নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাচ্চু

ব্লগ পড়ি অনেক দিন ধরেই। মাঝে মাঝে কিছু প্রিয় ব্লগাদের লিখা পড়ে মন্তব্য করার প্রবল ইচ্ছা জাগে। সেই ইচ্ছা থেকেই ব্লগে আইডি খোলা।

চাচ্চু › বিস্তারিত পোস্টঃ

আওয়ামীলীগ নেতার ঝাড়ি খেয়ে ফিরে গেলেন ৩ গোয়েন্দা পুলিশ সদস্য...!!

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৬

ধর্মীয় একটা মাসআলা জানার জন্য কিছুদিন আগে আমার পরিচিতিনামকরা একটা মাদ্রাসার বড় হুজুরের সাথে দেখা করতে গিয়েছিলাম।

হুজুরের সাথে দেখা করে উনার অফিসে বসে কথা বলছিলাম, সেই মুহূর্তে দেখলাম সেখানে ৩ জন বিশালদেহী লোক প্রবেশ করলো... রুমে ঢুকেই পরিচয় দিলেন তারা গোয়েন্দা বিভাগের লোকজন... এবং হেফাজতে ইসলামের সাথে সেখানের কেউ জড়িত কি না, এ নিয়ে বিভিন্নভাবে জেরা করে হুজুরকে ভড়কে দেয়ার চেষ্টা করছিলেন...।।



আর সেই মুহূর্তে অফিসরুমে একজন শিক্ষার্থীর বাবা বসা ছিলেন, ওই শিক্ষার্থীর বাবা ছিলেন আবার ওই এলাকার আওয়ামীলীগের বড় একজন নেতা...।।

হুজুরকে উল্টাপাল্টা জেরা করা হচ্ছে দেখে ওই আওয়ামীলীগ নেতা নিজের পরিচয় দিয়ে গোয়েন্দা সদস্যদের ডেকে এভাবে জেরার কারণ জিজ্ঞেস করলেন...



ডিবিঃ এখানে হেফাজতে ইসলামের সাথে কেউ জড়িত কি তা তদন্ত করতে আমাদের নির্দেশ দেয়া হয়েছে।

আ নেঃ আপনারা তো মুসলমান? তাই না?

ডিবিঃ হুম।

আ নেঃ তাহলে তো ইসলামকে হেফাজত করার দায়িত্ব আপনাদেরও, না কি?

ডিবিঃ (কিছুক্ষণ চুপ থেকে) অবশ্যই।

আ নেঃ তাহলে এবার বলেন একজন মুসলিম হিসেবে হেফাজতে ইসলামের কোন দাবী গুলা ব্যাক্তিগতভাবে আপনাদের অপছন্দনিয়??

ডিবিঃ (আমতা আমতা করে) সরকারী চাকুরি করি... বুঝেনই তো... বলেই চুপ হয়ে গেলেন...।।



তারপরপরি ওই আওয়ামীলীগ নেতা জোর গলায় বললেন, আমি আওয়ামীলীগ করি তো কি হইছে?? সবার আগে আমার পরিচয় আমি একজন মুসলিম, এবং হেফাজতে ইসলাম যেই দাবীগুলা জানাচ্ছে, একজন মুসলমান হিসেবে তাদের প্রত্যেকটা দাবীকে আমি সমর্থন করি... এবং আমার আপানার প্রত্যেকটা মুসলমানের উচিৎ হেফাজতে ইসলামের দাবীগুলাকে সমর্থন দেয়া...।।

এখন কি আপনারা আমাকেও গ্রেফতার করবেন??



অবশেষে দেখলাম, ডিবি পুলিস গুলা ওই নেতার সাথে আর অল্প দুয়েকটা কথা বলে হাসতে হাসতে চলে গেলেন।।



মোড়ালঃ এই আওয়ামীলীগ নেতা আর ডিবি পুলিশদের কাছ থেকে তথাকথিত বুদ্ধিমানদের অনেক কিছু শেখার আছে।।



অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামকে সমর্থনকারী একটি দলের গত শুক্রবারের মহাসমাবেশের কিছু চিত্রঃ-











মন্তব্য ২৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৬

কর্ণেল সামুরাই বলেছেন: দেখে তো গণজাগরণ মঞ্চের চাইতে ১০ গুনবড় লাগতেছে। ছবির সোর্স কি?? :|

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:০২

চাচ্চু বলেছেন: গত শনিবারের বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় এই নিয়ে রিপোর্ট করা হয়েছে।
তবে আমি ছবিগুলা নিয়েছি লন্ডনের এই অনলাইন পত্রিকা থেকে
Click This Link

২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:০৬

আহলান বলেছেন: কি যে হৈতাছে দেশে .....??

