নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.পড় তোমার প্রভুর নামে..

কর্ণেল সামুরাই

যুদ্ধপরাধীদের কঠোর বিচার চাই, স্বাধীন দেশের মাটিতে তারা পতাকা উড়িয়ে গাড়ি হাকাবে, তা জাতির জন্য লজ্জার। ফেইসবুকে আমিঃ http://www.facebook.com/cl.samurai

কর্ণেল সামুরাই › বিস্তারিত পোস্টঃ

DBBL কার্ড আছে? ধরা না খাইতে চাইলে জানুন ;)

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১০:২১

DBBL এর ATM অলিতে, গলিতে, মোড়ে সবখানে। B-) সার্ভিস এলাকা ভেদে জঘন্য থেকে সহনীয় সবই আছে। অবশ্য আমার এলাকায় ভালা সার্ভিস দেয় বলে বহুদিন থেকে ব্যবহার করি। বাট, গতবছর থেকে বাংলাদেশ ব্যাংক নতুন কিছু চার্জ আপগ্রেড করেছে বলে সব খরচাপাতি বহুগুন বেড়েছে।



সংক্ষেপে DBBL এর সেভিংস একাউন্টের বর্তমান চার্জ জানাইতেছি। ধরা খাবার আগেই জানুন।



সেভিংস একাউন্ট মেইনটেনেন্স চার্জ (ছয় মাস পর পর কাটবে)

১. গড়ে ৪৯৯৯ টাকা বা এর কম ব্যালেন্স থাকলে এই চার্জ পুরাই মউকুফ!! ফ্রি খাইতে পারবেন বছরের পর বছর! :)

২. গড়ে 5000 থেকে 25,000 টাকা ব্যালেন্স থাকলে ৬ মাস পর পর ১০০ টাকা+১৫% ভ্যাট= ১১৫ টাকা কাটবে। :|

৩. গড়ে 25,000 এর উপ্রে ব্যালেন্স থাকলে ৬ মাস পর পর ৩০০ টাকা+১৫% ভ্যাট= ৩৪৫ টাকা কাটবে। X((

৪. ইন্টারনেট ব্যাংকিং ২০০ টাকা+১৫% ভ্যাট=২৩০ টাকা নেবে

৫. এসএমএস ব্যাংকিং এখনো ফ্রি।



এবার আসেন এটিএম কার্ডের ব্যাপারেঃ

১. Nexus Classic যেটিতে আগে বছরে ২০০ টাকা দিতে হত সেটি এখন বছরে ৪০০ টাকা কাটবে

২. Visa Electron কার্ড আগের মত ৫০০ টাকাই আছে (ভাবতেছি পুরান কার্ড ফেলায় Maestro নেব। ১০০ টাকার ডিফারেন্স দিয়া Classic কুন দুখে! VISA নিতে যায়েন না। আমার ভিসা ২ মাসেই নষ্ট হয়া গেছে। খুবই বাজে কোয়ালিটির কার্ড)

৩. Maestro মেস্ট্রো কার্ড আগের মত ৫০০ টাকাই আছে।

[



(সাথে ১৫% ভ্যাট তো আছেই। :-/)



এর সাথেঃ

Excise Duty নামের সরকারী ট্যাক্স তো নিয়মিত কাটা হবেই! :-*



DBBL এর Visa বা Maestro কার্ড ব্যবহারকারীরা জেনে রাখুনঃ



১. DBBL এর বুথ থেকে টাকা তোলা আপনার জন্য ফ্রি বাট..

২. DBBL এর সাথে চুক্তি আছে এমন বুথ থেকে টাকা তুললে প্রতি ট্রানজিশনে ১০টাকা+ভ্যাট এবং

৩. বাংলাদেশের যেকোনো বুথ (Visa চিহ্নিত বা Maestro) থেকে টাকা তুললে 150 টাকা বা 2.50% (+ভ্যাট) যেইটা বেশি হয় কাইট্টা লইবো! :-*

৪. বিদেশে গিয়া এইসব Visa বা Maestro কোনটাই ব্যবহার করতে পারবেন না। এগুলা শুধু লোকালি বাংলাদেশের জন্যই। বিদেশে টাকা তোলার জন্য অন্য কার্ড ইস্যু করতে হবে।



সুতরাং, সাধু সাবধান!!! :|



সূত্রঃ DBBL ওয়েব সাইট (ডাউনলোড করুন )





ফেসবুকে কর্ণেল সামুরাই

মন্তব্য ১৬৯ টি রেটিং +১০৯/-০

মন্তব্য (১৬৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১০:৩২

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: গুরুত্ত্ব পুর্ন তথ্য তুলে ধরেছেন।

++++++++

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৭

কর্ণেল সামুরাই বলেছেন: ধন্যবাদ! :)

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৩

শোভন এক্স বলেছেন: জনসচেতনতা মূলক পোস্টে প্লাস।

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৬

কর্ণেল সামুরাই বলেছেন: ধন্যবাদ! ধণ্যবাদ :) :)

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৪

তারিক হাসান রুবেল বলেছেন: অনেক ধন্যবাদ এত তথ্য দেয়ার জন্য। খুবই উপকৃত হলাম।

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৭

কর্ণেল সামুরাই বলেছেন: ওয়েলকাম! :)

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৯

পারাবত বলেছেন: চরম উপকারি পোস্ট,
ধন্যবাদ

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১০:৪৩

কর্ণেল সামুরাই বলেছেন: :):)

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১০:৪০

টক দঐ বলেছেন: ধন্যবাদ। কিন্তু আমি চিপায় পরছি। আমি পাকনামি কইরা কারেন্ট একাউন্ট খুলছি :(( এর খরচ আগে থেকেই ডাবল ছিল এখন কি করছে কে জানে। ভয়ে এখন আর বুথে জাইনা। :((

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১০:৪৪

কর্ণেল সামুরাই বলেছেন: অ্যাকাউন্ট ক্লোজ করেন! :) ক্লোজিং ফি ২০০ টাকা.. ক্লোজ করে নতুন সেভিংস একাউন্ট খুলুন DBBL বা পছন্দের ব্যাংকে! :)

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১০:৪২

পৃথিবীর আমি বলেছেন: ধরা খাইলাম তো। এত টাকা নিয়া নিবে??? :(

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১০:৪৯

কর্ণেল সামুরাই বলেছেন: হ্যা ২৫,০০০ এর উপ্রে থাকলে বছরে ১০০০+ টাকা যাবে চার্জ দিতেই। অবশ্য এটা সব ব্যাংকের ক্ষেত্রেই প্রযোজ্য। শুধুমাত্র কার্ডের চার্জ ব্যাংক টু ব্যাংক ভেরী করে, সার্ভিস চার্জ নয়।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১০:৪৪

বিবেকহীন মানুষ বলেছেন: সাধু পুরাই সাবধান কারণ তারা বেঈমান!!!

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১০:৫০

কর্ণেল সামুরাই বলেছেন: সহমত! :)

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১০:৪৯

নামহীনা বলেছেন: ১. Nexus Classic ২. Visa Electron ও ৩. Maestro => কোনটার কি সুবিধা?

০৩ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৫৯

কর্ণেল সামুরাই বলেছেন: Nexus Classic শুধু DBBL এর এটিএম এ ব্যবহার করা যায়। Visa Electron ও Maestro যেকোনো বুথে ও Visa বা মেস্ট্রোকার্ড একসেপ্ট করে এমন দোকানে ব্যবহার করা যায়।

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১০:৫৬

আগুন পাখি বলেছেন: বাংলাদেশের ব্যাংক কার্ড কি বাইরের দেশে কাজ করে? মানে ঐ কার্ড দিয়ে কি বাইরে থেকে currency withdrawal করা যায়?

