নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নদীতে নৌকায় ভ্রমন ও মাছ ধরা

আমি একজন কৃষক, নিজের জমি নাই অন্যের জমি চাষ করি

চ্যাংড়া

আমি একজন কৃষক, নিজের জমি নাই অন্যের জমি চাষ করি

চ্যাংড়া › বিস্তারিত পোস্টঃ

খ্রিষ্টান বা অমুসলিমদের দেশে ইসলামি আইন পালনে বাঁধা নাই। কিন্তু মুসলমানদের দেশে খ্রিষ্টান আইন পালন করতে গেলে জেলে খাটতে হবে!

১৭ ই মে, ২০১২ রাত ৮:৩২





মুসলমানরা যে কোন ইসলামি দেশের চেয়ে খ্রিষ্টান বা অমুসলিমদের দেশে ভাল আছেন যেমন ব্রিটেন, ইউরোপ, আমেরিকা বা ভারতে । সেখানে মুসলমানরা তাঁদের ধর্মীয় ও সামাজিক আইন, আচার অনুষ্ঠান অবাধে পালন করতে পারেন।



এ সব দেশে মুসলমানরা অবাধে বোরখা পরছেন, মাথায়

টুপি পরিধান, ধর্মীয় চিহ্ন হিসাবে মুখে দাঁড়ি রেখে অবাধে চলা ফেরা করছেন। (শুধু ফ্রান্সে স্কুল কলেজের ক্লাসরুমে শিক্ষার্থী মেয়েদের সম্পুর্ন রুপে মুখমন্ডল ঢেকে রাখার উপর নিষেধাজ্ঞা ছাড়া।) তাঁদের জমিতে মসজিদ নির্মান করছেন। ধর্মীয় পোষাক বা খাদ্য নির্বাচন বা আরো যা যা মন চায় - ইসলামে যা যা আছে মুসলমানরা সব করতে পারছেন। কেউ বিরক্ত করছে না, বাঁধা দিচ্ছে না বা সে জন্য নির্যাতন করছে না!



কিন্তু প্রশ্ন হচ্ছে, ইসলামি রাষ্ট্রে, শরিয়া আইনে - খ্রিষ্টান বা হিন্দুরা কি তাঁদের নিজেদের পছন্দের কোন পোষাক, বোরখা ছাড়া বা তাঁদের ধর্মীয় সংষ্কৃতির কোন পোষাক পরিধান করে অবাধে চলাফেরা করতে পারবেন?



ইরান, সৌদি আরব, সুদান, পাকিস্তান, আফগানিস্তানে কি কোন খ্রিষ্টান, হিন্দুকে তাঁদের পছন্দের মদ বা খাদ্য নিয়ে বা বোরখা ছাড়া প্রবেশ করতে দেওয়া হয়? গীর্জা বা মন্দির নির্মান করতে দেওয়া হয় যা ইউরোপ আমেরিকা বা ভারতে দেওয়া হচ্ছে?



বিশ্বের খ্রিষ্টান বা অমুসলিম রাষ্ট্রে মুসলমানরা সব মানবিক ও ধর্মীয় অধিকার ভোগ করতে পারবেন কিন্তু খ্রিষ্টানরা বা বিধর্মীরা কোন ইসলামি দেশে সেই একই পরিমান অধীকরার ভোগ করতে পারবেন না। - এটা কেমন কথা?



মুসলমান হিসাবে আমাদের অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতা কেমন?

মন্তব্য ৩৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১২ রাত ৮:৩৭

আমি মাতাল বলেছেন: হ, তরে কইছে।

ফ্রান্সে ন্যাংটা হইয়া পোলা মায়ে বাপে মাইয়ে বিচে ঘুড়লে ব্যপার না!
তয় মাথায় পট্টি বানধলে খবর আছে। হিজার আরকি!

