা কুকুরকে কুয়ায় পড়ে থাকতে দেখে তাকে তুলে আনে, তার সেবা সুশ্রষা করে ককুরটাকে সুস্থ করে তোলে। একজন হুজুর কিন্ত কুকুরটাকে দেখে আরো বিরক্ত হবে। গালি দিবে, "এই কুত্তা, সর সর । এহহে, সত্তুর দিন নাপাক রে। আমাকে নাপাক করে দিলি" , সারাদিন অজু করতে করতেই হজুর শেষ। কারন তার আছে নাপাকের ভয়। কাজেই পতিতা মেয়েটি যে কাজ টা করতে পারে, একজন হুজুর সেটা করতে পারেনা। শো বিজের খারাপ মেয়েরাও কিন্ত এইরকম কিছু কাজ করে। কারন তার তো ইজ্জত যাবার ভয় নাই, সত্তুর দিন নাপাক থাকার ভয় নাই। তারাই পারে একজনের প্রান বাচাতে, বাচতে শিখাতে।
কাজেই কে ভালো, কে খারাপ, এই জাজমেন্টে আপনি যেতে পারবেন না। শো বিজের একজন নর্তকীও যা করতে পারে, আপনি আমি তা পারবোনা। কারন আমরা তো শিক্ষিত, আমরা তো সুশীল, আমরা কর্পোরেট কালচারের মানুষ। নেশাখোর আর কুকুর দুইটাই আমাদের কাছে অপদার্থ। আমাদের সমাজে অপ্রয়োজনীয়।
এই বাইজি নর্তকিদের নিয়েই শো বিজনেস, আপনার দরকার নেই এই মিডিয়ায় আসা। (রাগ করে বললাম)
একটা মেয়ে তার মাকে লেক্সাসে চড়াচ্ছে। এবং মা গ্লাস খুলে দেখছে শহরটাকে। তিনি বলতেই পারেন- "হ্যা, এটা আমার ই মেয়ে, যে আমাকে গাড়িতে চড়াচ্ছে, যে তার ছোট ভাইটাকে রিহ্যাবিটেশনে পাঠাচ্ছে, যে সংসার চালাচ্ছে, যে তার ভাইকে সিঙ্গাপুরে পড়তে যাওয়ার টাকা বিয়ার করছে। যেখানে বাবা তাদের লাথি দিয়ে চলে যায়, সুশীল সমাজ যেখানে একটু ফিরেও চায় নি আমার দিকে সেইখানে এই মেয়েই আমাকে সুখের সাগরে ভাসিয়ে দিচ্ছে , ইহাই আমার কাছে ইম্পর্টেন্ট। আমার মেয়ে তথাকথিত মিডিয়া গার্ল,সিনেমার নায়িকা, কিন্ত আমার কাছে সেইটা ইম্পর্টেন্ট না। ঘৃনা করি আমি কর্পোরেট সমাজ কে , যে আমার মেয়েকে একটা চাকরি দিতে পারেনি, চাকুরির জন্য তাকে অফার করেছে বসের সাথে শুতে। সেই মেয়ে এখন আমাদের টেক কেয়ার করছে, মিডিয়ায় ক্যারিয়ার গড়েছে, দেশের মানুষ তাকে চিনে, তার অটোগ্রাফ নেয়, এটাই আমার কাছে সবচাইতে বড়। " যে ভাবেই মেয়েটা টাকা ইনকাম করুক, মায়ের গর্ব হবেই। মায়ের গর্ব হবেনা সেই ছেলের জন্য, যে এসি রুমে বসে ম্যাগাজিনের পাতা উল্টায়, নায়িকাদের ছবি দেখে আর বৃদ্ধ বাবা মা কে ফেলে আসে বৃদ্ধাশ্রমে। গুল্লি মারি এইসব ভদ্দ্রচোদার সমাজ কে। "নিরন্তর" ছবিটা দেখেন নি ?
আবার, একজন নায়িকা (নাম প্রকাশ করছি না) , বস্তিতে থাকতো। এখন বাড়ি করেছে উত্তরায়। আরেকজন নায়িকা বাড়ি বানাচ্ছে অস্ট্রেলিয়াতে, যেই নায়িকা আর তার মা, এহতেশামের দুই পাশে বসে থাকতো। কতটা কষ্টে, অভাবে পড়ে মেয়েটাকে নিয়ে গিয়েছে ডিরেক্টরের কাছে, তাতো আমরা বুঝতে চাইবো না। তো আমার সুশীল সমাজ কি তাদের খেয়ে পড়ে বেচে থাকার টাকা দিচ্ছে ? তার গাড়ি বাড়ি , মায়ের স্বপ্ন পুরনে হেল্প করছে ? তাতো করছেনা। হেল্প করছে আমার এই মিডিয়া।
আমি মিডিয়ার পক্ষপাতিত্ব করি। এতে করে কর্পোরেট পাব্লিক আমার উপর আরো আরো চেতবে। অসুবিধা নেই তাতে। ঐ কর্পোরেট আমাকে কি ভাবলো না ভাবলো তা দিয়ে তো আমার কিছু যায় আসেনা। আমি মেডিকেলে পড়তাম দেখে মেয়ের বাবা বিয়ের জন্য এসে বসে থাকতো, আর মিডিয়ায় পড়েছি বলে আমার দিকে সোজা চোখ তাকায় না, এমন লোকেদের আমি থুথুও দেই না। আমার কাছে গুরুত্বপুর্ন হচ্ছে আমি মিডিয়ার মানুষদের ভালবাসতে পারছি কিনা, তারা আমাকে ভালোবাসতে পারছে কিনা।
সুশিল কর্পোরেট সমাজ কি এতই ভালো ? হলমার্ক এর মালিক কি চার হাজার কোটি টাকা মেরে দিয়ে মার্সিডিজ বেঞ্চে দু পাশে দুইজন মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে না ? রুবাবা দৌলা কি পার্টিতে গিয়ে মাতাল হয়ে ঘরে ফিরছে না ? সি এস আর (সোশাল কর্পোরেট রেসপনসিবিলিট) নামে তারা কি একটা ইস্যু ক্রিয়েট করছেনা ? তো ঐসব কর্পোরেট লোকজন যদি পার্টিতে বসে মদ খেতে খেতে একটা ধান্দাবাজি ক্রিয়েট করে, সেইটা তো কেউ বলেনা। কারন সেইটা হচ্ছে সিএসার। হা হা... পরে দেখা যায়, এ এই ব্যাঙ্ক থেকে এত কোট টাকা মারসে, সে আরেক ব্যাঙ্ক থেকে অত কোটি টাকার ঋনখেলাপি, ব্লা ব্লা। তখন ? এটা হচ্ছে ধরা পড়লে, আর ধরা না পড়লে তারা সবাই ভালো? সবাই দুধে ধোয়া তুলসী পাতা ??
আর সব কিছুতেই সবাই দেখে খালি মিডিয়াকে।
তাহলে সবার আগে যেটা করতে হবে নিজের মানসিকতাকে ঠিক করতে হবে। একজন কি শেয়ার মার্কেটে গ্যাম্বেলিং করে কোটি কোটি টাকা খাইসে কিনা সেটা দেখতে হবে। সমাজের জন্য দেশের জন্য কি করেছে কিনা সেটা দেখতে হবে। তারপরে শো বিজনেস নিয়া কিছু বলতে পারবে। এত সোজা না একজন মানুষ কে ধুম করে খারাপ বলে ফেলাটা। সে কেন খারাপ হলো, খারাপ হতে গিয়ে সে তার পরিবারের রক্তের ঋন শোধ করেছে কিনা কে জানে ?
সব কর্পোরেট মানুষদেরি আমি খারাপ বলছিনা। যেই কর্পোরেট মানুষ টি স্ট্রাগল বুঝে, যার বাবা ছিলো কৃষক, অনেক কষ্ট করে ছেলেমেয়েকে মানুষ করেছেন, সেই কর্পোরেট ব্যাক্তি কিন্ত কখনই একজন মিডিয়ার স্ট্রাগলার কে খারাপ বলবে না।
আর যারা বাবা মারা ছেলেকে পড়িয়েছে আমেরিকায়, কথা বলে পারেনা বাংলায়, অথচ বাংলা ছবির সম্পর্কে ধুম করে মন্তব্য দিয়ে বসে। তাদের কথামত বাংলাদেশের মিডিয়ার সবাই হচ্ছে মূর্খ। আমি তাদের খারাপ বলছি, যারা না জেনে, না বুঝে বলে মিডিয়া খারাপ ,মিডিয়া কালচারের সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান না রেখেই মিডিয়া জগৎ নিয়ে মন্তব্য করে। জীবনে একটাও বাংলা সিনেমা না দেখে বাংলা সিনেমার নিন্দা করে। এই কর্পোরেট মানুষগুলাই পিসিতে বসে শাকিব খান কে পচাবে, ইভ টিজিং এর বিরুদ্ধে পেজ খুলবে, আবার মেহজাবীনের হট ছবিতে লাইক দিয়ে র্যাডিসন বা ওয়েস্টিনে গিয়ে মিডিয়ার গার্লদের সাথে রাত্রিযাপন করবে। আমরা সেই মানুষ টাকে খারাপ বলছিনা, অথচ রাতিযাপনের জন্য খারাপ বলছি মিডিয়ার মেয়েটিকে। আরে, এখানে মিডিয়ার মেয়েটার সাথে তুমি শুতে পারলে, আবার পার্টিতে মিনিস্টারের মেয়ের সাথেও শুচ্ছ। তাকে তো খারাপ বলছনা, খারাপ বলছো মিডিয়া মেয়েটিকে। একটা জিনিস চিন্তা কর, তোমার সাথে রাত্রিযাপনের টাকা নিয়ে এই মেয়েটা কি করবে, আর তুমি এখানে এসেছ কি উদ্দেশ্য নিয়ে। তোমরাই আবার ছোট কাপড় পরা হিন্দি মেয়েদের দেখে পুরুষানুভুতি জাগিয়ে তুলবে, আর আমাদের মেয়েরা ঘোমটা না পরলে ফেসসবুকে তাদের ছবি ফ্লাশ করে দিয়ে লাইক ভিক্ষা করবে, কমেন্টে গালিগালাজ করবে।
কাজেই ধুম করে শো বিজনেস কে খারাপ বলার কোন অধিকারি তেনাদের নাই। ভাল খারাপের হিসাব এত সোজা না। আর সব যায়গার মত মিডিয়াও ভালো খারাপ নিয়ে গঠিত। ডিপেন্ড করে যার যার মানসিকতার উপর। মানসিকতা ঠিক থাকলে যে কোন সেক্টরেই আপনি ভালো।
উপরে যা বললাম, তা সবাই কম বেশি জানে। কিন্ত আজ কেন যেন মনের সব ক্ষোভ বেরিয়ে এলো কি বোর্ড দিয়ে। যারা পুরা পোস্ট পড়েছেন, তারা এবার বুঝে দেখুন, মিডিয়া কি আপনার জন্য কিনা। মিডিয়া থেকে কিছু নেয়ার চেষ্টা না করে মিডিয়াকে কিছু দেয়ার জন্য আপনি প্রস্তুত কিনা। কারন বাংলাদেশের মিডিয়ায় একটা র্যাপিড চেঞ্জ আসছে। আপনি সৃষ্টি করতে পারেন পরিবর্তনের ইতিহাস।
আমি এডভার্টাইজিং মিডিয়ার উপর পড়াশোনা করেছি। জব ও করছি মিডিয়াতে এবং সবসময় থাকতে চাই মিডিয়ার পাশে। এটাই আমার জগৎ।
------------------------------------------
পোস্ট টি উৎসর্গ করলাম আমাদের সিনেমা পিপল গ্রুপ এবং তার ফাউন্ডার মেম্বার ব্লগার মাস্টার কে। তিনি ফিল্ম মেকিং এর প্রতি আগ্রহ জন্মানোর জন্য অনেক ডিভোশন নিয়ে কাজ করে যাচ্ছেন। আমি বিশ্বাস করি সিনেমা পিপল থেকে অনেক ভালো মেকার বের হবে। এই গ্রুপের একজন এডমিন হতে পেরে আমি কৃতজ্ঞ।
---------------------------------------
অনেক কমেন্ট পড়ে আমার মনে হচ্ছে, পোস্টের মূলসুর টা অনেকেই ধরতে পারেন নি। প্রথমত, আমি একজন মিডিয়া কর্মী, এটা শুনেই আমাকে খারাপ ট্যাগ করেছে একজন। কাজেই রাগের মাথায় লেখাটা লেখা। দ্বিতীয়ত মিডিয়াতে খারাপ ধরনের কিছু কিছু ব্যাপার হয়। তবে সেটা সবসময়, সবার জন্য না। এটা যার যার ইচ্ছা। কেউ চাইলে ভালোও থাকতে পারেন। কাজেই এটা ডিপেন্ড করে নিজের মানসিকতার উপরে। আর মিডিয়ার মেয়েদের নিয়ে যে সব কথা উঠে এসেছে, তা মুখ্য নয়। আমি বলতে চেয়েছি, কেন এসব হচ্ছে, অন্য একটা পয়েন্ট অফ ভিউ থেকে বলার চেষ্টা করেছি। কম্পেয়ার করে দখিয়েছি, কর্পরেট কালচারে এর চেয়ে ঢের বেশি হয়। সেই সাথে বলেছি, আমি কেন মিডিয়াতে থাকতে চাই। মিডিয়া খারাপ না ভালো, কে কত ভালো- এইব্যাপারগুলো এখানে মুখ্য না। মুখ্য হচ্ছে, নানাবিধ কারনে মিডিয়ার উপর যে খারাপের ট্যাগ দেয়া হয়, তা সবসময় সত্যি না।
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:০০
তন্ময় ফেরদৌস বলেছেন: অনেক ধন্যবাদ লিন্কিন পার্ক ভাই। আমি খেয়াল করলাম, অভিমান আর ক্ষদ্ধতা থেকে আমি যেই লেখা গুলা লেখি, সেগুলি কেমন করে যেন আক্রমনাত্মক বিপ্লবি টাইপের পোস্ট হয়ে যায়।
২|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫২
লেখাজোকা শামীম বলেছেন: দাঁড়িয়ে হাততালি দিয়ে কুর্নিশ করে আপনাকে সম্মান জানাচ্ছি।
অনেক দিন পর অনেক অনেক সত্য কথা শুনতে পারলাম।
স্যালুট।
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:০২
তন্ময় ফেরদৌস বলেছেন: শামীম ভাই , কেমন আছেন ?
এই পোস্টে আপনার দরকার ছিলো। ভাই, আমি মিড্যায় জব করি। এডভার্টাইজিং সেক্টরে। এই শুনে আজ একজন বলে কিনা, তাইলে তো মনে হয় সারাদিন মডেলদের নিয়েই পড়ে থাকো ,না ? মেজাজটা কেমন খারাপ হয় বলেন। পরে এক কথায় দুই কথায় অনেক্ষন কথা হলো তাদের সাথে। তাদের মিডিয়া নিয়ে ভাবনায় বিষ্মিত হয়েই এই পোস্ট টা করেছি।
৩|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৩
লেখাজোকা শামীম বলেছেন: একটা কথা আছে - আপনি ভালো তো জগৎ ভালো
পৃথিবীর সব পেশার মধ্যে খারাপ ও ভালো মানুষ আছে।
মিডিয়ার কথা বেশি মানুষ জানে, কারণ মিডিয়া সব সময় থাকে লাইম লাইটের নিচে।
অন্যরা কাজ সেরে ফেলে অন্ধকারে।
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:০৩
তন্ময় ফেরদৌস বলেছেন: সহমত।
মিডিয়ার ব্যাপারে আপনার ভাবনাগুলোও শেয়ার করতে পারেন ভাইয়া।
ধন্যবাদ।
৪|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৪
আমিতপু বলেছেন: অনেক ল...ম্বা ... পোস্ট!!
তবে ভালো লাগছে। দ্রুত পড়ে গেছি। লিখতে লিখতে কেন জানি আপনার রাগটা বের হয়ে গেছে। এটা ভালো লাগে নাই।
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:০৫
তন্ময় ফেরদৌস বলেছেন: কি করবো ভাইয়া, রাগটা চলে এসেছে লেখায়। রাগ না, আসলে আমি একাধারে বিষ্মিত, বিরক্ত এবং অভিমান, এই তিনটা অনুভুতি থেকেই পোস্ট টার জন্ম। তাই একটু এগ্রেসিভ হয়ে গেছে। কোন যায়গাটা ভালো লাগে নাই বল্লে একটু অন্যরকম করা যায় কিনা দেখতাম।
ধন্যবাদ।
৫|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৭
রাতুলবিডি বলেছেন: লিন্কিন পার্ক বলেছেন:
এক কথায় দারুন পোস্ট !!!!!