০৩ রা এপ্রিল, ২০১১ রাত ৮:০২

কর্ণেল সামুরাই বলেছেন: DBBL Nexus MaestroCard INTERNATIONAL কার্ড টি দিয়ে করা যায় বলে DBBL এর এই লিংকে বলা আছে।

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:০২

ভদ্র ছেলে বলেছেন: ভিসা কার্ডে ৫০০টাকা (১৫%ভ্যাট) বছরে কাটার পর আর কোন চার্জ আছে কি না?
ব্রাক ব্যাংক এর ভিসা কার্ডে যত টাকা লেনদেন হবে তার উপর নাকি গ্রাহকদের বনাস দেয় এই তথ্যটা কি সঠিক?
ভিসা কার্ডে আমি কি কি বারতি সুবধা পেতে পারি?
Maestro আর Visa Electron ট্রন এর পার্থক্য কি? কোনটা ভাল হবে?
আমার বড় ভাইয়ের সেভিং কার্ড দিয়ে মাজে মাজে টাকা উঠাই কিন্তু ৫০০০০ টাকার বেশি তুলতে দেয় না :( :(

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:১৩

কর্ণেল সামুরাই বলেছেন: Maestro আর Visa দুটো আন্তর্জাতিক ব্যান্ড। এনারা তাদের গ্লোবাল নেটওয়ার্ক দ্বারা বিভিন্ন দেশ ও বিভিন্ন ওয়েবসাইটের পেমেন্টের সমন্বয় করে থাকেন। ব্যবহারিক দিকথেকে দুটোর পার্থক্য আছে কি না জানিনা কারণ ব্যবহার করিনি।
*ব্রাক ব্যাংক এর ভিসা কার্ডে লেনদেনে বোনাস দেয় ব্যাপারটা আমারও জানা।
* প্রচলিত কোনো এটিএম থেকেই ৫০,০০০ ও POS থেকে ১,০০০০০ টাকার বেশি তোলা যায়না বলে আমিও জানি।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:০৩

াহো বলেছেন: +++++++++++++++++

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:১৪

কর্ণেল সামুরাই বলেছেন: :) :)

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:০৩

মাহমুদডবি বলেছেন: টাকা ঘরে রাখুম অগরে টিহা দিমু কেন ? ধন্যবাদ।

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:১৬

কর্ণেল সামুরাই বলেছেন: :P :P

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:১৫

শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ।

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:১৭

কর্ণেল সামুরাই বলেছেন: ওয়েলকাম! :)

১৪| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৪০

হোসাইন মোঃ হাসান বলেছেন: মেশিন নষ্ট হোক বা বেশি টাকা কাটুক, DBBL এটিএম ভালা পাই।অন্যান্য ব্যাংকের মত hidden charge নাই,পকেটে টাকা রাখার টেনশন নাই।তবে ওদের customer care খুব বেশি খারাপ।

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৫৬

কর্ণেল সামুরাই বলেছেন: কথা ঠিক। সহমত। :)

১৫| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৫০

নামহীন আমি বলেছেন: কিন্তু ঘটনা হলো, কমবেশি সব ব্যাংকেই এই রকম সার্ভিস চার্জ কাটে, ডাচ বাংলা ছাড়া অন্য যাদের ব্যাংক একাউন্ট আছে, আপনারা ও চার্জ কেমন কাটে খবর নিন।

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৫৮

কর্ণেল সামুরাই বলেছেন: সব ব্যাংকেই আসলে সমান চার্জ কাটে। ১০০% সত্য কথা। শুধূমাত্র কার্ডের চার্জ ব্যাংক ভেদে আলাদা আলাদা।

১৬| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১:০০

মিটুলঅনুসন্ধানি বলেছেন: ধন্যবাদ...

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১:০৩

কর্ণেল সামুরাই বলেছেন: সুস্বাগতম! :) :)

১৭| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১:০২

রাজসোহান বলেছেন: আমার্নাই B-)

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১:০৬

কর্ণেল সামুরাই বলেছেন: কওকি সোহান! /:) /:)

১৮| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১:০৪

লুলু পাগলা বলেছেন: জনসচেতনতা মূলক পোস্টে প্লাস

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১:০৭

কর্ণেল সামুরাই বলেছেন: ধইন্যা ধইন্যা :) :)

১৯| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১:১৩

নষ্ট কবি বলেছেন: ডিবিবিএল এ যাইয়া একাউন্ট খুলতে আমার বারোটা বাজছে.....।
কি করি
কেন করি
কখন থেইকা করি
কেন করুম
উত্তর দিতে দিতে আমি হয়রান

শেষে আর না পাইরা পাশের ব্রাক থেইকা খুইলা চইলা আইছি,,,,,,, X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X((

০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৪০

কর্ণেল সামুরাই বলেছেন: আমি (প্রায় আড়াই বছর আগে) যখন একাউন্ট খুলছিলাম, আমারে চা খাওয়াইছিল! B-) ... তখন ব্যাংক ছিল ফাকা ওগো ব্যবহার ছিল “স্যার স্যার” আর এখন.... X((

২০| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১:২৭

শািকল সাঈদ বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++্

০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৪১

কর্ণেল সামুরাই বলেছেন: :) :)

২১| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১:২৮

|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: এইচএসবিসি এর চার্জ দিতে দিতে কাহিল হয়ে গেলাম। ওইখানে কয়েকদিন পর একাউন্ট এনকোয়ারি করলেও টাকা কাটবে মনে হয়! শুধু সার্ভিসটা ভালো, এই যা।

০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৪২

কর্ণেল সামুরাই বলেছেন: কন কি! /:)

২২| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১:৪৪

জোবায়ের প্রধান বলেছেন: আমি তো তাহলে বড় বিপদে আছি।
অনেক ধন্যবাদ ভাই । এবং +++++++++++++++++++

০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৪৪

কর্ণেল সামুরাই বলেছেন: খুব বেশি বিপদে যাতে না পড়েন সেজন্যিই তো এই পোষ্ট!

২৩| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ২:২৬

গুরুজী বলেছেন: ++++++++

০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৪৬

কর্ণেল সামুরাই বলেছেন: :) :)

২৪| ০৫ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:২৪

টানজিমা বলেছেন: আমারও নাই... B-)

দেশের বাহির থাইক্কা খোলা যায় কি না জানিনা। জানা থকলে বইলেন তো।

০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৫০

কর্ণেল সামুরাই বলেছেন: হ্যা দেশের বাইরে থেকে একাউন্ট খোলf যায়। ওদের ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে পাঠিয়ে দিতে পারেন।

২৫| ০৫ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:৩৩

জাহাজী পোলা বলেছেন: হায় হায়। আমি ৮ মাস ধইরা বাইরে। কত্ত টেকা কাটটা নিচে কে জানে :(( :(( :((

০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৫২

কর্ণেল সামুরাই বলেছেন: SMS ব্যাংকিং চালু নাই? থাকলে একাউন্ট চেক করেন। না থাকলে SMS ব্যাংকিং এর জন্য এপ্লাই করেন.... ফ্রি সার্ভিস খাবেন না কেন??

২৬| ০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:৪৪

রিফাত হোসেন বলেছেন: আমি স্টেডার্ড ব্যাংককে ভাল পাই ।

০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৫৩

কর্ণেল সামুরাই বলেছেন: এটিএম কম এটাই একটা সমস্যা আর কি।

২৭| ০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:১২

পাস্ট পারফেক্ট বলেছেন: ডাচ বাংলার হিডেন চার্জ নাই কে কইছে? এ টি এম থিকা ট্যাকা তুল্লে মিনি স্লিপের জইন্ন ৩ টাকা + ভ্যাট কইট্টা রাখে। আর অন্য কোন ব্যাংকের এ টি এম শামসুজ্জামান এত্ত ফকিরা না। আর ডাচে মিনি স্টেটমেন্ট শো করে না। পুরাই আবাইল্লা আর ভুয়া একটা সিস্টেম। ডাচ্রে মাইনাচ!

০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৫৫

কর্ণেল সামুরাই বলেছেন: আগে লিখা উঠতোঃ আপনি কি রশিদ চান? রশিদের চার্জ ৩ টাকা। উদানীং আর লিখাটা ওঠে না। তাই নতুনরা ধরা খায় /:) /:)

২৮| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৩২

মাছুম খানঙ বলেছেন: কােজ লাগবে

০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৫৬

কর্ণেল সামুরাই বলেছেন: :) :)

২৯| ০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:০৭

ক্যামেরাম্যান বলেছেন: আমার সরকারী ব্যাংকই ভাল। একটু স্লো, বাট ষ্টেডি ...

