| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চারকল
জ্বলতে জ্বলতে ভস্মীভূত হয়ে যাব। মিশে যাব মাটির সাথে, যেখান থেকে এসেছিলাম।
দুষ্টের শিরোমনি লঙ্কার রাজকুমারী তুমি,
অবহেলিত, নিপিড়িত অবলা নারী তুমি।
দ্বিধাহীন, নিঃসংকচ, আকুলপ্রাণ স্বীকারক্তি-
আমার আঁধার জীবনের সঁন্ধ্যাতারা তুমি।
আমার উন্মাতাল নিঃশ্বাসের ছন্দ তুমি,
আমার উদ্ভাসিত রক্তলাল রণতূর্য তুমি।
আমার তৃষিত আঁখির ফোঁটা জল তুমি,
আমার বাড়ন্ত যৌবনের উদ্দীপনা তুমি।
আমার বিলাসী মনের বিলাসীতা তুমি,
আমার দিবা-স্বপ্নের বেড়াজাল তুমি।
আমার উদাসী মনের উদাসীনতা তুমি,
আমার দূরন্ত রক্তকণার মাদকতা তুমি।
তিমির রাত্রির আঁধফোটা গোলাপ তুমি,
সাঁঝবেলার শুকনো ঝরা পাপড়ি তুমি।
হাজার মিথ্যের ভিরে বেঁচে থাকা সত্য-
আমার নিত্য পূজার পবিত্র পূজার্হ তুমি।
©somewhere in net ltd.