| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপার্থিব কাব্য
নিজেকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, আমার দেশ কে ভালোবাসি, আর ভালোবাসি আমার বালিশকে..!
তোর হয়ত মাল্টিন্যাশনাল কোম্পানীর উচুঁতলায় আফিস করা কালো সুটকেসে কোটি টাকা সঙ্গে নিয়ে ব্লু-বার্ড-যাত্রী একখানা বাপ আছে.
সারাবেলা ভারী গয়নায় ডুবে থাকা মা তোর জন্মদিনে গিফট করে আইফোন, বডদা তোর মানিব্যাগে বডনোট গুজে বলে 'যা জিএফ তোর একলা কেএফসি তে...'
আমার বাপের অফিস পাক-আমলের রংচটা এক সরকারী ভবনে.
মায়ের সামর্থ নেই গান-শোনা ছেলেকে একটা এমপিথ্রি কিনে দিবেন. টিউশনি করে খরচ জোগানো ভাই থাকে ভার্সিটি হোস্টেলে|
হুমম ঠিক বলেছিস| যথার্থ বলেছিস, গরীব| মুর্খ| ফকিন্নির ছেলে|
অথচ তোর দশ ফুট উচুঁ প্রাচীর ঘেরা বিলাসী বাডীর অভ্যন্তরে মদের আসর,
আমার এই ঘর, মায়ের কোরআন-পাঠে পবিত্র থাকে সকাল-সন্ধা|
তোর অলস অবসরের বন্ধচোখে ভেসে আসে স্ট্রিপ-ক্লাবের মাতাল নৃত্য, আর আমি দেখি উইলিয়াম ওয়ার্ডসওয়র্থের মেঘ হয়ে আকাশযাত্রা..
তোর লাখ-টাকা আইফোন নারীময় বিনোদনে ঠাসা.
আমার সেকেন্ডহ্যান্ড ফোনে, বেশ ভালো গান আর পিডিএফ ফাইলের সংগ্রহ আছে|
কোনদিন তুই ইতিহাস খোলে দেখিসনাই, তাও তুই নির্দ্বিধায় মুজিব কিংবা জিয়া কে অকথ্য গালাগাল করিস.
আমার ভেতরে স্যালুট উঠে সত্যের জন্যে|
তোর ফেসবুক প্রোফাইলে, 'পলিটিকাল ভিউ' লেখা 'আই হেইট পলিটিক্স'..
আমি লিখেছি 'মানবতার রাজনীতিকে শ্রদ্ধা'|
তবে তোরা সভ্য বলিস কাকে?
মূর্খের উপমা লেপিস কার মুখে?? 'যত্তসব ফকিন্নি?'
অংকে যোগ হয না তোর দুর্গন্ধময় উষ্ণপকেট-ভর্তি কালোটাকা তোর নষ্টামি তোর উলঙ্গপনা তোর বেহায়াপনা তোর সাদা চামডায় ঢাকা পচাঁ বাঁসি হারাম রক্ত তোর অশ্লীল দৃষ্টি তোর ঘুষখোর বাপের ভুরি তোর নোংরা হৃদয় তোর পশ্চাতদেশ তোর কুত্তার শিটমাখা মিডলফিঙ্গার?
হুমম ঠিক বলেছিস| যথার্থ বলেছিস, গরীব| মুর্খ| ফকিন্নির ছেলে|
আমার উন্নত দৃষ্টি আছে, আমার পবিত্র মা আছে, আমার ধবধবে শাদা চেতনা আছে|
তোর কিচ্ছু নাই! তুই অনাথ!
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
নেক্সাস বলেছেন: বাহ!