| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি হয় সংসদে আর কি হয় ভোটে,আমি মানিনা,
একদল মূর্খ আর একদল অসভ্য মিলে এ এক নষ্ট কর্দমাক্ত মাঠ
এ এক নষ্ট খেলা,যার রেফারি নষ্ট,খেলোয়াড় নষ্ট,নিয়ম নষ্ট,
মানুষগুলো কোন দন্ডে শিক্ষিত আমি জানিনা,পন্কিল অসভ্যতায় মিশে
উৎপাদন করে চলেছে,এক নষ্ট সংষ্কৃতি আর মাংসাশি জীবের হিংস্র অভয়ারণ্য,বেহায়াপনা আর অপমানের ধার কি ধারে তারা?
ছেলে প্রশ্ন করে সংসদ কি জিনিস বাবা?আমি শিওড়ে উঠি,কি উত্তর দেব জানিনা!ছেলে জানতে চায় ওখানে কি হয়,আমি চুপ থাকি!
ছেলে নাছোড়বান্দা,বলোনা বাবা ওখানে কি হয়?
ওখানে ওরা খেলে বাবা,কেঁপে যায় গলা!ও তাই বুঝি,পাল্টা প্রশ্ন,কি খেলা?বাবা তুমি বুঝবে না,এ এক জটিল প্যাচালো খেলা,উত্তর দেই।
ওহ্ বাবা বুঝেছি এটা ইনডোর গেইম,হাঁ বাবা এটা ইনডোর গেইম!!ছেলে চুপ হয়ে থাকে,চলেও যায়।
যে কথা ছেলেকে বলতে পারিনা সে এক ভয়ানক ব্যাথার জ্বালা,সে এক নরকের যন্ত্রনা,কে বুঝবে?আছে কেউ ঐ সংসদে?
এ এক নিষ্টুর খেলা,সবাই কোট টাঁই পড়ে এ খেলায় নামে,আমাদের ভাগ্য নিয়ন্ত্রনে!
তারপর ভাগ্য যথারীতি টেবিল চাপড়ে,উদ্যম নৃত্য নেচে,নানা বিশ্রি ভঙ্গিমাতে,নির্ধারিত হয়,এ যে মহান সংসদ,এখানে যে সব পবিত্র,সবাই পবিত্র,হতেই হবে যে!!!
দূর্ভাগা এই জাতি,নেতা পায়,নেতৃত্ব পায়না!
সংসদ পায়,সাংসদ আসলেই কি পায়???
©somewhere in net ltd.