| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিন্তিত আমি
আমি খুবই চিন্তিত । তাই চিন্তা গুলো প্রকাশ করি ।
তোমার জন্য আকাশে আজ
মেঘ সরে যেয়ে বৃষ্টি হাসে
তোমার জন্য স্বচ্ছ জলে
দেখো আজ কত পদ্ম ভাসে।
তুমি বসে দেখছো জোছনা
ওহ! তাই আজ পূর্ণিমা রাত?
আমি বসে আছি তোমার পাশে
তোমার হাতে দেখো আমার হাত।
বেলা গড়িয়ে সন্ধ্যা এলো
পাখিরা সব গেলো নীড়ে
ওমা! তুমি একলা বাসায়?
আর একটু আমি আসছি ফিরে
©somewhere in net ltd.