নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারন জ্ঞান

ছন্ন ছাড়া০০০১

ছন্ন ছাড়া জীবন সম্মন্ধে কি বা আর বলব

ছন্ন ছাড়া০০০১ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩১

তবু স্বাধীনতা

স্বাধীনতা মানে আজও আমার জানা নেই ।

তবু স্বাধীনতা মানে নগ্ন দেহের ধুলো মাখা শরীরটি নয়

স্বাধীনতা মানে অর্ধ পেটের কাল সে মুখটি নয়

স্বাধীনতা মানে মৃত্যুর ভয়ে বাড়ি বসে থাকা নয়

স্বাধীনতা মানে উল্টো রথে বাড়ি ফিরে আসা নয়

স্বাধীনতা মানে নিষ্পাপ শিশুর করুন আকুতি নয়

স্বাধীনতা মানে ঘরে বসে থাকা গৃহ বধুটির মৃত্যু বিলাপ নয়

স্বাধীনতা মানে বর্ডারে ঝুলন্ত কোন কিশোরির লাশ নয়

স্বাধীনতা মানে মৃত্যু আছন্ন কোন যুবকের চাহনি নয়

স্বাধীনতা মানে ছেলেহারা মায়ের নিশ্চুপ ক্রন্দন নয়।

তবু স্বাধীনতা মানে..................



মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০০

চয়নিকা আহমেদ বলেছেন:
শেষ হল না যেন!!!

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৪

শূন্য পথিক বলেছেন: ভালো লাগা +

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১২

ছন্ন ছাড়া০০০১ বলেছেন: ভাই স্বাধীনতা এর অর্থ যেদিন জানতে পারব সেদিন সেস করব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.