নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোটদার দক্ষিণের জানালা

দেখা হবে বন্ধু যুদ্ধের ময়দানে

ছোটদা

বললে তো অনেক কথাই বলা লাগে, কয়টা বলব ??\nথাক এখন না, পরে বলব নে..।.।.।

ছোটদা › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক সেলিব্রেটিদের জঘন্য বই ব্যবসা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫১

সদ্যপ্রয়াত কথাসাহিত্যিক আমাদের সবার প্রিয় হুমায়ূন আহমেদ স্যারের কোন ফেইসবুক আইডি কিংবা কোন পেজ ছিলো কিনা আমি জানিনা। সেখানে
“এবারের বই মেলায় আমার লেখা অমুক বইটি বের হচ্ছে। বইটি এত নাম্বার স্টলে পাওয়া যাবে। কিংবা রকমারি থেকে কিনতে আমার সাথে অমুক নাম্বারে যোগাযোগ করুন”
কোটেশনের টাইপের কোন পোস্ট কোনদিন তিনি করেছিলেন কিনা সেটাও আমি জানিনা।
কিংবা আমার “হিন্দি চুলের”- বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সেলফি... এই টাইপের কোন ছবি তিনি কোনোদিন আপলোড করেছেন কিনা আমি জানিনা।

ইমদাদুল হক মিলন... সুমন্ত আসলাম... আনিসুল হক... আহসান হাবীব কিংবা মোস্তফা কামাল... এদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এধরনের বই বিক্রির গোপন পোস্ট তারা করেন কিনা আমি জানিনা।

নজরুল, রবীন্দ্রনাথ, শ্রীকান্ত, বিভূতিভূষণ, জীবনানন্দ বেঁচে থাকলে সকালে একবার, দুপুরে একবার, বিকেলে একবার, রাতে একবার “আজ উমুক স্টলের সামনে থাকবো” “কাল উমুক কে অটুগ্রাফ দিয়েছি” “পরশু আপনার কষ্ট করে আমার বই কিনেছেন” “তরশু অমুক বইয়ের দ্বিতীয় সংস্করণ আসছে” “অমুকের সাথে সেলফি” “তমুকের সাথে গারলফি”... এই টাইপের পোস্ট দিতেন কিনা আমি জানিনা...

আমার ফ্রেন্ড লিস্টে কিছু নামিদামী(!) লেখক আছেন। তাদের হাজার হাজার ফলোয়ার। হয়ত আপনিও ফলো করেন। যখন ই ফেবুতে আসি দেখা যায় টাইমলাইনের উপর থেকে নিচ -সম্পূর্ণটা জুড়ে তাদের বইয়ের পোস্ট। পোস্ট গুলো সরাসরি বিজ্ঞাপন শিরোনাম দিয়ে লিখা হলেও একটা কথা ছিলো। সরাসরি না, পরোক্ষ ভাবে... আপনি বুঝতেও পারবেন না আপনাকে বাংলা চ্যানেলের মত নাটকের ভিতর বিজ্ঞাপন না বিজ্ঞাপনের ভিতর নাটক দেখানু হচ্ছে।
যেমন,
@ আজকের মত 'এই সমুদ্রের মেঘেরা দোকা' উপন্যাসটি অন্যপ্রকাশে শেষ হয়ে গিয়েছে।
@ আগামীকাল আবার আসবে।
@ কিংবা, শ্রদ্ধেয় হিন্দি চুলের সাথে মোড়ক উন্মোচনের সময় সেলফির বাহুডোরে...
@ স্নেহের হিন্দি চুলের বইয়ে অটোগ্রাফ দেয়ার মুহূর্তে
@ হিন্দি চুলের বইয়ের জান্টুস কভার পিক...
@ হিন্দি চুলের বইয়ের জন্য ঢাকার বাইরে থেকে যারা এসেছেন তাদের ধইন্নাপাতা...

অনেকেই বলতে পারেন, তার পোস্টে তিনি যা ইচ্ছে তা দিবেন তাতে আপনার কি।
হা ভাই, আমার আছে, আমার যায়, আমার জ্বলে... আপনার কোন সমস্যা??? আজ থেকে ফেইসবুক চালাই না অনেক দিন থেকে চালাই। ২০১৩ সালে এরকম পরোক্ষ বিজ্ঞাপনের ভিতর নাটক দেখে আমি নিজেও কয়েকটা এসব হিন্দি চুলের লেখকের বই কিনেছিলাম। তারপর যেটা খেয়েছি সেটা আছোলাই বলতে পারেন। কত টাকার বই কিনেছি সেটা না হয় নাই বললাম। বাঁশটা একটু বড়ই মনে হয়েছে আমার কাছে। তাদের লেখা পড়ে আর ঠিক থাকতে পারিনি। তিন তলা থেকে ঢেল দিয়ে রাস্তায় ফেলে দেয়ার সময় একবারো ভাবতে হয়নি। কারো মাথার উপর পড়ল নাকি নাকের উপর পড়ল সেটা দেখারো মেজাজ ছিলো না।