০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:১০

কর্ণেল সামুরাই বলেছেন: কথা সত্য। তবে সরকারী ব্যাংকের চার্জও প্রায় সমান। ওদের এটিএম নেই বলে চার্জ কম

৩০| ০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:১৪

রোবট ভিশন বলেছেন: ভাই, SMS কি? বাংলাদেশের ব্যাংক গুলো এত সার্ভিস চার্জ কাটে কেন? বিভিন্ন কার্ডের ফ্যাসিলিটিজ তো এখন ফ্রি সার্ভিস হওয়ার কথা। অন্যান্য দেশে তো তাই দেখি। কয়দিন পর বাংলাদেশ যাব একেবারে, যদি একটু বুদ্ধি দিতেন কোন ব্যাংকে একাউন্ট খুললে সব রকম সুবিধা পুরা বাংলাদেশ ব্যাপি পাওয়া যাবে। আপ্নের পোষ্টে পিলাচ। ধন্যবাদ।

০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:২৫

কর্ণেল সামুরাই বলেছেন: SMS ব্যাংকিং এর মাধ্যমে মোবাইল থেকে ব্যালেন্স জানা যায়। কোন ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন সেটা আপনার প্রয়োজন অনুসারে বেছে নিতে হবে। ডাচ বাংলার এটিএম বুথ অনেক তবে ঝামেলা করে। সবার সাথে আলোচনা করুন।

৩১| ০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:১৫

ম.শরীফ বলেছেন: অনেক ধন্যবাদ


ধন্যবাদ
বিমান বন্দর বিষয় বিস্তারিত আরো মতামতের জন্য দেখুন- Click This Link

টিকেট বিরম্বনার বিবরণ- Click This Link

অবশেষে টিকেট প্রাপ্তি-
Click This Link

আমার প্রতিবাদের ভাষা: আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না... উঠুন! জাগুন!! যে যেভাবে পারেন প্রতিবাদ করুন!!! লিংক-
Click This Link

০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:২৬

কর্ণেল সামুরাই বলেছেন: :|| :||

৩২| ০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:১৭

জাওয়াদ হাসান বলেছেন: :) :) :) :) :) :) :) :)

০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:২৬

কর্ণেল সামুরাই বলেছেন: :-B :-B

৩৩| ০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:১৮

আমি জমিদার বলেছেন: কয়েক দিন আগে স্ট্যাটমেেন্ট দেখি এক্সসেস ডিউটি বলে ৩০০ টাকা কেটে নিছে , আজকে জানলাম কেন কাটছে
পোস্টে +++++++++

০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:২৭

কর্ণেল সামুরাই বলেছেন: :#) :#)

৩৪| ০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:২২

মোহাম্মদ আনোয়ার বলেছেন: এই নিয়মতো যতোদূর জানি ২০১০ ইং সনের শুরুতেই হয়েছে।

১০০ টাকার ব্যবধানে ভিসা কার্ড, এইটাওতো একটা ফাঁদ হইতে পারে। পরের বছরে দেখেন না কি হয় !!!!!!!!!!!!!!!! যেটার চার্জ বাড়েনি সেটার ক্ষেত্রেও একই অবস্থা।

মনে রাখবেন, এরাই সেই ওলন্দাজ, যারা বহু অতীতে এই দেশে ব্যবসার উদ্দেশ্যে এসে এই দেশের মানুষের রক্ত চুষে খেয়েছিলো।

০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:২৯

কর্ণেল সামুরাই বলেছেন: ভাস্কু ডা গামার কথা মনে করায় দিলেন ভাই! :D

৩৫| ০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:২৪

রাকীব হাসান বলেছেন: শোভন এক্স বলেছেন: জনসচেতনতা মূলক পোস্টে প্লাস।

০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৩১

কর্ণেল সামুরাই বলেছেন: :) :)

৩৬| ০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৩

এম আই টু বলেছেন: ৫০ তম প্লাস আপ্নেরে :D :D ,আমিও দেখসি আমার ৩৪৫+৩০০=৬৪৫ টাকা নাই করে দিসে এই মাসে :(( :(( :(( :(( শালারা সার্ভিস কমাইয়া চার্জ বাড়াইসে, ব্যাংকওয়ালারে মাইনাস, X( X( X( X(

০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৪৭

কর্ণেল সামুরাই বলেছেন: আহারে আহারে . . :( :(

৩৭| ০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৫

হেডস্যার বলেছেন:
সুন্দর পোষ্টে প্লাস। সচেতন করার জন্য ধন্যবাদ। :)

০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৪৭

কর্ণেল সামুরাই বলেছেন: স্বাগতম :) :)

৩৮| ০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:১৭

মোঃ আবুল কালাম আজাদ বলেছেন: ভাইজান,

নাই মামার চাইতে কানা মামা ভাল। আমার কাছে অন্তত তাই মনে হয়। কথায় আছেনা??....পেটে খেলে পিঠে সয়। কি আর করা?? আন্ডা বাচ্চা সহ ইলিশ মাছ ধরা :-B :-B :-B

০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৫০

কর্ণেল সামুরাই বলেছেন: সহমত!! :)

৩৯| ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৫

কালিদাষ বলেছেন: ও বাবা এ ত টাকা নিয়ে নেবে

০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:১২

কর্ণেল সামুরাই বলেছেন: :(( :((

৪০| ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:০৯

এক রাশ তরঙ্গ বলেছেন: পোস্টটা খুব ভাল হইছে। +

০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:২৪

কর্ণেল সামুরাই বলেছেন: :) :)

৪১| ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৫৮

দূর্লভ রায় বলেছেন: ++++++++++++্

০৯ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৪৪

কর্ণেল সামুরাই বলেছেন: :) :)

৪২| ১৬ ই জানুয়ারি, ২০১১ ভোর ৫:০৩

ম,ন,রেজা বলেছেন: আমার মাটির ব্যাংকই ভালা।

২১ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:৩৭

কর্ণেল সামুরাই বলেছেন: হ্যা হ্যা অবশ্যই! :) একই সাথে ডেবিট ও ক্রেডিট কার্ডের কাজ করে! :)

৪৩| ১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৫২

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: আমি বছরের শেষ দিন ডাচরে বিদায় জানিয়ে বছরের দ্বিতীয় দিন স্ট্যান্ডার্ড ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছি। সার্ভিস চার্জ ৩০০ পার ইয়ার আর কার্ড ফ্রী B-)

বুথ নাই তো কি হইছে, সবার বুথই আমার বুথ। ১০ টাকা করে নিবে নিক। ডিবিবিএল বছরে ৪০০ টাকা নেয় কার্ডের চার্জ। ৪০০ টাকা দিয়ে ৪০ বার অন্য বুথ থেকে টাকা তোলা যাবে! আল্টিমেটলী আমার জন্য বুথ ডিবিবিএল এর চেয়ে বেশী। নেক্সাস ক্লাসিক শুধু ডিবিবিএল এর ১০০০ বুথে ব্যবহার করা যায় আর এইটা ডিবিবিএল এর ১০০০+ ব্র্যাকের ২০০+ কিউ ক্যাশ ২০০+ আর বাঁকী সবার ৫০-১০০=??? সব জায়গায় অ্যাক্সেস!

আর সার্ভিস! পারলে কোলে করে নিয়ে আসে যায় ;)

২১ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:৩৫

কর্ণেল সামুরাই বলেছেন: তথ্যগুলো জনগুরুত্বপূর্ণ। ইনটেলুকচুয়াল ডিসিশন নেবার জন্য আপনাকে প্লাস!

৪৪| ২২ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:২৭

কবুতর সন্ধানী বলেছেন: visa কার্ড না নেওয়া জন্য বলী।
D.B.B.L. এর ভিসা কার্ড ভাল না। নষ্ট হয়ে যায়।
তার থেকে নেক্সাস কার্ডই অনেক অনেক ভাল।

২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:০১

কর্ণেল সামুরাই বলেছেন: তথ্যটির জন্য অনেক অনেক ধন্যবাদ।

৪৫| ২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:০৩

বাউন্ডুলে রুবেল বলেছেন: DBBL এর সাথে চুক্তি আছে এমন bank গুলার নাম কি বস?

২৪ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩৭

কর্ণেল সামুরাই বলেছেন: আমি নিজেও জানিনা। :|

৪৬| ২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:২৪

আবিল (দ্যা লিরিক বয়) বলেছেন: ১৮- কী DBBL খুলতে পারবো ???

৩১ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৩

কর্ণেল সামুরাই বলেছেন: না পারবে না।

৪৭| ৩১ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৪৪

রাফাত সাদাত বলেছেন: ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে কত কাটবে জানেন কি?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:১০

কর্ণেল সামুরাই বলেছেন: ক্রেডিট কার্ডে পেমেন্ট ব্যাপারটা বুঝলাম না। আপনি যদি DBBL এর POS ব্যবহার করেন ফিস লাগবে না। অন্যকোনো POS ব্যবহার করলে 150 টাকা প্রতি ট্রানজিশনে।

৪৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩৬

মহসিন০৮ বলেছেন: এত্ত বেশী !!!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৫৭

কর্ণেল সামুরাই বলেছেন: হুম!

৪৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৫৬

আরাফাত হোসেন অপু বলেছেন: আমার টা ভিসা ইলেকট্রন বাট মিচু্য়াল ট্রাস্ট ব্যাংক এর..........জানিনা কেমন কাটে>>>>>

০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:০৬

কর্ণেল সামুরাই বলেছেন: DBBL এর ATM ব্যবহার করলে প্রতি ট্রানজিশনে ২০ টাকা+ভ্যাট কাটে।

৫০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:০৯

আসিফ মুভি পাগলা বলেছেন: ১।। তাইলে কোনটা কিনবো ?
২ ।।ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের খরচের পার্থক্য কেমন?
৩।। ডলারে কেনাকাটা করা যায় কিনা ( ডাবল কারেন্সি সাপোর্ট করে কোন কার্ড)??

