নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুকের অ আ ক খ

পুরান ব্লগার হিট পায় না, নতুন ব্লগারের আমদানি

ক্যাপ্টেন জুক

ক্যাপ্টেন জুক › বিস্তারিত পোস্টঃ

ইমন ভাই, ভালো থাকবেন, অনেক ভালো…

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

ইমন ভাই, জানি এই লেখাটা আপনি কোনদিনও পড়বেন না। তারপরেও লিখছি। গতকালও আমি আপনাকে চিনতাম না; হয়তো আমার মতো আরও অনেকেই চিনতো না। আপনার অনেক লেখাই আগে পড়েছি, পড়ে মুগ্ধ হয়েছি; কিন্তু সেই লেখাগুলোর লেখক কে- এটা নিয়ে আগে খুব একটা মাথা ঘামাইনি। আজ আপনার লেখাগুলো আবার পড়তে শুরু করেছি। ১৫০০ লেখা একদিনে পড়ে শেষ করা যায় না; আমিও শেষ করতে পারিনি। কিন্তু যতটুকু পড়েছি, তাতেই বুঝেছি ব্লগার হিসেবে আপনি কোন মাপের ছিলেন। ব্ল্যাক ব্যান্ডের অনেক গান শুনেছি, এখনো শুনি। ব্ল্যাকের যে গানগুলো শুনে মুগ্ধ হয়েছি; সেই গানগুলোর কোনটার পেছনের মানুষ যে ব্লগার ইমন জুবায়ের হতে পারেন; তা আজকের আগে জানতাম না। আজ আমি আপনার সম্পর্কে অনেক কিছুই জানি, হয়তো এই দলে আরও অনেকেই আছেন; অথচ আজ আপনিই নেই….. কেন এই অসময়ে আমাদের ছেড়ে চলে গেলেন? এভাবে চলে যাওয়াটা কি খুব জরুরী ছিলো? আর কয়েকটা দিন থেকে গেলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেতো? সামুতে এখন অনেক ব্লগার আছেন; তাদের অনেকেই ভালো লিখতে পারেন। কিন্তু বাংলা ব্লগকে সমৃদ্ধ করার জন্য আরেকজন ইমন জুবায়ের পেতে আমাদের আর যতদিন সময় লাগবে; ততদিন কি আপনি থাকতে পারতেন না? ‘জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/ জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন’- আর কিছু না হোক, জোছনা দেখে মুগ্ধ হবার জন্য আর কয়েকটা দিন থেকে গেলে কী এমন ক্ষতিটা হতো? জানি এই প্রশ্নগুলোর জবাব আপনি কোনদিন দেবেন না; আসলে এই প্রশ্নগুলোই এখন অর্থহীন। সামুতে আজ আপনাকে নিয়ে একের পর এক পোস্ট আসছে; এই ধারা আরও কয়েকদিন চলবে। তারপর আপনাকে নিয়ে দেয়া পোস্টের সংখ্যা কমতে কমতে একসময় শুন্যে নেমে আসবে। কিন্তু ব্লগে আপনি যে সম্পদ রেখে গেছেন, তা আজীবন থাকবে। ইমন জুবায়ের শুধু একটা নিক না, ব্লগে ইমন জুবায়ের একটা আদর্শ হয়ে থাকবে।

আপনি যেখানে চলে গেছেন, সে জগত কেমন তা জানি না। সেখানে জোছনা আছে কিনা, সেই জোছনা দেখে আপনার নয়ন মুগ্ধ হয় কিনা তাও জানি না। শুধু জানি একদিন আমাদেরও সেখানে যেতে হবে। কেউ যাবে একটু আগে আর কেউ একটু পরে, এটুকুই পার্থক্য। আপনি যেখানেই থাকেন, ভালো থাকবেন ইমন ভাই, অনেক ভালো, অনেক বেশি ভালো………………..

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫

ঘুড্ডির পাইলট বলেছেন:
ব্লগার ইমন জুবায়ের শুধু ব্লগার নয় ব্লগিং এর আদর্শ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.