| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটদা
বললে তো অনেক কথাই বলা লাগে, কয়টা বলব ??\nথাক এখন না, পরে বলব নে..।.।.।
-তুমি অসুস্থ না? নিয়মিত পুষ্টিকর খাবার খাবা...ঠিক আছে?
-যেমন?
-যেমন মানে কি? পুষ্টিকর খাবার কোনগুলো তুমি জানোনা...!!! দুধ, ডিম, শাক-সবজি...... ব্লা ব্লা ব্লা...
-এখানে তো দুধ পাওয়া যায় না।
-দুধ পাওয়া যায়না মানে... কি বল?
-না মানে গরুর দুধ পাওয়া যায় শুধু...
-তো তুমি কিসের দুধ খেতে চাও, হাতির?
-না মানে..
-ফাজলামু করো, না? ফাজলামুর একটা লিমিট আছে; বুচ্ছ?
-Yep….
-বুঝোই যখন তাহলে ফাজলামু কর কেন?
-না মানে ফাজলামুর আপার লিমিট তো ইনফিনিটি...
-এই...... আবার শুরু করছো...!!!
-তুমি মানুষ হবে না কোন দিন?
-ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন...
-মানে?
-মরার পর
-মরার পর কি?
-মরার পর মানুষ হব...
-ও আল্লাহ...... আমাকে রেহাই দাও
-আমাকেও দাও...
- কি...???!!!
-না কৈ কি... কিছু না...
-তুমি সিরিয়াস হবে না কোনদিন?
-ওমা কি বলে! আমি তো অলটাইম সিরিয়াস...
-এগুলা সিরিয়াসের নমুনা?
-একটু কাছে আস...
-কেন?
-আরে আসো না... সিরিয়াসলি...
-নাহ...
-এই দেখলা, আমি অলটাইম সিরিয়াস। তোমার মাঝেই কোন সিরিয়াসনেস নাই...
-ওহ আল্লাহ...... আমার মরন হয়না কেন?
-হে পরওয়ার দেগার, আমি তোমার কাছে জীবনে আর কিছু চাইবো না; শুধু একটাই চাওয়া, উপরের দোয়াটা কবুল করে নাও... আমিন... সোম্মা আমিন...
-কি...........................!!!!!!!!!!???? তোমার এত্ত বড় সাহস...... আজ তোমার একদিন কি আমার একদিন.......................
©somewhere in net ltd.