নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রাবতী রাজকন্যা

চন্দ্রাবতী রাজকন্যা › বিস্তারিত পোস্টঃ

মাকে লেখা কিছু না বলা কথা.......

০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

প্রায় তিনবছর হতে চললো নিজ দেশ ছেড়ে বিদেেশ।হয়ত খুব বেশিদিন না কিন্তু আমার কাছে মনেহয় ত্রিশবছরেরও বেশি।মাঝে একবার মাত্র দেশে যাওয়া।এই তিনবছরে এমনএকটা দিন আসেনি যেদিন মনেপড়েনি তোমার কথা।মাঝে দুএকদিন ফোন না করলেই ভাবো মেয়ে বুঝি এবার ভুলেই গেল।তারপর ফোন পেয়েই কিশো্রিদের মতো অভিমান,কখনো যদি ফোনটা বন্ধ পাও তাহলেতো ভাইটাকে জ্বালিয়ে মারো।যেভাবেই পারে এক্ষুনি যেন তোমার সাথে কথা বলিয়ে দেয়।আমার ফোন বন্ধ রাখার সব দায় যেন আমার ভাইটার! আগে যখন বলতাম এত কিসের চিন্তা তোমার আমাদের নিয়ে?তুমি বলতে মা হও তখন বুঝবে। সতিই মা এখন বুঝি তোমার সব কথার মর্ম। তোমাদের ছেড়ে থাকার কষ্ট, সেটা যে এতটা ভয়াবহ কষ্ট তা হয়তো এত দূরে না আসলে কখনোই বুঝতেই পারতামনা। সেবার যখন বাবু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আমি জানলাম ১দিন পর।তুমি জানাতে চাওনি আমাকে।ভাই জানিয়েছে বলে কতোইনা রাগ ওর ওপর,যেন সব ঝামেলা একাই সামলাতে পারবে। হ্‌ম,সারাজীবন তো তাই করে এসেছো।সব ঝামেলা,সব কষ্ট একা সহ্য করেছো।কখনই কিচ্ছু বুঝতে দাওনি আমাদেরকে পাছে আমাদের পড়াশোনার ক্ষতি হয়।তুমি,বাবু সবসময় সবকিছু আমাদের কােছ লুকােত।পৃথিবীর সব ঝামেলা,সব কষ্ট থেকে আগলে রাখার তোমাদের কি প্রানান্তকর চেষ্টা। বাবুর যখন হার্ট-এটাক হোল তখনো তোমার আমাদেরকেই সান্তনা দেয়ার কত চেষ্টা। ডাক্তার যখন বললো বাহাত্তুর ঘণ্টার আগে কিছুই বলা যাবেনা শুনে আমি ব্যাকুল হয়ে কাঁদছি সেই সময়টাও তুমি আমাকে জড়িয়ে ধরে বলছিলে কিচ্ছু হবেনা তোর বাবুর দেখিস।কোথায় তোমােক আমরা সান্তনা দেবো সেই তুমিই কিনা উলটো আমাদের সাহস যোগাচ্ছ। পরে শুনেছিলাম আমাদের দুই ভাইবোনের কাছ থেকে আড়াল হয়ে কতটা পাগলের মতো তুমি কেদেঁছিলে। জানো মা,এখনো আমি মন থেকে বিশ্বাস করি শুধু তোমার জন্যই বাবু এখনো ভালো আছে। তুমি কি জানো তোমাকে সবসময় আমি আমার ভাগ্যদেবী মানি।মনেআছে তোমার, প্রতিবার রেজাল্টের আগে আগে তোমার কান ঝালাপালা করে ফেলতাম বলতে বলতে বলোনা মা রেজাল্ট কি হবে আর তুমি মাঝেমাঝে বিরক্ত হয়ে বলতে আর কতবার বলবো বল? কিন্তু আমি নাছোড়বান্দা,তবুও এক কথাই বারবার জিজ্ঞেস করতাম কারন প্রতিবার তুমি যেটা বলতে সেটাই কিভাবে যেন মিলে যেতও।শুধু পরীক্ষার বেলায় কেন সবকিছুতেই তোমার মতামত নিয়েই আমার সবকাজ করা চাই। সেই আমি এখন কতো বদলে গিয়েছি! মাঝেমাঝে মনেহয় এখন আমি তোমার মতো হয়ে গিয়েছি, জীবনে কতো কঠিন সময় পার করেছি,হয়ত করছি এখনও কিন্তু কিছুই বলা হয়না তোমাকে। শুধু শুধু দুশ্চিন্তা করবে ভেবে। নিজে মা হয়েছি বুঝতে পারি কেমন লাগবে তোমার। এখন না হয় বাকিটা জীবন আমার মেয়ে হয়েই কাটাও।আশীর্বাদ করো যেন তোমার মতো সর্বংসহা হতে পারি। চলবে,

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.