২| ১৭ ই মে, ২০১২ রাত ৮:৩৮

নিয়ামুল ইসলাম বলেছেন: এই আষাঢ়ে গল্পের আবতারনা না করলে ও পারতেন, পাশের দেশ ভারতেই দেখেন মুসলমান রা কি পরিমাণ প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। দুরে না হয় নাই গেলাম।

১৭ ই মে, ২০১২ রাত ৮:৫২

চ্যাংড়া বলেছেন: আপনি কি জানেন, পার্শবর্তী দেশ ভারতের কোলকাতা শহরে মুসলমানরা তসলিমা নাসরিনকে বের করে দেওয়ার দাবীতে হরতাল ডেকেছিল। গাড়ি পুড়িয়েছিল?

ভারতে মুসলমানদের অধিকার না থাকলে এটা কি ভাবে সম্ভব?বাংলাদেশে হিন্দুরা ঢাকায় হরতাল ডাকার সাহস রাখেন?

৩| ১৭ ই মে, ২০১২ রাত ৮:৪৯

আলোর যাত্রী বলেছেন: নিয়ামুল ইসলাম বলেছেন: এই আষাঢ়ে গল্পের আবতারনা না করলে ও পারতেন, পাশের দেশ ভারতেই দেখেন মুসলমান রা কি পরিমাণ প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। দুরে না হয় নাই গেলাম।

৪| ১৭ ই মে, ২০১২ রাত ৮:৫০

sumon3d বলেছেন:
আপনার মনে হয় তথ্য ঘাটতি আছে। কয়েকদিন আগে ভারতের কোন এক প্রদেশে গরু জবাই করা নিষিদ্ধ করা হয়েছে।

তবে সবাইকে সবার ধর্ম স্বাধীনভাবে পালন করতে দেওয়া উচিত।

মদের ব্যাপারে যেটা বললেন সেটার সাথে আমি একমত নয়। মদ মনে হয়না কোন ধর্মীয় ইস্যু। এটা পুরোটাই কালচারাল বেজড। আমাদের দেশজ সংস্কৃতি অনুযায়ী প্রকাশ্যে মদ-পান গ্রহনযোগ্য নয়। এটা করতে দেওয়া হলে সমাজে এর বিরুপ প্রভাব পড়বে। ধর্মের দোহায় দিয়ে এখানে প্রকাশ্যে মদ্যপানের স্বাধীনতা দেওয়া সমীচিন হবে কি???

৫| ১৭ ই মে, ২০১২ রাত ৮:৫২

আসফি আজাদ বলেছেন: আপনার জ্ঞানে যথেষ্ট ঘাটতি আছে। নেটে ঘাটা ঘাটি করুন, অনেক তথ্য পাবেন। না পেলে আওয়ায দিবেন। তখন সাহায্য করা যাবে।

৬| ১৭ ই মে, ২০১২ রাত ৮:৫৩

পথিক৮০৪ বলেছেন: ভাই,আপপনার শেষ বাক্যটি না থাকলে আর কোন সমস্যা ছিলো না
আমিও আপনাকে সমরথন করতাম
কারণ যে জানে না তার কথার উত্তর না দেওয়াটাই উত্তম................
আপনি যদি ইসলাম সমপরকে নূন্যতম জ্ঞান রাখতেন তাহলে এ ধরণের অহেতুক কথা লিখে আপনি আপনার মূল্যবান সময় অপচয় করতেন না......।

১৭ ই মে, ২০১২ রাত ১০:০৩

চ্যাংড়া বলেছেন: সময়ের অপচয়! ছেড়ে দেব ভাবি। কিন্তু ছেড়ে দেওয়া হয় না।

৭| ১৭ ই মে, ২০১২ রাত ৮:৫৩

প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: মদ খাওয়া কি ধর্মিয় স্বাধীনতা?!!! B:-) B:-)

ইসলামি দেশে অমুসলিম কারো বোরখা পড়লে কি তার ধর্ম চলে যায়?