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:০৬
তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ রাতুল।
ভাল থাকুন।
৬|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:০২
শ।মসীর বলেছেন: একটানে পড়লাম। অনেক কথা বলার ছিলো, পরে মনে হচ্ছে এই সব এইখানে বলে হবেনা, সামনা সামনি একদিন আড্ডা দিতে হবে ।
হবে ইনশাআল্লাহ একদিন........
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:০৭
তন্ময় ফেরদৌস বলেছেন: সংখেপে কিছু বলে যান ভাইয়া। আলোচনা করতে ভালো লাগে।
আমারো অনেক দিনের ইচ্ছা আপনার সাথে আড্ডা মারার। ইনশাল্লাহ দেখি সময় করে একদিন চুটিয়ে গল্প করবোনে। আপনার সব কথা শুনবো সেদিন।
ধন্যবাদ।
৭|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:০৩
আহেমদ ইউসুফ বলেছেন: চমৎকার লেখা। অতি সত্য কথা। ধন্যবাদ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:০৮
তন্ময় ফেরদৌস বলেছেন: আপ্নাকেও ধন্যবাদ ইউসুফ ভাই।
৮|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:০৮
হানযালা বলেছেন: মিডিয়া নিয়া এই প্রথম এমন অপ্রিয় অথচ খোলাখুলি সত্য কথা পড়লাম। ভালো লাগলো
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১০
তন্ময় ফেরদৌস বলেছেন: আপ্নাকে ধন্যবাদ । আসলেই অপ্রিয় সত্যকথা।
৯|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১২
লেখাজোকা শামীম বলেছেন: মিডিয়া সবচেয়ে বেশি নোংরামি করে বেড়ায় মিডিয়ার বাইরের লোকেরা।
দেখা যাবে, হঠাৎ করে এক লোক এসে্ বলবে, নাটক বানাতে চাই। তারপর খোঁজ করতে থাকবে, কোন মডেল বা অভিনেত্রী ........... করে ।
তার উদ্দেশ্য নাটক বানানো বা প্রোডিউসার হওয়া নয়, ফুর্তি করা। এরাই সবচেয়ে ভয়াবহ মাল।
অন্য দিকে, কোন মেয়ে এসে বলবে সে মডেল। পোশাক আশাকে ভীষণ উগ্র। ভালোভাবে খোঁজ নিলে দেখা যাবে, সে আসলে মডেল না। বরং আদি পেশায় জড়িত। মিডিয়ার সঙ্গে নিজের নামটা জড়িয়ে নিজের রেটটা বাড়াতে চায় মাত্র।
এই দুই ধরনের লোক কি আসলে মিডিয়ার লোক ? এরা মিডিয়ার কেউ না। এরা মিডিয়ার নাম বেচে নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করছে। দোষ হচ্ছে মিডিয়ার।
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২৩
তন্ময় ফেরদৌস বলেছেন: ১০০ % সহমত।
আপনার এই কয়েকটা লাইনের থিমের উপর আমার একটা স্ক্রিপ্ট আছে ৪২ মিনিটের টেলির জন্য। নাম হচ্ছে "পডুসার" । কখনো সময় করে আপনাকে পুরা স্টোরি টা একদিন শুনাবো।
মিডিয়ার নিজস্ব একটা জগত আছে। এই জগতে না ঢুকতে পারলে আসলে বাইরের কেউ বুঝবেনা ভিতরে কত ভাস্ট একটা ব্যাপার আছে। বাইরের এই মানুষগুলার জন্যেও আমাদের মিডিয়ার রেপুটেশন নষ্ট হচ্ছে।
১০|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১৬
মিনেসোটা বলেছেন: ফাহমিদুল হক এর একটা লেখা পড়েছিলাম বাংলা সিনেমার এক্সট্রাদের নিয়ে, আপনার লেখাটা সেটাকে আরও স্বচ্ছ করে দিলো। বেশ অনুভূতি দিয়ে লেখাটা লিখেছেন, সেজন্য ভালো লাগলো
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২৭
তন্ময় ফেরদৌস বলেছেন: ফাহমিদুল হক স্যার তো মিডিয়া গবেষক।
আর আমি লিখেছি পুরা আমার নিজস্ব অভিজ্ঞতা আর মিডিয়াকর্মির পয়েন্ট অফ ভিউ থেকে।
বাংলা ছবির এক্সট্রা আর স্টান্টম্যান দের নিয়ে আমার একটা ডকুমেন্টারি করা আছে। পুরা ব্যাপারটা জানলে আপনার মন খারাপ হয়ে যাবে।
১১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১৮
আইআইচকিবরিয়া বলেছেন: "পুর্নিমা, তোমাকে আমি আমার পরবর্তিতে কাস্ট করতে পারি, কিন্ত তোমাকে স্ক্রপ্ট বুঝার জন্য আমার সাথে কক্সবাজারে থাকতে হবে সাত দিন। অথবা আমার বাগান বাড়িতে বসতে হবে।" এই জিনিস টা মিডিয়াতে হচ্ছে। এবং পুর্নিমা তাতে রাজিও হচ্ছে এক্সট্রা পেমেন্টের শর্তে।
কথা তা কি সত্যি ভাই??????????
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৩
তন্ময় ফেরদৌস বলেছেন: পুর্নিমাকে কে রুপক হিসেবে চিন্তা করুন।
১২|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১৮
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: অস্থির!
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩২
তন্ময় ফেরদৌস বলেছেন: থাঙ্কু দোস্ত। অনেক দিন তোর সাথে কোন দেখা সাক্ষাত নাই।
ভালো থাকিস।
১৩|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২২
িপ্রয়বন্ধু বলেছেন: হ্যাটস অফ টু ইউ। এক্কেবারে আমার মনের কথাটাই আপনার কিবোর্ড দিযে বের হইছে। জয়তু...
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩৩
তন্ময় ফেরদৌস বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, এত বড় পোস্ট টি পড়ার জন্য।
১৪|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২৫
রূপকথার রাজকন্যা বলেছেন: প্রথম কথা লেখা অসাধারন!!
আমি নিজে চিকিতসক, মিডিয়াতে কাজ করেছি বহুদিন, কর্পোরেট অফিসে চাকরি করেছি এখন নিজেই টুকটাক কাজ করার চেষ্টা করছি। নিজে কি কি করেছি এত কিছু বললাম এর একটাই কারন যাতে আপনার বুঝতে অসুবিধা না হয় আমি কতগুলো জগত দেখেছি এবং সেই জগতে ঢুকে তাদের একজন হয়ে দেখেছি।
আপনার দৃষ্টিভংগীর সাথে আমার মতামতের বেশ মিল পেলাম তাই মন্তব্য করলাম।
আমার মতামত দিতে গিয়ে একবার এই ব্লগেই আমাকে বেশ অপমানিত হতে হয়েছে। এবং এটাও বলা হয়েছে ঐরকম মেয়েদের মত মেনটালিটি তো হবেই। আমি আর পরে কথা বাড়াইনি। যে নিজেই কুয়োর বাইরে দুনিয়া দেখেনি তাকে কিভাবে বুঝাবো দুনিয়াটা আসলে গোল।
আপনি মিডিয়ার সাথে কর্পোরেট এর তুলনা করেছেন...অন্যান্য জগত ও কি এই কালচার এর বাইরে? মেডিকেল নিয়ে আমার একটা লেখা দেয়ার ইচ্ছা ছিল । প্রমানসহ কিছু সত্য প্রকাশ হওয়া উচিত। আসলেই বোঝানো উচিত তোমরা যারা নিজেদের শুসিল ভাবছো তারা ঐ হুজুরের কুকুরের ও অধম।
আপনার লেখা ভাল লেগেছে। আপনার মিডিয়া ক্যারিয়ার এর জন্য শুভ কামনা রইল।
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৬
তন্ময় ফেরদৌস বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
আমি বুঝতে পেরেছি আপনি অনেক অভিজ্ঞ। আমি অবশ্য মাত্র পাশ করে জবে ঢুলেছি বছরখানেক হলো। আর আমি আছি এডভার্টাইজিং এ। আপনার সাথে দৃষ্টিভঙ্গিগুলো মিলে যাওয়ায় খুশি হলাম।
ভার্চুয়াল জগতটা আসলে অনেক অদ্ভুত। এখানে অনেক ব্লগার ই আছেন, যারা খুব সীমাবদ্ধ গডির ভিতরে বসবাস করেন। কি বোর্ড হচ্ছে তাদের হাতিয়ার। কাজেই জানুক, না জানুক, বুঝুক , না বুঝুক নারীর প্রগতিশিলতার বিরুদ্ধে তারা কমেন্ট করে যায়। এরা বাস্তব জীবনে খুব বেশি কিছু দেখেনি। এরা ব্লগে বা ফেবুতে মেয়েদের অপমান করে একধরনের আনন্দ পায়। আপনি দমে যাবেন না। কঠিন হাতে তাদের সাইজ করে ঝেটিয়ে বিদায় করে দিবেন।
আমি অবশ্য ঢালাওভাবে পুরো কর্পোরেট কালচার টাকে দোষ দেই নি। তবে তাদের হাম্বড়া ভাব টা আমার ভালো লাগেনা। আমি নিজেও তো একটা কর্পোরেট কোম্পানিতেই আছি। তবে মিডিয়া রিলেটেড হয়ায় বুঝতে পারি অনেক কিছুই।
আপনার অভিজ্ঞতা নিয়ে পোস্ট দিয়ে দিন। মেডিকেলের পোস্টাও দিন। দরকার আছে এইসব লেখার।
ধন্যবাদ।
১৫|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২৬
হাছুইন্যা বলেছেন: এতগুলা সত্য কথা একসাথে হজম করতে কষ্ট হয় ভাই
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৮
তন্ময় ফেরদৌস বলেছেন: হজম করতে কষ্ট হবারি কথা রে ভাই, বড় নির্মম সত্য।
১৬|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২৮
নিমতিতা বলেছেন: বিস্ফোরক লেখা!
স্যালুট বস!
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৯
তন্ময় ফেরদৌস বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে নিমতিতা ভাই। সুন্দর নাম আপনার।
১৭|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩০
নুর ফ্য়জুর রেজা বলেছেন: কিছু মানুষ এমনভাবে মিডিয়ার পিছনে লাগে যেন তারা ধোঁয়া তুলসি পাতা। ঘরে ফিরে ঠিকই টিভির পর্দায় চোখ দেয় আবার বলে মিডিয়া খুব খারাপ। সারাদিন ধরে হিন্দী/হলিউডি বি-গ্রেড মুভি দেখে আর বলে মিডিয়ায় এমনই হয়। চরম হিপোক্র্যাট এরা। তবে হ্যা, সব জায়গাতেই ভালোমন্দ আছে।
ভালো লিখেছেন। আর মাথাটা একটু ঠান্ডা করেন। বেশি করে পানি খান। ![]()
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫২
তন্ময় ফেরদৌস বলেছেন: হা হা, বেশি করে পানি খেয়েছি। মাথা এখন ঠান্ডা আছে।
হটাত করে মন খারাপ হয়ে গিয়েছিলো আরকি। আমি ভালো থাকতে চাইলেও মিডিয়ার ট্যাগ টাই আমাকে খারাপ বানিয়ে দেয়, এইটা কিভাবে মেনে নেই বলেন।
১৮|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩২
লেখাজোকা শামীম বলেছেন: আরেকটা কথা জোর গলায় বলতে চাই, মিডিয়ার মধ্যেই সে সাহসী মানুষগুলো আছে, যারা মিডিয়ার বিরুদ্ধে কথা বলার ক্ষমতা রাখে।
বাস্তবে অন্য কোন সেক্টরের মানুষ, তারা যত শিক্ষিত আর ভালো লোক হোক না কেন, তার সেক্টরের কোন অনাচারের বিরুদ্ধে কথা বলে না।
তারপরও মিডিয়ার লোকই এক তরফা খারাপ, তারা ভালো লোক।
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫৫
তন্ময় ফেরদৌস বলেছেন: চমৎকার একটা পয়েন্ট ধরেছেন।
এর আগেও হুমায়ুন আহমেদের মৃত্যু নিয়ে মিডিয়ার কারবার দেখে মেজাজ খারাপ করে একটা পোস্ট দিয়েছিলাম। সাগর রুনীর হত্যাকান্ডের ব্যাপারে সাংবাদিক রাই সোচ্চার। সব মিলিয়ে মিডিয়া আসলে কাওকে ছাড় দিবেনা। যেই অকাম করুক, বাকিরা প্রটেস্ট করেই।
ধন্যবাদ ভাইয়া।
১৯|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩৮
ওমর হাসান আল জাহিদ বলেছেন: একদম অপ্রিয় সত্যগুলোই লিখেছেন। মিডিয়াতে কাজ করার জন্য আমারো আগ্রহ আছে। দেখা যাক কি কিছু করতে পারি কি-না।
ফেসবুকে শেয়ার দিলাম।
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫৭
তন্ময় ফেরদৌস বলেছেন: মিডিয়ায় কাজ করতে চাইলে আগে মিডিয়া কালচার টা বুঝা দরকার। আপ্নার সাফল্য কামনা করি।
২০|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩৯
*কুনোব্যাঙ* বলেছেন: নোংরামী সব জায়গাতেই আছে, সব জায়গাতেই কিছু ভালো আর কিছু খারপ মানুষ আছে। নিজে ঠিক থাকলে সব ঠিক। শোবিজের ব্যাপারটা মনেহয় একটু ওপেন সিক্রেট এই যায়! আসল কথাটা আমার কাছে যা মনেহয় সেটা হচ্ছে, শোবিজের ব্যাপারটা আমাদের সমাজে এখনো একটা ট্যাবু। আর উপরে উঠার জন্য বা সুবিধা আদায়ের জন্য বিছানায় যাওয়া শুধু শোবিজে হবে কেন সব জায়গাতেই আছে! এনজিওর ঋণ শোধ ম্যানেজারের বিছানায়, ছোট নেতার কাজ বা পোষ্ট পাওয়ার জন্য তার বউয়ের বড় নেতার বিছানায়, প্রমোশনের জন্য বসের বিছানায়, বড় বড় অমুক তমুক বাদী সংগঠনের ম্যাডামদের সেমিনারের নামে ডিনারে যাওয়া ইত্যাদি ইত্যাদি ইত্যাদি এগুলো নিত্যনৈমত্তিক ঘটনা
সে যাই হোক, আমার নিজের খুব ভালোলাগল এটা দেখে যে, আপনার পোষ্টে মুভির ব্যাপারে গণমানুষের ছবি বা গণমানুষের ভালোলাগাটা গুরুত্ব দিয়েছেন। আসলে আমরা একটু ছিক্ষিত হলে একটু পুঁথির ভাষায় কথা বলতে পারলে, ২/১ লাইন এংরেজী বলতে পারলে, প্যান্টে নিচ শার্ট কাছা দেওয়া শিখলেই দেশের আপামোর জনসাধারণকে অচ্ছুত ভাবা শুরু করি। তাদের ভালোলাগাটা আমাদের কাছে ক্ষ্যাত মনেহয়। আমরা হলিউড, জাপানী, স্প্যানিশ মুভি দেখি তার সমালোচনা করি আর বলি ছ্যা বাংলা বই কেউ দেখে! ঐগুলা ছোটলোকের জিনিষ!! এটা খুবই নিচু মানসিকতা!!
