নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কয়লা কালো শিক্ষায় শিক্ষিত...!

যখন জ্বলে উঠি কিছুই আর অবশিষ্ট থাকে না।

চারকল

জ্বলতে জ্বলতে ভস্মীভূত হয়ে যাব। মিশে যাব মাটির সাথে, যেখান থেকে এসেছিলাম।

চারকল › বিস্তারিত পোস্টঃ

আত্ম-কথন.....

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

মানুষের মান নির্ধারন মাপকাঠিতে আমার অবস্থান নিচের দিকে নির্দেশ করবে হয়ত শূণ্যের কাছাকাছি। প্রচন্ড আবেগ আমাকে নিয়মিত ব্ল্যাকমেইল করে। প্রচ্ছন্ন চাওয়াগুলো এত বেশী ভিত-সন্ত্রস্থ ওষ্ঠোযুগোলের ভেতরেই তারা যেন স্বচ্ছন্দ, স্বতঃস্ফুর্ত। কোন দিন বেড়িয়ে আসার ধৃষ্টতা দেখাতে পারেনি। প্রতিনিয়ত সংস্পর্শে আসা মানুষগুলোর ভালবাসার পরীক্ষায় অনতীর্ণ হওয়া অভ্যেসে দাঁড়িয়ে গেছে। তাদের নিরীহ চাওয়াগুলোকে আঙ্গুলের টোকায় সিগারেটের ফিল্টার ছুঁড়ে ফেলার মত অবজ্ঞা করতে পারি। চোখের দিকে তাকিয়ে অবলীলায় মিথ্যে বলা বাথরুম থেকে ঘুরে আসার মতই সহজ। সামান্যতম অনুশোচনাও আজ আমার ধারে-কাছে ঘেঁষতে লজ্জা বোধ করে।



এক এক করে ছাব্বিশটি বসন্ত আমাকে ছুঁয়ে গেছে। ষড়ঋতুর সবগুলো রঙ গিলে খেয়ে ভেটকি মাছের মত আমার উদর এখন টইটুম্বুর। না-পাওয়ার তালিকা ছোট হতে হতে চিরকুটে এসে ঠেকেছে। কুষ্ঠ রোগীর মত ধুঁকতে ধুঁকতে নতুন কিছু পাওয়ার ইচ্ছেগুলো গলা টিপে আত্মহত্যা করেছে। কুকুরে মুখে ঝুলে থাকা লালার মত দুলছি, সংযোগটা ছিড়ে গেলেই শুষে নিবে ভুবুক্ষু মাটি। ষোড়শীর অর্ধ উন্মুক্ত যৌবন প্যারালাইজড মনে সাড়া জাগায় না। অনুভুতি শুণ্য এই মন জগতে আমার চেয়ে সুখী আর কে হতে পারে?



যন্ত্রনা- শুধু এটুকুই যা দিতে পেরেছি তোমাদের। আর কিইবা দিতে পারতাম আমি? যন্ত্রনাক্লিস্ট নীলাভ শরীর আমার। প্রতিটি দংশনে নীল করে চলেছি তোমাদের, তবু হৃদয় নিঙড়ানো ভালবাসার মায়াজালে আগলে রাখো আমাকে। কোথায় পাও এত ভালবাসা? বিশ্বাস কর, একটুও কষ্ট পাই না, এতটুকু আক্ষেপ নেই আমার। কিন্তু প্রিয় মানুষগুলোর বুকে যন্ত্রনায় বিষাক্ত তীর ছুঁড়তে ছুঁড়তে সাঁঝ বেলার নুয়ে পড়া গোলাপের মত ক্লান্ত আমি।



আমি মুক্তি চাই! মুক্তি চাই! আর কতটা অধঃপতন হলে আমার মনুষত্ব বিদগ্ধ হবে? আমি জ্বলে পুড়ে ছাই হতে চাই। তারপর… ছাই ভষ্ম থেকে নতুন করে গড়ে তুলব আমার আমিকে। এক নতুন আমি……

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

মহামহোপাধ্যায় বলেছেন: মধু !! মধু !! দারুণ লিখেছেন। জ্বলতে জ্বলতে ফিনিক্স পাখির মত আবার জন্ম নিন নতুন আপনি। অনেক শুভকামনা থাকল। আর লেখাটা ছাড়বেন না। লিখে যান।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪

চারকল বলেছেন: হা হা হা :-B ধন্যবাদ। আপনাদের আর্শীবাদ যেন সব সময় পাই।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

এ্যাংগরী বার্ড বলেছেন:
"মানুষের মান নির্ধারন মাপকাঠিতে আমার অবস্থান নিচের দিকে নির্দেশ করবে হয়ত শূণ্যের কাছাকাছি।"-

মানুষের মান মাপার কোন মানদন্ড নেই। আপনার নিজ জগতে আপনিই সেরা, আমার জগতে আমিই সেরা।
এমন ভাগ্যবান আর কে হতে পারে যার - "না-পাওয়ার তালিকা ছোট হতে হতে চিরকুটে এসে ঠেকেছে।"

সুন্দর লিখেছেন। হ্যাপি ব্লগিং। শুভ কামনা।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮

চারকল বলেছেন: ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য। ভাল লেগেছে জেনে খুশি হলাম। ভুল-ত্রুটিগুলো ধরায় দিবেন, আরো খুশি হব...:)

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

ৎঁৎঁৎঁ বলেছেন: কিন্তু প্রিয় মানুষগুলোর বুকে যন্ত্রনায় বিষাক্ত তীর ছুঁড়তে ছুঁড়তে সাঁঝ বেলার নুয়ে পড়া গোলাপের মত ক্লান্ত আমি।


দারুন সুন্দর !!! অনেক ভালো লাগা রইলো!

'Like a Phoenix which rise above its own ashes'

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

চারকল বলেছেন: ধন্যবাদ। আমারও ভাল লাগল। :)

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

স্নিগ্ধ শোভন বলেছেন: আমিও জ্বলে পুড়ে ছাই হতে চাই ।





ভালোলাগা।

=======
শুভ ব্লগিং ।
=======

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

চারকল বলেছেন: ছাই হওয়া ভালু না, ফু দিলে উড়ে যায়.... ;)

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

মাক্স বলেছেন: সুন্দর লিখেছেন। ভালো লাগা জানিয়ে গেলাম।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

চারকল বলেছেন: ধন্যবাদ। :)

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬

প্রিন্স হেক্টর বলেছেন: সুন্দর লিখেছেন। ভালো লাগলো। + দিলাম :)

কিপিটাপ :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

চারকল বলেছেন: ধন্যবাদ ভাইয়া। পাশে থাকবেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.