৮| ১৭ ই মে, ২০১২ রাত ৯:০১

আমি ১৩ বলেছেন: এই ব্লগারের কথাগুলি সবই হাস্যকর শোনাল। হয় সে অমুসলিম আর যদি মুসলিম হয় তাহলে একটা ছাগল। ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞানই নাই।

১৭ ই মে, ২০১২ রাত ৯:১৮

চ্যাংড়া বলেছেন: আমার জ্ঞান নাই বলছেন। পাকিস্তানে সংখ্যালঘুদের শিয়া ও কাদিয়ানিদের মসজিদে নিয়মিত ভাবে বোমা মেরে শত শত মানুষকে হত্যা করে কারা?

এটাকি ধরনের অন্যের ধর্মের প্রতি সহিষ্ণুতা?

এই অসহিষ্ণুতার জন্য পৃথিবীর মুসলমান দেশ গুলোতে শরনার্থীর সংখ্যা বেশী। একারনে ইউরোপ আমেরিকায় মুসলিম শরনার্থীরা দলে দলে আশ্রয় পার্থনা করছে।

৯| ১৭ ই মে, ২০১২ রাত ৯:০৯

ইমদাদুল ইসলাম বলেছেন: আল্পনে কি মুসলমান নাকি অন্য ধর্মাবলম্বী? দেখেন না এই কাফির-মুশরিকদের দেশে কত মুসলমানদেরকে ইসলাম পালন করায় নির্যাতন করছে? না দেখলে নিচের লিন্কগুলো দেখুন-
Click This Link

Click This Link

১০| ১৭ ই মে, ২০১২ রাত ৯:১১

তিতাকথা বলেছেন: এই পোস্টদাতার মষ্তিষ্কের বিকৃতি ঘটিয়াছে........উহাকে দ্রুত মানসিক চিকিৎসালয়ে পাঠানো উচিত।
আপনি আজকে এই দেশে ইসলামকে নিয়ে যাচ্ছেতাই বলেন, কিচ্ছু হবে না। কিন্তু হিন্দুদের নিয়ে কিছু বলেন দেখবেন সাথে সাথে আপনি ছাগুতে বিবর্তিত হয়েছেন।

১১| ১৭ ই মে, ২০১২ রাত ৯:১৬

আমি কবি নই বলেছেন: ... আপনি misinformed, আপনার সাধের ভারতের একটি প্রধান রাজ্যে মুসলমানদের কুরবানী বন্ধে শাস্তিমূলক আইন হয়েছে মাস দুয়েক আগে। সেটা চাপিয়ে গেলেন কেন? ভন্ডামীর আর জায়গা পান না? idiot, racist কোথাকার...

১৭ ই মে, ২০১২ রাত ৯:১৯

চ্যাংড়া বলেছেন: আপনার গালি প্রমান করে আপনি অসহিষ্ণু। ইসলাম আপনাকে এ শিক্ষা দেয়?

১২| ১৭ ই মে, ২০১২ রাত ৯:১৭

ঠোঁট কাটা বন্ধু বলেছেন: আপনি যাহা বলেচেন তাহা ছহি ইচলাম নয় X(( X(( X(( X(( । চহি ইচলাম কি, জানতে হলে আরও পড়ুন, আরও জানুন, বড় কোন জালেম ;) থুক্কু আলেমের সাথে কথা বলুন, জোকার নায়কের ভিডু দেখুন, Piss টিভিতে চোখ রাখুন। তারপরও না বুঝলে ধরে নিতে হবে, আল্যা আপনার দিলে মোহর লাগিয়ে দিয়েচেন :(( :(( :(( :(( :((

