নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কয়লা কালো শিক্ষায় শিক্ষিত...!

যখন জ্বলে উঠি কিছুই আর অবশিষ্ট থাকে না।

চারকল

জ্বলতে জ্বলতে ভস্মীভূত হয়ে যাব। মিশে যাব মাটির সাথে, যেখান থেকে এসেছিলাম।

চারকল › বিস্তারিত পোস্টঃ

তুমি কি হতে চাও.....

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

ভাল মানুষ হতে চাও? একবার ‘ভাল মানুষ’ তত্ত্ব বাঁধানো বইয়ের মোলাট থেকে বুকে ধারন করে দেখ- প্রতিদিন একটু একটু করে নিঃস্ব হতে থাকবে। সম্পর্কগুলো মায়ার জড়তা কাটিয়ে হয়ে যাবে একমুখী। তোমার চারপাশে তখন অসংখ্য শুভাকাঙ্খীর ভীর। সুক্ষ্ম চাটুকারীতায় প্রলুব্ধ তুমি নিজেকে বিলিয়ে দেবে সীমাহীন উচ্ছ্বাসে। মানিব্যাগ থেকে শুরু করে প্রেম, নোট, পরীক্ষার খাতা এমনকি একান্ত মুহূর্তগুলোও…. ‘না’ শব্দটি তোমার অসার ঠোঁটের অন্তরালে বিলিন হয়ে যাবে। কোন এক মুহূর্তে দুঃসাহস করে নেতীবাচক মনোভাব জাগিয়েও তুলতে পারো- তোমার নৈতিকতা, তোমার বিবেক তোমাকে তোমরই হাতে গড়া আর্শির মুখোমুখী দাঁড় করিয়ে দেবে। প্রতি মুহূর্তে তর্জনি নির্দেশ করে দেখিয়ে দেবে তুমি কতটা হীন, কতটা নীচ! তুমি ক্ষুদ্ধ হবে, প্রতিশোধ নিতে হয়ে উঠবে আরো বেপরোয়া! তারপর…. একদিন নির্মম বাস্তবতার চরম কষাঘাতে তুমি থমকে যাবে! কোথাও কেউ নেই শুধু তোমারই প্রতিচ্ছবি! ততদিনে গচ্ছিত জীবনের ভারে তুমি নুয়ে পড়েছ। তোমাকে ঘিড়ে উদ্ভ্রান্ত নৃত্য করছে অসহ্য একাকীত্ব। সর্বগ্রাসী জলচ্ছ্বাসের মত তোমাকে লুটেপুটে খেয়েছে, তোমার ভালবাসায় পদ লেহন করে হিংস্র জানোয়ারের মত আস্বাদন করেছে হাড়, রক্ত, মাংস! এতটুকু করুনা করেনি… তোমার জীবন খাটিয়ার নিচে একজোড়া কাঁধও এগিয়ে আসেনি। তোমারই বিলিয়ে দেয়া সম্পদ আহরন করে তারা উঁচ্চ আবাসন গড়েছে। এসির শীতল হাওয়ায় ঘেমে ওঠা জানালার কাঁচ সরিয়ে তাদেরই ছুঁড়ে দেয়া থুথু মাথায় তুমি পথ হাঁটছ। পানি ঝরে শুকিয়ে যাওয়া কাপড়ের মত কখনও দড়িতে ঝুলছ, কখনও দমকা বাতাসে উড়ে গিয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছ…. তোমার মাঝে আর আলমারিতে তুলে রাখার জৌলুস নেই।