০৩ রা এপ্রিল, ২০১১ রাত ৮:০৪

কর্ণেল সামুরাই বলেছেন: ১. আপনার এলাকার সার্ভিসের মান দেখে চার্জ কম্পেয়ার করে তারপর যেটা ভালো মনে হয় নেবেন।
২. ক্রেডিট কার্ড এর ব্যাপারে কোনো তথ্য পাইনি। এটা সম্ভবত আপামর জনসাধারণের জন্য উন্মুক্ত করে রাখেনি।
৩. ডিবিবিএল এর মেস্ট্রোকার্ড (ইন্টার ন্যাশনাল) এ ডলারে কেনাকাটা করা যায়।

৫১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৩২

কর্নেল ব্লেড বলেছেন: সস্তায় তাহলে কোনটা নেয়া উচিত ? ভিসা ?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:২৩

কর্ণেল সামুরাই বলেছেন: ভিসা 500 টাকা+ভ্যাট বছরে। ভিসা কার্ডটি শুধু বাংলাদেশে কাজ করবে। ইন্টারন্যাশনাল নয়।

৫২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০৬

েতজপাতা বলেছেন: একবার একটা পোস্ট দেখছিলাম মোবাইলে টাকা লোড করা যায়...সেই লিঙ্কটা কী জানেন নাকি ভাই??

২৫ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৪৩

কর্ণেল সামুরাই বলেছেন: হ্যা পোষ্টটা আমিই দিয়েছিলাম। BDinfo tech এর একটি সার্ভিস। তবে সার্ভিসটি বর্তমানে বন্ধ সাথে ওয়েবসাইটটিও। দ্বিতীয় কোনো ওয়েব আপাতত চালু নেই।

৫৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০১

অ্যামাটার বলেছেন: ডাক্তার সাব, এইগুলান কিসু বুঝিনা। আমার খর্চাপাতি পুরাই মান্ধাত্বা অ্যানালগ সিস্টেমে।
আচ্ছা, এই কার্ডের ব্যাপার-স্যাপার নিয়া পরে ডিটেইল একটা পুস্ট দিতারেন্না?
য্যামোন গিয়া ধরেন ভিসা কার্ড(কুন দ্যাশের ভিসা, আল্লাই মালুম), মাস্টার কার্ড(মাস্টার মানে পন্ডিতদের জন্য ইশপিশাল কিছু নাকি:|) ইত্যাদই ইত্যাদি, এইগুলানের পার্থক্য কি? কোন্টা কিতা। তার্পর ডেবিট কেরডিট; এইগুলানের ব্যাপার স্যাপার কিতা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:০৩

কর্ণেল সামুরাই বলেছেন: আপনাকে কমেন্টেই জানিয়ে দিচ্ছি অ্যামাটার :)
ইদানীং কার্ডের মাধ্যমে এটিএম বুথ থেকে টাকা তোলা হয় সেটা নিশ্চই জানেন। আগে ব্যাংক থেকে টাকা তুলতে চেক লাগতো, এখন চেকের পাশাপাশি একটি কার্ড ধরিয়ে দেয়া হয়, যেন ২৪ ঘন্টা ৩৫৬ দিন যেকোনো জায়গা থেকে টাকা তুলতে পারেন।

ডেবিট কার্ডঃ ডেবিট কার্ড অনেকটা প্রিপেইড মোবাইলের মত। আগে আপনাকে ব্যাংকে টাকা জমা করতে হবে, পরে সেই টাকা কার্ড দিয়ে তুলতে পারবেন।

ক্রেডিট কার্ডঃ এটা পোষ্ট পেইড মোবাইলের মত। আপনি ইচ্ছা মত খরচ করেন, ব্যাংকে টাকা থাকুক আর নাই থাকুক প্রব্লেম নাই B-) , মাস শেষে ব্যাংক আপনাকে বিল পাঠিয়ে দেবে আপনি কত খরচ করেছেন, পরে সেটি জমা দিতে হবে।

ভিসা ও মাস্টার কার্ডঃ ভিসা ও মাস্টারকার্ড দুটো আন্তর্জাতিক সংস্থার নাম। এরা বিভিন্ন দেশের বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক স্থাপন করে। ধরেন আপনার কার্ডটা ব্রাক ব্যাংকের, টাকা তুলতে হলে আপনাকে ব্রাক ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করতে হবে, অন্যকোনো বুথে কাজ করবে না। কিন্তু আপনি এমন জায়গায় গেলেন যেখানে ব্রাক ব্যাংকের এটিএম নাই, আছে ডাচ বাংলার। আপনার কার্ডটা যদি ভিসা বা মাস্টারকার্ড হয় তাহলে বাংলাদেশের সব ব্যাংকের এটিএম থেকেই টাকা তুলতে পারবেন।
আপনার কার্ডটি যদি ইন্টারন্যাশনাল ভিসা বা মাস্টারকার্ড হয় তাহলে পৃথিবীর যেই দেশেই যান, সেই দেশের এটিএম থেকেই টাকা তুলতে পারবেন।

৫৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:৩০

অ্যামাটার বলেছেন: ওহ। অনেক ধন্যবাদ সামুরাই!
যা বুঝলাম, তাতে এইগুলার দর্কার্নাই। আপনি বিলিওনিয়া-ট্রিলিওনিয়ার মানুষ।
আমার খরচ বলতে বিড়ি-টিরি-একটুস চা-টা আর রিস্কা টিস্কা আর কিসু টুকস্‌ টাকস্‌। এইসবের ধারধারিনাX(

২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:২২

কর্ণেল সামুরাই বলেছেন: আমি বিলিওনার? খেকজ!
ভাই ইদানীং টাকা থাকুক আর না থাকুক, কার্ড কার্ড কিন্তু সবাই রাখে :D

৫৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:০১

সপ্রতিভ বলেছেন: ধন্যবাদ... +

অনেক কিছু জানলাম...

তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এমনঃ
DBBL এ আকাউন্ট খুললে খুলব 'সেভিংস অ্যাকাউন্ট'
আর কার্ড নিব VISA / MAESTRO ... এই তো?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:২৩

কর্ণেল সামুরাই বলেছেন: বর্তমানে সেটাই বুদ্ধিমানের কাজ হবে। :)

৫৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:৩৪

অ্যামাটার বলেছেন: আচ্ছা, একটা ব্যাপার। ভিসা বা মাস্টার কার্ডের অ্যাক্সেস যদি সারা পৃথিবীতেই থাকে, তাহলে দুনিয়াতে অবৈধ হুন্ডির ব্যাবসা এত রমরমা কেন? মাইন্সে বিদেশে টাকা ধুমসে কামায়া দেশে খালি কার্ড নিয়া চলে আসবে, ব্যাস! ল্যাটা চুকে গেল!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৪০

কর্ণেল সামুরাই বলেছেন: আনেক ফ্রিলান্সারকে পাইওনিয়ার কার্ড ব্যবহার করতে শুনি। তবে কার্ড দিয়ে টাকা তুলতে প্রচুর খরচ হয়। আবার, বছর শেষে কার্ডের জন্য নির্দিষ্ট চার্জ ও দিতে হয়। তারসাথে সরকারী ট্যাক্স ও থাকে। তাই কার্ড দিয়ে টাকা তুলে পুষিয়ে উঠা মুসকিল। আয়ের অর্ধেকেই চলে যাবে এসব ল্যাটায়।

৫৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:৫৬

রাইসুল জুহালা বলেছেন: অ্যামাটার বলেছেন: আচ্ছা, একটা ব্যাপার। ভিসা বা মাস্টার কার্ডের অ্যাক্সেস যদি সারা পৃথিবীতেই থাকে, তাহলে দুনিয়াতে অবৈধ হুন্ডির ব্যাবসা এত রমরমা কেন? মাইন্সে বিদেশে টাকা ধুমসে কামায়া দেশে খালি কার্ড নিয়া চলে আসবে, ব্যাস! ল্যাটা চুকে গেল!!

