নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবার-ই- ছক্কাহাজী

ছক্কা হাজী

ছক্কা হাজী › বিস্তারিত পোস্টঃ

বাঙালি জাতির চরিত্র নিয়ে হুমায়ুন আজাদ এর প্রবচন গুচ্ছ

২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৭:৫৪

বাঙালি জাতির চরিত্র নিয়ে হুমায়ুন আজাদ এর প্রবচন গুচ্ছ





## জাতি হিসেবে বাঙালি বাচাল ও বাকসর্বস্ব; অপ্রয়োজনেও প্রচুর কথা বলে।



ক## বাঙালিরা প্রচুর মিথ্যা কথা বলে থাকে। অনেকে মিথ্যা বলাকে মনে করে চাতুর্য ও এক ধরণের উৎকর্ষতা।



## বাঙালি নতুনত্ব চায় না, বিশ্বাস করে পুনরাবৃত্তিতে।



## বাঙালির স্বভাবে রয়েছে অতিশয়োক্তি, সে কোন আবেগ ও সত্য প্রকাশ করতে পারে না অতিশয়োক্তি ছাড়া।



## সুবিধা আদায়ের সময় বাঙালি অনুনয়-বিনয়ের শেষ সীমায় যেতে পারে, কিন্তু সাধারনত অন্যদের সাথে ভদ্র আচরণ করে না।



## বাঙালি অন্যকে অপমান করে নিজেকে সম্মানিত করে।



## বাঙালি দাম্ভিক বা স্তাবক, ভদ্র নয়।



## বাইরে বাঙালি সব আদর্শের সমষ্টি, ভেতরে আদর্শহীন। বাঙালি সততার কথা নিরন্তর বলে কিন্তু জীবনযাপন করে অসততায়।



## বাঙালি শক্তিমানের কোন ক্রুটি দেখে না। শক্তিমানের সমস্ত অন্যায়কে মেনে নেয়। বাঙালির চোখে শক্তিমান কখনো চরিত্রহীন নয়। শক্তিমানের চরিত্র থাকার কোন দরকার আছে বলেও মনে করে না বাঙালি; কিন্তু চরিত্রবান হওয়া দুর্বলের জন্য বিধিবদ্ধ।



## বাঙালি অশেষ ভন্ডামির সমষ্টি, শক্তিকেই মনে করে বিধাতা।



## রাষ্টীয়ভাবে বাঙালির অপচয়ের কোন শেষ নেই, এটা ব্যক্তির অপচয়েরই রাষ্ট্রীয় পরিণতি।



## বাঙালি মনে করে সময়বোধহীন বিলম্বীরাই মূল্যবান। যে ঠিক সময়ে এসেছে বাঙালি তাকে খেয়াল করে না; কিন্তু যে আসেনি, আসবে কিনা সন্দেহ, বাঙালি তার কথা বারাবার বলে থাকে। তার জন্য বড় আগ্রহে অপেক্ষা করতে থাকে।



## ঋণশোধ না করা বাঙালির স্বভাব।



## বাঙালি একনায়কত্বকে পছন্দ করে ও ওপরের একনায়কের বশ্যতা মেনে নেয়। নিচের সবাই তাদের কাছে ‘ভৃত্য’, ওপরের সবাই ‘প্রভু’। একনায়কত্ব বাঙালি সমাজে বিকাশ ঘটিয়েছে স্তাবকতার, স্তাবকতায় বাঙালি যেন অদ্বিতীয়?



## বাঙালি কখনো প্রভুভক্ত নয়। এক প্রভু নিঃশেষ হয়ে গেলে বাঙালি আরেক প্রভু ধরে। আগের প্রভুর নিন্দায় ও নতুন প্রভুর জয়গানে মুখর হয়।



## যার প্রশংসা প্রাপ্য, তার প্রশংসা করাকে বাঙালি গণ্য করে নিজের অপূরনীয় ক্ষতি বলে।



## কোন কাজের সাথে যদি নিজের স্বার্থ জড়িত না থাকে, তাহলে বাঙালি সেটি দিনের পর দিন ফেলে রাখে এবং চাপ ছাড়া কোন কাজ করে না।



