| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চরমপন্থি কথাটা বললে আমাদের মাথায় আসে পূর্ব বাংলা কম্যুনিস্ট বা নকশাল বা হেফাজতে ইসলাম এ ধরনের কোন সংগঠন এর কথা।কিন্তু শুধু কি এরাই চরমপন্থি ।
আমার কাছে মনে হয় না ।
চরমপন্থি বলতে আমি যে টা বুঝি তা হল কোন দল যখন নিজেদের সিদ্ধান্ত বাদে অন্য কার মন্তব্য কে গ্রাহ্য করে না সেই দল কে। সেই দল রাজনৈতিক অরাজনৈতিক যে কোনোটা হতে পারে।
চরমপন্থি সম্পর্কে এত কিছু বলার কারন একটাই।কারন এই সরকার কে আমার চরমপন্থিই মনে হচ্ছে।তাদের কাছে আজ নির্দলীয় সরকার টা অনেক কষ্টসাধ্য ব্যাপার মনে হচ্ছে।
আমি বুঝতে পারছি না কেন নির্দলীয় সরকার নিয়ে এত অনীহা।সরকার কি চায়না যে একটা গ্রহণযোগ্য নির্বাচন হক।হয়তোবা!
কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে কোন দলীয় সরকার এর অধীনে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে কিনা আমার জানা নেই।আর সবথকে গ্রহণযোগ্য নির্বাচন বোধহয় গত সংসদ নির্বাচন ।যা একটি নির্দলীয় সরকার এর অধীনেই হয়েছে।তবে সরকার এর এই চরমপন্থি নীতির কারন কি আমি বুঝতে পারছি না।হয়তবা ক্ষমতা হারানোর ভয়!
কিন্তু আমার কাছে মনে হচ্ছে এ ছাড়াও অন্য একটি কারন আছে আর সেটা হল জনগন কে ডাইভারট করা।দেশে এই নির্দলীয় সরকার এর আন্দোলন এমন কিছু বিষয়ের উপর পর্দা ফেলে দিছে যা সরকার কে এর থকেও বেশী বিপাকে ফেলতে পারত।
©somewhere in net ltd.