নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

©বিদেশী সংস্কৃতিতে আগ্রহী; আসক্ত নই!!

সাইনাস বেঁচে থাকে মানুষের মাথায়; হৃদয়ে বেঁচে থাকার মত সামর্থ্য তার নেই!

সাইনাস

www.fb.com/SinusShahi

সাইনাস › বিস্তারিত পোস্টঃ

খসরু ভায়ের সমাধান

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৪

"খসরু ভাই চায়ের দোকানে বসা এমন সময় বিমর্ষ চেহারায় পাড়ার কলেজ পড়ুয়া এক ছোট ভাই(সাদাফের) আবির্ভাব"

--কিরে কি হয়েছে?

--কিছুনা, খসরু ভাই !!

--হুমম...।কঠিন সমস্যার গন্ধ পাচ্ছি।

--হুমম,... ;-(

--বাড়িতে কিছু হয়েছে?

--না!! :-(

--গার্লফ্রেন্ড ভেগেছে? :-|

--(অবাক হয়ে) হুমম..;-( আমি শেষ খসরু ভাই! দাড়াতে পারছি না আর। মনে হচ্ছে যেন কলিজাটা বেড়িয়ে আসবে।পায়ের নিচের মাটি সরে যাচ্ছে..!

--প্রথম প্রেম?

--হ্যাঁ।আমার ফার্স্ট এন্ড লাস্ট লাভ...আমি বোধহয় আর বাঁচবো না খসরু ভাই!!!;-(

"খসরু ভাই চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন আর মুচকি মুচকি হাসছিলেন.."

--কয় দিনের প্রেম?

--প্রায় দেড় মাস.,!;-(

--ভাগলো কেন??

--আমার থেকেও ভাল BF পেয়েছে নাকি।ওর সাথে যোগাযোগও করতে পারি না।আমার নিজস্ব মোবাইল নেই বলে...তাই. ;-( আমার বাসা থেকে মোবাইলফোন এলোডও না।কি করব এখন খসরু ভাই?? ;-(

"খসরু ভাই চায়ে চুমুক দিয়েই যাচ্ছেন।প্রায় ১৮ মিনিট ধরে এভাবে চা খাচ্ছেন।এটাকে এখন চা বলা যায় না...জমে শরবত হয়ে গেছে বহুত আগেই।চায়ের কাপে শেষমেষ একটা বড় টান দিয়ে সম্পূর্ন্য চা শেষ করে চায়ের কাপটা দোকানিকে ফিরিয়ে দিলেন।"

--তোর কাছে পাঁচ টাকা আছে? থাকলে চায়ের দোকানিকে দিয়ে দেতো..! হুমম যা বলছিলাম...

এখন শোন, আমি যা যা বলি তাই তাই কর...

--কি খসরু ভাই?

--তুই আঁকতে পারিস?

--এটা কেমন কথা হল খসরু ভাই?? ;-(

--আহ্!!বেশি বকিশ না! যা বলছি তার উত্তর দে...

--হ্যা। টুকটাক. . .

--মেয়েটার নাম কি ছিলো?

--"তন্বী"

--এবার কাগজ পেনসিল নিয়ে মেয়েটার একটা স্কেচ এঁকে ফেল।মনে মনে তণ্বীর চেহারা ভাব আর আঁকতে থাক।যা হয় হোক।আঁকা শেষ হলে আমাকে ডাক দিবি।

"এই বলে খসরু ভাই কানে হেডফোন গুজে একটা খুটির সাথে হেলান দিয়ে চোখ মুজলেন আর গানের তালে তালে পা নাড়াতে লাগলেন।প্রায় ১৫ মিনিট পর সাদাফের ডাকে খসরু ভাই চোখ খুললেন। তণ্বীর স্কেচ আঁকা শেষ। তবে সেটাকে স্কেচ না বলে কোন দেশের মানচিত্র বললেই ভালো হত। সাদাফের টুকটাক আঁকার ক্ষমতা দিয়ে ও যা এঁকেছে তাতে এই অবয়বটাকে কোন মানুষের চেহারা বলে মনে হচ্ছে না!!"