তাদের লেখাগুলো এতই উন্নত ধরনের যে আমার কাছে মনে হয়, ফেসবুকে যারা “Add Me” “Add Me” করে তারাও অনেক ভাল সাহিত্য রচনা করে...

ভাই শুনেন, আপনার টাকা বেশি হয়ে থাকলে গরীবকে দেয়া লাগবে না ,আপনি ড্রেনে ফেলে দেন... তবুও এসব হিন্দি চুলের লেখকের বই কিনে আমার মত মেজাজের বারোটা বাজাবেন না।
ভাল থাকুন।

*** হিন্দি চুলকে বাংলায় "বাল" বলে

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০১

সুমন কর বলেছেন: এতো রাগ / অভিমান কেন !!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৮

ছোটদা বলেছেন: একটু বেশি বেশি করে ফেলছেন তো তিনারা , তাই

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৩

শায়মা বলেছেন: এই পোস্ট পড়ে সত্যি হাসছি। :P

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫০

ছোটদা বলেছেন: দেখুন তো আপনার রুমের আশে পাশে লাফিং গ্যাস লিক করেছে কিনা :)

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৯

বৃতি বলেছেন: আমিও শায়মা আপুর মত হাসছি, কিন্তু বিজ্ঞাপন না দিলে তাদের লেখা বইয়ের কথা অন্যরা কিভাবে জানবে?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৭

ছোটদা বলেছেন: বিজ্ঞাপন মানে বিজ্ঞাপন, পোস্ট/স্ট্যাটাস মানে বিজ্ঞাপন না, তাই না?
আপনি খেয়াল করলে দেখবেন ফেব্রুয়ারি মাসটা জুড়ে কিছু কিছু পেপারের একটি বিশেষ পাতায় শুধু মাত্র বই এর বিজ্ঞাপন দেয়া হয়। আর সেটা একুশের বই মেলার প্রকাশিত বইয়ের।
সেটা নিয়ে কিন্তু আমার প্রশ্ন নেই। সেখানে স্বয়ং রবি ঠাকুর থেকে শুরু করে সবার বইয়ের বিজ্ঞাপন দেয় প্রকাশনি। তারা সেখানে দিতে পারে।
কিন্তু এভাবে ফেইসবুকে পোস্ট দিয়ে অবশ্যই নয়, যেখানে মানুষ তার বইয়ের বিজ্ঞাপন দেখতে বসে থাকেনা।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৩

আরণ্যক রাখাল বলেছেন: শুধু হাসছি না, রীতিমত খ্যাকখ্যাক করে হাসছি

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০০

ছোটদা বলেছেন: দেখেছেন, আপনার ব্লাড সার্কুলেশন রেগুলার করে দিয়েছি। শিউর আপনি কিছুক্ষন ফুর্তিতে থাকবেন। ক্যারি অন।

সমালোচনা করতে পারেন নিশ্চিন্তে, আতলামি নয়

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:১২

বটপাকুড় বলেছেন: In my friend list , I have Anisul Haque, he is one of the guy who want to post of his book and work wherever he likes.

I really amazed when I have seen, few days ago a teenager has died with her father due to bomb attack on their bus when they were coming back from a vacation trip in Coxs bazar. Author Anisul has written that the girl may be attend in the Math olympiad, may be read Kishor Alo......!!!! I really wonder. Anisul don't dare to post even in a dead teenager!!!

I am really sorry to write such things and my pc don't have avro installed, so write here in English.

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২০

ছোটদা বলেছেন: Excuse me… I told it’s must be appreciated when anybody write any article on any kind of matter which he likes. But it is very ugly when anybody used his post as the advertisement.
I have also seen , Anisul Hoque wrote about a girl who was the victim of petrol bomb. I really appreciate it and I have also appreciate when he used his post as an advertisement directly. But many of Fb celebrity are using their post as an advertisement indirectly. That is very offensive.

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: আপনার জ্ঞান বুদ্ধি অতি নিম্ন মানের।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২২

ছোটদা বলেছেন: জি হটে পারে..... কিচু ঢার ডিবেন???
খুশি হতাম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.