১৩| ১৭ ই মে, ২০১২ রাত ৯:১৮

ঠোঁট কাটা বন্ধু বলেছেন: আপনি যাহা বলেচেন তাহা ছহি ইচলাম নয় X(( X(( X(( X(( । চহি ইচলাম কি, জানতে হলে আরও পড়ুন, আরও জানুন, বড় কোন জালেম ;) থুক্কু আলেমের সাথে কথা বলুন, জোকার নায়কের ভিডু দেখুন, Piss টিভিতে চোখ রাখুন। তারপরও না বুঝলে ধরে নিতে হবে, আল্যা আপনার দিলে মোহর লাগিয়ে দিয়েচেন :(( :(( :(( :(( :((

১৪| ১৭ ই মে, ২০১২ রাত ৯:২৩

রকিবুল আলম বলেছেন: বাংলাদেশে হিন্দুরা ঢাকায় হরতাল ডাকার সাহস রাখেন?

@ লেখক

বাংলাদেশে হরতাল হচ্ছে রাজনৈতিক কারনে।

আমাদের দেশে আবার কি ঘটল যে হিন্দু সম্প্রদায়ের লোকেরা হরতাল ডাকবে।

আমাদের প্রাই সব ফ্রেন্ড সারকেলেই কোন না কোন হিন্দু ফ্রেন্ড থাকে। কই, কখোনো ত দেখলাম না আমদের (হিন্দু ও মুসমানের )
মধ্যে ধর্ম নিয়ে ঝগরা হতে।

যত সব চুল্কানি মার্কা পোস্ট ।

আমি সাধারণত কাউকে এভাবে বলি না, কিন্তু আপনাকে না বলে পারলাম না। দুক্ষিত


১৭ ই মে, ২০১২ রাত ৯:৩৫

চ্যাংড়া বলেছেন: হরতাল প্রতিবাদের ভাষা। তা রাজনৈতিক বা ধর্মীয় হতে পারে।

কোলকাতায় মুসলমানরা হরতাল ডেকেছিল তসলিমা নাসরিনকে বের করে দেওয়ার জন্য। তা কি রাজনৈতিক ছিল?

সাতক্ষীরার বা বাঁশখালির ঘটনার পর কি হিন্দুরা হরতাল ডেকেছিল? ঢাকায় একটা প্রতিবাদ মিছিল করার সাহস পায়নি।

১৫| ১৭ ই মে, ২০১২ রাত ৯:২৪

সাহোশি৬ বলেছেন: সত্য কথা এভাবে বলতে নেই।

পুনশ্চ: সৌদিতে হজ্জ করতে গেলে ছবি তুলতে হয়। ছবি নাতুললে তো পাসপোর্ট পাবেন না, হজ্জ করবেন কেমনে?

ছবি তোলা কিন্তু ইসলামে হারাম। একটা হারাম কাজ দিয়ে মুসলিমদের হজ্জের মতো ইবাদতের শুরু করতে হয়, এটা কেমন কথা?

১৬| ১৭ ই মে, ২০১২ রাত ৯:৫৭

ইশতে আশিক বলেছেন: Click This Link

১৭| ১৭ ই মে, ২০১২ রাত ৯:৫৯

ইশতে আশিক বলেছেন: উপরের লিঙ্কে গিয়ে দেখে আসুন সভ্য দেশ ইংলেন্ডের কি অবস্থা। তারপর আপনার মতামত দিন।

১৮| ১৭ ই মে, ২০১২ রাত ১০:২৪

পি পি বলেছেন: ইহা ছহি ইসলাম নহে :D


ব্রিটেনে মুসলমানরা রাস্থা দখল করে জুমার নামাজ পড়তে দেখা যায়
কোনো মুসলিম দেশে রাস্থা দখল করে অমুসলিমরা প্রার্থনা করলে , আল্লাহুয়াকবার বৈলা ঝাপায় পরবে. জানা কথা।
তিনারা এমনই শান্তির প্রতীক