-- শেষ?

---হ্যাঁ..!যা পেরেছি এঁকেছি,এখন আঁকার মুড নেই খসরু ভাই!!

--বাহ্.!!বেশ এঁকেছিস। এবার এটার নিচে বড় করে "ত্বণী" লেখ।লিখে প্রথমে পুরো স্কেচটার উপরে একটা ক্রস দে।এবার ইচ্ছেমত আঁকিবুকি করতে থাক।মনের সব রাগ দিয়ে দাগ কাঁটতে থাক।

"খসরু ভাইয়ের কথা মত সাদাফ তাই করল। পুরো একমিনিট ধরে কাগজটাকে দাগালো। এটাকে দেখে এখন মনে হচ্ছে যেন কোন এক অবুঝ বাচ্চা তার মনের মাধুরী মিশিয়ে হিজিবিজি আঁকিবুকি করেছে"

--হয়েছে থাম। এবার এটাতে থুতু দে। বড় করে!

--কি???ছিঃ...ইয়াক!

--যা বলছি কর।

"খসরু ভাই করতে বলেছে.....সব ঘেন্না ভুলে সাদাফ তাই করলো।খসরু ভায়ের মধ্যে কি যেন একটা আছে।মাঝে মাঝে উনি যা বলেন তা অনেকেই মেনে চলে। কখনও কখনও কেউ তাকে পাগল কিংবা আংশিক মানুষিক রোগীও বলেন।তবে এলাকার সকল ছেলেই তার পোষা ন্যাওটা।কারও কোন সমস্যা হলে সবাই তার কাছে ছুটে আসে।কি যেন একটা আছে তার মাঝে!! কারোও সাহায্যের প্রয়োজন হলে তিনি কাউকে না করেন না।"

"ওয়াক...থু..!! বলে স্কেচটার ঠিক মাঝামাঝি থুতু ফেলল সাদাফ।"

-- এখন কি করবো খসরু ভাই? আর যাই বলো এটাকে চেঁটে খেতে বলোনা প্লিজ!!

"এর আগে একবার পাড়ার এক ইচড়ে পাঁকা ছেলেকে ঠিক এটাই করিয়েছিলেন খসরু ভাই। ছেলেটা এক মহিলার সাথে বেয়াদবি করেছিল।তাই খসরু ভাই তার শাস্তি হিসেবে ছেলেটার নিজের থুথু ছেলেটাকে দিয়ে চাঁটিয়ে ছিলেন।এরপর থেকে ছেলেটা একেবারে ভদ্র হয়ে গেছে। উহঃ সেই দৃশ্য চোখে ভাসলে এখনও বমি চলে আসে"

-- না।চাটতে হবে না। এবার এটাকে চার ভাঁজ কর।তারপর কাগজটাতে আগুন ধরিয়ে দে।

"খসরু ভাইয়ের কথামত সাদাফ তাই করল।"

-- এবার একটা গানের নাম বলছি। যেখান থেকে পারিস জোগাড় করে শুনতে থাক। যখনই তণ্বীর কথা মনে পড়বে তখনই গানটা শুনতে থাকবি। গানটার নাম হচ্ছে "Laugh till you cry" আর শিল্পীর নাম "Faydee"।এখন বাসায় যা। তোর যা বলার আছে তা কাল শুনবো।

"সাদাফ বাসায় চলে গেলো।গিয়েই নেট থেকে আগে গানটা ডাউনলোড করল।সেদিন সারাদিন/রাত সে গানটা শুনতে লাগলো।গানটা সত্যিই মারাত্মক।প্রিতিহিংসা মূলক গান।নিজের সব ক্ষোভ দিয়ে যেন আর্টিস্ট গানটি গেয়েছিলেন"



**পরের দিন**

"সেই চায়ের দেকানেই খসরুভাই বসে আছেন।তবে আজ আর চা খাচ্ছিলেন না।বেঞ্চে বসে পাশের বিল্ডিংয়ের বেলকনিতে তাকিয়ে ছিলেন।কি দেখছিলেন তা তিনি নিজেই জানেন। এমন সময় হাস্যজ্জল মুখে সাদাফের প্রবেশ"

-- খসরু ভাই আপনি সত্যিই একটা জিনিয়াস। আপনার থেরাপিতে কাজ হয়েছে।

-- হুমম। এখন কি করবি ভাবছিস?আরেকটা প্রেম?

