নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোটদার দক্ষিণের জানালা

দেখা হবে বন্ধু যুদ্ধের ময়দানে

ছোটদা

বললে তো অনেক কথাই বলা লাগে, কয়টা বলব ??\nথাক এখন না, পরে বলব নে..।.।.।

ছোটদা › বিস্তারিত পোস্টঃ

আমার কপাল এবং দুই নেত্রী

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৮

আশে পাশের বন্ধুরা যেভাবে প্রেম করেঃ

-জান, ভাত খাইছো?
-হুম খাইছি তো বাবু... তুমি খাইছো?
-হুম খাইছি... কি দিয়া খাইছো?
-করল্লা ভাজি... চিকেন এন্ড ফিস কারি । তুমি কি দিয়া খাইছো বাবু... ?
-আমি...... আমি...... আমি জান আজ খিচুরি খেয়েছি... তুমি জান করল্লা ভাজি খাইতে পারো...? তেতো লাগেনা?
-না জান... তেতো লাগবে কেন... করল্লা কি তেতো?
-হ্যা করল্লা তো ভীষণ তেতো... কেন তুমি জানোনা...?
-ও তাই......!!! তাহলে ওটা মনে হয় আলু ভাজি ছিলো... সরি জান...
-ইটস ওকে বেইবি...আলু আর করল্লা বেশি দুরের দিনিস না... !!! জান ভাত কি আজও সিদ্ধ হয় নাই...?
-না জান... জানো বুয়াটা না একদম রান্না করতে পারেনা। আমি বললাম পানি একটু কমিয়ে দিয়ে রান্না করো সে করলো কি, জানো ... পানি বেশি করে দিয়ে রান্না করলো ... বলতো জান ভাত সিদ্ধ হবে কেমন করে...
- ঠিক ই তো... পানি বেশি দিলে ভাত সিদ্ধ হবে ক্যামনে... !!!!

মাইরালা... হেরপর আর কি... এভাবেই সারা রাত ভাতকে প্যাচাতে প্যাচাতে মদ বানাই ফেলে, একেবারে বাংলা মদ ... ও থুক্কু প্যাচাতে প্যাচাতে না, পচাতে পচাতে ... ভাতকে তো আর প্যাচানু যায়না... কথাকে প্যাচায়...
ঐ রাতে ভাতের উপর আঙুল বোলাতে বোলাতেই রাত পার হয়ে যায়, তরকারি মাখিয়ে আর লোকমা বানানু হয়না।

এর পরের রাতে তরকারি মাখে...
তার পরের রাতে লুকমা বানায়...
তার পরের রাতে মুখে দেয়...
তার পরের রাতে গিলে ফেলে...
তার পরের রাতে ব্রেকাপ...
মাইরালা... কি কাহিনী বানাই ফেল্লাম... !!!


আমি প্রেম করলে যা হইতে পারেঃ

-হ্যালো...
-হুম, বলো...শুনছি... এত রাতে ফোন দিছো কেন?
-এমনি... তোমার সাথে কথা বলতে মন চাইলো তাই... কি করো? ভাত খাইছো?
-এখন রাত ১২ টা বাজে এখনও কি কেউ না খেয়ে থাকে? আজব তো!!! তোমার কি কমনসেন্সের অভাব আছে নাকি?
-কী... কি বললা তুমি......আমার কমনসেন্সের অভাব!!!
.........টুট টুট টুট.........


এর পরের রাতে
-হ্যালো...
-হুম বল...
-কি কর?
-মুভি দেখি... কি জন্য ফোন দিছো?
-এমনি...
-আর কিছু বলবা ?
-কথাই তো বললাম না, আর তুমি বলতেছ আর কিছু বলবা...
-মানুষ তো প্রয়োজনেই কল দেয়, নাকি? তাই জিজ্ঞেস করলাম আর কি। হ্যা বল কি বলবা... তারাতারি বল...
-ধ্যাত...কিছুই বলব না!!!
.........টুট টুট টুট.........