আর লাভের জন্য হোক, অভাবের জন্য হোক সমাজে প্রতিষ্ঠার জন্যই হোক ল্যাক্সাস গাড়ীর জন্য হোক কিংবা অষ্ট্রেলিয়াতে বাড়ীর জন্য হোক। নিজের যৌন জীবন বিলিয়ে দেয়াটা সবসময়ই নিন্দনীয় এবং পরিত্যাজ্য ধর্মীয় ভাবেও সামাজিক ভাবেও।
+ + + + + + + + + + +
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৮
তন্ময় ফেরদৌস বলেছেন: কঠিন মন্তব্য ভাই।
আর লাভের জন্য হোক, অভাবের জন্য হোক সমাজে প্রতিষ্ঠার জন্যই হোক ল্যাক্সাস গাড়ীর জন্য হোক কিংবা অষ্ট্রেলিয়াতে বাড়ীর জন্য হোক। নিজের যৌন জীবন বিলিয়ে দেয়াটা সবসময়ই নিন্দনীয় এবং পরিত্যাজ্য
একমত। আমি আসলে মিডিয়াকে ডিফেন্ড করার জন্য কোন কিছুই লুকাইনি। তবে কিছু সিক্রেট ইগ্নোর করে গেছি। যাই হোক, কেন এমন টা হচ্ছে, সেইটাও ভাবনার বিষয়।
২১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪১
নািসমুল হোসাইন বলেছেন: অনেক দিন পর এত সুন্দর একটা লেখা পড়লাম। সত্যি অসাধারণ লেগেছে। আপনার মতো লেখা পরলে একমাত্র মানসিকতার পরিবর্তন আনা সম্ভব ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৯
তন্ময় ফেরদৌস বলেছেন: আপ্নাকে অনেক ধন্যবাদ কষ্ট করে এত বড় পোস্ট টি পড়ায়।
২২|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪২
গাধা মানব বলেছেন: ভাই,সামুতে খুব কম আসা হয়। শুধু মাত্র আপনার পোষ্ট এ কমেন্ট করার জন্য লগিন হলাম।
পোষ্টে প্লাস দেওয়ার কথা আর আলাদা করে বললাম না। অসম্ভব বোল্ড একটা লেখা।
আর একটা কথা না বলে পারতাছি না। আমি নিজেও একটা শর্ট ফিল্ম বানানোর জন্য কিঞ্চিত আগ্রহ বোধ করিতেছি কেবল মাত্র সিনেমা পিপল নেটওয়ার্ক আর ব্লগার মাষ্টার ভাইয়ের লেখা পড়ে। স্ক্রীপ্ট মোটামোটি লেখা শেষ। যদিও জানি আমার মত গাধাকে দিয়া কিচ্ছু হবে না। তবে একটু চেষ্টা করলেও করা যায় আর কি।
মোটামোটি কনজারবেটিভ ফ্যামিলিতে থেকে এসব করা একটু কঠিন বৈ কি। কিন্তু মাষ্টার ভাইয়ের লেখা পড়ার পর আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। ভাই দোয়া করবেন। নিজের সীমাবব্ধতা আমি জানি। সেই সীমাবদ্ধতাকে কিছুটা সরিয়ে রেখে কিছু করার চেষ্টা আর কি।
পোষ্ট সরাসরি প্রিয়তে। শুভকামনা আপনার জন্য। ভাল থাকবেন সব সময়।
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১২
তন্ময় ফেরদৌস বলেছেন: আমি কিন্ত সিনেমা পিপলের একেবারে প্রথমদিককার মেম্বার এবং এডমিন। মাস্টার ভাইয়ের পোস্ট পড়ে আমিও যে কত কিছু শিখেছি। তার ইন্সপাইরেশনেই তো বেশ কয়েক টা শর্ট ফিল্ম বানালাম। তবে আমি যেহেতু এই সাব্জেক্টেরি ছাত্র ছিলাম, আগেও কাজ শিখা এবং করা হয়েছে। তবে ফিল্ম মেকিং এর স্পৃহা টাকে তরান্বিত করতে সিনেমা পিপল এবং মাস্টার নিশ্চিতভাবেই ব্যাপক ভুমিকা রেখেছে।
অনেক ধন্যবাদ আপনাকে।
২৩|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৮
নষ্ট ছেলে বলেছেন: আমরা নিজ নিজ অবস্থানে সবাই ভাল, শুধু অন্যের দোষ খুঁজি।
অসাধারণ পোস্ট++++++++++++
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৩
তন্ময় ফেরদৌস বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে নষ্ট ছেলে।
২৪|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৯
রাইতের কইতর বলেছেন: অসাধারন
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৩
তন্ময় ফেরদৌস বলেছেন: অনেক ধন্যবাদ কইতর ভাই ।
২৫|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫১
মাহ্মুদুল হক মুন্সী বলেছেন: জটিল!
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৪
তন্ময় ফেরদৌস বলেছেন: থাঙ্কু বাধন দা।
২৬|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এতো বড় একটা পোস্ট, কখন কীভবে শেষ হয়ে গেলো বুঝতেই পারলাম না। অদ্ভুত, অনবদ্য একটা আর্টিকেল।
আপনার ক্ষোভের কারণ যেগুলো, সেগুলোর সাথে সহমত।
ফিল্ম দুনিয়ার, বিশেষ করে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক গোপন এবং অজানা কথা জানলাম। পূর্ণিমাকে নিয়ে যে-কথাগুলো/উদাহরণ বলা হলো, বা শাবনূরের ব্যাপারে, এগুলো মোটামুটি ওপেন সিক্রেট, তবু পড়ার পর খুব কষ্ট লাগলো। জীবিকার প্রয়োজনে কতো কিছু করতে হচ্ছে। আচ্ছা, এভাবে প্রকাশ করে দেয়াটা কি ঠিক হলো? ভেবে দেখুন।
নিজে ভালো হলে জগৎ ভালো। এটাই ঠিক।
অনেক শুভ কামনা থাকলো।
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩২
তন্ময় ফেরদৌস বলেছেন: আসলে আমি অনেক কিছুই প্রকাশ করতে চেয়েছিলাম, কিন্ত প্রকাশ করি নাই। পুর্নিমার নাম টা রুপক হিসেবে ধরে নিন।
যাক, নামগুলো মুছে দিচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
২৭|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫৩
শিপু ভাই বলেছেন:
অনেক ক্ষোভ, অনেক জানা অজানা কথা অনেক বিশ্লেষন নিয়ে দারুন একটা লেখা!!! +++++++++++++
আমি মনে করি মিডিয়াও একটা কর্পোরেশন। অর্থাৎ কর্পোরেট জগতের একটা অংশ হচ্ছে মিডিয়া জগত।
আপনি মিডিয়ার পক্ষাবলম্বন করতে গিয়ে "মিডিয়ার নারীরা খারাপ" এটাকে স্বীকার করে নিয়ে তাকে জায়েজ করার চেস্টা করলেন। (আক্রমন হিসেবে নিয়েন না)
ভাল মন্দ সব জায়গাতেই আছে। মিডিয়া যেহেতু "শো" বিজনেস অর্থাৎ "দেখানোর" ব্যবসা। কি দেখানো?- অনেক কিছুর মধ্যে "নারী" কে দেখানো অন্যতম। "নারী"র কি দেখানো?- শরির (আংশিক/পূর্ন/অঙ্গভঙ্গী)। আর এর সাথে সম্পর্ক সেক্সের। এই সেক্সকেই আমরা খারাপ চোখে দেখি নানাবিধ কারনে।
এটা গেল একটা।
আপনিই বললেন "শোয়ার" কথা। এটাও একটা চরম বাস্তব। যেহেতু "শো" বিজিনেস তাই প্রচার মিডিয়াগুলোর ফোকাস থাকে এদের উপর- কর্পোরেট ব্যক্তিদের উপর না।
আমি মিডিয়াতে কাজ করতে উন্মুখ। আপনি যেই পরিবর্তনের কথা বললেন আমিও তাতে শামিল হতে চাই।
নিজে ভাল তো জগত ভাল।
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৬
তন্ময় ফেরদৌস বলেছেন: হুম, মিডিয়াও একটা কর্পোরেট সেক্টর। তবে ম্যাস মিডিয়ার সাথে বহুজাতিক কর্পোরেট টেন্ডেন্সি কে মেলালেতো হবেনা ভাই।
নাহ, আমি কিহুই জায়েজ করার চেষ্টা করি নাই। তাহলে মিডিয়ার মেয়েরা কেমন, সেই প্রসঙ্গে যেতাম ই না। আমি জাস্ট জেনারালাইজ করে সবাইকে খারাপ বলার আগে ডিফ্রেন্ট একটা পয়েন্ট অফ ভিউ থেকে বলার চেষ্টা করলাম। এখানে কাওকে ডিফেন্ড ও করতে যাই নাই, অফেন্ড ও করতে যাই নাই। জাস্ট একটা কম্পারিজন।
শো বিজনেস মানে যে শুধু নারীকেই দেখানো তা নয়। উইকি ঘুরে আসেন একটু। যে কোন ধরনের ইন্টারটেইন বিজনেস ই শো বিজনেস, উইথ ক্রিয়েটিভিটি।
মিডিয়ায় কাজ করতে চাইলে স্বাগতম।
আর আপনার মন্তব্য পড়ে বুঝলাম আপনি পোস্টের মূলসূর বা উদ্দেশ্য ধরতে পারেন নাই ।
২৮|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০০
স্পর্শের বাহিরে বলেছেন: ভাই মিডিয়ার পেছনের কিছু খবরগুলো বলতেন। আমাদের সাধারন মানুষ অভিনেত্রীদের দেবী মনে করে। ফাইভ স্টার হোটেলে যারা চাকুরী করে মিডিয়ার বাইরে তারাই কেবল এসব অভিনেতা অভিনেত্রীদের আসল রূপ জানে। মিডিয়ার সবচেয়ে বড় নামগুলো দেহ ব্যাবসার সাথে জড়িত এই সত্য সাধারন মানুষ যদি জানত তবে শ্রদ্ধাবোধ উড়ে যেত...
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০০
তন্ময় ফেরদৌস বলেছেন: ব্যাপার টা একটু অন্যভাবে দেখুন। আর সবচেয়ে বড় নামগুলো দেহব্যাবসার সাথে জড়িত, এইটাও সর্বপরি সত্য নয়।
মিডিয়ার পিছনের কিছু বলতাম, কিন্ত দেখলাম, পোস্টের মটিভ অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে। মে বি আমি ঠিকমত বুঝাতে পারি নাই। এ অবস্থায় পিছনের ঘটনা বলে তাদের আরো ডিসট্র্যাক করার কোন মানেই হয়না।
২৯|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৩
হাসি .. বলেছেন: এক কথায় সুন্দর পোষ্ট
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০১
তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ আপু।
৩০|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৩
জোনাক আলো বলেছেন: "বাংলা ছবির এক্সট্রা আর স্টান্টম্যান দের নিয়ে আমার একটা ডকুমেন্টারি করা আছে। "
ডকুমেন্টরিটা দেখতে চাই। অপেক্ষায়-
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০২
তন্ময় ফেরদৌস বলেছেন: এক্সট্রাদের টা শেষ করতে পারি নাই। স্টান্টম্যান দের টা আছে আমার কাছে। সময় করে দেখাবো একদিন।
৩১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১২
স্বপ্নরাজ বলেছেন:
+ ++
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০২
তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ ভাই।
৩২|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১২
শিপু ভাই বলেছেন:
প্রাসঙ্গিক আরেকটা কথা কই-
আমি আগামীকাল আমার একটা শর্ট ফিল্মের শ্যুটিং করবো। এটা জেনে আমার বৌ গত ৪/৫ দিন ধরে আমার সাথে কথা কয় না। পুরা পেইনের উপ্রে আছি। আমি নাকি খারাপ হইয়া যামু!!!
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৪
তন্ময় ফেরদৌস বলেছেন: হু, শর্ট ফিল্ম বানাইতে গিয়া খারাপ হইয়া যাইবেন। এইটাই পোস্টের মূল কথা। আপনি যদি মানুষ ভালো হন, তাইলে ফিল্ম বানাইতে গিয়া আপনি খারাপ হবেন ক্যান ?
যাউজ্ঞা, বউয়ের আদেশ সবার উপরে।
৩৩|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৪
নগরের ধনেষ বলেছেন: প্রচুর বানান ভুলের কারনে পোস্টটা পড়তে মাঝে মাঝে বিরক্ত লাগলেও দারুণ লিখেছেন।
দয়া করে বানানের দিকে নজর দিবেন।
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৫
তন্ময় ফেরদৌস বলেছেন: আসলে প্রুফ রিডিং দেই নাই। পরে বানান ঠিক করে দিবো দেখি।
ধন্যবাদ।
৩৪|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২১
ইহতিশাম আহমদ বলেছেন: কিছু মনে করবেন না, আপনার লেখাটা পড়ে আমার বিরক্ত লেগেছে। আমি নিজেও মিডিয়ার সাথে জড়িত দীর্ঘ দিন থেকে। আপনি বলেছেন আপনি একটা বিজ্ঞাপনী সংস্থায় আছেন। কত দিন থেকে আছেন? আরো বলেছেন মিডিয়ার প্রতি আপনার প্যাশন আছে। যদি তাই থাকত তবে বছর খানেক মিডিয়াতে কাজ করার পরেই তো আপনার গায়ের চামড়া মোটা হয়ে যাওয়ার কথা। কে কি বলল সেটা মিডিয়ার লোকেদের গায়ে লাগে না। মিডিয়া নিয়ে সেই আমলেও কথা ছিল, আজও আছে, ভবিষ্যৎেও থাকবে। যেমন কথা আছে নার্সদের নিয়ে। আপনার কি ধারণা নার্সরা জানে না যে তাদের নিয়ে এত কথা হয়। মানুষের কথা শুনে কি তারা রোগীর সেবা করা বন্ধ করে দেয়? দেয় না। মানুষের কথায় তার কিছুই যায় আসে না। এবং তারা তাদের হাসপালের ভিতরে বা বাইরে কি হয় সেটা ক্ষোভ প্রকাশের অজুহাতে অন্যদের জানিয়েও দেয় না। আপনার কিন্তু যায় এসেছে। এবং একটু খেয়াল করলেই দেখবেন এখানে যারা মন্তব্য করছে তাদের অনেকেই বেশ পুলকিত এই ভেবে যে মিডিয়ার বিরুদ্ধে বেশ কিছু তথ্য পাওয়া গেল, যা কিনা একজন মিডিয়ার মানুষ বলেছে। আপনি কি মিডিয়ার উপকার করলেন? বিমানের পাইলটদের শুনেছি এয়ার হোস্টেসদের সাথে অবৈধ সর্ম্পক থাকে। তাই বলে কি মানুষ প্লেনে চড়ে না? নাকি যতবার প্লেনে চড়ে ততবার গালাগালি করে এই বিষয়টা নিয়ে? বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকের অভ্যাস আছে সুন্দরী ছাত্রীদের সেক্সের বিনিময়ে বেশী নম্বর দেয়ার। তাই বলে কি মানুষ বিশ্ববিদ্যালয়ে পড়ে না? ভাই কথা থাকবে কিন্তু মিডিয়ার পক্ষের লোক বলে আপনি গলা ফাটাবেন আর মিডিয়ার যে কথাগুলো মানুষ জানে না তা মাইক লাগিয়ে বলে বেড়াবেন, এটা মানতে পারলাম না। গোপন ঘটনা প্রত্যেক প্রফেশনেই আছে। সেটা যৌন সংক্রান্ত হোক অথবা অর্থ সংক্রান্ত। এটা সবাই জানে। কিন্তু কেউ নিজের পেশার দুনার্ম করার সুযোগ মানুষকে করে দেয় না। যেটা আপনি করে দিলেন। মিডিয়ার লোকদের উচিৎ মিডিয়ার যে খারাপ দিক আছে তা এক কথায় স্বীকার করে নিয়ে মিডিয়ার কল্যাণ মূলক বিষয়গুলো বেশী করে বলা। পুলিশ বাহিনী অনেক ভাল কাজ করে কিন্তু তাদের খারাপ দিকগুলো এত বেশী প্রচারিত হয় যে পুলিশ এখন আমাদের কাছে ঘৃন্য বিষয়। পুলিশ এবং মিডিয়া দুটোরই এখন ভাল দিকগুলো বেশী বেশী করে প্রচারিত হওয়া দরকার। আপনি এই পোস্টের মাধ্যমে উল্টাটা করলেন। ভাই অনুরোধ করছি আপনি মিডিয়া ছেড়ে দেন। নয়ত গায়ের চামড়াটা মোটা করে এই জাতীয় পোস্ট দেয়া বন্ধ করেন। উল্লেখ্য, আমি ৯৭ সাল থেকে থিয়েটার, সিনেমা ও টিভি তিন জায়গাতেই জড়িত। যা বললাম বুঁজেই বললাম। এখন বাকিটা আপনার বিবেচনা। ভাল থাকবেন
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১৬
তন্ময় ফেরদৌস বলেছেন: আমি তো উপরে বলেছি, আমি সদ্য পাশ করে এড ফার্মে ঢুকেছি। বছর খানেক । হতে পারে আপনি অনেক সিনিয়ার। জানতে চাই মিডিয়ার ঠিক কোন সেক্টর টাতে কাজ করেছেন।
জ্বী না ভাই, আমার গায়ের চামড়া এখনো অতটা মোটা হয় নাই। তবে আপনার পরামর্শ অনুযায়ি মোটা করার চেষ্টা চালাবো।
আমিতো তেমন কাওকে দেখলাম না যারা খুব পুলকিত হলো মিডিয়ার বিরুদ্ধে তথ্য পেয়ে। তাছাড়া আমি শুধুমাত্র কিছু ফ্যাক্টস তুলে ধরলাম, এবং একইসাথে সেটার কারন বা অন্য একটা পয়েন্ট অফ ভিউ থেকেও বলার চেষ্টা করলাম। আর মিডিয়ার বিরুদ্ধে কখন বললাম। আপনি আমার পোস্টের মূল সুর টা হয়তো ধরতে পারেন নাই। তারপরেও যদি কেউ পুলকিত হয়ে থাকে, তাহলে সেওতো ঐসব মানুষের পর্যায়েই পড়ে গেলো।
আমি নিজেকে মিডিয়ার বলে মাইকে চিল্লাচ্ছিনা, মিডিয়াকে ডিফেন্ড ও করছিনা, অফেন্ড ও করছিনা। সিমপ্লি বলতে গেলে আমি শুধু বলতে চেয়েছি, মিডিয়াতে অনেক কিছুই হয়, যার অনেক কিছু বাইরেও হয়। বাট মিডিয়ার টা দেখা যায় বেশি। এবং মিডিয়া মাত্রই খারাপ নয়।
অবশ্যই চাবো মিডিয়ার কল্যান হোক।
পোস্টে নায়িকাদের নাম মুছে দিলাম।
ধন্যবাদ।
৩৫|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২৫
রাজামশাই বলেছেন:
আমি দর্শকের দলে - যা দেখায় তাই দেখি ![]()
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৯
তন্ময় ফেরদৌস বলেছেন: আচ্ছা দেখেন।
৩৬|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩৪
আধারের কবি বলেছেন: লেখাজোকা শামীম বলেছেন: মিডিয়া সবচেয়ে বেশি নোংরামি করে বেড়ায় মিডিয়ার বাইরের লোকেরা।
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৯
তন্ময় ফেরদৌস বলেছেন: অবইশ্যই অনেকে আছে যারা মিডিয়ার নাম খারাপ করছে।
৩৭|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৫
টিপু বলেছেন: অনেকদিন পর সামুর কোন পোস্ট এতটা মনোযোগ দিয়ে পড়লাম। এরকম একটা লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি মিডিয়ার ভিতকার যে শ্লীল, অশ্লীল ব্যাপারগুলোর কথা আমাদের জানালেন, সেগুলো সমাজের অন্যান্য ক্ষেত্রেও আছে। কোথায়ও হয়ত খুব মোটাদাগে, কোথায়ও বা প্রচ্ছন্নভাবে। অতীত ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে, জমিদার বা ধনাঢ্যদের জীবনাচারও ছিলো অনেক ক্ষেত্রে অনাচারময়। তাদের নাচঘর বাঈজী প্রভৃতি এর সাক্ষী দেয়। নেশাতেও তারা ছিলেন চরম সিদ্ধহস্ত। এসব ক্ষেত্রে কলকাতার বাবুরা তো কিংবদন্তি হয়ে আছেন। কিন্তু তখনো রবীন্দ্রনাথ বা তাঁর পিতা দেবেন্দ্রনাথের মতো জমিদার ছিলেন যাঁদের জীবন ছিলো সাধকদের মত।
মিডিয়ার নোংরামিতে তাই অবাক হওয়ার কিছুই নেই। বরং এটাই ধারনা করা যায়, এই সেক্টরেও নিষ্ঠাবান সফেদ চরিত্রের কিছু মানুষ আছেন এবং থাকবেন।
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৪
তন্ময় ফেরদৌস বলেছেন: "এই সেক্টরেও নিষ্ঠাবান সফেদ চরিত্রের কিছু মানুষ আছেন এবং থাকবেন।" সহমত। এবং মিডিয়ার এই ব্যাপারগুলি আসলেই কাম্য নয়, নতুন রা মিডিয়াতে এসে যদি পাল্টাতে পারে মিডিয়ার ধরন, সেই আশাতেই আছি।
৩৮|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫০
ইমরাজ কবির মুন বলেছেন:
অনেক চমৎকার ১টা লিখা তন্ময় ভাইয়া
||
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৬
তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ ভাইয়া। কিন্ত এখনকার অনেকের কমেন্ট দেখে মনে হচ্ছে, পোস্ট এর উদ্যেশ্য ডিস্ট্র্যাক হয়ে গেছে
৩৯|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৬
আমার প্রতিকৃতি বলেছেন: ঠিক...