১৯| ১৭ ই মে, ২০১২ রাত ১০:৩১

নাগরিক দর্পণ বলেছেন: আপনার চিন্তা ভাবনায় অপুর্নতা আছে।

আপনি মূলতঃ পোষাক আর খাদ্যের কথা বলেছেন। এ ব্যাপারে ইসলামে কিছু বাধা নিষেধ আছে। যেমনঃ মদ্যপান করা যাবে না, খোলামেলা পোষাক পরা যাবে না। তাই, মুসলিম দেশগুলোতে এ ব্যাপারে বাধা দেয়া হয়।

ইসলাম ছাড়া অন্য ধর্মগুলোতে এ ব্যাপারে স্পষ্ট কোন বিধি নিষেধ নেই। তাই তারা বাধা দেয় না। যেখানে আছে(যেমন হিন্দুদের গরুর মাংস) সেখানে কিন্তু তারা ঠিকই বাধা দিচ্ছে।
আপনার কি মনে হয়, খৃষ্টান বা হিন্দু ধর্মে যদি মদ্যপান নিষিদ্ধ হত তাহলে কি তারা তাদের দেশে মদ্যপান করতে দিত?
অথবা যদি তাদের ধর্মে বলা থাকত যে মেয়েদের অবশ্যই পেট ও পিঠ বের করে চলাফেরা করতে হবে তবে কি তারা মুসলিম মেয়েদের বোরখা পড়তে দিত????

২০| ১৭ ই মে, ২০১২ রাত ১০:৩৭

অতলঅর্ণব বলেছেন: এটা ভিষন অন্যায়। বাইবেলে আছে খৃষ্টান মেয়েরা মাথা না ঢাকলে মাথা নেড়া করে দেয়া হোক। আর বাইবেলে মদ্যপানও নিষিদ্ধ, পুরুষ ইচ্ছেমতো বিয়ে করতে পারবে।

দেশে শরিয়া আসলে ইনশা আল্লাহ এসবের বাস্তবায়ন দেখবে আমাদের দেশের খৃষ্টানরা। :)

২১| ১৭ ই মে, ২০১২ রাত ১০:৩৮

আমি অতি সাধারণ বলেছেন: বালপুষ্ট ! নয়া ক্যাচাল লাগাইতে আইছেন? সুখে থাকলে ভূতে কিলায়?

২২| ১৭ ই মে, ২০১২ রাত ১০:৩৯

বাতাসের রূপকথা বলেছেন: সৌদিতে আমার কলিগদের যেতে হয় যেহেতু সেখানে অফিস আছে। সেই কলিগদের বেশীরভাগ আমেরিকান। আমি তাদের কাছে এখন পর্যন্ত কোন অভিযোগ শুনি নাই যে সেখানে তাদের স্বাভাবিক চলাফেরা বাধাগ্রস্থ হয়। তাদের অফিস এবং থাকার এলাকাগুলো অত্যন্ত ভালভাবে তাদের জন্য ওপেন রেখেছে।

আরেকটা কথা না বললেই নয় - পুজার সময় বাংলাদেশের ছোট শহরগুলোর হিন্দু অধ্যুষিত এলাকার অনেক রাস্তাঘাট বন্ধ করে দেয়া হয় মানুষের সুবিধার জন্য। সব ধর্মের অনুষ্ঠানের জন্য সরকারী ছুটি বরাদ্দ থাকে। কোন পশ্চিমা দেশ এরকম ছুটি দেয় সেটা বলুন? নাকি শুধু বাংলাদেশে বসে নাস্তিক আ: মহিউদ্দিনের মত আপনিও বিদ্যার সাগর হয়ে গেলেন নাকি ? জানি এই ধরনের লেখার জন্য আপনার যথেষ্ঠ ডাটাবেজ নাই। কিছু কমেন্ট পেয়ে নিশ্চয় ধন্য হয়ে গেলেন।

২৩| ১৭ ই মে, ২০১২ রাত ১০:৫৯

আসুন মজা করি বলেছেন: আপনার সাথে একেবারেই একমত হতে পারছি না। আপনি কি কিছুদিন আগে বিজেপির আমলে গুজরাট এর কাহিনি ভুলে গেছেন?
হিন্দুরা মুসলিম নারীদের গনধর্ষন করে তাদের যৌনাংগ

