নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিকোটিন,আই মিস ইউ!

নাস্তিকতায় সমস্যা নেই,সমস্যা তখন হয় যখন মুসলিম নাস্তিক আর হিন্দু নাস্তিক তৈ্রী হয়!!

কালপ্রিট৬৯

আমি নাহিয়ান রহমান ওরফে অনীক ।আমি অতি আশাবাদী একজন মানুষ।আমি অনেক কল্পনাপ্রবণ। কল্পনায় আমার একটা সংগঠন আছে।অফিসের নাম 'আশাবাদী সংঘ"। যদিও অফিসে আমি ক্লার্ক এর পদে আছি। কারন টা খুব সহজ,আশা খুব কম ই পূরণ হইছে।হে হে..। আমি লিখি কেন আমি জানি না,আমি ভাবি কেন,কোন কিছুর কারন বের করার চেষ্টা করি কেন,ভ্রু কুচকে তাকাই কেন,নিচের ঠোট টা যাচ্ছেতাই করে কামড়াই কেন জানি না !! কিন্তু শুধু বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি এটা জানি! সফেদ পর্দার উপরে যে সূর্যের আলো খেলা করে সেটা জানি! হাই তুলে ঘুমাতে যাওয়ার আগে মুচকি হাসি কেন জানি! এরকম অনেক জানা আর অজানার অনুসন্ধান করে আমার দিন কাটে!! আমার একটা খাঁচা আছে ! ওই খাঁচা কে আমরা "দেহ " বলি!!! কি রহস্যময় সেই খাঁচা! কখন পাপী,কখনো পবিত্র!! আমি গোয়েন্দা হয়ে সেই রহস্যময়তার কারণ অনুসন্ধান করে যাচ্ছি!

কালপ্রিট৬৯ › বিস্তারিত পোস্টঃ

"হারিয়ে গিয়েছি এটাই জরুরী খবর"

০৬ ই জুন, ২০১৩ ভোর ৪:০২

" এরপর একদিন নিখোজ সংবাদ হব,

বিছানার চাদর এলোমেল হয়ে থাকবে,

বডি স্প্রের মুখটা পড়ে থাকবে ঘরের এক কোনায়,

বিশ্রী রোদে বাসের পিছনে ছোটা একদিন বন্ধ করে দিব,

হঠাৎই একদিন টি- শার্ট এর হাতায় ঘাম মোছাটাও বন্ধ হবে!!



প্রায়ই জাগা রাত গুলো আর জাগা হবে না,

আকাশে ওঠা বিরাট চাঁদ টাও ড্যাবড্যাবিয়ে তাকিয়ে থাকবে একা একা,

হঠাৎ করেই মামা আর চা খাওয়াবে না,

আর রক্ত ও চাইবে না নিকোটিনের যোগান!



তারপর একদিন সাততলা থেকে থুতু ফেলা বন্ধ হবে,

উঁকি দেওয়া বন্ধ করবে সামনের বাসার মেয়েটি,

হঠাৎই বাসের জানালা দিয়ে গলা বের করে দেখা হবে না রিকশার মেয়েটিকে,

যেভাবে হবে না বলাকার পিছনের ছিটে বসে সিনেমা দেখা!!



হঠাৎ ই একদিন হারানো বিজ্ঞপ্তি হব!

হারাবো শিশির ভেজা ঘাষ থেকে,পর্দা ভেদ করা সূর্যের আলো থেকে, নির্লজ্জ জোছনা রাত অথবা ঘামে ভেজা লোডশেডিং এর কোন রাত থেকে"!!





(হারিয়ে গিয়েছি এটাই জরুরী খবর)



তারিখঃ কবে যে লিখছি তা বেমালুম ভুলে গেছি! মাথা চুলকায়াও তারিখ মনে করতে পারলাম নাহ!

:((

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.