নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অস্থির ভদ্রলোক

আমি খুউব ভদ্রলোক

অস্থির ভদ্রলোক › বিস্তারিত পোস্টঃ

রম্য পোস্ট : ঢাবির হলের কিছু অদ্ভুতুরে মানুষ (পর্ব ১)

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২

তার সাথে আমার খুব একটা অমিল নেই।সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভাগে পড়ে আমিও সেই বিভাগে পড়ি।সে যে হলে থাকে আমিও সেই হলে থাকি। সবচেয়ে বড় কথা আমরা একই রুমের বাসিন্দা। এত কিছুর পরেও তার সাথে আমার পারিপার্শ্বিক কিছু অমিল রয়েছে। যেগুলো কোন সাধারণ মানুষের মধ্যে থাকা সম্ভব কিনা আমার জানা নেই। তার এই অতি অসাধারণ বৈশিষ্ট্যগুলো আপনাদের সামনে মেলে ধরার জন্যই আমার এই সামান্য প্রয়াস।

তার নাম যাই হোক,আমরা সবাই তাকে ট্যানারি নামেই চিনি।

১.প্রথমেই বলতে হয় তার বিছানার চাদরের কথা। সে যখন পৃথিবীতে পদার্পণ করলো তখন তার মামা তার অতি আদরের ভাগ্নেকে একটি বিছানার চাদর উপহার দিয়েছিলো।এর কিছুদিন পরেই তার সেই মামা পৃথিবীর মায়া ত্যাগ করলো। সেই ভালোবাসার নিদর্শন আজও ট্যানারি বয়ে চলছে। সেই বিছানার চাদর থেকে মামার হাতের স্পর্শ মুছে যাবে বলে সে চাদর কখনও ধোয় না।

২.তারপরেই বলতে হয় তার আদি ও অকৃত্রিম কম্বলের কথা। তার পরদাদার কোন বন্ধু সিরাজউদ্দৌলার দেহরক্ষী ছিল।পলাশীর প্রান্তরে সিরাজউদ্দৌলা যখন ইংরেজদের হাতে নাস্তানাবুদ তখনও সেই দেহরক্ষী পাহারায় ব্যস্ত। তখন নবাব হাতের কাছে কিছু না পেয়ে তাকে একটি কম্বল উপহার দিলো। যখন সেই দেহরক্ষী মারা যায় তখন ট্যানারির পরদাদাকে কম্বলটি দিয়ে বলেছিল, "যত্ন নিয়ো " সেই যত্ন আজও ট্যানারি নিয়ে যাচ্ছে। এবং অতি অবশ্যই ধোঁয়া ছাড়া।

৩.এখন যেটা না বললেই নয় সেটা হচ্ছে তার কাপড় চোপড়। সে তার শার্ট প্যান্ট কখনোই ধোয় না, বরং তা রোদে রিসাইকেল করে। একটি প্যান্ট তার একটানা ১২৬ দিন পরার রেকর্ড আছে। যা গিনেস বুকের পরবর্তী সংখ্যায় স্থান পাওয়ার জোর দাবিদার। একদিন সে তার একটি প্যান্ট রোদে রিসাইকেল করছিলো তখন একটি বেরসিক কাক তার রস্মিস্রিত বজ্রসমূহ তার প্যান্টে উদ্গিরন করলো। হায়রে কাক! সেও চিনল ট্যানারিকে!

৪. সামনে আমাদের ডেমোগ্রাফি পরীক্ষা। আমাদের বয়সটাই এমন যে লিভ টুগেদার,বিবাহ,ডিভোর্স এগুলো শুনলে শরীরে একটু কাপন অনুভব করি আর ডেমোগ্রাফি এমনি একটি সাবজেক্ট যা পড়তে গেলে শরীরে জ্বর আসে। তো পড়াশুনা বাদ দিয়ে ট্যানারিকে নিয়ে চিন্তা করছিলাম। আমাদের পরীক্ষা সাতদিন পরপর। তো ট্যানারি তার গুরুদায়িত্ব মনে করে সাতদিন পর পর গোছল করে।চিন্তা করছিলাম ট্যানারির যদি বিয়ে হয় আর ছেলেমেয়ে হয় তাহলে কি হবে। বউয়ের কথা না হয় বাদই দিলাম,সেইটা একটু ১৮+ এর দিকে চলে যায়। কিন্তু ট্যানারির ছেলে ট্যানারি জুনিয়র পিএসসির সময় একবার,জেএসসির সময় একবার,এসএসসি, এইচ এস সি,অনার্স ফাইনাল, মাস্টার্স ফাইনালের সময় একবার করে গোছল করবে।

আজ থাক, হলগেট থেকে ট্যানারির জুতার গন্ধ পাওয়া যাচ্ছে। রুম থেকে এখন পালাতে হবে। টা টা



মন্তব্য ৮২ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

সুলাইমান হাসান বলেছেন: ভালোই লিখেছেন B-) B-)

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

অস্থির ভদ্রলোক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ......।

২| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: যাকে নিয়ে লিখছেন, সে তো আত্মহত্যা করবে এই লেখা পড়লে ! B-))

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

অস্থির ভদ্রলোক বলেছেন: আহা রে সে আত্মহত্যা করলে তো পৃথিবী থেকে একজন ট্যানারি কমে যাবে......

৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

এবং ব্রুটাস বলেছেন: এও কি সম্ভব!???????

তবে আমার এক জুনিয়র জুতা খুললেই যে গন্ধ বেরয় আহাহা! তাতে শীতের কথাও ভুলে যাই :(

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

অস্থির ভদ্রলোক বলেছেন: ট্যানারির জন্য কোনও কিছুই অসম্ভব নয়...।

৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

্নিজাম জয় বলেছেন: এফ এইচে কি ট্যানারি সাহেবের বসবাস.....

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

অস্থির ভদ্রলোক বলেছেন: এফ এইচে ও ট্যানারি আছে......

৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

অণুজীব বলেছেন: :|

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

অস্থির ভদ্রলোক বলেছেন: :D :D :D

৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০

শার্লক বলেছেন: হুম যা বললেন তাতে তো মনে হচ্ছে টয়লেট এ গিয়ে পানি নেয় ২ সপ্তাহ পর। :-&

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

অস্থির ভদ্রলোক বলেছেন: ভাই ভালাই কইছেন......

৭| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২

রেজোওয়ানা বলেছেন: মাই গুডনেস :-*

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

অস্থির ভদ্রলোক বলেছেন: =p~ =p~ =p~

৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

অচিন.... বলেছেন: :O

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

অস্থির ভদ্রলোক বলেছেন: ভাই সবই সত্য.।.।।

৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: হায়, ট্যানারি - নাইস টু মিট ইউ :D

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

অস্থির ভদ্রলোক বলেছেন: :D :D :D :D :D

১০| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ চ্রম +

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

অস্থির ভদ্রলোক বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ট্যানারি এতোক্ষনে সুসাইড করে বসে নাই তো! B-))

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

অস্থির ভদ্রলোক বলেছেন: ট্যানারি সাহেব তার অতি বিখ্যাত কম্বল মুড়ি দিয়ে সুয়ে আছে =p~ =p~ =p~

১২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

ভিয়েনাস বলেছেন: মড়ে মনে হলো এমন ট্যানারি দুনিয়াতে ২ পিচ নাই :-*

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

অস্থির ভদ্রলোক বলেছেন: ট্যানারির তুলনা শুধুই ট্যানারি

১৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

লিন্‌কিন পার্ক বলেছেন:
ট্যানারিরে কি এই লেখা দেখাইছিলেন ?? =p~ =p~

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

অস্থির ভদ্রলোক বলেছেন: সে এই লেখা পরে বলে ওটা নাকি ১২৬ দিন হবে না ১২৮ দিন হবে।বুঝুন ঢেলা =p~ =p~ =p~

১৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

চানাচুর বলেছেন: Hashte hashte daat khuila gelo :D

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

অস্থির ভদ্রলোক বলেছেন: হাসেন :D :D :D

১৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

মারুফ মুকতাদীর বলেছেন: ট্যানারি কি ব্লগে আছে ?
তাইলে কিন্তু আপনার খবর আছে ভাইজান ;) ;)

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

অস্থির ভদ্রলোক বলেছেন: =p~ =p~ =p~ =p~

১৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

সাকিন উল আলম ইভান বলেছেন: নেক্সট টাইম হলে আসলে উনার দর্শন নেয়া দরকার। :P

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

অস্থির ভদ্রলোক বলেছেন: ভাইজান অপেক্ষায় রইলাম।

১৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

প্রিন্সেস ফিওনা বলেছেন: =p~ =p~

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০০

অস্থির ভদ্রলোক বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

১৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১২

দুঃখ বিলাসি বলেছেন: :|

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

অস্থির ভদ্রলোক বলেছেন: ?????????

১৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৮

ক্ষুদ্রছাপ বলেছেন: ভাই শ্রদ্ধেয় ট্যানারী ভাই এর একটা ছবি পোষ্ট করা যায়>>>>>>>>>>

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

অস্থির ভদ্রলোক বলেছেন: ভাই রিস্ক আছে।

২০| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৭

স্পর্শইমু বলেছেন: তুই যে ট্যানারিরে নিয়ে ব্লগ লিখবি ভাবতেও পারিনি :P :P :P :P । তাও ভালো আমাদের হালের নাম লিখিসনি । তাহলে ব্লগে আমাদের হালের নাম ট্যানারি হল হইয়ে যেত ;) ;) ;)

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৯

অস্থির ভদ্রলোক বলেছেন: আমাদের হলের নামই ট্যানারি হল হইয়া যেত""" :-P :-P :-P :-P

২১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৯

আমি ই মিসির আলি বলেছেন: ভালই লাগতাসিল পরতে,আরও কিছু যোগ করতেন।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৮

অস্থির ভদ্রলোক বলেছেন: ভাই ট্যানারীর জুতার গন্ধের জন্যই তো পারলাম না। ভাই সমস্যা নাই পর্ব ২ আসতেছে .।.।.। =p~ =p~ =p~

২২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৬

ম.র.নি বলেছেন: লেখক বলেছেন: সে এই লেখা পরে বলে ওটা নাকি ১২৬ দিন হবে না ১২৮ দিন হবে।বুঝুন ঠেলা* =p~ =p~ =p~

স্লা, ট্যানারি একটা মাল। ;)

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮

অস্থির ভদ্রলোক বলেছেন: আবার জিগায় ;) ;) ;) ;)

২৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪০

মনে নাই বলেছেন: মানুষ এত নোংরা হয়!!!!

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

অস্থির ভদ্রলোক বলেছেন: ভাই ট্যানারি কে দেখার আগে আমিও সিওর ছিলাম না।

২৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৫

*কুনোব্যাঙ* বলেছেন: হা হা হা , , দুর্দান্ত লেখা

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১

অস্থির ভদ্রলোক বলেছেন: অনেক ধন্যবাদ

২৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৫

পুরানপাপী (শুধু চেহারা বদল) বলেছেন:

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

অস্থির ভদ্রলোক বলেছেন: :-P :-P :-P :-P :-P :-P

২৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৬

অতুল মিত্র বলেছেন:
কমেন্টে মজা করতে ইচ্ছে করছে না ।

আপনার রুমমেট সম্ভবত কিছু একটা নিয়ে খুব ব্যস্ত থাকে। বিষয়টা কি ?

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫

অস্থির ভদ্রলোক বলেছেন: হে হে হে হে

২৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩২

nomano বলেছেন: ভাই, আপনার "ট্যানারি"র চেয়েও উঁচুমার্গের কিছু ব্লগার এইখানে আছে :P
জান বাঁচানো ফরজ; তাই নামগুলো লিখলাম না ;)

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৪

অস্থির ভদ্রলোক বলেছেন: হে হে হে হে

২৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১

ভদ্র পোলা বলেছেন: ভাইজান রে চেনা চেনা লাগতেছে??!!

ডেমোগ্রাফি কি সগীর নামক জ্বালাতন ক্লাস নিতো ?? ;-) ;-)

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮

অস্থির ভদ্রলোক বলেছেন: না ভাই এটা অন্য আর এক জ্বালাতন ক্লাস নিতো।

২৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

জীবন্মৃত০১ বলেছেন: ট্যানারীরে সেলাম। এই শীতে ট্যানারীর দোয়া চাই।

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬

অস্থির ভদ্রলোক বলেছেন: ভাই শকুনের দোয়ায় কিন্তু গরু মরেনা। :P :P :P

৩০| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

হাসান মাহবুব বলেছেন: আপনারা বলতেন ট্যানারি আমরা এরকম পাবলিকরে বলতাম গিদর :||

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৫

অস্থির ভদ্রলোক বলেছেন: ভাইয়া এ একটু অতিমাত্রায় গিদর

৩১| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮

সায়েম মুন বলেছেন: হাসান মাহবুব বলেছেন: আপনারা বলতেন ট্যানারি আমরা এরকম পাবলিকরে বলতাম গিদর
---আম্রাও তাই কৈতাম। এই গিদর অনেক উচু মানের বিধায় পোলাপানে এই নাম দিছে বোধয় B-))

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

অস্থির ভদ্রলোক বলেছেন: এই তো ধরতে পারছেন।

৩২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৪

বটবৃক্ষ~ বলেছেন: ্নেক্সট টাইম ছবি সহ পোস্ট দিবেন
১ম চাদর আর কম্বলের বিরাট ইতিহাস চরম হয়েছে!!+++ =p~ =p~ =p~ =p~