ছুরিকাঘাতে রক্তাক্ত করেছিল।
জীবন্ত মানুষের গায়ে আগুন ধরিয়ে দিয়ে হত্যা করেছিল।

আর আমাদের দেশে দেখুন। পূজার সময় মন্দিরে যত জন হিন্দু পাবেন, তার চাইতে বেশি মুসলমান পাবেন। হিন্দু-মুসলিম একসাথে পূজার আনন্দ উপভোগ করে।

ঈদের সময় হিন্দুরাও মুসলিম বন্ধুদের দাওয়াত থেকে বঞ্চিত হয় না। আমি একজন মুসলিম। আমি ঈদের নামাজটা পড়ে মসজিদে সবার সাথে কোলাকুলি করার পর্বটা শেষ করেই আমার হিন্দু বন্ধুদের সময় দিই।

আপনার আরও পড়াশুনা করা উচিত। আমাদের দেশে ধর্মীয় সম্প্রীতির কোন তুলনা হয় না।

২৪| ১৭ ই মে, ২০১২ রাত ১১:৩৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ১. মুসলমানরা যে কোন ইসলামি দেশের চেয়ে খ্রিষ্টান বা অমুসলিমদের দেশে ভাল আছেন যেমন ব্রিটেন, ইউরোপ, আমেরিকা বা ভারতে ।

@ একদম মিথ্যা কথা। ইসলামি দেশের চেয়ে বেশি ভালো আছে, এমন মনে হওয়ার কারণ কি? ব্রিটেনে মুসলমানরা অনেক আগে থেকেই আছে, তাই সেখানে অনেক সহনশীল নতুবা ইউরোপে, আমেরিকাতে মুসলমানদের অবস্থা ইসলামী দেশের চেয়ে ভালো বলার মতো এমন কিছু হয়নি। আর ভারতে এই কয়েকদিন আগেও মুসলমানদের উপর অত্যাচার হয়েছে। অথচ মিডিয়া ছিল নীরব। বাবরী মসজিদের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলেন? হিন্দু নেতারা এখনো আদালতের রায় মানেন না বলে বিবৃতি দিচ্ছেন।

২. ইরান, সৌদি আরব, সুদান, পাকিস্তান, আফগানিস্তানে কি কোন খ্রিষ্টান, হিন্দুকে তাঁদের পছন্দের মদ বা খাদ্য নিয়ে বা বোরখা ছাড়া প্রবেশ করতে দেওয়া হয়? গীর্জা বা মন্দির নির্মান করতে দেওয়া হয় যা ইউরোপ আমেরিকা বা ভারতে দেওয়া হচ্ছে?

@ যে দেশগুলোর নাম করলেন সেখানে হিন্দু, খ্রিষ্টানদের সংখ্যা কত? পাকিস্তানে কিন্তু খ্রিষ্টানরা ভালোই আছেন।

৩. বিশ্বের খ্রিষ্টান বা অমুসলিম রাষ্ট্রে মুসলমানরা সব মানবিক ও ধর্মীয় অধিকার ভোগ করতে পারবেন কিন্তু খ্রিষ্টানরা বা বিধর্মীরা কোন ইসলামি দেশে সেই একই পরিমান অধীকরার ভোগ করতে পারবেন না। - এটা কেমন কথা?
@ বাংলাদেশে বসে আপনি কোনটিতে সমস্যা বোধ করছেন একটু বলবেন কি? আর সেই সকল দেশে খ্রীষ্টান বা বিধর্মীরা কি আপনার মতো কোনো দাবী জানাচ্ছে বলে আপনি জানেন? জানলে লিঙ্ক দিন। অন্যের ভাবনা আপনার ভেবে লাভ কি?