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৬
তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ।
৪০|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০১
আকাশের নীল বলেছেন: leka ta kub e sundor hoise....
pore onk kisu e jante parlam...
amn leka aro chai..
valo thakben.
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৭
তন্ময় ফেরদৌস বলেছেন: আপনিও ভালো থাকুন।
৪১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০১
দারাশিকো বলেছেন: আপনার ক্ষোভের বহি:প্রকাশ পড়লাম, পাঠকদের মন্তব্যও দেখলাম।
এত সোজা সাপ্টা কথা বলার জন্য ধন্যবাদ। ঘটনাগুলো সত্যি, কিন্তু কাম্য নয়। মিডিয়াকে কেউ ভালো বলছে, কেউ মন্দ। একই কাজকে কেউ ভালো বললেও কেউ বলবে মন্দ। ভালো মন্দের সংজ্ঞাটা মানুষভেদে ভিন্ন হচ্ছে। হচ্ছে কারণ ভালো মন্দের সংজ্ঞাটা আমরা সংজ্ঞায়িত করছি সামাজিক মূল্যবোধের ভিত্তিতে। এই সামাজিক মূল্যবোধ ব্যাপারটা ক্রমাগত পরিবর্তনশীল, নিম্নগামী। আজকে একটা কাজ মন্দ, সেটা কালকে ভালো হয়ে যায় সামাজিক মূল্যবোধের পরিবর্তনের হেতু। সব্বাই করছে বা বেশীরভাগ করছে বলে একটা অন্যায় বা খারাপ ন্যায় বা ভালো হয়ে যেতে পারে না। একই ভাবে, অন্যায় পন্থা অবলম্বন করে কোন ভালো কাজ কখনোই সমর্থনযোগ্য হতে পারে না।
মিডিয়ার যে বিষয়টা নোংরা, তাকে নোংরা হিসেবেই দেখা উচিত। আরও একটা কাজ করা উচিত, সেটা হল নোংরা বিষয়কে গোপন রাখা। ময়লা নিয়ে ঘাটাঘাটি করলে দুর্গন্ধই বের হয়, ময়লা পরিস্কার হয় না। কিন্তু ঘাটাঘাটি করলে মানুষ আস্তে আস্তে ময়লায় অভ্যস্ত হয়ে যায়, তখন আরও নোংরা হয়।
সুশীলীয় মন্তব্য করে ফেল্লাম বোধহয়। ভালো মানুষেরা মিডিয়ায় আরও বেশী পরিমানে আসুক, ভালো হয়ে মিডিয়াকে সার্ভ করুক - শুভকামনা ![]()
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৯
তন্ময় ফেরদৌস বলেছেন: ঘটনাগুলো সত্যি, কিন্তু কাম্য নয়। ১০০ % সহমত।
ভালো কএম্নট করেছেন দারাশিকো। এরকম ওপেন পোস্ট আর দিবোনা।
ধন্যবাদ।
৪২|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৬
শ্রাবণধারা বলেছেন: ভালো পোস্ট ...
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২১
তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ শ্রাবণধারা। সুন্দর নিক আপনার।
৪৩|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৭
শিপু ভাই বলেছেন:
মিডিয়া জগত খারাপ বলতে কি বোঝায়?
মিডিয়া সংশ্লিষ্ট লোকজনের অবাধ ও অনৈতিক যৌনাচারকেই খারাপ বলে। এছাড়া আর খারাপ কিছু নাই।
কিন্তু আপনি দেখিয়েছেন যে - শুধু মিডিয়া না- অন্যান্য সেক্টরেও একই কাজ হয় তবুও ব্লেম করা হয় মিডিয়া জগতকে। রাইট?
আবার যে ব্লেম করছে সে নিজেও একই ধরনের কাজ করছে কিন্তু সেটাকে খারাপ না বলে হিপোক্রেসি করছে।
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২৩
তন্ময় ফেরদৌস বলেছেন: এছারাও অনেক খারাপ কিছু আছে। নিউজ মিডিয়ায় হুলুদ সাংবাদিকতা বা ইত্যাদি ইত্যাদি।
এন্ড রাইট। আপনি ধরতে পেরেছেন।
৪৪|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১১
আমার জীবন বলেছেন: ভালো লাগা রইলো। তারমানে মিডিয়াকে নিয়ে মানুষ যা বলে তা সত্যি। তারা একই সাথে লুল ও মেধাবী। ![]()
ইয়ে.. লুলরা একটু মেধাবীই হয়
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২৬
তন্ময় ফেরদৌস বলেছেন: মানুষ যা বলে তার সকিছু সত্যি নয়। এককভাবে আপনি জাজ করতে পারেন না। এর মাঝে অনেক কিছু আছে। অনেক বড় ব্যাপার আছে। সেইটা আপনাকে বুঝতে হবে। আর এজন্য দকার মিডিয়া কালচার সম্পর্কে সম্যক ধারনা।
৪৫|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১২
সুদীপ্ত কর বলেছেন: লেখাটা অনেক ভাল লাগলো তন্ময় ভাই। এমনিতেই বিপ্লবী টাইপের লেখা ভালো পাই। এই লেখাটা আবার মিডিয়া নিয়ে লেখা। আমার অন্যতম আগ্রহের জায়গা।
মিডিয়া জায়গাটা যে কতটা সংগ্রামের আর ঝুকির সেটা আসলে সহজে বোঝা সম্ভব না। যারা জীবনে স্ট্রাগল করে বড় হয় তারা মিডিয়াকে কখনোই খারাপ বলবেনা।
আমার দেখায় মিডিয়ার মানুষজন প্রচন্ড মেধাবী আর প্যাশনেট। আর ভন্ডামীর কথা আসলে বলতে হয়, আমরা কে ভন্ড না। আমরা যতই সভ্য হচ্ছি ততই নিজের সাথে অন্যের সাথে অভিনয় করে যাচ্ছি। মিডিয়ার চাইতে তো বড় ভন্ডামী মিডিয়ার বাইরেই হয়।
অনেকগুলো বাস্তব চিত্র ফুটে উঠলো আপনার লেখায়। ভালো থাকবেন।
আমার নিজের সিনেমা বানানোর স্বপ্ন আছে। দোয়া করবেন....
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২৮
তন্ময় ফেরদৌস বলেছেন: দারুনভাবে আমার পোস্টের সারকথা টুকু বলে দেয়ার জন্য ধন্যবাদ। আমি আসলে এটাই বুঝাতে চেয়েছি। এখানে মিডিয়াকে হেয় করার জন্য কিছু বলিনি।
৪৬|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২২
ওই চোরা বলেছেন: গুড পোষ্ট নিঃসন্দেহে
++
শিপু ভাই একটা কথা বলেছেন , যেটা আমি বলতে চেয়েছিলাম।
আপনি মিডিয়ার পক্ষাবলম্বন করতে গিয়ে "মিডিয়ার নারীরা খারাপ" এটাকে স্বীকার করে নিয়ে তাকে জায়েজ করার চেস্টা করলেন। (আক্রমন হিসেবে নিয়েন না)
এখন আমার কথা হলো, যেহেতু আপনি যে সব নোংরা কাজের বর্ণনা দিয়েছেন সে সবকে বাস্তবতার সাথে তুলনা করে সে সবকে হালাল আখ্যায়িত করছেন। তার মানে আপনার মতে (যেহেতু আপনি সেখানে কাজ করেন বা সে সমাজের সাথে আছেন) সে সব করেই যেহেতু সংসারে সুখ আসছে সেহেতু সেব অন্যায় হলেও গ্রহনীয়। তাই??
এখন বলেনতো আপনার কোন নিকট আত্মীয় (অবশ্যই মেয়ে)কে আপনি কি সেই পরিবেশে যেতে দিবেন? যদি হা বলেন তাহলে বলবো আাপনি আপনার বক্তব্যে সহমত, আর যদি না হয় তাহলে আপনিই আপনার বক্তব্যে দ্বিমত। ব্যাপারটা তখন কিন্তু উল্টো হয়ে যাবে।
মাইন্ড কইরেন না ভাই
আমার এক দুর সম্পর্কের আত্মীয় মিডিয়াতে আনাগোনা, তার কাছে এরকম অনেক কিছুই শুনি, ভাবি গাল মারছেনাতো ব্যাটায়? না, এখন দেখি আসলেই সেসব সত্যিই হচ্ছে ওখানে।
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪৫
তন্ময় ফেরদৌস বলেছেন: আমি মোটেই মিডিয়ার পক্ষপাত করতে গিয়ে মিডিয়ার নারীদের খারাপ বলে তা জায়েজ করার চেষ্টা করি নাই।
আমি পোস্ট টা লিখেছি, কারন আমাকে শুধুমাত্র মিডিয়ার সাথে সংশ্লিষ্ট জেনে খারাপ বলা হয়েছে। যিনি বলেছেন, তিনি নিজেও খুব একটা সুবিধার মানুষ না। পোস্টের প্রথমেই উল্লেখ করেহিলাম, রাগ করে এই পোস্ট টা লেখা।
আমি ঢালাওভাবে কখনই মিডিয়ার মেয়েদের খারাপ বলিনি। তারা যদি খারাপ কিছু করেও থাকে, তাহলে সেটা কেন , তা ভাববার দরকার আছে।
"যেহেতু আপনি যে সব নোংরা কাজের বর্ণনা দিয়েছেন সে সবকে বাস্তবতার সাথে তুলনা করে সে সবকে হালাল আখ্যায়িত করছেন। তার মানে আপনার মতে (যেহেতু আপনি সেখানে কাজ করেন বা সে সমাজের সাথে আছেন) সে সব করেই যেহেতু সংসারে সুখ আসছে সেহেতু সেব অন্যায় হলেও গ্রহনীয়। তাই??"
কইথ্যেকে পেলেন এই মতবাদ ? পুরা পোস্ট টা পড়ে এই বাল বুঝছেন ? কোথায় বলেছি আপনার এই কথা ? বার বার বলছি, আমি একটা ডিফ্রেন্ট দৃষ্টিকোণ থেকে কর্পোরেট আর মিডিয়ার কম্পেয়ার টা তুলেধরেছি। সহজ বাংলা কথা বুঝেন না ? নিজের ইচ্ছামত একটা ব্যাখ্যা দাড়া করালেন।
"এখন বলেনতো আপনার কোন নিকট আত্মীয় (অবশ্যই মেয়ে)কে আপনি কি সেই পরিবেশে যেতে দিবেন? যদি হা বলেন তাহলে বলবো আাপনি আপনার বক্তব্যে সহমত, আর যদি না হয় তাহলে আপনিই আপনার বক্তব্যে দ্বিমত। ব্যাপারটা তখন কিন্তু উল্টো হয়ে যাবে। "
আমি এটাও পোস্টে বেশ ভালো ভাবে উল্লেখ করেছি, এটা যার যার মানসিকতার ব্যাপার। আমি তো মিডিয়াতে আছি। আমি তো কোন খারাপ কিছু করছিনা। আমার বোন যদি মিডিয়াতে কাজ করার ইচ্ছা পোষন করে মোস্ট ওয়েলকাম। কারন আমরা সেইটুকু নৈতিক শিক্ষা পেয়েছি , আমরা জানি আমাদের মানসিকতা ঠিক থাকলে কেউ আমাদের খারাপ করতে পারবেনা। সো আমার বোন মিডিয়াতে আসলে কোন ক্ষতি নাই। এবং সে যে পরিমান ব্রিলিয়ান্ট, নিশ্চিতভাবেই সে খুব ভালো একটা এক্সিকিউটিভ/ ম্যানেজিং ডিরেক্টর হতে পারবে, যে কোন চ্যানেলের।
যাই হোক, পোস্ট পুরাটা বুঝে, মর্মার্থ বুঝে তারপর মন্তব্য করবেন। না বুঝে মন্তব্য করলে বুঝা যায়, পোস্ট টা আপনার জন্য নয়। উপরে এতগুলো মানুষ বুঝেছে, আর আপনি সম্পুর্ন উলটা একটা থিওরী নিয়ে আসলেন আকাশ থেকে।
শিপু ভাইয়ের লাইন কোট করলেন, ভালো। কিন্ত তার পরের মন্তব্যে শিপু ভাই কি বলেছে দেখেছেন ? আর আপনি কি বলেছেন ? একজনের মন্তব্য কোট করতে পারবেন, অথচ তার ব্যাখ্যাটা বুঝবেন না, তাহলে কিভাবে হবে ?
