নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরাধীনতার গ্রাসে পতিত

একজন পরাধীন কবি

নন্দিনী প্রিয়ভাষিণী প্রিয়া

একজন পরাধীন কবি

নন্দিনী প্রিয়ভাষিণী প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টিতে ভিজিনা

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৬







বৃষ্টিটা ঝালমুড়ি চীনেবাদাম রংঢং খোঁজা মন

আমি দিব্বি দাড়িয়ে আমার সীমানায় ,

অক্টোপাস জড়িয়ে বহু বহু-দূর

আমি আর বৃষ্টিতে ভিজিনা

ভিজে যায় এই মন ।

থৈ থৈ পথঘাট রাস্তাও নদী হলে

এসে-চেয়ার এ এই শরীর এলিয়ে আমি

হাজারো নিষেধের ঝাঁপি চারপাশে

বয়সের দোষ মন বোঝেনা

কি পাপে যে বয়স বাড়ে কেও জানেনা

চিরসবুজ পাতায় প্রজাপতি মন

উড়ে দূরে ঘুরে নিভৃত বন

চোখের প্রতিবিম্বে কাঁচ পোকাটিপ জুঁই হাসনাহেনা সুবাস ,

দুবেনী দোলানো কলেজের করিডর

তোমার দুরন্ত ঠোঁটে-পটে লাল গোলাপ

পাপড়ি ছুঁয়ে থাকে অবুঝ মন ।

বৃষ্টি তখন ইলসেগুড়ি

পাশাপাশি কাছাকাছি

বকুলতলায় আধো ভেজা শিহরণ ,

শুধু আজ চোখের পাতা ভিজে

আমি আর বৃষ্টিতে ভিজিনা .........।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০৮

ইখতামিন বলেছেন:
চিরসবুজ পাতায় প্রজাপতি মন
উড়ে দূরে ঘুরে নিভৃত বন
চোখের প্রতিবিম্বে কাঁচ পোকাটিপ জুঁই হাসনাহেনা সুবাস,
দুবেনী দোলানো কলেজের করিডর
তোমার দুরন্ত ঠোঁটে-পটে লাল গোলাপ
পাপড়ি ছুঁয়ে থাকে অবুঝ মন।

সুন্দর

২| ২৯ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:২৬

মাতাল বৈরাগী বলেছেন: নিছক ছেলেমানুষি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.