আগেই বলি, এই পোস্টের মুল বিষয়ের সাথে আমার কোন যোগাযোগ নাই, ধারনাও নাই। আপনার এই প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি কারন এই প্রশ্নের সাথেও এই পোস্টের কোন সম্পর্ক নাই। এই প্রশ্নের ব্যাপকতা আন্তর্জাতিক।

সবাই তো আর বছর বছর দেশে যায় না। আমি নিজেই শেষ গেছি ৭-৮ বছর আগে। কিন্তু সবারই কিছু আত্নীয়স্বজন থাকে যাদের মাঝে মাঝে টাকা পাঠাতে হয়, বিয়ে-শাদীতে উপহার দিতে হয়, অনেকের মা-বাবার চিকিৎসা এবং অন্যান্য খরচাপাতি দিতে হয়। আমি দেশে না গেলে তো আর ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারছি না।

দেশে গিয়েও প্রতিটা ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহার নিশ্চয়ই সম্ভব না। সিএনজি ভাড়া কিভাবে দেব? কাঁচাবাজার? আপনি বলতে পারেন, ক্রেডিট কার্ড দিয়ে টাকা তুলে খরচ করা যায়। এখানে একটা সমস্যা আছে। ক্রেডিট কার্ডের বিলিং সিস্টেম এইরকম, আপনি ফেব্রুয়ারী মাসে দোকানে যত খরচ করবেন, তার বিল আপনি পাবেন মার্চের প্রথম সপ্তাহে। এই বিল পরিশোধের জন্য সময়সীমা থাকবে ২১ দিন। অর্থাৎ মার্চের ২১ তারিখের মধ্যে পরিশোধ করলে কোন ইন্টারেস্ট দিতে হবে না। যদি পরিশোধ না করেন বা অংশবিশেষ করেন, তাহলে বাকি টাকার উপর ২২ তারিখ থেকে ১৮%-২০% হারে সুদ দিতে হবে। অনেক সময় কম সুদের ক্রেডিট কার্ডও পাওয়া যায়। তবে সাধারনত এটাই হার।

কিন্তু যদি টাকা ক্যাশ উইথড্র করেন (ধরা যাক ফেব্রুয়ারীর ১০ তারিখে আপনি ৫০০ ডলার তুললেন), তাহলে সেই মুহুর্ত থেকেই আপনাকে ওই একই হারে ইন্টারেস্ট দিতে হবে। সুতরাং এই সিস্টেমে আপনি এক-দেড় মাসের সুদ বেশি দিচ্ছেন। সাথে দুই-আড়াই ডলার ক্যাশ উইথড্র চার্জও আছে, সেটা বাদই দিলাম। একারনেই লোকে ক্রেডিট কার্ড ক্যাশ করতে চায় না।

এখন প্রশ্ন হতে পারে, দোকানে খরচ আর ক্যাশ উইথড্রের জন্য দুইরকম ব্যবস্থা কেন! এর উত্তর আমার জানা নাই। তবে আপনি যে দোকানে কার্ড ব্যবহার করলেন, সেই দোকানীকে কিন্তু একটা ছোট অংশ (১-২% এর মত) কার্ড কোম্পানীকে চার্জ দিতে হয়।

ইন্টারন্যাশনাল ডেবিট, ক্রেডিট কার্ড নিয়ে আর কোন প্রশ্ন থাকলে করতে পারেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:২৮

কর্ণেল সামুরাই বলেছেন: ধন্যবাদ। খাটি কথা বলেছেন। :)

৫৮| ০৫ ই মার্চ, ২০১১ দুপুর ১:৪৩

ধূসরধ্রুব বলেছেন: আমারটা ব্র্যাক ব্যাংক ভিসা কার্ড । আমারটার কি অবস্থা যদি একটু কইতেন

০৫ ই মার্চ, ২০১১ দুপুর ২:১২

কর্ণেল সামুরাই বলেছেন: গবেষণা করতে হবে। আমি ব্রাক ব্যাংক ইউজ করি না :(

৫৯| ০৫ ই মার্চ, ২০১১ দুপুর ১:৫৮

লুকার বলেছেন:
মেইনটেন্যান্স চার্জ আবার কী? আগে সরকারি ব্যাংকে তো এইসব ছিল না, উল্টা টাকা রাখলে ইন্টারেস্ট দিত।

ব্যাংকে না রাইখা আমার কাছে রাখেন, টাকা রাখার অপরাধে আমি কোন চার্জ কাটব না।

০৫ ই মার্চ, ২০১১ দুপুর ২:১৩

কর্ণেল সামুরাই বলেছেন: সব ব্যাংক ই চার্জ নেয় আবার সুদ ও দেয়। ডিবিবিএল ৫% সুদ দেয়।

৬০| ০৮ ই মার্চ, ২০১১ দুপুর ১২:০৯

বরফ গলা পািন বলেছেন: তথ্যটির জন্য অনেক ধন্যবাদ। 5%সুদ কোন সময়ে দেয়।সময়টা বলবেন কি?

০৮ ই মার্চ, ২০১১ রাত ১০:৩১

কর্ণেল সামুরাই বলেছেন: ছয় মাস পর পর দেয়। ৬ মাসে অ্যাকাউন্টে জমা টাকার গড়ের উপর দেয়।

৬১| ০৮ ই মার্চ, ২০১১ রাত ১১:৪০

সপ্নভুক বলেছেন: এই master card দিয়া কি দেশের বাইরের থেকে টাকা উঠানো যাবে।

০৩ রা এপ্রিল, ২০১১ রাত ৮:০৭

কর্ণেল সামুরাই বলেছেন: হ্যা যাবে। ইন্টারন্যাশনাল মেস্ট্রোকার্ড (ডাচ বাংলা মাস্টারকার্ড ইস্যু করে না, মেস্ট্রোকার্ড করে) দিয়ে বিদেশেও টাকা তোলা যাবে।

৬২| ১৪ ই মার্চ, ২০১১ বিকাল ৪:৪৯

ধূর্ত শিকারি বলেছেন: কবুতর সন্ধানী বলেছেন: visa কার্ড না নেওয়া জন্য বলী।
D.B.B.L. এর ভিসা কার্ড ভাল না। নষ্ট হয়ে যায়।
তার থেকে নেক্সাস কার্ডই অনেক অনেক ভাল।


এই কমেন্টের ব্যাপারে আপনার মতামত কি? নেক্সাস নেয়াই কি ভাল হবে, নাকি ভিসা?

১৪ ই মার্চ, ২০১১ রাত ১০:৩৭

কর্ণেল সামুরাই বলেছেন: আমি প্রায় দুমাস থেকে ভিসা ব্যবহার করছি। উনার কমেন্টের বাস্তবতা প্রমাণের জন্য আরো বছর দুয়েক অপেক্ষা করে দেখতে হবে।
তবে VISA কার্ড ব্যবহার করে অণ্য এটিএম থেকে টাকা তুলতে ইদানীং ১৫০ টাকা করে চার্জ কাটে!
সেহিসেবে ভিসা তেমন দরকারী নয়। তবে ইমার্জেন্সিতে ভিসা অনেক কাজে আসবে, অন্য এটিএম থেকে টাকা তোলা যাবে।

আপাতত ভিসা কার্ডে আমি তেমন কোনো অসুবিধা পাচ্ছি না।

৬৩| ১৪ ই মার্চ, ২০১১ রাত ১০:৫০

মাহবুব সুমন বলেছেন: কাজের পোস্ট, ভবিষ্যতে রেফারেন্স হিসেবে ব্যবহার করা যাবে।

সুমনের খেরোখাতা

০৩ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৩৭

কর্ণেল সামুরাই বলেছেন: ধন্যবাদ। :)

৬৪| ১৫ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৪৮

বিনিদ্র রজনী বলেছেন: যারা আপাতত দেশের মধ্যেই transaction করতে চান, এবং মোটামুটি সস্তায় ডেবিট কার্ড ব্যবহার করতে চান তারা ইসলামী ব্যাংকের কার্ড use করতে পারেন। account maintenance charge প্রায় একই রকম। কার্ড বাবদ বছরে ৩০০ টাকা+ vat ৪৫ টাকা। অলিগলিতে বুথ পাইবেন না। সারাদেশে নিজের এবং অন্যদের মোট ২০০র মত বুথ এ সার্ভিস পাইবেন, ২০১১ এর শেষ নাগাদ এটা ৩৫০ এ উন্নীত হচ্ছে। সুবিধার কথা হচ্ছে আপাতত যে বুথেই টাকা তোলেন, কোন সার্ভিস চার্জ লাগবে না।
তবে জানামতে দ্রুতই ব্রাক ব্যাংকের সাথে চুক্তি হচ্ছে, যাদের এমূহুর্তে নিজস্ব বুথ আছে ৩৫০টি। ব্রাকের বুথ এ transaction করলে ১০ টাকা .+ ভ্যাট ১.৫(দেড়) টাকা লাগতে পারে।
এই কমেন্ট দেয়ার কয়েকদিনের মধ্যেই IBBL Remittance card issue করতে শুরু করছে, বাইরে থেকে যাদের টাকা আসে তাদের দ্রুত টাকা প্রাপ্তির জন্য আলাদা remittance card.
এখন IBBL এর সব ব্রাঞ্চ ATM card issue করে। বিস্তারিত জানতে http://www.islamibankbd.comএ Product & Services এর ATM Service দেখুন। কিছু তথ্য পুরোনো, কীছূ ভুলও আছে। যেমন দিনে সর্বোচ্চ ৫০০০০ টাকা তোলা যায় যেটা ২০০০০ লেখা আছে।

০৩ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৩৯

কর্ণেল সামুরাই বলেছেন: ধন্যবাদ, তথ্যের জন্য :)

৬৫| ১৭ ই মার্চ, ২০১১ রাত ১২:২৯

রুহানি বলেছেন: DBBL এর তো মনে হয় Visa Electron কার্ড আর BRAC এর Visa কার্ড, এদের মধ্যে পার্থক্যটা কি?

