নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরাধীনতার গ্রাসে পতিত

একজন পরাধীন কবি

নন্দিনী প্রিয়ভাষিণী প্রিয়া

একজন পরাধীন কবি

নন্দিনী প্রিয়ভাষিণী প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

তুমি আছ এই শহরে....(ব্লগে প্রথম কবিতা্)

০২ রা আগস্ট, ২০১৩ রাত ৩:৩২







প্যান্টের পকেটে রাখা মোবাইল ফোনের রিংটোন বেজে উঠল

রিসিভ বাটন চেপে ' হ্যালো ' বলতেই জানালে, 'আমি এখন ঢাকায় '

আমি অবাক বিস্ময়ে আকাশের দিকে চাইলাম -

ঝাকে ঝাকে পাখি এসে

ঢাকার আকাশ ফেলল ঘিরে ,

পাখিদের কলরবে নতুন-পুরান ঢাকা যেন হাজার বছরের নিদ্রা ভেঙ্গে জেগে উঠল ,

ফুলের মৌ মৌ গন্ধে বাতাস হল মুখরিত-খবর পেলাম,শাহবাগের সবগুলো ফুলের দোকান গেছে খুলে -

মানুষের হাতে হাতে ফুল,

পকেটে পকেটে ফুল ,

স্কুল পড়ুয়ার ব্যাগে , তরুণীর হ্যান্ড পার্সে শুধু ফুল আর ফুল

দোয়েল চত্বরের দোয়েলের শীষে

আনন্দের গানে স্বাগত সংগীত ।

চাঙ্খারপুল , মতিঝিল , বকশীবাজার , নবাবপুর কিংবা টিএসসি চত্বরে নতুন করে লেগেছে প্রানের সঞ্চার ।

সোহরাওয়ার্দীউদ্যান , চন্দ্রিমা , কিংবা রমনা পার্কে

প্রেমিক-প্রেমিকা যুগলেরা মেতে উঠেছে গল্প উৎসবে ।

বাংলা একাডেমীর চত্বর জুড়ে আজ সাজ সাজ রব ;

অবাক করা কালজয়ী চিত্রশিল্প ।

ছোট্ট খোকা-খুকুরা হাসছে ফোকলা দাঁতে

শৈশবের সাথী বুড়িগঙ্গা

যেন হাত বাড়িয়ে ডাকছে আমায়

পুরাতন ঢাকার চির-পরিচিত রূপ ,

সেই অসহনীয় ট্রাফিক জ্যাম , সরু গলি বড্ড ভালো লাগছে আজ ।

তুমি আছ এই শহরে

এরচেয়ে সুখ আর কি হতে পারে !

------------------------------------!!

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৩:৪৩

আমিই মিসিরআলি বলেছেন: অসাধারণ,আপু ব্লগের প্রথম পোষ্টে প্রথম মন্তব্য এবং প্রথম প্লাস +

২| ০২ রা আগস্ট, ২০১৩ ভোর ৪:২৯

তারছেড়া লিমন বলেছেন: তুমি আছ এই শহরে
এরচেয়ে সুখ আর কি হতে পার...................++++++++++++++

৩| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:৩৮

একজন আরমান বলেছেন:
তুমি আছ এই শহরে
এরচেয়ে সুখ আর কি হতে পারে !


দারুন।

শুভ ব্লগিং। :)

৪| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৬

নন্দিনী প্রিয়ভাষিণী প্রিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সবাইকে
শুভকামনা জানবেন সকলে

৫| ০৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০৭

ইখতামিন বলেছেন: দারুণ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.