ধন্যবাদ।
৪৭|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৫
ওই চোরা বলেছেন: আপনার লেখার ভঙ্গি, সততাকে সাধুবাদ জানাই
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪৯
তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ ভাই।
৪৮|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৮
পড়শী বলেছেন: ++++ ভাল লেগেছে আপনার লেখা। কিছু বক্তব্যের সাথে একমত। কিছু বক্তব্যের সাথে একমত নই।
আপনি যদি একটি দোকানে গিয়ে কোন কিছু কিনে খুব খুশী হন, সে কথা আপনি হয় তো খুব বেশি দুই জন কে বলবেন। কিন্তু যদি সেটা কিনে নিজেকে প্রতারিত মনে করেন, তাহলে সে কথা অন্ততঃ দশজন কে বলে বেড়াবেন। এই কারণেই খারা জিনিষ গুলি অতিদ্রুত ছড়ায় এবং মানুষের এই জিনিষ টাই মনে থাকে। এটা মানুষগুলির দোষ না। এটাই স্বাভাবিক।
মিডিয়ার প্রতি মানুষের বিতৃষ্ণা এক দিনে তৈরী হয়নি। আমার ধারনা ৮০ এর দশক থেকে মিডিয়া, বিশেষ করে সিনেমা মিডিয়া মানুষের মনে বিরুপ প্রতিক্রিয়া ফেলতে শুরু করে, এখানে কছু বাজে মানুষের অন্তর্ভূক্তিতে। পরবর্তী কালে এই মানুষগুলিই সিনেমা জগতের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
আব্দুল্লাহ আল মামুনের মত চিত্র নির্মাতারা এদের সাথে টিকতে না পেরে নিজেদের গুটিয়ে নেয়। সাধারণ রুচিবান দর্শকেরাও বাংলা সিনেমা থেকে মুখ ফিরিয়ে নেয়। এজন্য ঐ দর্শকদের দোষারোপ করলে সেটা মারাত্মক রকমের ভুল হবে।
যত আন্তর্জাতিক পুরস্কার ই নিয়ে আসুক না কেন ঐ সব আজেবাজে লোক গুলিকে সিনেমা থেকে ঝেঁটীয়ে বিদায় করতে হবে। তাহলে হয়তো এক সময় আমাদের চিত্রজগত ৭০ দশকের পরিশীলিততায় ফিরে যাবে।
আব্দুল্লাহ আল মামুনের মত চিত্র নির্মাতারা সত্যিকার শিল্পসম্মত সিনেমা নির্মান করে একদিকে যেমন রুচিশীল দর্শক সৃষ্টি করেছেন, আরেক দিকে সেগুলো বানিজ্যিকভাবেও সফল হয়েছিল। অরুচিকর সিনেমা বানিয়ে শুধু বাণিজ্যিকভাবে সফল হলেই সেটা কে এই শিল্পের প্রতি বিরাট অবদান ভাবা সমীচিন হবে না।
আলোচনার ক্ষেত্র তৈরী করে দেয়া এই পোস্টের জন্য আপনাকে অভিনন্দন।
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৫৭
তন্ময় ফেরদৌস বলেছেন: দর্শকদের তো কেউ দোষারোপ করছেনা। তবে এখানে আরো অনেক ব্যাপার আছে। ইন্টেন্সিভ একটা ব্যাপার। সময় করে বিস্তারিত আলোচনা করবো।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য এবং আলোচনায় অংশগ্রহনের জন্য।
৪৯|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৩
ইলুসন বলেছেন: লেখক বলেছেন: এবার ল্যাক্স চ্যানেল আই সুপারস্টার এর ফাইনাল গালা নাইটের প্রশ্নপত্রের কপি আমি পেয়েছি একদিন আগে। আসাদুজ্জামান নূর কি কোশ্চেন করবে, শাইখ সিরাজ কি কোশ্চেন করবে, সব আগে থেকেই নির্ধারিত। কে কোন উত্তর দিবে সেটাও। এবং যে শাইখ সিরাজের উত্তর দিতে পারবে, সেই হবে চ্যাম্পিয়ন। এই ব্যাপারগুলো এভ্রিথিং স্ক্রিপ্টেড। খিয়াল কৈরা...
কে কোন উত্তর দিবে এটাও ঠিক করা থাকে নাকি?
শালারা কত বড় হারামি। এই রকম একটা পোস্টের দরকার ছিল। প্রমাণ সহকারে পোস্ট দিলে এই পোস্ট স্টিকি করতে অনুরোধ করতাম মডুদের।
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫২
তন্ময় ফেরদৌস বলেছেন: সব রিয়েলিট শো তেই এটা হয়। এটা একটা প্রগ্রাম পলিসি। কাজেই এতে অবাক হবার কিছু নাই। আমরা সবাই জানি রেস্লিং একটা নাটক, তারপরেও আমরা রেসলিং দেখিনা ?
৫০|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫০
নাহিয়ান বিন হোসেন বলেছেন: আপনাকে সাধুবাদ, কারন আপনি পারিবারিক-সামাজিক বাধা পেরিয়ে নিজের পছন্দের জায়গায় কাজ করতে পারছেন। আমার ও ইচ্ছে ছিলো এই সেক্টরে কাজ করার। কিন্তু তাই বলে নিজে এখন যেখানে পড়াশোনা করছি, সেটা বাদ দিয়ে না। বরং যে ক্ষেত্রে পড়াশোনা করছি সেটাকে প্রধান রেখেই পাশাপাশি ভার্সিটির মধ্যেই মুভি মেকিং এর সাথে জড়িত হতে চেয়েছিলাম। কিন্তু যে তীব্র বাধার সম্মুখীন হয়েছিলাম তা অতিক্রম করতে পারি নি। আমার ক্ষেত্রেও সেই "মিডিয়া খারাপ জায়গা " এই বাক্যটাই প্রধান বাঁধা হয়েছিলো। আমি পারি নি, আমাকে সরে আসতে হয়েছিলো।
আপনার সহজ-স্পষ্ট কথা ভালো লাগল। তবে সেই সা্থে নারীর পন্যায়ন এবং যে নোংরামি গুলো হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়েও যে মিডিয়ায় লড়াই করা যায়, সে ব্যাপারটা আরেকটু ভালোমত উঠে আসতে পারত। ভন্ড কর্পোরেট দুনিয়ার কাছ থেকে যে অসহায় মেয়েটা কোন সাহায্য পায় নি সে মিডিয়ায় এসে মাথা তুলে দাঁড়াচ্ছে সেটা সত্য কিন্তু তার মাথা তুলে দাঁড়ানোর রাস্তাটাকে চাইলে যে অনেকখানি সহজ করা যায়, সেই আশাবাদ আরো ভালোমত আসতে পারতো। হয়ত এটা খুব কঠিন, কিন্তু অসম্ভব না।
পোষ্টে প্লাস।
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৩
তন্ময় ফেরদৌস বলেছেন: সুন্দর মন্তব্য। অথচ অনেকেই ব্যাপার টা ধরতে পারছেনা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৫১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৬
মো:সোলায়মান খান বলেছেন: শোবিজের নামে যা করা হয় সেগুলো ইসলাম পরীপন্থী ।
৯৭ শতাংশ মুসলমানের দেশে এগুলো চলতে দেয়া যায়না
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৭
তন্ময় ফেরদৌস বলেছেন: আপনি সৌদি আরব বা পাকিস্তানে চলে যান।
দেখছেন সবাই গুরুত্বপুর্ন কমেন্ট দিচ্ছে, মাঝখানে হুদাই ধর্মকে টেনে আনলেন। আগে নাস্তিক রা যেমন সব যায়গায় নাস্তিকতা টেনে আনতো, এখন আপনারা আস্তিক রা সব যায়গায় ধর্মকে টেনে আনেন।
প্রাসঙ্গিক কমেন্ট করতে না পারলে পোস্টে আসার কোন দরকার নেই।
৫২|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৮
তুষার মানব বলেছেন: আপনার পুরো বক্তব্যের সাথে একমত
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৭
তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৫৩|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৯
জসিম বলেছেন:
দীর্ঘ লেখা হলেও পড়তে গিয়ে আটকাতে হয়নি.
মিডিয়ার এসব বিষয় নিয়ে যা বলেছেন, নিজেও দেখেছি অনেক. এগুলো হচ্ছেই. এখন কেউ যদি ভালো করে না জেনে অনুমানে মন্তব্য করে সেটা দু:খজনকই নয়, নিন্দনীয়.
ভালো- খারাপের বিশ্লেষণটাও এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ. কোন প্রেক্ষিতে, কোন দৃষ্টিভঙ্গিতে আপনি খারাপ বা ভালোকে বিবেচনা করছেন. দেশের মিডিয়া বা সিনেমা জগত থেকে দূরে থেকে বা দূর থেকে দেখে ঢালাও মন্তব্য অবশ্যই বিপদজনক. অনেক সুপ্ত গুণ বা প্রতিভা (ভালো /খারাপ দুটোই হতে পারে) থাকার মধ্য দিয়েই পরিবর্তনের দিনগুলো আসছে মনে করি. মিডিয়ার খারাপ বিষয় বলে আমরা যেভাবে দেখি বা ঢালাওভাবে যেটা মনে করা হয় সেটা কথিত সভ্য সমাজ, ইউপো, আমেরিকা ও মিডিয়ার স্বর্গরাজ্য দেশগুলোতেও একই রকম। বলা যেতে পারে আমাদের চেয়ে সেখানে 'কথিত খারাপ' আরো ভয়াবহ. অবশ্য আমরা সেগুলো শিল্প বলেই আখ্যা দিয়ে তৃপ্ত হই. যৌনতা, নারীকে ঘিরেই মানুষের যত প্রশ্ন মনে হয়. আবার অন্যদিকে প্রশ্নকারী ও ভ্রু কুঁচকানো এসব লোকেই ধরায়, সরায় শয়নে স্বপ্নে সেই চিন্তায় ব্যস্ত থাকে (এরকম অনেক কথিত সুশীল/সমালোচক জ্ঞানী গুণীকে আমি জানি).
শুভকামনা .
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪৯
তন্ময় ফেরদৌস বলেছেন: সুন্দর একটি কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ জসিম ভাই।
৫৪|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১১
ৈসকত ইসলাম বলেছেন: একজন মিডিয়া কর্মিই পারে নির্ভয়ে সত্য বলতে ,, একজন মিডিয়া কর্মিই পারে নিজের সমালচনা করতে ,,, দেশে থাকা অবস্থাই আমার সৌভাগ্য হয়েছিল মিডিয়া জগতের সাথে জড়ানোর ,,,, আপনার এই অসাধারন পোস্টের মাধ্যমে ফুটে উঠেছে অনেক অজানা সত্য ,, তবে আমার মতে ৩০/৪০% মত কথা আপনি তুলে ধরেছেন ,,, আরো এমন অনেক ব্যপার আছে যেগুলা হয়ত লিখে বা বলে কাউকে বোঝান সম্ভব না যদি না তারা এই জগতে প্রবেশ না করে ,,,,
ধন্যবাদ আপনাকে ,,, ভাল থাকবেন
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৫০
তন্ময় ফেরদৌস বলেছেন: সত্য ও সততার পথে থেকেই প্রমান করতে চাই, মিডিয়া পারসন মানেই খারাপ নয়।
ধন্যবাদ আপনাকে।
৫৫|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৫
নাজমুল রনি বলেছেন: ++++++
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:০০
তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ।
৫৬|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২১
মামুন রশিদ বলেছেন: "এই যে বিহাইন্ড দা সিনের এইসব মজা, তা আমি আরো ভালো করে দেখতে চাই, বুঝতে চাই মানুষের মনস্তত্ব।"
কি বলবো তন্ময় ভাই, বুঁদ হয়ে লেখাটি পড়েছি । শুধু মিডিয়া জগতের মানুষ বলে নয়, মিডিয়ার প্রতি কতটুকু ভালবাসা বা অনুরাগ থাকলে এই ধরনের পোস্ট লেখা যায় বুঝতে পারছি ।
স্যালুট আপনাকে++++++
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:০২
তন্ময় ফেরদৌস বলেছেন: আমি ভাই সত্যি ই ডিভোটেড মিডিয়া নিয়ে। এবং এই ডিভোশন শুধুমাত্র আমার সেক্টর, মানে এডভার্টাইজিং এ নয়। মিডিয়ার সমস্ত ক্ষেত্রেই।
দোয়া রাখবেন বস। ভালো থাকুন।
ধন্যবাদ।
৫৭|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৩
সিলেটি জামান বলেছেন: মিডিয়া নিয়ে অনেক কিছু জানলাম। শ্রদ্ধা কমেনি বরং বেড়েছে। তবে কিছু বিষয় গোপন থাকাই ভালো। পোস্টে++
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:০৩
তন্ময় ফেরদৌস বলেছেন: হুম, আসলে রাগের ঠেলায় বেশি বলে ফেলেছি। কিছু বিষয় গোপন থাকাই ভালো, ঠিক।
ধন্যবাদ আপনাকে।
৫৮|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৩
ধ্রুব তারা বলেছেন: বেশ চমৎকার হয়েছে আপনার পোস্ট টি। অভিমান লেখার ছত্রে ছত্রে ধরা পড়েছে। আমি নিজেও মিডিয়ায় ছিলাম বেশ কিছুদিন। কাজেই আপনার প্রতিটা কথা আমি ধরতে পেরেছি এবং বুঝতে পেরেছি।
আমার মনে হচ্ছে অনেকেই আপনার পোস্ট টাকে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে। মিডিয়া এন্ড কর্পোরেট কম্পারিজনের মাঝখান থেকে অনেকে দেখি আবার শুধু নারী বিষয়ক আর শোয়ার ব্যাপারটাই টাই মুখ্য ভাবে দেখছে।
কার কথা বললাম নিশ্চই ধরতে পেরেছেন ? আছে কিছু ছোটলোক এমন। যারা নিজেরা বউদের ব্যাপারে ভয়াবহ পজেসিভ, আবার নারি, মিডিয়া, সেক্স এইসব কথা শুনলেই তারা আর সবকিছু ভুলে যায়। এরা আরো বড় হিপোক্রেট।
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:০৯
তন্ময় ফেরদৌস বলেছেন: মিডিয়ার কোন সেক্টরে ছিলেন আপনি ?
আর কাকে লক্ষ্য করে বলেছেন বুঝি নাই। পার্সোনালি না যাই আমরা। যাকে বলেছেন, সে বুঝলে ই হলো।
ধন্যবাদ।
৫৯|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৮
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: ভালো,খারাপ এই দুটো দিক সবখানেই আছে এবং থাকবে ।
ভালো একটা পোস্ট এর জন্যে ধন্যবাদ ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৫০
তন্ময় ফেরদৌস বলেছেন: আপ্নাকেও ধন্যবাদ বাউন্ডুলে
৬০|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৮
মাস্টার বলেছেন: মাথা ঠান্ডা করে বসতেছি। পোস্ট আর কমেন্ট পইড়া মাথা গরম হইয়া আছে।
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৫১
তন্ময় ফেরদৌস বলেছেন: বেশি করে পানি খেয়ে এসে বসেন। ঝাড়ি দিলেও মাইন্ড করুম না।
৬১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৯
নিশাচর ভবঘুরে বলেছেন: কিছুই বলার নেই। শুধু স্যালুট। আমরা আমাদের কাজ করে যাব। পেছন থেকে টেনে ধরার লোকগুলোকে লাথি মেরে সরাবো। বিপ্লব এভাবেই আসে। একদিন আমাদের কেউ অস্কারের মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশকে ভালোবেসে আনন্দাশ্রু ঝরাবে। সেইদিন আর বেশি দূরে নয়।
তন্ময়, এভাবেই সবাই ভাবুক। একদিন জয় আসবে।
পোষ্টে ++++++++++++++++++
এবং প্রিয়তে।
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৫২
তন্ময় ফেরদৌস বলেছেন: চমৎকার মন্তব্য ভবঘুরে। জনিদার সাথে কথা হলো, উনিও পোস্টের সাথে একমত। সেই সাথে আরো অনেক তথ্য দিলেন।
তোমার সাথে দেখা হবে কবে ?
৬২|
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১০
নিশাচর ভবঘুরে বলেছেন: @পড়শীঃ আমি দশক মানিনা। রাজাদের আমলে বাইজি ছিলো, রক্ষিতা ছিলো। আর এখন পতিতা।
তাই দশক না, মানসিকতা আসল। খারাপের মাঝ থেকে ভালো কিছু আসলে আমি গ্রহণ করতে দুইহাত পেতে আছি।
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৪১
তন্ময় ফেরদৌস বলেছেন: গুড পয়েন্ট।
৬৩|
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২৪
ফাহাদ চৌধুরী বলেছেন:
ভিডি ওয়েল ব্রো, ভিডি ওয়েল । ব্যাপক একটা পোষ্ট হৈসে । কমেন্ট গুলোও পড়ে দেখতে হবে ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৪২
তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ প্রিয় ফাহাদ ভাই। তোমাদের কমেন্ট পেলে খুব ভাল লাগে।
৬৪|
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩৬
ফয়সাল তূর্য বলেছেন: ভালো লিখছ। ++++
আমি শুধু জানতে চাই মিডিয়ার কোন মেয়েই কি ভাল থাকতে পারে না??
