| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যেতে চাই সবুজ অরণ্যে , বনের মায়াভরা ঘাসে ,
আমি যেতে চাই
সমুদ্রের তীরে ,কাশফুল ঘেরা নদীর ধারে ।
আমি যেতে চাই
প্রবালদ্বীপ সেন্টমার্টিন
মহেশখালির প্রান্তরে
আমি যেতে চাই
সুন্দরবনের হিরণপয়েন্ট ,
সুন্দরী গাছের ছায়ে ।
আমি যেতে চাই সব স্থানে
কিন্তু , নগরের সভ্যতা মিশে আছে সেখানে
তাই হলনা যাওয়া
ধরিত্রী তোমার ক্ররায় , তোমার পানে
আমার যাওয়া রেখেছে বেঁধে
এই নগরের ইট কাঠ , আর মানুষ নামের মেশিন ,
অনুভূতিকে বোঝার
ওদের নেই ক্ষমতা ,
তাই স্বপ্নের হোক আমার যাওয়া !!
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:২৭
আমিই মিসিরআলি বলেছেন: অসাধারণ কবিতা +++