## বাঙালি সবসময়েই সুযোগে থাকে কিভাবে অন্যকে ফেলা যাবে অসুবিধায় এবং ঘুষ খাওয়ার সুযোগ পাওয়া যাবে। বাঙালির রাষ্ট্রব্যবস্থাই যেন ঘুষ খাওয়ার যন্ত্র।





মন্তব্য ৩১ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:০২

চিন্ময় মজুমদার বলেছেন: :P

২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:০৭

ছক্কা হাজী বলেছেন: হ

২| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:০৭

মোহাইমিনুল ইসলাম বাঁধন বলেছেন:
জানি না কবে এই সময় পেরবো

২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:০৭

ছক্কা হাজী বলেছেন: কঠিন !!!!

৩| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:১১

তোমোদাচি বলেছেন: অধিকংশের সাথে সহমত

২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:৩৫

ছক্কা হাজী বলেছেন: জি

৪| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:২৫

ফিরোজ-২ বলেছেন: অধিকংশের সাথে সহমত

২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:৩৫

ছক্কা হাজী বলেছেন: জী

৫| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:৩৮

নরাধম বলেছেন: এখানে যা লেখা আছে সেটাতে বাঙালি কেটে শ্রীলংকান বা ভারতীয় বা আরব, যে কোন একটা জাতি লিখে দিলেও সত্য হবে, মোটামোটি সব মানুষের জন্যই সত্যি অনেকগুলোই। তবে দীর্ঘদিন পরাধীন থাকলে একটা জাতির মননে কিছু সমস্যা গড়ে উঠে, সেসব সমস্যা তো আছেই।

"## বাঙালি একনায়কত্বকে পছন্দ করে ও ওপরের একনায়কের বশ্যতা মেনে নেয়। "

এটা কেমনে সত্য? বাঙালির মত একনায়ককে ঠেঙিয়ে বিধায় করার ইতিহাস আর কয়জনের আছে?



"## বাঙালি সবসময়েই সুযোগে থাকে কিভাবে অন্যকে ফেলা যাবে অসুবিধায় এবং ঘুষ খাওয়ার সুযোগ পাওয়া যাবে। বাঙালির রাষ্ট্রব্যবস্থাই যেন ঘুষ খাওয়ার যন্ত্র। "

একদমই ফালতু কথা। বেইসলেস। রাষ্ঠ্রব্যবস্থা ঘুষ খাওয়ার যন্ত্র ঠিক আছে কিন্তু এজন্যে বাঙালি গড়ে ঘুষ খাওয়ার জন্য মুখিয়ে থাকে এটা সত্য না। ৯৫% লোক কোনদিন ঘুষ খায়না। যারা খায় তাদের অনেকেরই লম্বা কাহিনী আছে, সিস্টেম পরিবর্তন করলে অনেকেয় খেতনা।



"## কোন কাজের সাথে যদি নিজের স্বার্থ জড়িত না থাকে, তাহলে বাঙালি সেটি দিনের পর দিন ফেলে রাখে এবং চাপ ছাড়া কোন কাজ করে না। "


এটা বিশ্বের সকল জনগোষ্ঠীর জন্য সত্য এবং অর্থনীতির একটা বেসিক প্রিন্সিপল।

"## ঋণশোধ না করা বাঙালির স্বভাব। "

এটা সত্য কেমনে? রাষ্ঠ্রীয়ভাবে বাংলাদেশের ক্রেডিট-রেটিং খুবই ভাল। মাইক্র-ক্রেডিট স্কিমে কোন কলাটেরাল ছাড়াই লোন পরিশোধের হার ৯৫%+।

তবে যা বলা হয়েছে তার অনেকটাই হয়ত সত্য এবং এত ছোট একটা দেশের ২০ কোটি মানুষের মধ্যে বাঙালিরা তুলনামূলকভাবে তবুও ভালই আছে, অন্যকোন জাতি এত ভাল থাকতে পারতনা।


কিন্তু চোরের কাছ থেকে নীতিবাক্য শুনতে ভাল লাগেনা। হুমায়ুন আজাদ চোর ছিলেন। চোর হয়ে হায়ার-পেডেস্টালে বসে পীরদের মত নীতিবাক্য শুনাবে, নিজেই বেকুবের মত নিজের প্রবচনের বই ছাপাবে, অন্যের আইডিয়া চুরি করে মৌলিক বই বলে চালিয়ে দেবে, বাংলা একাডেমীকে দিয়ে থান ইটের মত বিরাট বই বের করাবে অথচ পরে বের হয় থান-ইটার বই চুরির ফসল।তারপরে আছে ইর্ষা, রবীন্দ্রনাথ নজরুল কেউই নাকি তার মত সাহিত্যিক না। সে নাকি তার সময় থেকে অনেক এগিয়ে, হেহে!

