| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কালপ্রিট৬৯
আমি নাহিয়ান রহমান ওরফে অনীক ।আমি অতি আশাবাদী একজন মানুষ।আমি অনেক কল্পনাপ্রবণ। কল্পনায় আমার একটা সংগঠন আছে।অফিসের নাম 'আশাবাদী সংঘ"। যদিও অফিসে আমি ক্লার্ক এর পদে আছি। কারন টা খুব সহজ,আশা খুব কম ই পূরণ হইছে।হে হে..। আমি লিখি কেন আমি জানি না,আমি ভাবি কেন,কোন কিছুর কারন বের করার চেষ্টা করি কেন,ভ্রু কুচকে তাকাই কেন,নিচের ঠোট টা যাচ্ছেতাই করে কামড়াই কেন জানি না !! কিন্তু শুধু বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি এটা জানি! সফেদ পর্দার উপরে যে সূর্যের আলো খেলা করে সেটা জানি! হাই তুলে ঘুমাতে যাওয়ার আগে মুচকি হাসি কেন জানি! এরকম অনেক জানা আর অজানার অনুসন্ধান করে আমার দিন কাটে!! আমার একটা খাঁচা আছে ! ওই খাঁচা কে আমরা "দেহ " বলি!!! কি রহস্যময় সেই খাঁচা! কখন পাপী,কখনো পবিত্র!! আমি গোয়েন্দা হয়ে সেই রহস্যময়তার কারণ অনুসন্ধান করে যাচ্ছি!
"হঠাৎ একদিন ক্ষুদ্র সত্তার মুক্তি মিলবে!!
পৃথিবীতে কাটিয়ে আসা অনেক গুল বসন্ত তার কাছে অর্থহীন লাগবে!!
সে হবে অনু পরমানু!
এই মুহুর্তে হিমালয় তো পরমুহুর্তেই কিলিমানজারো চূড়ায় উঠে সূর্যাস্ত দেখবে !!
কোন এক ছুটির দিনে কালাহারির কোন এক কাকড়াবিছের হুলের উপর বসে রোদ পোহাবে
অথবা এন্টার্কটিকায় শ্বেতভালুকের নাকের ডগায় বসে মাছ শিকার দেখবে!!!
হয়ত পিপড়া পরিবারের সাথে কাটানো কোন এক সন্ধ্যা তাকে আনন্দ দিবে
অথবা মৌমাছির ডানায় উড়ে মধু খাবে ফুল থেকে ফুলে!!!
সে কখনো ক্লান্ত হবে না,বোর হবে না,প্রতিদিন নতুনদিন
নতুন ভাবে !!!
আর এভাবেই মিলবে ক্ষুদ্র সত্তার মহান মুক্তি!!
(ক্ষুদ্র সত্ত্বা হল যাকে প্রাথমিকভাবে জীবন বলি!
চিন্তা টা মাথায় এসেছিল প্রায় এই নামের ই একটি লেখা থেকে ।লিখেছিল আমার বন্ধু সিয়াম।তবে ওর লেখাটির বিষয়বস্তু থেকে কিছুটা ভিন্ন এটি আর অবশ্যি ওর টা কবিতা ছিল না।আসলে ঠিক কোন প্যারামিটারে আমাদের জীবন টা পরিমাপ করি আমরা?
একটা সুন্দর বাক্স বন্দি হয়ে আছি আমরা।সেই বাক্সের রং কারো সাদা আবার কারো কালো। হঠাত একদিন এই বাক্স টা ছিড়ে যাবে,আর বাক্স বন্দী সত্ত্বা গুলোর চূড়ান্ত মুক্তি মিলবে!!
অ্যাক্সন আর ডেন্ড্রনের ব্যাপার স্যাপার থাকবে না বলে হয়ত সেটি সম্মিলিত সত্ত্বা হবে না তবে,মুক্তি মিলবে!!
কেন জানি মনে হয় উন্নত জম্বি হওয়ার থেকে ওই বোকা সত্ত্বা গুলোর মুক্তির মজমা অনেক বেশি!!![]()
©somewhere in net ltd.