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৭

চাচ্চু বলেছেন: দেখেন কি হয়।

৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন:

মোড়ালঃ এই আওয়ামীলীগ নেতা আর ডিবি পুলিশদের কাছ থেকে তথাকথিত বুদ্ধিমানদের অনেক কিছু শেখার আছে।।

তারাতো জানে। তারা জ্ঞানপাপী! তারা জেনে শূনে ৯০ ভাগ মুসলমানের দেশে অমুসলমানের সংস্কৃতি জীভনাচার চাপায় দিতে চায়!!!!

তারা ভন্ড!

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২

চাচ্চু বলেছেন: সহমত...।।

তবে, ওই আওয়ামীলীগ নেতার মতো সব এলাকার আওয়ামীলীগ নেতারা যদি ধর্মীয় ব্যাপারে এমন সচেতন থাকতো, তবে আওয়ামীলীগকে আজ ইসলাম বিরোধী দল হিসেবে পরিচিতি পেতে হতো না...।।

৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৩

সাইফুল ইসলাম নিপু বলেছেন: BAL হেফাজতে নাস্তিক প্রবর্তন করবে নাকি???

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫২

চাচ্চু বলেছেন: বুঝিনাই ভাই

৫| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৬

মারুফ ফািহম বলেছেন: সেইরম পোষ্ট। পোষ্টর জন্য ধন্যবাদ

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:০১

চাচ্চু বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৬| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪

কর্ন বলেছেন: এত মানুষ কোথায় অজু করছে ? :|

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৭

চাচ্চু বলেছেন: ঈদের জামাত পড়ে থাকলে তো জানার কথা।

৭| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫০

আলতামাশ বলেছেন: আল্লামা শফির বজ্র ভাষন...

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:০৬

চাচ্চু বলেছেন: ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো।

ধন্যবাদ।

৮| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৬

আলতামাশ বলেছেন: আল্লাহ.... আল্লাহ....

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:১১

চাচ্চু বলেছেন: সত্যি বলছি ভাই,
এই ভিডিওটা দেখে শরীরের পশম দাঁড়াইয়া গেছে।

৯| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:২১

আহমেদ রিজভী বলেছেন: +++++

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:১১

চাচ্চু বলেছেন: ধন্যবাদ।

১০| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪১

সাদা কলো বলেছেন: দেশের ঘটনা অথচ দেশের কোন পত্রিকায় এই ছবি দেখলাম না, আর কি লিংক দিলেন ওপেন হয় না কেন।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৭

চাচ্চু বলেছেন: আপনি মনে হয় পত্রিকা টত্রিকা পড়েন না, এই নেন প্রথম আলোর লিঙ্ক!

আর উপরের লিঙ্কে আমার এখান থেকে তো ঠিকই ঢুকা যাচ্ছে।

১১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৪

পিওর গাধা বলেছেন: আমাদের টিভি মিডিয়া কি এত মানুষ দেখায়ছিল?

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:১২

চাচ্চু বলেছেন: জন্ডিস রোগে আক্রান্ত সাংঘাতিকরা এইগুলা দেখাবে ক্যান?? এখানে তো তাদের কোনও স্বার্থ নাই।

১২| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৫

মারুফ ফািহম বলেছেন: হলুদ মিডিয়ার মুখোষ খুলে দেয়ার সময় এসেছে

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৭

চাচ্চু বলেছেন: মুখোস আপনাআপনি খুলে যাবে, দেখতে থাকেন। সময় গড়াইতে দিন।

১৩| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৪

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ছবি গুলা প্রমান করে সরকার কেন ধর্মবিদ্বেষীদের গ্রেপ্তার শুরু করেছে।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৬:১১

চাচ্চু বলেছেন: বেশি বারাবারির পুরস্কার পাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.