২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:৫৫

ছক্কা হাজী বলেছেন: ভাল বলেছেন

৬| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:৪১

সত্যান্বেষী বলেছেন: আমার জীবন অভিজ্ঞতার সাথে যেগুলো হুবহু মিলে যায়:

০ বাঙালির স্বভাবে রয়েছে অতিশয়োক্তি, সে কোন আবেগ ও সত্য প্রকাশ করতে পারে না অতিশয়োক্তি ছাড়া।

০ ঋণশোধ না করা বাঙালির স্বভাব।

০ বাঙালি নতুনত্ব চায় না, বিশ্বাস করে পুনরাবৃত্তিতে।

০ বাঙালি অন্যকে অপমান করে নিজেকে সম্মানিত করে।

০ বাঙালি দাম্ভিক বা স্তাবক, ভদ্র নয়।

০ বাঙালি মনে করে সময়বোধহীন বিলম্বীরাই মূল্যবান। যে ঠিক সময়ে এসেছে বাঙালি তাকে খেয়াল করে না; কিন্তু যে আসেনি, আসবে কিনা সন্দেহ, বাঙালি তার কথা বারাবার বলে থাকে। তার জন্য বড় আগ্রহে অপেক্ষা করতে থাকে।

০ যার প্রশংসা প্রাপ্য, তার প্রশংসা করাকে বাঙালি গণ্য করে নিজের অপূরনীয় ক্ষতি বলে।

০ কোন কাজের সাথে যদি নিজের স্বার্থ জড়িত না থাকে, তাহলে বাঙালি সেটি দিনের পর দিন ফেলে রাখে এবং চাপ ছাড়া কোন কাজ করে না।

২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:৫৫

ছক্কা হাজী বলেছেন: গুড

৭| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:৪৪

টিকলু বলেছেন: ..আমার কারেক্টার পুরোটাই, সব বাণীর সাথে যায়....

ধন্যবাদ

২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:৫৬

ছক্কা হাজী বলেছেন: অল রাউন্ডার !

৮| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:৪৫

মহাসচিব বিশ্ব ব্লগ সংস্থা বলেছেন: সহমত আছে

২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:৫৬

ছক্কা হাজী বলেছেন: ভাল

৯| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:৫৩

আলফা-কণা বলেছেন: Humayun Azad, the best writer ever.....in BD.....the scholar in BD literature and language,,,,,,we miss his writings...

২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:৫৬

ছক্কা হাজী বলেছেন: ইয়েস

১০| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:৫৪

সত্যান্বেষী বলেছেন: আমি আরেকটি যোগ করি:

বাঙালী একটি গাড়ল জাতি। গু-মুত-আবর্জনা ভেসে যাচ্ছে এবং বিকট গন্ধ ছড়াচ্ছে এমন ড্রেনের পাশের দোকানে সে অবলীলায় ঘন্টার পর ঘন্টা সিগারেট খেয়ে আড্ডা চালিয়ে যায়।

২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:৫৭

ছক্কা হাজী বলেছেন: কলাবাগানে ! হাতিরপুলে ! সায়েন্স ল্যাবরটারিতে !!!

