নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চট্বগ্রাম

চট্বগ্রাম › বিস্তারিত পোস্টঃ

শুধু ২৭ শে রমজান শবে কদর নয় অন্য বেজোড় রাত ও শবে কদর হতে পারে.....

৩১ শে আগস্ট, ২০১০ সকাল ১০:১০

শবে কদর সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা আছে, আমরা ২৭ শে রমজান শবে কদর মনে করে ঐ রাতেই ইবাদত করে থাকি, কিন্তু শবে কদর সম্পর্কে ঐ রাত কে নির্দিষ্ট করা হয়নি, রমজানের শেষের ১০ দিনের যে কোনো বেজোড় রাত শবে কদর হতে পারে। যেমন হাদিসে বলা হযেছে -



- আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা শবে ক্বদর তালাশ কর। রমযানের শেষ দশকের বে-জোড় রাত্রিতে। (বুখারী)



- আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযানের শেষ দশ দিন এতেকাফ করতেন এবং বলতেন, তোমরা রমযানের শেষ দশ রাতে শবে ক্বদর সন্ধান কর। (বুখারী ও মুসলিম)



- আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রমযানের শেষ দশক শুরু হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জাগতেন, নিজের পরিবারবর্গকেও জাগাতেন এবং (আল্লাহর ইবাদতে) খুব বেশি সাধনা ও পরিশ্রম করতেন। (বুখারী ও মুসলিম)



হাদিসে কোথাও ২৭ শে রমজানে শবে কদরের কথা বলা হয়নি। তবে অনেক আলেম ২৭ শে রমজান শবে কদর হওয়ার সম্ভাবনার কথা বলেছেন। আমরা যদি প্রকৃত পক্ষে শবে কদরের ফজিলত পেতে চাই, তবে রমজানে শেষের ১০ দিনের বেজোড় রাত গুলো যেমন ২১ , ২৩ , ২৫ , ২৭ ও ২৯ শে রাত আমাদের ইবাদত করতে হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.