আর যদি তথাকথিত প্রগতিশীল স্মার্টনেসের চকচকে সেলোফেন মোড়কে নিজেকে জড়িয়ে ফেলতে পারো, মনুষত্ব বিসর্জন দিতে শিখে যাও, দামি গাড়ির টিনটেড গ্লাসের আড়াল থেকে হাড় জিড়জিড়ে পথশিশুর আকুতি দেখে তোমার ঠোঁটে হাসি ফোটে, রোদ চশমায় চোখ ঢেকে বৃদ্ধ ভিক্ষুকের পেতে দেয়া হাত ইংরেজী গালা-গালে ভরিয়ে দাও, সুন্দরী প্রেমিকার বুকে কাঁপন ধরিয়ে দিতে দুরন্ত মার্সিডিজের নীল ধোঁয়া উড়িয়ে নিরীহ পথচারীকে কর পথপিষ্ট, মানসিক আবেদন দরজার ওপাশে রেখে বদ্ধ ঘরে শারীরিক মিলনেই প্রেমের সার্থকতা খুঁজো, ছোটকে আরো ছোট দেখাও, দূর্বলকে শক্ত হাতে নীপিড়ন করতে পারো তবে জেনে রাখ- এ পৃথীবি তোমার। তুমিই এর একছত্র অধিপতি!







হাহ!... বিশ্ব-ব্রহ্মাণ্ড নাকি সভ্যতার চরম শিখড়ে উঠে গেছে! তাহলে আমরা কেন অন্ধকারে পথ হাতরে ফিরছি? কোন সভ্যতাকে প্রজনন করছি? কেউ বলতে পারো? ঘুম থেকে উঠে মুঠোফোনে মিথ্যে দিয়ে শুরু হয় প্রতিটি সকাল। পত্রিকার পাতা খুললে বুকে এটম বোমা বিস্ফরিত হয়- বাবা ছেলেকে খুন করছে, ছেলে তার বাবা-মাকে ঘর থেকে বের করে দিচ্ছে, স্বামী স্ত্রীকে খুন করছে, চাপাতির কোপে প্রাণ হারাচ্ছে নিরীহ দর্জি, ডাক্তার মিথ্যের আশ্রয় নিয়ে রিপোর্ট লিখছে, ভাই বোনকে ধর্ষন করছে, বুকে ডেটোনেটর চেপে আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছে আগ্নেয় বিস্ফোরক, কেন?







এমন তো হবার কথা ছিল না! মানব শরীর তো গ্রীজ মাখানো নাট-বল্টুর সংমিশ্রণ নয়, সে শরীর যন্ত্রমানবের। যন্ত্রমানব পৃথীবির সবুজ দেখতে পারে না, অনুভব করতে পারে না, পান করতে পারে না এর অমৃত সুধা! সন্ধ্যায় স্ত্রীর হাতের এক কাপ চায়ে সমস্ত দিনের ক্লান্তি ভুলে যায় না! প্রবাসী প্রেমিকের ঘুম ঘুম কন্ঠে ‘কেমন আছ?’ শুনে শিহরিত হয় না! তারা জাগা রাতে প্রিয়ার পবিত্র বুকে নাক ঘষে বলে না একটু ভালবাসা দাও!

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪

নুসরাতসুলতানা বলেছেন: ভাল লাগলো পড়ে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

চারকল বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগল। :)

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

রবি কিরণ বলেছেন: পড়ে ভাল লাগল। কিন্তু কি করব সেটা ভাবতেই শেষ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

চারকল বলেছেন: হা হা হা... যন্ত্রমানব হয়ে যান...;)

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২২

মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার বলেছেন চারকল। ভালো থাকবেন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

চারকল বলেছেন: ধন্যবাদ। আপনিও ভাল থাকবেন। :)

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬

রবি কিরণ বলেছেন: যন্ত্রমানব হলে তো নিজের অনুভূতি,সুখ দুঃখ এগুলো সব হারিয়ে যাবে

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮

চারকল বলেছেন: ইয়ো ইয়ো খুউউউউল ডিউড হয়ে যান..... ;) ;)

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯

জাকারিয়া মুবিন বলেছেন: মনের কথাগুলো খুবই চমৎকারভাবে ব্যক্ত করেছেন।

খুব ভাল লাগল পড়ে।+++++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

চারকল বলেছেন: কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। :)

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১

স্বপনবাজ বলেছেন: মনের কথাগুলো খুব চমৎকারভাবে লিখেছেন ! ++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

চারকল বলেছেন: ধন্যবাদ। পাশে থাকবেন। :)

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চমৎকার লেখা+++++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৯

চারকল বলেছেন: ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.