১১| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:৫৮

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: নিজের চরিত্র সম্পর্কে ভালো সনদ দিয়েছেন। অনেকের সাথে মিলবে। তবে সবার সাথে নয়।

১২| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:০৬

রোজেল০০৭ বলেছেন: চিরন্তন সত্য। :( :(

১৩| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:২৩

মনুমনু বলেছেন: আলমারিতে রাখার মত একটি পঅস্ট।

১৪| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:২৮

আশার রাজ্যে নিরাশার মেঘ বলেছেন: ## জাতি হিসেবে বাঙালি বাচাল ও বাকসর্বস্ব; অপ্রয়োজনেও প্রচুর কথা বলে।

ক## বাঙালিরা প্রচুর মিথ্যা কথা বলে থাকে। অনেকে মিথ্যা বলাকে মনে করে চাতুর্য ও এক ধরণের উৎকর্ষতা।

## বাঙালি নতুনত্ব চায় না, বিশ্বাস করে পুনরাবৃত্তিতে।

## বাঙালির স্বভাবে রয়েছে অতিশয়োক্তি, সে কোন আবেগ ও সত্য প্রকাশ করতে পারে না অতিশয়োক্তি ছাড়া।

## সুবিধা আদায়ের সময় বাঙালি অনুনয়-বিনয়ের শেষ সীমায় যেতে পারে, কিন্তু সাধারনত অন্যদের সাথে ভদ্র আচরণ করে না।

## বাঙালি অন্যকে অপমান করে নিজেকে সম্মানিত করে।

## বাঙালি দাম্ভিক বা স্তাবক, ভদ্র নয়।

## বাইরে বাঙালি সব আদর্শের সমষ্টি, ভেতরে আদর্শহীন। বাঙালি সততার কথা নিরন্তর বলে কিন্তু জীবনযাপন করে অসততায়।


১০০% সহমত এই গুলির সাথে।

১৫| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:৩৪

ইফতেখার ভূইয়া বলেছেন: বেশীরভাগ কথাগুলোই নিরেট সত্য, অস্বীকার করলে আজাদ সাহেবের আরো কিছু কথাই সত্য বলে প্রমাণিত হবে =p~

১৬| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:৩৮

ইফতেখার ভূইয়া বলেছেন: দুঃখিত একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, তাই আবার মন্তব্য করছি। আজাদ সাহেব একটা ব্যাপার হয়তো জানতেন না। আমি বলে দিচ্ছি, লিখে রাখুন সময় হলে কাজে দিবে। "প্রবাসে এক বাঙালী অন্য বাঙালীর ভালো সহ্য করতে পারে না, সুযোগ পেলে উপকারতো দূরের কথা ক্ষতি করতেও দ্বিধা করেনা।" - কথাটা আমার জীবন থেকেই শেখা। তবে, প্রবাসে আসার পর, অনেক পুরোনো প্রবাসীদের কাছ থেকেও এই একই কথা শুনেছি। ধন্যবাদ।

১৭| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:৪৪

ডেভিড বলেছেন: সম্পূর্ন সহমত

১৮| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:৫০

হিম১২৩ বলেছেন: সহমত।

১৯| ২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ১১:৪৬

গুপ্তঘাতক007 বলেছেন: লোক্টা নিঃসন্দেহে নিজেরে নিয়া ভালৈ স্টাডি কর্সে ! এইরকম সুন্দুর সুন্দুর কথা আইজকাল ওবায়দুল কাদেরও কয় যে কিনা বঙ্গভবনে অক্সিজেনও বন্ধ কৈরা দিতে চাইছিলো,মোদ্দাকথা সব মিয়াই নিজ নিজ জায়গায় ভন্ড

২০| ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৪০

মেংগো পিপোল বলেছেন: হুমায়ুন আজাদ কি ছিলো? জানতে মুনচায়।

আমার এক বন্ধুকে আমি এই প্রশ্নটা করেছিলাম সে উওর খুজে ছিলো এইভাবেঃ

পাকিস্হানীতো নিশ্চই না। আমেরিকান ও তো না। ভারতিয় দালাল কি বলা যায়? মনে হয় না। তাইলে কি আল বদর? নাহ- আল সামস? আরে না। মুসলিম? নাহ, হিন্দু? নাহ, তাইলে কি বাঙালি? আরে না তাইলে কি বাঙালিগো এই ভাবে গদাম দেয়? তাইলে কি?

আরে হা*য় নাস্তিক।

২১| ২৯ শে নভেম্বর, ২০১১ ভোর ৪:০৯

আলফা-কণা বলেছেন: khub valo alglo eksathe jinish guli peye,,,,dhonooobad

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.