নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কয়লা কালো শিক্ষায় শিক্ষিত...!

যখন জ্বলে উঠি কিছুই আর অবশিষ্ট থাকে না।

চারকল

জ্বলতে জ্বলতে ভস্মীভূত হয়ে যাব। মিশে যাব মাটির সাথে, যেখান থেকে এসেছিলাম।

চারকল › বিস্তারিত পোস্টঃ

কথপোকথন-১

০৮ ই মে, ২০১৩ রাত ১০:০৬

একলা আমি এতটা এসেছি

মলিন জুতো পায়ে হেঁটেছি।

তোমায় নিয়েই ফিরব আজ;

যুবকের সাহস দেখবে সমাজ।

এই রে! চোখ পাকিয়ে দেখছটা কি?

সরো ঢুকব। সিঁড়ি বেয়ে হাঁপিয়ে গেছি।

বসতে না হয় বলবে না

তাই বলে কি বসব না!

এক গ্লাস পানি খাব, হবে তো?

আর কিছু দাবি করছি না তো।

এ্যাস্ট্রেটা কোথায়? দেখছি না

ইদানিং নাকি খবরের কাগজও রাখছ না?

হয়েছে, আর রাগতে হবে না, এদিকে এসো-

চুপটি করে আমার পাশে একটু বসো।

কি দিয়ে গো সাজিয়েছ কেশ?

রাগলে তোমায় দেখায় বেশ!

কি যেন নাই লাগছে তবু

কপালটা যেন করছে ধূ ধূ

পেয়েছি! ভ্রু’র মাঝে টিপটি নেই

দাঁড়াও, সিঁদুর মাখা হাত ছুঁয়ে দেই।

হম… বেশ লাগছে। তাকাও দেখি-

একি! কাঁদছ নাকি!

কাঁদবে না! একদম কাঁদবে না!

আর বলবে, ‘আমায় ভালবাস না?’

ঠিক তো? তবে চোখ মুছো

মুখটি তুলে একটু হাসো।

শপথ করছি রাখব সুখে,

পাশে থাকব সকল দুখে।

চলো তাহলে বেড়িয়ে পড়ি

যাই কি গো? বলো আসি!



সময়ঃ রাত্রীর প্রথম প্রহর

০১-০৫-১৩

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৩ রাত ১০:২৯

পেন্সিল চোর বলেছেন: ++++++++++++
দারুন লাগলো

০৮ ই মে, ২০১৩ রাত ১১:০২

চারকল বলেছেন: ধন্যবাদ। :)

২| ০৯ ই মে, ২০১৩ রাত ১২:৪৯

ঘুড্ডির পাইলট বলেছেন: কাঁদবে না! একদম কাঁদবে না!
আর বলবে, ‘আমায় ভালবাস না?’

:(

০৯ ই মে, ২০১৩ সকাল ৯:৩৬

চারকল বলেছেন: ঘুড্ডি ভাই, মন খারাপ কেনু? আর কান্না-কাটির দৃশ্য নাই তো, শুধু ভালু বাসাবাসি.... ;)

৩| ১৫ ই মে, ২০১৩ রাত ১২:১৬

মহামহোপাধ্যায় বলেছেন: "কথপোকথন-১" তার মানে আরো পর্ব আসবে ?? অপেক্ষায় থাকলাম :)

১৫ ই মে, ২০১৩ রাত ১১:৪৩

চারকল বলেছেন: দেখা যাক সবুরে মেওয়া ফলে কিনা! :P

৪| ১৫ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

আমি তুমি আমরা বলেছেন: হুম্ম, সুন্দর। পরের পর্ব আসবে কি?

১৫ ই মে, ২০১৩ রাত ১১:৪৫

চারকল বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। ইচ্ছে আছে কন্টিনিউ করার। পাশে থাকবেন।

৫| ১৫ ই মে, ২০১৩ রাত ৮:০৯

শোশমিতা বলেছেন: দারুন ভালোবাসা :)
অনেক সুন্দর লিখেছেন +

১৫ ই মে, ২০১৩ রাত ১১:৪৭

চারকল বলেছেন: ধন্যবাদ। অন্য লেখাগুলোও পড়ে দেখতে পারেন। আমি নতুন, আপনাদের উৎসাহই আরো লিখতে সাহায্য করবে। :)

৬| ২২ শে মে, ২০১৩ রাত ১২:১১

আরজু পনি বলেছেন:
হাহাহাহা কবিতা ভাল লাগল।

বুঝতে পাচ্ছি না ঠিক নিকের ব্লগেই এলাম কি না।

২২ শে মে, ২০১৩ রাত ১:০৬

চারকল বলেছেন: কারসর একেবারে গরুর চোখে আঘাত করেছে! জায়গামত হাজির হয়েছেন। ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.