আমি সম্প্রতি DBBL-এ সেভিংস একাউন্ট খুলেছি আর কার্ড নিয়েছি Nexus-Classic, আমি কি এখন এটা বদল করে কিংবা এটার পাশাপাশি Visa Electron ইউস করতে পারবো? নাকি BRAC এর Visa কার্ড নেয়াই ভালো হবে?


প্রশ্নগুলোর উত্তর পাইলে বড়ই খুশি হই।

১৭ ই মার্চ, ২০১১ রাত ১০:৪৩

কর্ণেল সামুরাই বলেছেন: ব্রাক ব্যাংকের ভিসা নিলে অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে খরচ হবে ১০ টাকা, কিন্তু ডিবিবিএল এ খরচ হবে ১৫০ টাকা!

আপনার এলাকায় যদি ব্রাক ব্যাংকের এটিএম প্রচুর থাকে তবে সেটি নিয়ে নেন। কিন্তু ডাচ বাংলার এটিএম বেশি থাকলে সেটি ব্যবহার করাই বেটার হবে। কারণ বিনা পয়সায় টাকা তুলতে পারছেন নিজ এটিএম থেকে।

৬৬| ২২ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:০৪

সুরাইয়া সুিম বলেছেন: গুরুত্ত্ব পুর্ন তথ্য তুলে ধরেছেন
ধন্যবাদ!

০৩ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৪০

কর্ণেল সামুরাই বলেছেন: স্বাগতম :) :)

৬৭| ২৯ শে মার্চ, ২০১১ ভোর ৪:২৯

শাববির বলেছেন: ইন্টারন্যাশনাল মাস্টারকার্ড ও ভিসা কা্রড নিয়ে বিস্তারিত কোন পোস্ট কি আচে ?মিসরে হতে এগুলো নিলে দেশে চলবে? বা এর কি কাজ?
একটু বিস্তারিত জানতে চাই

০৩ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৪৩

কর্ণেল সামুরাই বলেছেন: রাইসুল জুলাহার সাথে সহমত (নিচের কমেন্টে)।

৬৮| ২৯ শে মার্চ, ২০১১ ভোর ৫:০৩

রাইসুল জুহালা বলেছেন: শাববির বলেছেন: ইন্টারন্যাশনাল মাস্টারকার্ড ও ভিসা কা্রড নিয়ে বিস্তারিত কোন পোস্ট কি আচে ?মিসরে হতে এগুলো নিলে দেশে চলবে? বা এর কি কাজ?
একটু বিস্তারিত জানতে চাই


এই পোস্টের ৫৭ নাম্বার কমেন্ট থেকে কিছু ধারনা পেতে পারেন। আর কিছু জানতে চাইলে জিজ্ঞেস করতে পারেন এখানে, উত্তর দেয়ার চেষ্টা করব। ইন্টারন্যাশনাল মাস্টার বা ভিসা কার্ড মিসর বা যেকোন দেশ থেকে নিলে এটা সারা বিশ্বে চলবে। সেজন্যই তো নাম ইন্টারন্যাশনাল কার্ড।

৬৯| ৩১ শে মার্চ, ২০১১ রাত ২:৪৪

শাববির বলেছেন: রাইসুল জুহালা মানে মুর্খের রাজা কিন্তূ আপনি দেখি ওনেক জানেন ।ধন্যবাদ।

৭০| ৩১ শে মার্চ, ২০১১ রাত ৩:৩৮

শাববির বলেছেন: রাইসুল জুহালা ভাই ,রাগ করেন নি তো আপনার নামের মানি বলার কারনে।এবার প্রশ্ন টা বলি-
ট্রাবলস হতে টিকেট কিনলে ওনেক টাকা বেশি দিতে হয় আর ইন্টারন্যাশনাল মাস্টারকার্ড ও ভিসা দিয়ে কিনলে কম টাকায় টিকেট কিনা যায় দেখে আমি ব্যাংক এ একাউন্ট করি কিন্তূ সময় না থাকায় ট্রাবলস হতেই বাংলা টাকায় ১৩০০ টাকা বেশি দিয়ে কিনি।ভিসা কার্ড মিশরে ফয়সাল বাংকে ৪০মিশরি পাউন্ড*১৩=৫২০টাকায় নেয়া যায়।মেয়াদ দুই বসর আর দুই বসর পর ৩০ পাউন্ড দিয়ে আবার নতুন কার্ড নিতে হয়।এ কার্ড দিয়ে টিকেট কিনা কতটুকু নিরাপদ??

এ কার্ড দিয়ে টিকেট কিনলে কি আমি লাভবান হতাম নাকি কার্ডের চার্জ দিয়ে সমান সমান থাকতাম??

এখানে টাকা রেখে দেশে গিয়ে টাকা তুললে কত টাকা কাটবে?

৭১| ৩১ শে মার্চ, ২০১১ রাত ৩:৫৫

রাইসুল জুহালা বলেছেন: আরে ভাই, আমার নামের মানে যদি মুর্খদের সর্দার হয়ে থাকে, তো আপনার আর কি করার আছে? :D এটা বললে আমি রাগ করব কেন? তাছাড়া আমি এটা আগেও জানতাম। আর এটা আমার নিক মাত্র। কেন এই নিক নিলাম, সেটা এক ইতিহাস। ওই প্রসঙ্গে না যাই। আর আমি আসলে মুর্খই। ভিসা কার্ড নিয়ে যা জানি, তা এই জন্য জানি যে আমি এমন এক দেশে বিশ বছর যাবত থাকি যেখানে প্রতিটা লোকের ৫-১০টা ইন্টারন্যাশনাল ভিসা কার্ড থাকে।

মিশরে তো আমি কোনদিন যাই নাই। তাই বলতে পারছি না যে ওখানে কার্ড কতটা ব্যবহার হয় এবং ৫২০ টাকা দিয়ে কিনে আপনি আসলেই দুই বছরে কতটা ব্যবহার করতে পারবেন। আপনি কি নিশ্চিত যে এটা ইন্টারন্যাশনাল ভিসা কার্ড? কারন ইন্টারন্যাশনাল ভিসা কার্ড আসলে ফ্রি হওয়ার কথা। পয়সা দিয়ে যেসব ভিসা কার্ড পাওয়া যায়, সেগুলি জেনুইন ক্রেডিট কার্ড না। অনেকটা ডেবিটের মত। আপনি ৫০০ ডলার জমা রাখলে ওই ৫০০ ডলার ব্যবহার করতে পারবেন। জেনুইন ভিসা কার্ড আপনাকে ৫০০ ডলার ধার হিসেবে দিবে। (৫০০ ডলার শুধুই উদাহরন। আমার কাছে ১০০০০ ডলারের কার্ডও আছে) এই নন-জেনুইন কার্ডগুলি ইন্টারন্যাশনাল কিনা, আমি জানি না। কখনো ব্যবহার করি নাই। তাই নেয়ার আগে ভালমত জিজ্ঞেস করে নিবেন। ইন্টারন্যাশনাল না হলে যে বাংলাদেশে কোন কাজে আসবে না, বুঝতেই পারছেন।

এখানে টাকা রেখে দেশে গিয়ে টাকা তুললে কত টাকা কাটবে?

ব্যাড আইডিয়া হবে। কারন এক্ষেত্রে আপনি ক্যাড উইথড্র করছেন। তাই আপনাকে ইন্টারেস্ট দিতে হবে বেশি। ৫৭ নাম্বার কমেন্টটা আবার পড়েন, তাহলে বুঝতে পারবেন ক্যাশ উইথড্র কেন ভাল না।

আর কিছু?

৭২| ৩১ শে মার্চ, ২০১১ রাত ৯:৩৭

আবিদ ফয়সাল বলেছেন: DBBL NEXUS ইউজ করতেছি . প্রায় ই বুথ জ্যাম থাকে নতুবা নেটওয়ার্ক থাকে না . মহা বিরক্তিকর এবং মাঝেমাঝেই ভয়াবহ বিপদে পড়তে হয় . যেমন ; একবার অনার্সের কোনো এক পার্টের ফরম ফিলাপের জন্য টাকা লাগবে . টাকা আছে Nexus কার্ডে . ঐদিন আবার শেষ দিন ছিল ফরম ফিলাপের . তো আমি যেখানে থাকি তার আশেপাশে 4 টি বুথ আছে . 1 টিতে দেখলাম মেশিন নষ্ট . বাকীগুলিতে নেটওয়ার্ক ই পেলাম না ঐ দিন :(

পরে বন্ধুদের কাছ থেকে আপাতত ধার নিয়ে কাজ সারলাম !

