নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নেগেটিভ! সব নেগেটিভ!!

অপার্থিব কাব্য

নিজেকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, আমার দেশ কে ভালোবাসি, আর ভালোবাসি আমার বালিশকে..!

অপার্থিব কাব্য › বিস্তারিত পোস্টঃ

একটি নটরডেম, আমরা, এবং একটি মামলা

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৬

এবছরের ১৬ই মে , বাংলাদেশ শিক্ষাবোর্ড ২০১৩ এর কলেজ এডমিশনের ক্ষেত্রে ভর্তি পরীক্ষা বাতিলের ঘোষনা দিয়ে একটি নতুন গাইডলাইন প্রকাশ করে,যাতে এসএসসি তে প্রাপ্ত জিপিএ-ভিত্তিক ভর্তিপদ্ধতির কথা বলা হয়েছে.. বোর্ডের এই গাইডলাইন অস্বীকার করে "নটরডেম কলেজ অথরিটি" হাইকোর্টে আপিল করেন.

ফলাফল, ২রা জুন কোর্ট এই গাইডলাইনকে ৬মাসের জন্য স্থগিত করে|

সর্বশেষ, নটরডেম নিয়োজিত উকিলের প্রশংসনীয় ভূমিকায় কোর্ট উক্ত নীতিমালা "শুধুমাত্র" ওই কলেজের জন্য সাসপেন্ড করে|[source- Link 1][যদিও গতবছর তারা নীতিমালা না মেনেই পরীক্ষা নেয় কিন্তু এবছর তারা মন্ত্রনালয়ের বিরোধীতার মুখে পরীক্ষা নিতে না পেরে হাইকোর্টে আপিল করেন.. স্যার হেমন্ত পিউস রোজারিও'র আপিলের ফলে উক্ত নীতিমালা স্থগিত হলে উভয়পক্ষের উকিলের অনুমোদনের মাধ্যলে তিনি কলেজে ভর্তি পরীক্ষা নেন| প্রক্রিতপক্ষে তিনি শিক্ষা মন্ত্রনালয়ের বিরোধীতার মুখে ঘোষনা দিয়ে ফেলেছিলেন যে এবার নটরডেমেও জিপিএ-ভিত্তিক ভর্তি হবে, পরে কোর্টের রায় আর উকিলের অনুমোদন শোনে তিনি ভর্তি পরীক্ষা নেন..source- Link 2 n 3]

তথ্য আর নিউজের ক্যাচাল রেখে আমার লেখায় আসি..

কিছুদিন আগে, ভর্তি বানিজ্য যখন আমাদের শিক্ষাব্যাবস্থাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছিল তখন এদেশের মিডিয়া আর শিক্ষাপ্রতিষ্টানগুলো তে উত্তপ্ত আলোচানার এক টপিকের উত্পত্তি ঘটে| তবে আমার লেখার বিষয় ভর্তি-বানিজ্য নয়, বিষয় সাম্প্রতিককালের আলোচিত নটরডেমের উপরিউল্লেখিত বোর্ড-বিরোধী ভূমিকা| বোর্ডের অই নীতিমালাবিরোধী কলেজটির সাহসী অবস্খান দেখে আমরা দর্শকেরা "তালিয়া তালিয়া!"

আমার প্রশ্ন নটরডেম আসলে সেদিন কিসের বিরোধিতা করেছিলো? বোর্ডের? নাকি "শিক্ষাব্যবস্থার পরিবর্তনের"?

বোর্ডের উক্ত সিদ্ধান্তের ভিশন ছিল ভর্তি-বানিজ্য প্রতিরোধ, সুস্পষ্টতই| তাহলে কেন এই বিরোধীতা? অথচ কিছুদিন আগের এক সংবাদ প্রতিবেদনে দেখতে পাই ফাদার বেন্জামিন কস্তা'র (নটরডেমের সাবেক অধ্যক্ষ, 1998-2012) তীব্র "কোচিং বিরোধী অবস্থান|"[source- link 4] তবে নটরডেম অথরিটির এই অসমর্থণের উত্স কী? নটরডেম, দেশের ওয়ান অব দ্য বেস্ট কলেজ(মতান্তরে ওনলি দ্য বেস্ট), কিন্তু তাদের সেদিনের প্রশংসনীয়(?) ভূমিকা কতটা প্রশংসনীয়?

এদেশে মেধাবীর ভাত নাই, ভাত পায় অমুক আর তমুক কোটাধারীরা আর বডলোক বাপের কোচিং পডুয়া স্টুডেন্টরা| আমার দুঃখ ওখানে, যখন এই নষ্ট শিক্ষাব্যবস্থার পরিবর্তনের অন্তরায় সম্মানিত স্যার হেমন্ত রোজারিও'র মতন ব্যক্তিগণ|



নটরডেম কলেজ নিয়ে উপরের প্রশ্নগুলার আমার পক্ষ থেকে উত্তর, নটরডেম আসলে ভালো কলেজ গঠনের চে' ভালো "ব্র্যান্ড" গঠনে ব্যস্ত, "নটরডেম ব্র্যান্ড"|

তারা রত্ন কালেক্ট করে, উত্পাদন নয়|



শ্রেষ্টত্ব আসলে কিসে??



1.http://www.banglasongbad24.com/content/news/7103

2.http://www.jugantor.com/first-page/2013/06/18/6067

3.https://www.facebook.com/sisyphus.amarblog/posts/373718886084287

4.http://www.prothom-alo.com/detail/date/2013-07-12/news/158606

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.