এর পরের রাতে
-হ্যালো...
-হুম... বল... শুনছি...
-প্রত্যক দিন আমিই তোমাকে ফোন দেই। তুমি তো একদিনও আমাকে ফোন দিলা না...
-না মানে আমাকেও ফোন দিতে হবে... !!!!
-কী......????
-না কিছু না... আচ্ছা নেক্সট থেকে দিবো। আর কিছু বলবা?
-এই...তুমি “আর কিছু বলবা” “আর কিছু বলবা” “হুম বল শুনছি” “কেন ফোন দিছো” এই কথাগুলো ছাড়া আর কোন কথা জানোনা...
-জানি তো অনেক কথা জানি... কোন কথা বলতে হবে বল ...??
-ধ্যাত!! ইউ আর জাস্ট বোরিং পারসোন... তুমি একটা খেত ছাড়া আর কিচ্ছু না... তুমি আর কোনদিন আমাকে ফোন দিবা না...ওকে??? তোমার সাথে আমার ব্রেকাপ...
.........টুট টুট টুট.........


এর পর কেটে গেছে অনেকগুলো রাত... আর কোন ইনকামিং কল আসেনি। আমারও আর কল করে উঠা হয়নি...
হঠাত একদিন হঠাত করে ফোন দিয়ে বসলাম...

-হ্যালো...
-তুমি ...??? তুমি আমাকে ফোন দিছো কেন? তোমাকে বলছিনা আমার সাথে কোন যোগাযোগ করবা না... আর কোনোদিন আমাকে ফোন দিবা না...
-এত রাগ করো ক্যান... একটা ফোন ই তো দিছি... বাচ্চা কাচ্চা তো আর পেটে দেই নাই... একটু আগে কি হইছে জানো?
-কী............ কী বললা তুমি...???
-কেন তুমি জানো না? সারা দেশের সবাই জানে আর তুমি কিচ্ছু জানো না...?
- কি কি বললা... সারা দেশের সবাই জানে মানে...? কিসের বাচ্ছা কাচ্চা ... কিসের কি সবাই জানে... হুহ... কি বলতে চাচ্ছ তুমি... ফাজলামু কর আমার সাথে... ??? তোমার এত বড় সাহস...
-আরেহ কিসের কি... বাচ্চ কাচ্চা না তো... ঐ ঘটনাটা তুমি জানো না...???
-কোন ঘটনা? কিসের ঘটনা...?
-এই যে একটু আগে যে ঘটলো...
-কি ঘটছে...
-আরে একটু আগে হাসিনা খালেদা দুইটাই কার এক্সিডেন্টে মারা গেছে না...
জানো না তুমি এটা......
-ও আল্লাহ......... কি বল তুমি!!! একি শুনাইলা...ওহ মাই গড... সত্যি......???
-হ্যা সত্যি...
-রিয়েলি...?
-হুম রিয়েলি রিয়েলি রিয়েলি...
-থ্যঙ্কস গড... তুমি এত্ত কিউট ক্যারে...জান তুমি আমার উপর রাগ করোনা প্লিজ... এখন থেকে তোমাকে কল করতে হবেনা জান... আমি ই কল করবো... তোমাকে কিচ্ছু বলতে হবেনা জান... আমি ই সব বলব, তুমি শুধু শুনবা... ঠিক আছে জান...??? ল্যাবু জান...ল্যাবু...উম্মাহ...উম্মাহ......
...............
-হ্যালো... হ্যালো... হ্যালো...

খাইছে হেতির তো আবার হার্ট দুর্বল...আনন্দে অজ্ঞান হয়ে গেলো নাতো...!!!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৬

এসব চলবে না..... বলেছেন: =p~

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০১

ছোটদা বলেছেন: :)

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

ক্ষতিগ্রস্থ বলেছেন: কার এক্সিডেন্টের খবর জাতি কোনদিন পাইল না...

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৫

ছোটদা বলেছেন: সেই আশাই তো আছি ভায়া। একদিন না একদিন পাবোই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.