| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চারকল
জ্বলতে জ্বলতে ভস্মীভূত হয়ে যাব। মিশে যাব মাটির সাথে, যেখান থেকে এসেছিলাম।
আমি কাব্য-
তোমার আঙ্গুলি স্পর্শে রচিত হয়েছি।
পাঁজরে ধারণ করে হাহাকার নিনাদ,
শেকলাবদ্ধ হৃদপিন্ডে তান্ডব তুলেছি।
আমি সূর্য্য-
তোমার কষ্টগুলোকে বিদগ্ধ করেছি।
তুচ্ছ করে আবেগ, অনুভূতি, প্রেম-
ভালবাসা বিলুপ্ত নরক সাজিয়েছি।
আমি মেঘ-
তোমার নীল আকাশ ঢেকে দিয়েছি।
থলেয় ভরে ইচ্ছে, লালসা, কামনা-
নির্বোধ এক কাকতাড়ুয়া বানিয়েছি।
আমি রাত্রি-
তোমার পৃথিবীতে আঁধার নামিয়েছি।
চূর্ণ করে সভ্য-সমাজের অহংকার,
কালো প্রেমময় ঘৃণ্য সংসার গড়েছি।
©somewhere in net ltd.