আচ্ছা এই Nexus কার্ড বাদ দিয়ে যদি DBBL এর Mastercard নিতে চাই তো কি করতে হবে ? কেউ জানাবেন , কাইন্ডলি ?

০৩ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৫২

কর্ণেল সামুরাই বলেছেন: ডাচ বাংলায় মেস্ট্রো নামের একটি কার্ড পাওয়া যায়। এটি নিতে হলে একটি এপ্লিকেশন ও আপনার কার্ড সহ অফিসে যান। এপ্লিকেশনে ম্যানেজারের সই নেবার পর তারা আপনার বর্তমান কার্ডটি ভেঙ্গে ফেলবে ও নিয়ে নেবে। ১ সপ্তাহ পর নতুন পিনসহ মেস্ট্রো কার্ড অফিস থেকে সংগ্রহ করে নেবেন।

৭৩| ০৩ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৪৪

এ্যরন বলেছেন: খুবই দরকারী পোস্ট ++++++

০৩ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৫২

কর্ণেল সামুরাই বলেছেন: ধন্যবাদ এরন :)

৭৪| ০৩ রা এপ্রিল, ২০১১ রাত ৯:৪৬

শোভন এক্স বলেছেন: আমার নেক্সাস কার্ডটা ৩ বছরের উপরে ব্যবহারের পর প্রায় নস্ট হয়ে গেছিলো। আমি এবার ওটা বাদ দিয়ে ভিসা ইলেক্ট্রন কার্ডটা নিয়েছি। খারাপনা। মায়েস্ট্রো, ভিসা ইলেক্ট্রন সব একই কোয়ালিটির কার্ড।

০৩ রা এপ্রিল, ২০১১ রাত ১১:৩১

কর্ণেল সামুরাই বলেছেন: আমার ভিসা কার্ডের ম্যাগনেটটা স্টিকারের মত আঠা দিয়ে লাগানো ছিল, সেটা সহজেই হাত দিয়ে টেনে খুলে ফেলা যাবে (আমারটা তো প্রায় উঠে এসেছিল)। ক্লাসিক, মেস্ট্রো কার্ডগুলোতে এই সমস্যা নেই। ভিসা কার্ডের হার্ডওয়্যারগত ত্রটির কারণে এখানকার ব্রান্চ ম্যানেজার কাস্টমারদের ভিসা দিতে নিষেধ করে দিয়েছেন।

৭৫| ০৩ রা এপ্রিল, ২০১১ রাত ১০:৩৮

বিনিদ্র ~ রজনী বলেছেন: লেখক বলেছেন: আমি প্রায় দুমাস থেকে ভিসা ব্যবহার করছি। উনার কমেন্টের বাস্তবতা প্রমাণের জন্য আরো বছর দুয়েক অপেক্ষা করে দেখতে হবে।
তবে VISA কার্ড ব্যবহার করে অণ্য এটিএম থেকে টাকা তুলতে ইদানীং ১৫০ টাকা করে চার্জ কাটে!

কারণ ডিবিবিএল এর সাথে ভিসা এর চুক্তি রিনিউ হয়নি। তাই এর বুথে অন্য ব্যাঙ্কের ভিসা ইউজ করা যায় না কিংবা এর কার্ড অন্য কারো বুথে দিলে এখন অস্বাভাবিক চার্জ কাটে।

লেখক বলেছেন: ডাচ বাংলায় মেস্ট্রো নামের একটি কার্ড পাওয়া যায়। এটি নিতে হলে একটি এপ্লিকেশন ও আপনার কার্ড সহ অফিসে যান।

এখন এটাকে কার্ড ডিভিশন মাস্টার কার্ড নামে চিনে। যদিও অনেক ব্রাঞ্চে এই নাম বললে হা করে তাকায় থাকে। Click This Link

লেখক বলেছেন: ক্রেডিট কার্ডে পেমেন্ট ব্যাপারটা বুঝলাম না। আপনি যদি DBBL এর POS ব্যবহার করেন ফিস লাগবে না। অন্যকোনো POS ব্যবহার করলে 150 টাকা প্রতি ট্রানজিশনে।

গোল্ড আর ইলেক্ট্রনিক আইটেম ছাড়া অন্য সব POS এ ভিসা/মাস্টার , ডেবিট/ক্রেডিট যাই ব্যবহার করেন না কেন, কোন চার্জ নেই। তবে কিছু কাপড়ের দোকান কাটে, তবে নিতান্তই জোচ্চুরী সেটা

রাইসুল জুহালা বলেছেন:.।.।.।

এখন প্রশ্ন হতে পারে, দোকানে খরচ আর ক্যাশ উইথড্রের জন্য দুইরকম ব্যবস্থা কেন! এর উত্তর আমার জানা নাই। তবে আপনি যে দোকানে কার্ড ব্যবহার করলেন, সেই দোকানীকে কিন্তু একটা ছোট অংশ (১-২% এর মত) কার্ড কোম্পানীকে চার্জ দিতে হয়।

ভুল কথা। দোকানী ব্যবসাভেদে ১-৩% কমিশন পায়। ( কমিশন না পেলে সে কার্ড নিবে কেন বলেন ??


* প্রচলিত কোনো এটিএম থেকেই ৫০,০০০ ও POS থেকে ১,০০০০০ টাকার বেশি তোলা যায়না বলে আমিও জানি।


ক্যাশ লিমিট আগে ছিল, এখন বাড়ানো হয়েছে মনে হয়। কারণ স্ট্যান চার্টে এখন ১ লাখ পর্যন্ত তোলা যায় সাধারন একাউন্টেই। ব্রাক ও শুনেছিলাম বাড়াবে।

০৩ রা এপ্রিল, ২০১১ রাত ১১:৪০

কর্ণেল সামুরাই বলেছেন: মেস্ট্রো, সেরাস, ও মাস্টারকার্ড তিনটি আলাদা ব্রান্ড যার প্রস্তুতকারক Master Card(TM). অন্য ডাচ বাংলার লোকদের কথা জানিনা। আমাদের এখানকার ব্রান্চে তেনারা মেস্ট্রোই বলেন।

আপনি ডাচ বাংলা বাদে অন্য POS এ কার্ড ঢুকায়ে দেখিয়েন, ১৫০ টাকা কিভাবে কাটে চাখ্খুস টের পাইবেন :D

কমিশনের কথাটা সত্য। ইন্টারনেটে কেনাকাটার ক্ষেত্রেও কমিশনের উল্লেখ থাকে।

৭৬| ০৩ রা এপ্রিল, ২০১১ রাত ১১:০৭

রাইসুল জুহালা বলেছেন: @বিনিদ্র ~ রজনী

রাইসুল জুহালা বলেছেন:.।.।.।

এখন প্রশ্ন হতে পারে, দোকানে খরচ আর ক্যাশ উইথড্রের জন্য দুইরকম ব্যবস্থা কেন! এর উত্তর আমার জানা নাই। তবে আপনি যে দোকানে কার্ড ব্যবহার করলেন, সেই দোকানীকে কিন্তু একটা ছোট অংশ (১-২% এর মত) কার্ড কোম্পানীকে চার্জ দিতে হয়।

ভুল কথা। দোকানী ব্যবসাভেদে ১-৩% কমিশন পায়। ( কমিশন না পেলে সে কার্ড নিবে কেন বলেন ??


