| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কালপ্রিট৬৯
আমি নাহিয়ান রহমান ওরফে অনীক ।আমি অতি আশাবাদী একজন মানুষ।আমি অনেক কল্পনাপ্রবণ। কল্পনায় আমার একটা সংগঠন আছে।অফিসের নাম 'আশাবাদী সংঘ"। যদিও অফিসে আমি ক্লার্ক এর পদে আছি। কারন টা খুব সহজ,আশা খুব কম ই পূরণ হইছে।হে হে..। আমি লিখি কেন আমি জানি না,আমি ভাবি কেন,কোন কিছুর কারন বের করার চেষ্টা করি কেন,ভ্রু কুচকে তাকাই কেন,নিচের ঠোট টা যাচ্ছেতাই করে কামড়াই কেন জানি না !! কিন্তু শুধু বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি এটা জানি! সফেদ পর্দার উপরে যে সূর্যের আলো খেলা করে সেটা জানি! হাই তুলে ঘুমাতে যাওয়ার আগে মুচকি হাসি কেন জানি! এরকম অনেক জানা আর অজানার অনুসন্ধান করে আমার দিন কাটে!! আমার একটা খাঁচা আছে ! ওই খাঁচা কে আমরা "দেহ " বলি!!! কি রহস্যময় সেই খাঁচা! কখন পাপী,কখনো পবিত্র!! আমি গোয়েন্দা হয়ে সেই রহস্যময়তার কারণ অনুসন্ধান করে যাচ্ছি!
একটা লুতুপুতু প্রেমের গল্প শুরু
হয়,যখন,প্রেমিক বাদামের
ছিলকে ছাড়িয়ে প্রেমিকাকে খাইয়ে দেয়,
আর ভুলে যায়,তার ও কিছু বন্ধু ছিল,তার ও
নিজের একটা জগত ছিল!!!
একটা দায়িত্বশীল প্রেমের গল্প শুরু হয়
এভাবে!!!
সারাদিন ভার্সিটিতে ক্লাস এর পর ক্ষুধার্ত
ক্লান্ত প্রেমিক বাস থেকে নেমেই
প্রেমিকার জন্য খাবার আনে.....তারপর
প্রচন্ড মমতায় খাওয়ায়
তাকে.....যাতে মিশে থাকে বলতে না পারা অনেক
ভালবাসার ছোঁয়া ...
প্রায় মিষ্টি একটা প্রেমের কাহিনী শুরু
হয়,কখনো কখনো এভাবে.....
ভালবাসার বর্ষপূর্তির আগের
দিন....প্রেমিকের মাথা খারাপ, কোন
ফ্লেভারের কেক নিবে,কি গিফট দিবে,
ভেবে পায়না.....
ক্লোজ ফ্রেন্ডরা হাসে দুরে দাড়িয়ে, তাদের
হাসি তে থাকে প্রেমিক প্রেমিকার জন্য
দূয়া আর ভালবাসা!!!
একটা বন্ধুত্বপূর্ণ প্রেমের কাহিনী শুরু হয়
ঝালমুড়ি খেতে খেতে!!!
যেখানে পাচ টাকার ঝালমুড়ি খেতে পাচ
জনের হামলে পড়া দেখে আসেপাশের মানুষের
ভ্রু বিভিন্ন এংগেল এ বেঁকে যায়!!!
অতঃপর লেখক লিখতে লিখতে রাইটারস ব্লক এ
ভুগতে থাকেন,তার কলম
দিয়ে বেরিয়ে আসে তৃতীয় শ্রেণীর এক
প্রেমের গল্প!!!
বেহুদা ভাবে তিনি তুমুল প্রেমের
মাঝখানে একজন ভিলেন কে আনেন! !!
প্রেমিকের কাছ
থেকে প্রেমিকা কে ছিনিয়ে নিয়ে যায়
ভিলেন .....
কিন্তুু থার্ড ক্লাস এই
গল্পে প্রেমিকা বাংলা ছিনেমার মত
বলে উঠে না,"ছেড়ে দে শয়তান, তুই আমার
দেহ পাবি,মন পাবি না....."
থার্ড ক্লাস গল্পের শেষ টা ফার্স্ট ক্লাস!!
সেটা অনেকটা এরকম!!
বিচ্ছেদের বেদনায় নীল প্রেমিকের চোখের
জলে যখন সুর্যের আলো প্রতিফলিত
হচ্ছিল,তখন প্রেমিকের বন্ধু এক ঠোঙা বাদাম
কিনে তার হাতে ধরায় দিল!!!
প্রেমিক হেসে বলল,"শালা বাদাম
আনসস,ভাল কথা বিট লবন কই??
বাদাম কি সস দিয়া খামু???
©somewhere in net ltd.