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫৪
তন্ময় ফেরদৌস বলেছেন: পারে, মিডিয়ার অনেক মেয়েই ভালো থাকতে পারে, যদি তারা ভালো থাকতে চায়। আর উচ্চাভিলাসি হয়ে যদি তারা শর্টকাট মারার জন্য খারাপ হয়, তাহলে তা তার নিজস্ব ব্যাপার।
৬৫|
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫১
পড়শী বলেছেন: @নিশাচর ভবঘুরেঃ রাজাদের আমলের বাঈজী, রক্ষিতারা রাজাদের হারেমখানার মধ্যেই থাকত। আর এখন কার পতিতারা সাধারণ মানুষের শোবার ঘর দখল করতে চায়। এটার পরিণতি ভয়াবহ। এখানে আপনাকে দশকের ইতিহাস মানতেই হবে।
পর্ণ সাইট খুলে কেউ যদি নারীমুক্তির আন্দোলনে শরীক হবার আহবান জানায়, আমি তাদের কে বেশি হিপোক্রেট মনে করি। এখানে মানসিকতা কি সেটা বিবেচ্য না।
কোন টা সত্যিকারের সাফল্য এবং সেটি কোন পথে আসছে সেটা ভাল করে জানার পরই সাফল্য কে উদযাপন করতে পারি। অন্যথায় নয়।
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫৫
তন্ময় ফেরদৌস বলেছেন: হুম...
৬৬|
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫১
নস্টালজিক বলেছেন: আর এক বার পড়বো!
আসলেই ব্যাপক একটা পোস্ট হইসে!
তোমার অভিমান আর ক্ষোভ মিলে মিশে একাকার এই পোস্টে!
তোমার পোস্টের মুল বক্তব্যের সাথে আমি একমত!
ওয়েল ডান, তন্ময়!
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫৬
তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ ভাইয়া। লেখার মধ্যে না চাইলেও একটা প্রভাব পড়ে যায় মনের অবস্থার সাথে সাথে।
ভালো থাকো ভাইয়া।
৬৭|
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩৭
চেয়ারম্যান০০৭ বলেছেন: চমৎকার!!
পড়েই বুঝলাম মনের ভেতরের জমে থাকা সকল কথা এ পোস্টে বলেছো নির্দ্বিধায়।আসলে শুধু মিডিয়া নয় সকল সেক্টরেই ভালো মন্দ মানুষ রয়েছে।মিডিয়ার ব্যাপারে মানুষের আকর্ষন বেশী বলে এগুলো মানুষের সামনে চলে আসে সহজেই আর বাকিরা থেকে যায় পর্দার অন্তরালে।
দুঃখের কথা হলো রাত্রিযাপন ছাড়াও যে মিডিয়াতে আরো অনেক বিষয় আছে সেগুলো অনেকের চোখে পড়েনা।
মূল বক্তব্যের সাথে একমত।পোস্টে ভালোলাগা।
শুভকামনা রইলো।
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৫০
তন্ময় ফেরদৌস বলেছেন: সেটাই, ভাল খারাপ মিলিয়েই সব কিছু।
একটা নিউজ মিডিয়ায় হলুদ সাংবাদিকতা যেমন থাকে, তেমনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতাও থাকে। অথচ আমরা গালি দেবার সময় পুরো পত্রিকাটাকেই গালি দেই।
ধন্যবাদ নাদিম।
৬৮|
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪৩
নোমান নমি বলেছেন: রাগ অভিমান সব দেখি পোষ্টের শব্দে শব্দে। অনেক কথা শোনা,অনেক কথা জানা এবং অনেক কিছুই আজ জানলাম। তবে মোদ্দা কথা হইলো বিষয়টা কেবল যৌনাচারের মধ্যে না। নষ্ট পলিটিক্সসহ যাবতীয় দুই নম্বরি। মিডিয়া কেন প্রেমিক-প্রেমিকাওতো নষ্ট পলিটিক্স করে। আইজকালকার পোলাপাইন প্রেম করে লিটনের ফ্ল্যাটে যাওনের লাইগা, লিটনের ফ্ল্যাটেই বইসা বইসা আবার মিডিয়ার ওই মাইয়া এই বইলা গাইল পাড়ে। আহা মধু।
এক কথায় দারুন পোষ্ট।
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৫৯
তন্ময় ফেরদৌস বলেছেন: তবে মোদ্দা কথা হইলো বিষয়টা কেবল যৌনাচারের মধ্যে না। নষ্ট পলিটিক্সসহ যাবতীয় দুই নম্বরি
বুলস আই নোমান।
থাঙ্ক ইউ।
৬৯|
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:২৮
ঘুমকাতুর বলেছেন: সাহেবেরা পাকা ঘরে বসে নাক সিঁটকে বলে চাষার গায়ে কাদা লেগে থাকে। চাষা গায়ে কাদা মাখে তবেই না অন্ন তোর পাতে উঠে।
+++
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৫১
তন্ময় ফেরদৌস বলেছেন: কটঠিন একটা মন্তব্য করলেন।
৭০|
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:০৫
নিশাচর ভবঘুরে বলেছেন: ডাকলেই হাজির হবো
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৫৯
তন্ময় ফেরদৌস বলেছেন:
৭১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:১৮
নিশাচর ভবঘুরে বলেছেন: জনিদা ক্লিয়ার কাট কথা বলেন। অনেকে ভাববে উনি টিকে থাকবেন না, এইভাবে সরাসরি কথা বলার কারনে। আমি বলি থাকবে। কারন একসময়য়, একদল ভন্ডের মাঝে সরাসরি কথা বলার লোকগুলো হারিয়ে যেত। এখন অনেক হবে সরাসরি কথা বলার লোক। তোমাকে-জনিদাকে এরা ঘিরে থাকবে। দেখো, এখনো অনেকটা পথ যাবার বাকি সবার। আমি শুধু সেই যাত্রায় একজন হতে চাই, সবার পেছনের মানুষটা হয়ে হলেও।
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০১
তন্ময় ফেরদৌস বলেছেন: জনি ভাই একাধারে আমার বন্ধু ও শিক্ষক। তাকে মিডিয়া আর্কাইভ বলা যেতে পারে। রনি ভাইয়ের মতন। আর আমরা সবাই মিলে ঝিলেই কিছু করবো। একটু সময় দাও।
শীঘ্রই জনিদার স্টোরিতে একটা টেলির কাজ শুরু করতে যাচ্ছি।
৭২|
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৫৪
রাসেল১৩ বলেছেন: চমৎকার লেখা !
মিডিয়া মানেই খারাপ এই ব্যপারটা আমাদের সমাজের রন্ধে রন্ধে প্রবেশ করেছে, অথচ ব্যপারটা কি তাই ?
মিডিয়াতে যা হচ্ছে তার সব ই কি খারাপ ?
আর মিডিয়ার যা যা সমস্যা দেখানো হচ্ছে তা কি আর কোথাও হচ্ছে না ?
আমাদের একটা টেলিফিল্মে প্রভা অভিনয় করে কিছুদিন আগে ।
তখন কেউ যখন জিজ্ঞেশ করে কে কে আর্টিস্ট তখন প্রভার নাম বলা মাত্র সবাই কয়েক মুহুর্তের জন্য চুপ হয়ে যায়, এর পর কেউ খুচিয়ে খুচিয়ে জিজ্ঞেশ করে যে ওই প্রভা কিনা, কেউ কেউ তো সরাসরি আজে বাজে কমেন্ট করেই দিলো
এই হইলো আমাদের সমাজ, একটা মেয়ের ব্যক্তিগত বিষয়কে তারা সমাজের মধ্যে টেনে নিয়ে আসলো , এখন প্রভা কবে কখন মিডিয়ার কি করলো তা আমি জানি না, আর একজনের ব্যক্তিগত বিষয় নিয়ে অন্যের আলোচনা করাটা আমার কাছে সেটার থেকেও খারাপ বলে মনে হয়েছে !
আসলে দূর থেকে না, কাছে এসে দেখতে হবে, না জেনে কোন কিছু নিয়ে হুট করে মন্তব্য করে দেয়াটা বোকামী !
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৩
তন্ময় ফেরদৌস বলেছেন: প্রভা আবার মিডিয়াতে কাজ শুরু করেছে। শান্ত মারিয়ামে রেগুলার ক্লাশ শুরু করেছে। এ জন্য স্যালুট জানাতেই হয়। সাহসী পদক্ষেপ।
একটা জিনিস খেয়াল করেন, যে রাজীব ভিডিওটা ফ্লাশ করলো, তারে কিন্ত কেউ কিছু বলে নাই।
ধন্যবাদ।
৭৩|
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৫৬
রাসেল১৩ বলেছেন: উপরের কমেন্টের একটা ভুল আছে, "এই হইলো আমাদের সমাজ, একটা মেয়ের ব্যক্তিগত বিষয়কে তারা সমাজের মধ্যে টেনে নিয়ে আসলো ," এইটা হবে "এই হইলো আমাদের সমাজ, একটা মেয়ের ব্যক্তিগত বিষয়কে তারা মিডিয়ার মধ্যে টেনে নিয়ে আসলো ,"
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৪
তন্ময় ফেরদৌস বলেছেন: বুঝে নিয়েছি। নিচে ইহতিশাম ভাই অবশ্য আপনার কথার সাথে দ্বিমত জানিয়েছে।
৭৪|
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:২০
কবি ও কাব্য বলেছেন: চমৎকার ও গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে অসাধারন লিখার জন্য ধন্যবাদ । বিস্তারিত মতামত পরে দিবো।
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৫
তন্ময় ফেরদৌস বলেছেন: আপ্নাকেও অনেক ধন্যবাদ পাপ্পু ভাই।
৭৫|
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৫:০৯
মুনসী১৬১২ বলেছেন: দূরের ঘাস বড়ই সবুজ............
আঙুর ফল টক..............
মিডিয়ায় দশ টা মেয়ে কাজ করলে ৯ জনই ভালো। একজন আরজে সারা রাত রেডিয়োতে কাজ করে ভোরে তাকে অফিসের গাড়িতেই বাসায় পৌঁছে দেয়া হয়...একজন উপস্থাপিকা আর দশ জনের সঙ্গে আড্ডা দেয় কাজের ফাঁকে...অন্যান্য আর দশ টা চাকরির মতোই। একজন মডেল যখন কাজ করতে যায় কথন অনেক সময় মা থাকে সঙ্গে। মিডিয়া সম্পর্কে মানুষ বেশি কিছু জানে না। মনে করি রুপালি জগত। কি না মধু। চাইলেই লাসভ্যাগাসীয় সুখ। ঢুকলে বুঝবে। মধু না কি
।
মিডিয়া সর্ম্পকে যা বাইরে প্রচারিত তার অধিকংশতেই রঙ মাখানো। এমন কি মিডিয়ার ভিতরের লোকদেরই এ সম্পর্কে পরিষ্কার ধারণা নেই। তারাও অনেকটা আম পাবলিকের মতো ভাবে। এমন কি লেখক যা বলেছে দেখা যাবে তার অনেকগুলোই অপরের কাছ থেকে শোনা।
যে বলেছে সে দেখেনি। অন্যের কাছ থেকে শুনেছে।
তবে হ্যাঁ খারাপ যে নেই তা না। তবে তা মাত্রাতিরিক্ত না। একজন মডেল/নায়িকাকে চাইলেই বিছানায় নিয়ে যাওয়া যায় এমনটা ভাবা মূর্খতা। যারা এমন সম্পর্ক আছে দেখা যায় অধিকাংশ সময়েই তাদের মধ্যে রিলেশন আছে। বিয়ে হয়। দু-একটা ব্যতিক্রম নেই তা নয়। তবে ব্যতিক্রম কখনোই উদাহরণ নয়। ভালোদের পাল্লাই বেশি।
তারকা হান্টিং সম্পর্কে অনেকের ধারণা আগে শোয় তারপর সেরা দশে। একদম ভুল। তবে অখ্যাত প্র্রোগ্রামগুলো সম্পর্কে বলতে বা গ্যারান্টি দিতে পারছি না।
তবে যদি কারো ইন্টেনশনি থাকে খাবো দিব তবে ঠেকাবে কে... কাউকে না কাউকে কখনো না কখনো পাবে তবে সেটা নগন্য.....
একটা ছেলে বা মেয়ে যদি কিছু করতে চায় তাহলে কতো ভাবে পাহারা দিবেন। একবারো কি তাদের একলা ছাড়বেন না...................
সঠিক হলো নৈতিক শিক্ষা দিয়ে.. পরিবেশ সম্পর্কে সমক্য ধারনা দিয়ে .. ভালো মন্দের জ্ঞান দিয়ে ছেড়ে দিন বৈচিত্রময় এ বিশ্ব রঙমঞ্চে..... বিবেক আছে না সেই যোগ্যকে নিয়ে যাবে সফলতার আলোক সিঁড়িতে।
তম্ময় ভাই আরো দেখুন দেখবেন মিডিয়া অনেক ভালো অন্য দশ টা কর্পেরেট চাকুরির চেয়ে
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৮
তন্ময় ফেরদৌস বলেছেন: সঠিক হলো নৈতিক শিক্ষা দিয়ে.. পরিবেশ সম্পর্কে সমক্য ধারনা দিয়ে .. ভালো মন্দের জ্ঞান দিয়ে ছেড়ে দিন বৈচিত্রময় এ বিশ্ব রঙমঞ্চে..... বিবেক আছে না সেই যোগ্যকে নিয়ে যাবে সফলতার আলোক সিঁড়িতে।
অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।
৭৬|
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৫:১২
পুরোনো পাপী বলেছেন: অসাধারণ কিছু অপ্রিয় সত্য কথা বললেন ভাই। ভাল আর মন্দের ব্যাপার বেশিরভাগই মানুষের নিজস্বতার উপর নির্ভর করে। তবে কিছু না জেনেই যারা খারাপ কমেন্ট করে তাদের উদ্দেশ্যে বলি -- তোদের মুখে মুতার টাইমও নাই।
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৯
তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ পুরোনো পাপী।
৭৭|
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৫:১৬
পুরোনো পাপী বলেছেন: sorry for flooding... I m on my mobile.
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৯
তন্ময় ফেরদৌস বলেছেন: মুছে দিয়েছি, নো প্রবলেম।
৭৮|
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৬:২২
উদাসী স্বপ্ন বলেছেন: ভাই, এটা কি মিডিয়ার ক্ষেত্রে? এটা আমাদের সামাজিক অবক্ষয়। অনেকটা এমন যে একটা পরিবারে ঝামেলা লাগলে ঐ পরিবারের নতুন বৌটার দোষ। এটা শুধু আমাদের দেশে না, আমাদের আশেপাশের সব দেশে!
পুরুষ আকাম করলে সমস্যা নাই, নারী আকাম করলেই সমস্যা! শাবনূরের ঐ স্টোরীটা আমি জানি। বেচারীর মাকে যখন ওর বাবা ছেড়ে যায় তখন ওদের পরিবারের অবস্হা খুবই সংকটের মধ্যে দিয়ে যায়।
এরকম অনেক ঘটনা আছে। এফডিসি ধ্বংস হইছে মূলত দেখা গেলো ট্যানারী ব্যবসায় হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ হলো সে আসলো ব্যাবসা করতে। বছরের পর বছর উল্টাপাল্টা মুভি বানায় কিন্তু ফ্লপ হইলেও তার মুভি বানানো বন্ধ থাকে না। কারন সে ফূর্তি করে। একটা সময় সন্ত্রাসী স হ এরকম অনেকেই এফডিসিকে কুক্ষিগত করে।
যাই হোক দেরীতে হলেও জোয়ার শুরু হইছে। পরিবর্তন হবেই! প্রিয়তে!
আমিও কিছুদিন একটা টিভি চ্যানেলের ইন্জ্ঞিনিয়ার ছিলাম। সিএসবি নিউজ চ্যানেল!
চ্যানেলটা বন্ধ হয়ে গেছে! অনেকে নামও ভুলে গেছে
২৯ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩২
তন্ময় ফেরদৌস বলেছেন: সিএসবি চ্যানেলের কথা মনে আছে।
চমৎকার একটা মন্তব্যের জন্য ধন্যবাদ উদাসী ভাই।
৭৯|
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৫৮
টেস্টিং সল্ট বলেছেন: পুরোনো পাপী বলেছেন: অসাধারণ কিছু অপ্রিয় সত্য কথা বললেন ভাই। ভাল আর মন্দের ব্যাপার বেশিরভাগই মানুষের নিজস্বতার উপর নির্ভর করে। তবে কিছু না জেনেই যারা খারাপ কমেন্ট করে তাদের উদ্দেশ্যে বলি -- তোদের মুখে মুতার টাইমও নাই।
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৯
তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ টেস্টিং সল্ট।
৮০|
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০৭
নাফিজ মুনতাসির বলেছেন: চমৎকার পোষ্ট তন্ময়...........অনেক কিছুই জানলাম..........বেশ কিছু ভুল ধারনাও ভেঙ্গে গেলো............