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

অস্থির ভদ্রলোক বলেছেন: ভাই পিলাচের জন্য ধন্যবাদ

৩৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

আমি এক অনন্য ডলার বলেছেন: ভাই এমন এক আজব ছেলেকে পাইছিলাম যার একটা টুথ ব্রাশ ২ বৎসরের বেশি সময় ব্যবহার করেসে , এক সাথে থাকা কালীন একটা টুথ পেস্ট ও কিনে নি , সাদা মশারি ময়লা জমতে জমতে কালচে রং হয়েছিল এবং তখন সে বলে যাক মশারি নতুন একটা রং হয়েছে গ্রে ডার্ক অসাম কালার। নানাবিধ অদ্ভুত অভ্যাস ছিল , বিছানা পরিস্কার করার ঝারু জীবনে মনে হয় দেখি নাই ,তাইতো শুইবার সময় বিছানা পরিস্কার করার জন্য নিজের টি শার্ট টা দিয়া ২ টা কসাইয়া বারী লাগাইত ,মনে হইত সে টি শার্ট টি পরিস্কার করসে , সে জিন্স প্যান্ট পড়ত তাই মনে হয় আন্ডার ওয়েয়ার পরাটা ভুলে গিয়াছিল কিন্তু আন্ডার ওয়েয়ার জাতি তাকে ক্ষমা করিনি , চাকরি ভাইভা দিতে গিয়া ফরমাল হইতে হইছিল সেই দরুন আমার প্যান্ট টা ধার দিয়াছিলাম , সব চে মজার বিষয় তখন আমাকে আমার আন্ডার ওয়েয়ার টা তাকে ধার দিতে হয়েছিল , কিন্তু সে ধার শুধু ধার -ই থেকে গেল আর ফেরত নেয়া হল না । ভাল লেগেসে এই জন্য সে নামকরা এক বহুজাতিক কম্পানি তে চাকরি টা পেয়েসে যার ভাইভা আমার আন্ডার ওয়েয়ার পরে দিতে গিয়াছিল ।

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

অস্থির ভদ্রলোক বলেছেন: ভাই এও তো দেখতেছি বিরাট ট্যানারি

৩৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯

ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ! মজা পাইসি পড়ে :P ||

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

অস্থির ভদ্রলোক বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪

কালীদাস বলেছেন: ডেমোগ্রাফি; এসবিআই না আইএসআরটি?

ডেমোগ্রাফি তো সহজ সাবজেক্ট মিয়া, কিছুটা কঠিন অংশ আছে, ঐটা এমএসের আগে পড়ায় না (ম্যাথমেটিকাল ডেমোগ্রাফি, বায়োস্ট্যাটের আরেক চেহারা ঐটা)!

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২২

অস্থির ভদ্রলোক বলেছেন: ভাই এসবিআই । ভাইয়া ডেফিনেসন গুলা মাথায় থাকেনা। :( :(

৩৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহাহাহাহ চরম+++++++

তা ভাই এই গিদরকে কিছু একটা করতে পারেন না??

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

অস্থির ভদ্রলোক বলেছেন: :-/ :-/ :-/ :-/ :-/ কি কমু ভাই কন। এর চেয়ে মজা লই।

৩৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

কালীদাস বলেছেন: আপনি মনে হয় থার্ড ইয়ারের, তাই না? থার্ড ইয়ারেরটা ডেমোগ্রাফিতে অনেক ডেফিনিশন, মাঝে মাঝে প্যাঁচ লেগে যায়, সত্যি।

আজকে ডিপার্টমেন্টের একটা প্রোগ্রাম ছিল, গিয়েছিলেন নাকি? কেমন হল?

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

অস্থির ভদ্রলোক বলেছেন: না ভাই পরীক্ষা চলে তাই যাইতে পারি নাই

৩৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০০

কালা মনের ধলা মানুষ বলেছেন: ওয়ান পিস মেড, কারিগর ইজ ডেড !!

++++++++++++++++++

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

অস্থির ভদ্রলোক বলেছেন: ++++++ জন্য ধন্য। :D :D

৩৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০২

htusar বলেছেন: এইডা কেডা? চিনতে পারতেসি না তো !!! দেখতে হবে ।।

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

অস্থির ভদ্রলোক বলেছেন: ভাই তো দেখতাছি পরিসংখ্যানের। ডিপার্টমেন্টে দেখামুনে ভাই।

৪০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪২

জ্যোৎস্না পরী বলেছেন: কাছাকাছি ধরনের একটা চিড়িয়া দেখার সুযোগ আমারও হয়েছে। /:)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯

অস্থির ভদ্রলোক বলেছেন: তাই নাকি। তাহলে তো আপনার জীবন সার্থক। =p~ =p~ =p~ =p~

৪১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ট্যানারি :)
এই রকম চিজ সব খানেই মেলে।।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১

অস্থির ভদ্রলোক বলেছেন: এই তো ভাই ঠিক ধরছেন। তয় ট্যানারি একটু হাই কোয়ালিটির মাল। =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.