একটা উদাহরণ দেই। ধরুন বাইরে খুব বৃষ্টি হচ্ছে। আপনি বাসায় বসে আছেন। আপনার মনে হতেই পারে পৃথিবীর সবাই আপনার মতো বাসায় বসে আছে। কিন্তু একটু কষ্ট করে বাইরে বেরিয়ে দেখুন, কত লোক এই বৃষ্টির মধ্যেও তাদের কাজ ঠিকই করে যাচ্ছে।


এক জায়গায় আপনি মন্তব্য করেছেন তসলিমা নাসরিনের বিরুদ্ধে কলকাতায় মুসলমানেরা হরতাল করেছে, এতে আপনার সমস্যাটা কি? বাংলাদেশে হিন্দু সম্প্রদায় ইচ্ছা করলে হরতাল ডাকতে পারে, যদি তারা মনে করেন। কেউ যদি নিজের দাবীতে নিজেই গুটিয়ে থাকে, এতে অন্যের কি বলার আছে?

২৫| ১৭ ই মে, ২০১২ রাত ১১:৪১

হাবিব০৪২০০২ বলেছেন: একটা কথা দিবালোকের মত সত্য- প্রত্যেকটা দেশেই শাসন ক্ষমতায় যারা আছে তারা যে ধর্মের/ যে গোষ্ঠীর ঐ ধর্মের/ ঐ গোষ্ঠীর লোকজন বেশী সুযোগ সুবিধা ভোগ করে, আর যারা মাইনোরিটি তারা কিছু কিছু ক্ষেত্রে সুবিধা পেলেও অধিকাংশ ক্ষেত্রেই কমবেশি প্রোবলেম ফেস করে থাকে, তাই মাইনোরিটি সম্প্রদায়ের হয়ে জন্মানোটাই একধরনের পাপ। শুধু বাংলাদেশ কিংবা ভারত না পৃথিবীর অধিকাংশ দেশেই মানুষের মনে মাইনোরিটিদের প্রতি একটা তাচ্ছিল্য ভাব আছেই। তাই আমি নিজেকে ভাগ্যবান মনে করি এজন্য যে কোন হিন্দু/বৌদ্ধ/খ্রিষ্টান পরিবারে আমার জন্ম হয় নি, হলে হয়ত দুই একটি কলেজে/ বিশ্ববিদ্যালয়ে এডমিশন নেওয়ার ক্ষেত্রে সুবিধা পেলেও অধিকাংশ ক্ষেত্রেই আমার আশেপাশের মুসলিম লোকজন কিছু একটা হলেই সামনা সামনি না বললেও আড়ালে ঠিকই মালু বলে গাল দিত। ভারতে যারা মুসলিম পরিবারে জন্মগ্রহন করে তারাও এই একই প্রোবলেম ফেস করে থাকে। পাশ্চাত্যে যারা খৃষ্টান পরিবারে জন্মগ্রহণ করে না তারা এই প্রোবলেম ফেস করে থাকে। কিন্তু একটা শিশু জন্মের সময় কি করে বুঝবে তাকে কোথায় জন্মাতে হবে !!! সব প্রোবলেম আমরা মানুষরাই সৃষ্টি করতেছি, ক্ষমতাসীন ধর্মের/ গোষ্ঠীর অধিকাংশ লোকই চিন্তা করি না - আমি যদি মাইনোরিটি সম্প্রদায়ের হয়ে জন্মাইতাম তাহলে কি হত???