ব্রাভো পোষ্টে ++++++++++++
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২০
তন্ময় ফেরদৌস বলেছেন: থাঙ্ক ইউ রবিন।
৮১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:১৪
ইহতিশাম আহমদ বলেছেন: রাসেল১৩ বলেছেন: “এই হইলো আমাদের সমাজ, একটা মেয়ের ব্যক্তিগত বিষয়কে তারা মিডিয়ার মধ্যে টেনে নিয়ে আসলো ,"
ভাই রাসেল, বিষয়টাকে আপনি ভুল দৃষ্টিতে দেখছেন। আমাদের সমাজ ব্যবস্থার বাইরে আমারা যেতে পারি না। যাওয়া উচিৎ নয়। বিশেষ করে মিডিয়ার লোকদের দায়িত্ব নিজেদের কালচারকে বাঁচিয়ে রাখা। প্রভা যা করেছে তা আমাদের সমাজে স্বীকৃত আচরণ নয়। একথা ঠিক যে এরকম আকাম অনেকেই করে। এমন কি স্কুল পিচ্চি ছেলে মেয়েদেরও করতে দেখেছি আমি। কিন্তু তারা সেটা গোপন রাখতে পেরেছে তাই তারা সমাজের চোখে ভাল মানুষ। আর প্রভা তা গোপন রাখতে পারেনি। যার ফলে তার নিজের তথা মিডিয়ার বড় রকমের একটা বদনাম হয়েছে। নিন্দুকেরা সুযোগ পেয়েছে এই নিয়ে কথা বলবার। কর্পোরেট দুনিয়াতে শুধু রুবাবা দৌলার কথা শোনা যায়। আর কেউ কি নেই সেখানে। আবশ্যই আছে। কিন্তু কয়জন জানে সেকথা? মিডিয়ার ব্যাপারটা সবাই জানছে এবং মানুষের দৃষ্টিতে মিডিয়া খারাপ হচ্ছে। এত বড় কল্যানমুখী একটা মাধ্যম (যা মুক্তিযুদ্ধি আমাদের শক্তি যুগিয়েছে, ডায়রিয়া ,র্আসেনিক বা বনায়ন জাতীয় বিষয়গুলোতে সচেতনতা সৃষ্টি করেছে) আজকে সমাজের কাছে নিন্দিত হয়ে পড়েছে। তাই বলছি প্রভা মিডিয়ার অপূরনীয় ক্ষতি করেছে। সেলিব্রেটিদের সাবধানে চলাফেরা করা উচিৎ। আমেরিকার মত দেশে যেখানে সেক্স কোন ব্যাপার না সেখানে ক্লিন্টন কেন মনিকার সাথে শোয় তাই নিয়ে বিচার বসে। কারণ ক্লিন্টন প্রেসিডেন্ট, সাধারণ মানুষ না। দেশের অনেকেই যখন এই আকামগুলা করতেছে তখন নাহয় প্রভাও করুক। কিন্তু তার ভিডিও বের হয় ক্যান? সাবধানে থাকতে পারে না?
ভাই, আমার কথা শুনে মনে হতে পারে যে আমি আকামকে সর্মথন করতেছি। বিষয়টা তা নয়। পুরো সমাজকে তো আমি শুধরাতে পারব না। এই শহরের আনেক ফ্লাটের আনেক গৃহবধূ স্বামী অফিসে চলে গেলে অন্য ছেলের সাথে পরকীয়া শুরু করে। এটা আমি চাইলেও বন্ধ করতে পারব না। আকাম না করাটাই উচিৎ। কিন্তু প্রভা যদি মনে করে সেও পাশের বাড়ির মহিলার মত সামান্য আকাম করবে, তো করুক না। তার ব্যাপার। কিন্তু সেটা প্রকাশিত যখন হল তখন আর তা তার ব্যাক্তিগত বিষয় নয়। সেটা তখন সামাজিক ব্যাপার। মিডিয়ার ইমেজের ব্যাপার। তাই এখানে আমি যারা প্রভাকে নিয়ে কথা বলছে আমি তাদের দোষ দেখি না। দোষটা প্রভার। তার ভুলে যাওয়া উচিৎ হয়নি যে সে একজন সেলিব্রেটি। আর সেলিব্রেটিদের সাবধানে থাকতে হয়। এমন কি সে আমেরিকার প্রেসিডেন্ট হলেও তার মাফ নেই।
মিডিয়াকে নেতিবাচক ইমেজ থেকে ইতিবাচক ইমেজের দিকে নিয়ে আসার দায়িত্ব মিডিয়ার লোকদেরেই। ভাল থাকবেন।
০৪ ঠা অক্টোবর, ২০১২ বিকাল ৫:২১
তন্ময় ফেরদৌস বলেছেন: কিছু ক্ষেত্রে দ্বিমত আছে, তবে মূল কথা- "মিডিয়াকে নেতিবাচক ইমেজ থেকে ইতিবাচক ইমেজের দিকে নিয়ে আসার দায়িত্ব মিডিয়ার লোকদেরেই। " এর সাথে একমত।
৮২|
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:১১
অন্ধকার অবচেতন বলেছেন: অসাধারণ লিখেছেন... একটানে পড়ে গেলাম। আসলে আমাদের স্বভাবই এমন। আমরা ভয়াবহ রকমের প্রেজুডিসড...
০৪ ঠা অক্টোবর, ২০১২ বিকাল ৫:২২
তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৮৩|
২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩২
মাস্টার বলেছেন: হুম। অনেকেই অনেক কথা বলেছেন। বিষয়টি কিছুটা বিতর্কিত - যারা মিডিয়াতে আছেন তারা তিনটে কারনে এর বিরোধীতা করবেনঃ তিনি এ ধরনের নোংরামি করেন না, অথবা তিনি এ ধরনের নোংরামি করার সুযোগ পাননি, অথবা সব সেক্টরেই হয় এতে মিডিয়ার আলাদাভাবে নাম আসার প্রয়োজন নেই। যারা মিডিয়াতে নেই তারাও দুটো বিষয়ে এর বিরোধীতা করবেন - তার পরিচিত মানূষরা এ ধরনের কাজ করেন না, অথবা সব সেক্টরেই হয় তাই এতে আলাদা ভাবে মিডিয়ার দোষ নেই বলে মনে করেন।
ব্যাপারটা অনেকটা এমন - মিডিয়াই মিডিয়ার লেজ নিয়ে টানাটানি করে। এই যেমন আপনি কয়টা গার্লফ্রেন্ড ছেড়েছেন সেটা নিয়ে মিডিয়ার মাথাব্যাথা নেই, কিন্তু সারিকা কয়টা বয়ফ্রেন্ড ছেড়েছে সেটা নিয়ে তারা ফলাও ভাবে রিপোর্ট করে যাচ্ছে। অথচ বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড ছাড়া-ধরার কাজ করে যাচ্ছে সবাই সব সেক্টরে। এতে মিডিয়াতে যারা কাজ করে তাদের কথা ফলাওভাবে ছাপা হচ্ছে কেনো? কারন কি? এর কারন খুজতে দেখা গেলে সাধারন মানুষের দোষ ও এসে যায় - আমরা সাধারন মানুষরা রুপালী পর্দায় তাহাদের পেট দেখিয়া রোমাঞ্চিত হই এবং আরো কিছু দেখার এবং জানার আগ্রহ বোধ করি। মিডিয়া সেই সুযোগটা নেয় যেহেতু তাদের কাটতি/টিয়ারপি বাড়ান লাগবে।
এটা কি এখন বেশী হচ্ছে? হয়ত হচ্ছে কিন্তু কেউ বাদ যায়নি। বিশেষ করে মেয়েরা। সুবর্না মোস্তফাকে নিয়ে ১৯৯৬-৯৭ তে এক ম্যাগাজিন ফলাও করে ছাপিয়েছিলো যে তিনি দেহব্যাবসার সাথে জড়িত এবং এটাকে লীড দেন। আফাসানা মিমি অথবা শমি কায়সার ও বাদ যাননি। এক রিঙ্কুকে বিয়ে করার পর শমী কায়সারের নামে অনেক কথা শোনা গিয়েছিলো। হালের প্রভাকে নিয়ে এতো কাহিনী কিন্তু ক'জনে মনে রাখবে এসব? অপূর্ব প্রভাকে বিয়ে করার আগেই জানতো প্রভার কাহিনী কিন্তু যখন ভিডিও বের হলো তখন ডিভোর্স দিলো - এর মানে সে মেনে নিতে পারেনি; কিন্তু সে নিজে কি তুলসী পাতা? উহু, অপূর্ব প্রভার থেকেও বেশী শুয়েছে। কিন্তু সেটা প্রকাশ পায়নি তাই সে এখন তুলসী পাতা।
কর্পোরেট দুনিয়ায় অনেকেই শুয়ে বেড়াচ্ছে এবং হরদম। ডাক্তার হবেন? ভেবেছেন এই লাইনে শোয়া-বসা নেই? ভুল... ইঞ্জিনিয়ার হবেন? এই লাইন পবিত্র? ভুল... একটা লাইন বলুন যেখানে এসব কিছু নেই... আরে ভাই মাদ্রাসায় পড়লেও তো ছেলেদের কে বলাতকার করার কথা শোনা যায়...
আসল কথা হলো আপনি কিভাবে নিচ্ছেন। সব জায়গায় কিছু মানূষ থাকবেই যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের নোংরা লালসার শিকার বানাবে মেয়েদের... আবার অনেক মেয়ে বা মহিলা কিন্তু ইচ্ছে করেই এমন করে অথবা নিজেরা টোপ ফেলে পুরুষদের ফাদে ফেলতে...
হুর্... কি কইতাছি নিজেই জানিনা...অফ গেলাম...
০৪ ঠা অক্টোবর, ২০১২ বিকাল ৫:২৯
তন্ময় ফেরদৌস বলেছেন: মাহদী ভাই, খুব যৌক্তিক ভাবেই বলছিলেন। র্যাশনাল মন্তব্য দেখলে ভালো লাগে। সহমত আপনার সাথে।
৮৪|
২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৩
দূর্যোধন বলেছেন: এখনো পড়ছি।অনেকগুলো বিষয়ে ঠিক একমত নই।তারপরও আপনার আবেগটা বুঝতে পারছি।ভালো মন্দ সব পেশাতেই থাকে,তারপরও নির্দিষ্ট কয়েকটি পেশার গায়ে ''বাজে'' ট্যাগ লেগেই যায়।
এখন কমেন্ট দেখছি,সম্ভব হলে আবারও আসবো।
শেয়ার্ড।
০৪ ঠা অক্টোবর, ২০১২ বিকাল ৫:৩০
তন্ময় ফেরদৌস বলেছেন: পোস্ট পুরাটা যুক্তিভিত্তিক হয়নি, আবেগ যায়গা পেয়েছে বেশি। অনেক কিছুই আলোচনার অপেক্ষা রাখে।
ধন্যবাদ দূর্যোদা।
৮৫|
২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৮
সাকিন উল আলম ইভান বলেছেন: এক কথায় অসাধারন পোষ্ট ভাই। পুরোটা একটানে পড়ে শেষ করলাম ।
০৪ ঠা অক্টোবর, ২০১২ বিকাল ৫:৩১
তন্ময় ফেরদৌস বলেছেন: থাঙ্ক ইউ ইভান।
৮৬|
২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১১
সায়েদ রিয়াদ বলেছেন: পোস্টএ প্লাস । শেয়ার করলাম । সাথে প্রিয় তেও নিলাম
০৪ ঠা অক্টোবর, ২০১২ বিকাল ৫:৩২
তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ রিয়াদ ভাই।
৮৭|
২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১৫
ইসাকুল বলেছেন: দুর্দান্ত লিখেছেন।
০৪ ঠা অক্টোবর, ২০১২ বিকাল ৫:৩২
তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ ইসাকুল, আপনার নামের মানে কি ভাইয়া ?
৮৮|
২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৩
উদাসী ফাগুন বলেছেন: ভাই, চমৎকার পোস্ট ।
পোষ্টে প্লাস এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা । ![]()
০৪ ঠা অক্টোবর, ২০১২ বিকাল ৫:৩৩
তন্ময় ফেরদৌস বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
৮৯|
২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৪
রাহাত নিলয় আহমেদ বলেছেন: দূর্যোধন দার শেয়ার থেকে পেলাম । এক নিশ্বাসে পড়ে ফেললাম। কিছু পয়েন্ট এ একমত নই।
এরকম আরও লেখা আশা করছি আপনার কাছ থেকে । ভাল থাকবেন , শুভকামনা ।
০৪ ঠা অক্টোবর, ২০১২ বিকাল ৫:৩৩
তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ।
আপ্নাকেও শুভকামনা। কিছু আলোচনা করলে ভালো লাগতো।
৯০|
২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫১
রুদ্র ছায়া বলেছেন:
![]()
০৪ ঠা অক্টোবর, ২০১২ বিকাল ৫:৩৪
তন্ময় ফেরদৌস বলেছেন:
৯১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৯
সন্দীপ হালদার বলেছেন: পোষ্ট ভাল লাগল।
মিডিয়ার বিরুদ্ধে কিছু লোকের একপেষে বক্তব্য আছে। তার যে অন্য একটা পাশ আছে তা আপনার লেখায় অনেক ভাল ভাবে এসেছে।
কিন্তু কর্পোরেট ও মিডিয়াকে আপনি কি একভাবে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাচ্ছেন? আপনি বলেছেন যে, "বিজনেসটাই যে শো বিজনেস।" তাহলে তো মিডিয়া ও কর্পোরেট এর মূলগত পার্থক্য তেমন নেই। টাকাই তো দুজায়গায় ই মূখ্য তাই না? তাহলে আপনি কেন "মিডিয়ার পক্ষপাতিত্ব" করছেন? এটা আমি বুঝতে পারিনি।
০৪ ঠা অক্টোবর, ২০১২ বিকাল ৫:৩৭
তন্ময় ফেরদৌস বলেছেন: মিডিয়া আর ম্যাল্টিন্যাশনালের কর্পোরেট ট্রেন্ড এক নয়। মিডিয়ার আলাদা একটা কালচার আছে। আর আমিতো প্রতিপক্ষ হিসেবে দাড়া করাইনি। আমি বলতে চেয়েছি, দুইটাই যেখানে একই কাজ করে কখনো কখনো, তাহলে সব যায়গায় সবাই খালি মিডিয়ার দোষ খুজে কেন ? টাকাই দুই যায়গায় মুখ্য নয়। মিডিয়ার সবসময়ি সমাজের প্রতি দায়বদ্ধতা থাকে। আর আমি মিডিয়ার পক্ষপাতিত্ব করছি কারন আমি এড মিডিয়ায় প্রত্যক্ষভাবে আছি।
৯২|
৩০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫১
সাদরিল বলেছেন: আমার পেইজে শেয়ার দিলাম
০৪ ঠা অক্টোবর, ২০১২ বিকাল ৫:৫৫
তন্ময় ফেরদৌস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
৯৩|
৩০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩৭
নক্ষত্রচারী বলেছেন: অনেক তথ্যবহুল পোষ্ট !
পড়ে জানলামও অনেক কিছু ।
০৪ ঠা অক্টোবর, ২০১২ বিকাল ৫:৫৭
তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ।
৯৪|
৩০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:২১
আমি তুমি আমরা বলেছেন: অনেক কিছুই জানলাম..........বেশ কিছু ভুল ধারনাও ভেঙ্গে গেলো
০৪ ঠা অক্টোবর, ২০১২ বিকাল ৫:৫৭
তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ।
৯৫|
৩০ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৫:০২
রাসেল১৩ বলেছেন: "আমাদের সমাজ ব্যবস্থার বাইরে আমারা যেতে পারি না। যাওয়া উচিৎ নয়। " মাফ করবেন ভাই, এই ব্যপারটা মানতে পারলাম না, আমি সমাজের রন্ধ্যে রন্ধ্যে ভুল পাই
আমি এগুলো মানতে নারাজ, এলাকার মুরুব্বি যিনি এলাকার অনেক বিচার ই করে থাকেন তার কুকির্তির কথা কম বেশি সবাই জানে, ছোট থাকতে এলাকার সবার সামনে যেই সন্ত্রাসী কুপিয়ে কুপিয়ে খুন করেছিলো , তারা এখন এলাকার গণ্যমান্য ব্যক্তি, একজন তো একটা স্কুলের সাথেও জড়িত বটে, তাকে কি আমি ছেড়ে দিবো ? নাহ কোনদিন ও না, তখন খুব বেশি ছোট ছিলাম তাই আমি যা দেখেছি তা কেউ বিশ্বাস করবে না, তাই বলে আমি কাউকে ছেড়ে দিবো না, যখন একটা মোক্ষম সুযোগ পাবো ঠিক তখন ই আমি এদের টেনে হিচড়ে বের করবো, এই রকম সমাজকে আমি মানতে পারি না, পারবো না, দরকার হলে সমাজ নতুন করে রচনা করতে হবে !