আমি বেশ পরিষ্কার ভাবেই উল্লেখ করেছি যে আমি এই পোস্টে যাইই বলি, তা শুধুমাত্রই আন্তর্জাতিক প্রেক্ষাপটে। বাংলাদেশে কার্ড কিভাবে কাজ করে, আমার একেবারেই ধারনা নাই। ৮ বছর আগে আমি যখন শেষ বাংলাদেশ যাই, তখন শুধু স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের ডেবিট কার্ড দেখেছি। গত ৮ বছরে কি হয়েছে, আমার জানা নাই।

এখন আপনি বলেন যে কমিশনের ব্যাপারটা কি নিশ্চিত জানেন? নাকি শুধু কমনসেন্স থেকে আন্দাজ করলেন? ভিসা বা মাস্টার কার্ড যে ব্যাংকই ইস্যু করুক না কেন, তা আসলে আন্তর্জাতিক ভিসা এবং মাস্টার কার্ড কোম্পানীর। আমি যতদুর জানি, তারা দোকানিকে একটা অংশ চার্জ করবেই সে দোকান যেখানেই হোক না কেন! আমি নিজেও এককালে ইউএসএতে একটা ছোট কনভিনিয়েন্স স্টোর (সোজা বাংলায় মুদির দোকান) চালাতাম, তাই আমি নিশ্চিত। বাংলাদেশে যে লোকাল কার্ডগুলি চলে, সেগুলির বেলায় নিয়ম অন্য হতে পারে, তারা হয়ত ব্যাংক থেকে কমিশন পায়। তবে আমি ওই কথা বলেছি ইন্টারন্যাশনাল কার্ড নিয়ে কারন প্রসঙ্গটাই ছিল ইন্টারন্যাশনাল কার্ডের।

কমিশন না পেলে দোকানি কেন নিবে? বাংলাদেশে কেন নিবে, আমি জানি না। ইউএসএতে কেন নেয়, সেটা বলতে পারি। এখানে লোকে ক্যাশ বহন করতে চায় না। বেশিরভাগ লোকে পকেটে সর্বোচ্চ ২০ ডলার থাকে। তারা কার্ড দিয়ে দাম দিতে চায়। দোকানি যদি কার্ড না গ্রহন করে, তাহলে অনেক কাস্টমারই সেই দোকানে যেতে চাইবে না। ক্যাশ বহনে অনাগ্রহের পাশাপাশি আরেকটা ব্যাপার আছে। কাস্টমার বেশি বেশি কার্ড ব্যবহার তার ক্রেডিট হিস্ট্রি শক্তিশালী করার জন্য। ক্রেডিট হিস্ট্রি ব্যাখ্যা করতে অনেক সময় দরকার, আর আপনি বাংলাদেশে থাকলে এটা বোঝার দরকারও নাই। তাই এই প্রসঙ্গ বাদ দেই।

০৩ রা এপ্রিল, ২০১১ রাত ১১:৪৪

কর্ণেল সামুরাই বলেছেন: কমিমন কাটার কথা ১০০% সত্য!

৭৭| ০৩ রা এপ্রিল, ২০১১ রাত ১১:২৪

বিনিদ্র ~ রজনী বলেছেন: এখন আপনি বলেন যে কমিশনের ব্যাপারটা কি নিশ্চিত জানেন? নাকি শুধু কমনসেন্স থেকে আন্দাজ করলেন?

ভাই, জানি দেখেই তো বললাম। কারণ, আপনি তাদের কাছ থেকে গোল্ড / ইলেক্ট্রিক জিনিস কিনতে যান, ওরা ২-৩% কেটে রাখে, বলে যে এটাই ওদের লাভ। তাই বললাম

তবে ভাই বাইরের ব্যাপারে আপনার সাথে আমি একমত

৭৮| ০৩ রা এপ্রিল, ২০১১ রাত ১১:৫৯

বিনিদ্র ~ রজনী বলেছেন: আপনি ডাচ বাংলা বাদে অন্য POS এ কার্ড ঢুকায়ে দেখিয়েন, ১৫০ টাকা কিভাবে কাটে চাখ্খুস টের পাইবেন :D

ভাই , আপনি এটিএম আর পিওএস এর মধ্যে গুলিয়ে ফেলছেল। আপনার কথা এটিএম এ সত্য, পস এ না।

৭৯| ১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১:৫৪

সুপান্থ সুরাহী বলেছেন:
আমার তো কখনই ৩০০০ হাজারের উপরে থাকেনা তবুও ৫০০ টাকা কাইটা নিছে কার্ডে নাকি এটাই নিয়ম...

এইডা আমি চালাই ছোট ভাইকে সহজে টাকা পাঠানোর জন্য

১৯ শে এপ্রিল, ২০১১ রাত ১১:১০

কর্ণেল সামুরাই বলেছেন: আপনি কার্ড না রেখে শুধু চেক রাখতে পারেন। তাহলে কার্ডের চার্জ ৫০০ টাকা দিতে হবে না।

৮০| ১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১:৪২

মনিরুল ইসলাম বাবু বলেছেন: চরম উপকারী পোস্ট

১৯ শে এপ্রিল, ২০১১ রাত ১১:১১

কর্ণেল সামুরাই বলেছেন: ধন্যবাদ :)

৮১| ২৬ শে এপ্রিল, ২০১১ রাত ১:৫৭

মিজভী বাপ্পা বলেছেন: ভাই সেভিংস একাউন্টে ৫০০০ টাকার উপরে রাখলে এটিএম কার্ডে বৎসরে মোট কত টাকা কাটে.

০৩ রা মে, ২০১১ রাত ১:১১

কর্ণেল সামুরাই বলেছেন: ৬৯০ টাকা মাত্র! /:)

৮২| ২৯ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:২৯

স্বপ্ন ভুবন বলেছেন: এ তথ্যইতো আমার দরকার ছিল, ধন্যবাদ ভাইজান ।

২৭ শে মে, ২০১১ রাত ১১:১৫

কর্ণেল সামুরাই বলেছেন: স্বাগতম :)

৮৩| ১৬ ই মে, ২০১১ রাত ১১:১০

সেতু আমিন বলেছেন: ইন্টারনেটে কেনা কাটা করতে কোন ডেবিট কার্ড নিতে হবে? ক্রেডিট কার্ড করতে পারব না...কারন টিন সাটিফিকেট নাই।

২৭ শে মে, ২০১১ রাত ১১:১৪

কর্ণেল সামুরাই বলেছেন: দেশের মধ্যে কেনাকাটা করার জন্য DBBL এর সাধারণ নেক্সাস বা মাস্টারকার্ড (মেস্ট্রো) লাগবে। ভিসা কার্ড দিয়ে কেনাকাটা করা যায় না (আপাতত)
দেশের বাইরে কেনাকাটায় সবাই এলার্ট পে বেশী ব্যবহার করে।

৮৪| ০৭ ই জুন, ২০১১ রাত ৩:২৬

মিন্ট বলেছেন: ভাই, দুই হাজার বিলিয়ন টন ধইন্যাপাতা লন :) :)
সাথে পুদিনাপাতা লাগলে জানাইয়েন ;) ;) ;)

০৩ রা আগস্ট, ২০১১ দুপুর ১২:০৭

কর্ণেল সামুরাই বলেছেন: :) :)

৮৫| ০৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:৫৯

নোবিতা রিফু বলেছেন: আমি আমার নেক্সাস কার্ড ফেলাইয়া মাস্টেরো কার্ড নিমু, এখন আমারে কি করা লাগবে? আর মোট কত টাকা কাটবে? প্লিয জানান... :-B

২০ শে মার্চ, ২০১২ রাত ১:৩৭

কর্ণেল সামুরাই বলেছেন: ৫৭৫ টাকা

৮৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৬

গৃহ বন্দিনী বলেছেন: ভাই account close করার সময় কি, যে ৫০০ টাকা জমা রাখে সব সময়, সেটা ফেরত দেয়?

০৭ ই মার্চ, ২০১২ রাত ১০:৫৩

কর্ণেল সামুরাই বলেছেন: হুম! ২০০ টাকা কেটে রেখে বাকীটা ফেরত দেয়।

৮৭| ০৫ ই মার্চ, ২০১২ দুপুর ১:৪১

হাসান যোবায়ের বলেছেন: ডাচ বাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এর জন্য কি করতে হবে বিস্তারিত বলতে পারেন? আলাদা কোন ফরম পূরণ করতে হয় নাকি?

০৭ ই মার্চ, ২০১২ রাত ১০:৫৭

কর্ণেল সামুরাই বলেছেন: হ্যা, আলাদা ফর্মে আবেদন করতে হয়। তবে ইন্টারনেট ব্যাংকিং এ কিছুই করা যায়না। শুধু ব্যালেন্স দেখা যায়। বছরে এর জন্য ২০০ টা পে করতে হয়। অথচ ইসলামী ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং ফ্রি দেয় আর তাদের ইন্টারনেট ব্যাংকিং থেকে ফান্ড ট্রান্সফার, ফ্লেক্সিলোড সবই করা যায়! :)

৮৮| ২৮ শে নভেম্বর, ২০১৬ ভোর ৫:৪৩

snigdho বলেছেন: ১. Nexus Classic যেটিতে আগে বছরে ২০০ টাকা দিতে হত সেটি এখন বছরে ৪০০ টাকা কাটবে
২. Visa Electron কার্ড আগের মত ৫০০ টাকাই আছে (ভাবতেছি পুরান কার্ড ফেলায় Maestro নেব। ১০০ টাকার ডিফারেন্স দিয়া Classic কুন দুখে! VISA নিতে যায়েন না। আমার ভিসা ২ মাসেই নষ্ট হয়া গেছে। খুবই বাজে কোয়ালিটির কার্ড)
৩. Maestro মেস্ট্রো কার্ড আগের মত ৫০০ টাকাই আছে।

Maestro কার্ড কি সারা বিশ্বে ইউজ করা যাবে নাকি লেখক সাব?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.