২৬| ১৮ ই মে, ২০১২ রাত ১২:৪৩

রাহীম বলেছেন: মানবাধিকারের দেশ সেখানে পুলিশ কিভাবে নির্যাতন করছে শুধু মাত্র হিজাব পরার কারণে এটা যদি কোন আরব বা মুসলিম দেশে ঘটতো তবে মিডিয়া কেমন চিৎকার করতো ???
http://www.youtube.com/watch?v=t3LwmC6yepQ

চাইলে আরও অনেক ভিডিও দিতে পারি । চায়নাতে যে সকল জায়গায় মুসলিমদের বসবাস সেখানে কেমন নির্যাতন শুনলে পাষাণদের ও চোখে পানি এসে যায় ।

আমাদের পাশ্ববর্তী দেশ মিয়ানমার সেখানের আরকান প্রদেশে কেমন নির্যাতন বিবেক শিয়রে উঠে । তারা সরাসরি আপনাকে দিয়ে আপনার মাকে ধর্ষণ করাবে । যার কারণে তারা বাধ্য হয়ে আমাদের দেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে আশ্রয় নেয় । কাষ্মীরের অবস্থা আর ও করুন ক্রেক ডাউনের নামে যা করা হয় । ফিলিপাইনে ও যা নির্যাতন শুধু মাত্র মুসলিম হওয়ার অপরাধে । আমরা থাইলান্ডের মুসলিম নির্যাতনের কথা ক'জনে জানি শুনলে অবাক হওয়ার মত কথা ।

ইসলামি শরিয়ত মতে মুসলিম রাস্ট্রে বসবাস কারি অমুসলিম দের পূর্ণ মুসলিমদের মত স্বাধীনতা দেয়া হয় আর তাদের বাড়তি নিরাপত্তা দেয়ার জন্য তাদের কাছ হতে জিজিয়া কর নেয়া হয় ।

২৭| ১৮ ই মে, ২০১২ রাত ২:৪৮

রিপেনডিল বলেছেন: জ্ঞানের অভাবে মানুষ অজ্ঞান হয় আবার কেউ কেউ বিশেষঅজ্ঞান ও হয়!

মহানবী (সঃ) তার জীবদ্দশায় মদীনায় অবস্থিত অন্যান্য গোষ্ঠী (বিভিন্ন ধর্ম যেমন, ইহুদী, খ্রিষ্টান, পাগান) গুলোর মধ্যে একটি চুক্তি করেন।

অমুসলিমদের জন্য উল্লেখযোগ্য অধিকারগুলোর মধ্যে ছিল--

The non-Muslims included in the ummah had the following rights:
১)The security of God is equal for all groups,[22]

২)Non-Muslim members have equal political and cultural rights as Muslims. They will have autonomy and freedom of religion.[23]

৩)Non-Muslims will take up arms against the enemy of the Ummah and share the cost of war. There is to be no treachery between the two.[24]

৪)Non-Muslims will not be obliged to take part in religious wars of the Muslims.[25]

সূত্রঃ উইকিপিডিয়া

পুরো সনদ

সৌদি, পাকিস্তান এইসব দেশ মানেই ইসলাম না, ইসলাম মানেই কুরআন এবং হাদিস। অনেকে অনুসরন করে না, অনেকে নিজেদের মত পরিবর্তন করে, সেটা তাদের ব্যাপার। সে দোষ ইসলামের নয়।

২৮| ১৮ ই মে, ২০১২ রাত ২:৫৫

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:

আষাঢ়ে গল্পে ভালো লিখেন ভাইডি

২৯| ১৮ ই মে, ২০১২ সকাল ৯:৪৭

মেজর জেনারেল বলেছেন: বালপোষ্ট

৩০| ০৮ ই জুন, ২০১২ রাত ৮:৩২

রাজদরবার বলেছেন: এই দেশে হিন্দু ছেলেরা পুজার দিন ভার্সিটি এলাকার ছেলেদের হলে তাদের গার্লফ্রেন্ডদের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করে। যদি আমরা সত্যিকারের মুসলমান হতাম তাহলে এগুলো হতে দিতাম না।

৩১| ০৮ ই জুন, ২০১২ রাত ৮:৪২

শিশুমন বলেছেন: মদ কবে কোন ধর্মের অংশ হলো?,.খোদ নিউ টেস্টামেন্টে মদ গ্রহনীয় না বলা হয়েছে,আর নৈতিকভাবেও তা গ্রহনযোগ্য না....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.