মনে হয় অপ্রাসঙ্গিক বিষয় চলে আসলো, দুঃখিত !
৯৬|
৩০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:২৩
ইহতিশাম আহমদ বলেছেন: রাসেল১৩ আমি বলেছি, আমাদের সমাজ ব্যবস্থার বাইরে আমারা যেতে পারি না। যাওয়া উচিৎ নয়।
আমাদের সমাজ বা আইন কি কুপিয়ে হত্যা করা কে সর্মথন করে? আমার জানা নেই। অন্ততঃ আমি যে সমাজে বসবাস করি সে সমাজে কুপিয়ে বা অন্য কোন ভাবে হত্যা করা কে খারাপ চোখেই দেখা হয়। যে কোন খারাপের প্রতিবাদ করা মিডিয়া কর্মীদের দায়িত্ব। সেটা খুন সংক্রান্ত হোক বা অর্থনৈতিক বা যৌনাচার ভিত্তিক হোক। আপনাদের পাড়ার মুরুব্বী যেমন সমাজকে কুলষিত করেছে তেমনি প্রভাও করেছে। এবং এদের মত যারা করছে তাদের সবার ক্ষেত্রেই আমার বক্তব্য একই। আমি যা বলতে চেয়েছিলাম তা হল প্রভার ব্যাক্তিগত বিষয়টি যখন প্রকাশিত হল তখন আর তা ব্যাক্তিগত থাকছে না তখন তা সামাজিক একটা বিষয় হয়ে যাচ্ছে। ঠিক যেমন আপনার পাড়ার মুরুব্বির খুন খারাবী একটি সামাজিক বিষয়। দুটোকেই আপনার রোধ করতে হবে। কোনটাকেই কোন রকম যুক্তি দিয়ে হালাল করতে চাওয়াটা অন্যায়। আপনি আপনার প্রথম মন্তব্যে প্রভার বিষয়টাকে হালাল করবার চেষ্টা করেছিলেন আমি তার প্রতিবাদ করেছি। আপনার পাড়ার মুরুব্বির বিষয়টি তখন আসেনি। আসলে তখনই আমি প্রভার কাজটির সাথে আপনার সেই সব মুরুব্বীর বিষয়টিও যে খারাপ সেটা অবশ্যই বলতাম।
দেখেন ভাই মাওলানারা যা বলে তাই ইসলাম না। কোরআন যা বলে তাই ইসলাম। তেমনি মুরুব্বীরা গায়ের জোরে যা বলে তাই সমাজ নয়। যা সমাজের মানুষ সাবলীল ভাবে গ্রহণ করে তাই সামাজিকতা। এবং অবাধ যৌনতা আমাদের সমাজ গ্রহন করে না। সেটা মিডিয়াতে হোক বা পাশের বাড়িতেই হোক। আরেকটা বিষয় আপনার জানা দরকার। যে আমেরিকাতে ৭০ দশকে লিভ টুগেদারের কনসেপ্টের জন্ম সেই আমেরিকাই আজ উঠে পড়ে লেগেছে বিবাহিত জীবনের প্রতি মানুষকে আকৃষ্ট করার জন্যে। যাহোক শেষ কথা হল, প্রভা বা প্রভার মত যারা করছে তারা সবাই সমাজের ক্ষতি করছে। আর আপনার পাড়ার মুরুব্বী যা করেছে তা সামাজিকতা দিয়ে বিচার করার কোন প্রয়োজন নেই। কারণ তা স্পষ্টতঃই আইনের চোখে অপরাধ। আর যা আইনের চোখে অপরাধ তা তো সমাজে গ্রহণযোগ্য হতেই পারেনা। যারা গ্রহন করছে তাদের বিরুদ্ধেই মিডিয়ার সংগ্রাম। মিডিয়েই পারে সমাজকে প্ররির্বতন করতে।
৯৭|
৩০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪১
দাউদ রনি বলেছেন: পড়লাম অবশেষে।
সত্যি বলছি, আমি ধৈর্য রাখতে পারি নাই। তাই কয়েকবারে পড়েছি।
বিষয়টা নিয়ে আমি দ্বিমত পোষণ করি। সরাসরি বললে বিষয়বস্তু নিয়ে।
সবার আগে বলে নিই, মিডিয়া বলতে সিনেমাটাকেই কেন বেশি বোঝানো হলো? মিডিয়া বললে সবার আগে মাথায় আসে প্রিন্ট মিডিয়ার কথা। মিডিয়ার তো অনেক ভাগ আছে।
যাই হোক, তন্ময় ফেরদৌসের হয়ত সিনেমা নিয়েই বেশি আগ্রহ। হয়ত এই কারণেই সিনেমা নিয়ে কিছু চিরন্তন বিতর্কগুলো তুলে এনেছে। শহিদুল ইসলাম খোকন, তারেক মাসুদ বা ফারুকীদের সিনেমার প্রসঙ্গ নিয়ে এসেছে। এই আলোচনায় এগুলো হয়ত অপ্রাসঙ্গিকভাবেই এসেছে।
আমার প্রশ্ন হচ্ছে, কাঠগড়ায় কেন শুধুই মিডিয়া উঠে? উঠে কারণ, এটা নিয়ে মানুষের আগ্রহ প্রবল। অনেকের আইডলরা এই অঙ্গনে বাস করেন।
আর ভালো খারাপের বিষয়টার পুরোটাই আপেক্ষিক। ধরুন আপনার কাছে ভালোর সংজ্ঞা যা, অন্যের কাছে সেটা মোটেও ভালো না। কেবল সেক্সুয়াল দিকই যদি খারাপের মাপকাঠি হয়, তাহলে আমার কিছু বলার নেই।
আমি তো বলব মিডিয়ার মেয়েরা অতটা খারাপ হতে পারে না, যতটা পারে নরমাল বা কপোরেট মেয়েরা। কারণ ঘর থেকে বেরুলেই হাজারটা চোখ তাদের গিলে খায়। যেহেতু সেও একজন মানুষ তারও বয়ফ্রেন্ড লাগে। সমস্যা হচ্ছে, অন্যদের বেলায় আমরা এটাকে স্বাভাবিক মনে করি, মিডিয়ার কোনো মেয়ে হলে তেমনটা মনে করি না। কারণ, এই মিডিয়ার মেয়েটির প্রতি আমার আপনার অনেকেরই আগ্রহ আছে। অনেকে তো নিজের প্রপার্টি মনে করে। সে যখন দেখে তার স্বপ্নের মেয়েটা আরেকজনের বাহুডোরে, কোনোভাবেই সে এটাকে ভালো চোখে দেখতে পারে না।
বরং আমি এমনো দেখেছি, একজন বেশ্যা তার কাটতি বাড়ানোর জন্য মিডিয়ার ট্যাগ পরতে চায়। এই দোষটা তো শোবিজ মিডিয়ার না।
প্রত্যেক অঙ্গণেই ভালো খারাপ আছে। বাংলাদেশে যেমন একটা আম ধারণা আছে, নোয়াখালি, বরিশাল বা সিলেটের মানুষরা ভালো না। অন্য অঞ্চলের রসু খার মতো লোকেরাও অনেকের কাছে ভালো। আসলে কি তাই? এটা কেবলই মানসিকতার ব্যাপার।
আমার দূর সম্পর্কের এক আত্মীয়ার ২৫ বছর বয়সে বিয়ে হয়েছে ৩ বার। ৩ বারই নিজের পছন্দে। আরো অনেক কুকীর্তির খবর আছে তার। মজার বিষয় হচ্ছে, সারিকা বা প্রভাদের যতটা জবাবদিহি করতে হয়, তাকে তার সিকিভাগও করতে হয়নি।
কালকে ধানমণ্ডিতে রিকশায় করে যাওয়ার সময় দেখলাম, গাড়িতে একজোড়া তরুণ-তরুণী আদিমখেলায় মেতে উঠেছে। কেউ কিন্তু কিছু বলছে না। সবাই দেখছে। এই মেয়েটা বা ছেলেটা কিন্তু তার বাবা-মায়ের আদরের। দেখবেন, এই ছেলে মেয়েদের বাবা-মাও প্রভা বা সারিকাদের নিয়ে বাজে বাজে কথা বলে।
আরো একটা উদাহরণ দেই। পরশু আমার এক বন্ধু আমাকে ফোন করে বলে, দোস্ত আমার একটা রুম লাগবে। ম্যানেজ করে দে না! সে কিন্তু মিডয়ার না।
বললাম, মেয়েটা কে? বললো কলিগ। স্বেচ্ছায় আমার সঙ্গে বেডে যেতে চাচ্ছে। জাস্ট কিউরিসিটি। দুজনেই কিন্তু বিবাহিত। অথচ আমার বন্ধুর বউটাকে আমি চিনি। তার কাছে আমার বন্ধুটি ফেরেশতাতুল্য। মেয়েটার কথা জানি না, তার স্বামীর কাছে সেও নিশ্চয়ই দেবীতূল্য। কথা হচ্ছে এরকম ঘটনা কিন্তু হরহামেশাই ঘটছে। এইগুলা কিন্তু প্রভা-সারিকা কাণ্ডের চাইতেও ভয়াবহ। এক কথায় হিপোক্রেসি। আমাদের সমাজের এই দিকগুলো আমরা এড়িয়ে যাই কিন্তু সোচ্চার হই নায়িকাদের বিরুদ্ধে। এটাও আমাদের হিপোক্রেসি। নায়িকারা বোরকা পরলে কি সে সিনেমাটা ভালো চলে? এমন নজির এখনো দেখিনি। কর্পোরেট ওয়ার্ল্ডে যা চলে, তার সিকিভাগও আমাদের মিডিয়ায় ঘটেনা।
>>>>>>>
তন্ময় ফেরদৌসের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমিও তার মতোই এলোমেলো ভাবনা শেয়ার করেছি। আমি বুঝাতে চাচ্ছি, ভালো-খারাপের পরিমাপ করার অনুসঙ্গ কেবল সেক্স হতে পারে না। একটা নায়িকা কার সাথে শুয়ে তার পর পর্দায় আসছে, সে আলোচনা আমাদের মানায় না। কারণ, এই দেশের নাগরিকরা এখনো মৌলিক সুযোগ সুবিধা পায় না। এগুলো পাওয়ার পর আমরা কি আচরণ করি, সেটা দেখার পরই ভালো-খারাপের বিচার করাটা সাজে।
এলোমেলো আরো অনেক কথাই আছে। পরের কোনো পোস্টে হয়ত বলব।
০৪ ঠা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:০১
তন্ময় ফেরদৌস বলেছেন: মিডিয়া বলতে আসলে শো বিজ টাকেই বুঝিয়েছি, রাইট ভাইয়া।
রনি ভাই, লাস্ট প্যারাটা আরেকবার পড়ার অনুরোধ রইলো। আপনি যা যা মন্তব্যে বললেন, আমিও এক্সাক্টলি ঠিক তাই বুঝাতে চেয়েছি। লেখার অপরিপক্কতা ও আবেগের দরুন খাপছাড়া হয়ে গেছে।
"কর্পোরেট ওয়ার্ল্ডে যা চলে, তার সিকিভাগও আমাদের মিডিয়ায় ঘটেনা।" তারপরেও সব দোষ পড়ে মিডীয়ার ঘাড়ে, সবাই ট্যাগ দেয় মিডিয়া কর্মীদের। এই খানেই আমার আপত্তি। আপনার লাস্ট লাইন এবং আমার লাস্ট প্যারার মধ্যে কোন ব্যাবধান নেই।
৯৮|
৩০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫৩
আবদুল ওয়াহিদ বলেছেন:
বেশ লিখেছেন।
আপনার ও সিনেমা পিপলসের জন্য শুভ কামনা।
০৪ ঠা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:০১
তন্ময় ফেরদৌস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
৯৯|
০৪ ঠা অক্টোবর, ২০১২ সকাল ১১:১২
বিলাতী পোলা বলেছেন: ক্যামেরা অন হলেই দেখতে পারবেন তাদের ভদ্রতার মুখোশ। কাট বলার সাথে সাথেই তাদের মুখোশ খুলে পড়ে যায়। আপনি কোথায় এত কাছ থেকে দেখতে পারবেন এই নাটকবাজি ?
++++++++++++++++++
০৪ ঠা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:০২
তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ ।
১০০|
০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ৯:১৩
কালীদাস বলেছেন: লেখাটায় আবেগ আসছে মেল....এনিওয়ে আমাদের মিডিয়া নিয়া আমারও ক্ষোভ আছে অনেক। মাঝে মাঝে লেখায় চইলা আসে কথাগুলান ![]()
০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:২৯
তন্ময় ফেরদৌস বলেছেন:
১০১|
০৮ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:৫৬
আবু সালেহ বলেছেন:
মিডিয়া জগতের সবাই খারাপ তা নয়......কিছু কুৎসিত লোক এই জগতটাকে খারাপ করে তুলেছে..................
০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:৩০
তন্ময় ফেরদৌস বলেছেন: হতে পারে, তবে তাই বলে সবাইকে এক মাপকাঠিতে ফেলে ঢালাও ভাবে খারাপ বললে তো সমস্যা।
১০২|
০৮ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:৪৫
তরুছায়া বলেছেন: অসাধারণ একটি পোস্ট ++++++
অন্যান্য মিডিয়ার তুলনায় টিভি মিডিয়ার সাথে সাধারন মানুষের সংযুক্তি সহজ বলে এইটা নিয়ে মানুষ বেশি কথা বলার সুযোগ পায়। মিডিয়া পারসন মানেই খারাপ নয় । পোস্ট প্রিয়তে নিলাম ।
০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:৩১
তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১০৩|
২৩ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:৪৯
অলসমস্তিষ্ক৭৭৭ বলেছেন: হুম।আমিও রেস্লিং ফ্যান।++++++++
০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:৩২
তন্ময় ফেরদৌস বলেছেন:
১০৪|
৩১ শে অক্টোবর, ২০১২ সকাল ৯:২৬
দিহান হাসান বলেছেন: আবু সালেহ বলেছেন:
মিডিয়া জগতের সবাই খারাপ তা নয়......কিছু কুৎসিত লোক এই জগতটাকে খারাপ করে তুলেছে..................+++++
০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:৩৩
তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ।
১০৫|
০৬ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:২৯
কালা মনের ধলা মানুষ বলেছেন: তন্ময় ভাই, অনেক আগে এই লেখাটা বুক মার্ক করা ছিল, সময় নিয়ে পড়বো ভেবে। সময় করতে করতেই দেরী হয়ে গেল।
অনেক ভাবানোর মত লেখা। আর আমার মনে হয়েছে বিশাল একটা ব্যাপার কে আপনি ছোট একটা লেখায় তুলে আনতে চেয়েছেন। সফল হয়েছেন অনেকটাই। অন্তত হিপোক্রেসি যে মিডিয়ার কতখানি গভীরে তার কথা বলেছেন নির্মোহভাবে।
আমি একজন সাধারন দর্শক। আর এই দর্শকের দর্শন থেকে আপনার কিছু কিছু ব্যাপারে দ্বিমত পোষন করি। কিন্তু লেখায় অনেক ভাল লাগা।
০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:৩৪
তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১০৬|
২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:১৭
ঋনাত্মক তড়িৎদ্বার বলেছেন: আমি ইন্টারনাল মিডিয়ার এই চ্যালেঞ্জ টা ভালোবাসি...
আমিও... ++
১০৭|
২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৪
সুমন জেবা বলেছেন: যাই হোক না জানা অনেক কিছুই জানা হলো ..
১০৮|
২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৭
সুমন জেবা বলেছেন: মিডিয়ার কথা বেশি মানুষ জানে, কারণ মিডিয়া সব সময় থাকে লাইম লাইটের নিচে।
অন্যরা কাজ সেরে ফেলে অন্ধকারে।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৬
লিন্কিন পার্ক বলেছেন:
এক কথায় দারুন পোস্ট !!!!!
++++++ মিডিয়া নিয়ে আমার ব্যাপক কৌতুহল