--কি যে বলেন না খসরু ভাই।ভাবছি আপনার মত মহাপুরুষের পথে চলে যাব।

--হাহা।রাস্তাটা কিন্তু অনেক কঠিন।মনের সাথে যুদ্ধ করতে হবে প্রতিনিয়ত।

--হেহেহেহে. . চা খাবেন খসরু ভাই?এই মামা দুই কাপ চা লাগাও....

"দোকানি চা বানাতে ব্যাস্ত হয়ে গেল। কাপ আর চামচের টুংটাং শব্দ হতে লাগল। এর মধ্যই সাদাফ খসরু ভাইকে বলে উঠলো. . ."

-- খসরু ভাই. . . .কাল আপনি কিভাবে বুঝলেন যে কি করলে কি হবে?

"চায়ের কাপ হাতে নিয়ে অল্প অল্প করে চুমুক দিতে লাগলেন খসরু ভাই। এটাই তার চা পানের স্বভাব। তার মতে চা পান করাও নাকি একটা আর্ট। চা এমন ভাবে পান করতে হবে যে তা গরম থেকে ঠান্ডা হওয়া পর্যন্ত চলতেই থাকবে।তাহলে চায়ের দুইটা স্বাদ পাওয়া য়ায়।গরম স্বাদ পরে ঠান্ডা স্বাদ"

--কাল তোকে ঐ কাজগুলো কেন করিয়েছি জানিস?কাল যদি তোকে তোর ঐ অবস্থাতে একটা লেকচার দিয়ে দিতাম তাহলে তোর কান দিয়ে কিছুই ঢুকতো না। তাই এসব করা।বুঝলি?

--তবে যাই করেন না কেন খসরু ভাই,আজ আমি পুরো ফুরফুরা মুডে আছি।মেনি মেনি থ্যাংক্স খসরু ভাই।

--হুমম।আই এপ্রিসিয়েট। একটা কথা কি জানিস?...

তোর এই বয়সটাই প্রেমে পড়ার বয়স। তুই যখন বড় হবি তখন এই দিনগুলোর কথা মনে করে একা একাই হাসবি।তুই যদি বিয়ের আগেই দশ বারোটা প্রেম করিস তাহলে বিয়ের পর বউ পাশে রেখেও অন্য মেয়েদের দিকে তোর চোখ ঘুরতে থাকবে।প্রেম জিনিসটা আমাদের সমাজে প্রায় নিষিদ্ধই। আর নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণটা একটু বেশিই থাকে।

--ইউ আর এ গ্রেট পারসন খসরু ভাই।

--হুমম।আই এপ্রিসিয়েট।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১৯

অস্পিসাস প্রেইস বলেছেন:
সব পাড়াতেই একজন করে খসরু ভাই থাকে। আমরা এখানে সেখানে ছড়িয়ে পরি। উনারা সেখানেই স্থির থাকেন। একের পর এক জেনারেশন কে তালিম দিয়ে যান।

আপনার ঝরঝরে লেখাটি ভালো লাগলো। প্রথম দিকেই নেট থেকে কিছু না নিয়ে বরং নিজে থেকেই লেখা শুরু করেছেন। চমৎতকার!

আপনাকে নিরন্তর শুভেচ্ছা......

২| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ২:১৬

সাইনাস বলেছেন: স্বাগতম। :-) আপনাকেও অসংখ্য ধন্যবাদ। চরিত্রটি দাড় করানোর চেষ্টা করছি। কল্পনার বশবর্তী হয়েই লেখা। আরও হবে সামনে। সাথে থাকবেন আশা রাখি. . :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.