| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কালপ্রিট৬৯
আমি নাহিয়ান রহমান ওরফে অনীক ।আমি অতি আশাবাদী একজন মানুষ।আমি অনেক কল্পনাপ্রবণ। কল্পনায় আমার একটা সংগঠন আছে।অফিসের নাম 'আশাবাদী সংঘ"। যদিও অফিসে আমি ক্লার্ক এর পদে আছি। কারন টা খুব সহজ,আশা খুব কম ই পূরণ হইছে।হে হে..। আমি লিখি কেন আমি জানি না,আমি ভাবি কেন,কোন কিছুর কারন বের করার চেষ্টা করি কেন,ভ্রু কুচকে তাকাই কেন,নিচের ঠোট টা যাচ্ছেতাই করে কামড়াই কেন জানি না !! কিন্তু শুধু বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি এটা জানি! সফেদ পর্দার উপরে যে সূর্যের আলো খেলা করে সেটা জানি! হাই তুলে ঘুমাতে যাওয়ার আগে মুচকি হাসি কেন জানি! এরকম অনেক জানা আর অজানার অনুসন্ধান করে আমার দিন কাটে!! আমার একটা খাঁচা আছে ! ওই খাঁচা কে আমরা "দেহ " বলি!!! কি রহস্যময় সেই খাঁচা! কখন পাপী,কখনো পবিত্র!! আমি গোয়েন্দা হয়ে সেই রহস্যময়তার কারণ অনুসন্ধান করে যাচ্ছি!
" আমার তিনতলা সমান স্বপ্নের সিড়ি যখন ভাঙ্গি
তখন মাঝে মাঝে দুরের বোকা ল্যাম্পপোস্ট টা দেখতে পাই,
অদ্ভূত মায়াবী এক পরিবেশ থাকে চারপাশে
মনে হয় খুন হয়ে যাই,স্বপ্ন গুলোকে জাপটে ধরে ওই আলোতে ডুব দেই,
আমি এখন নিচতলায়,আমার স্বপ্নের ভিতের উপর দাঁড়িয়ে আছি,
দু একটি নীরবতা আর কিছু পোকামাকড় আমার সঙ্গী ,
এই মাত্র,বহুপদী কেন্ন টা চলে যাচ্ছিল,আমি হালকা করে পা দিলাম...
সাথে সাথে আমার স্বপ্ন গুলো কেমন জানি কেন্ন টার মত পেচিয়ে গেল।।
আমি দোতালায় উঠে এলাম,বসে পড়লাম দখিনের জানলাটার পাশে,
বাতাসে আমার চুল উড়ছে,আমি কবিতার পাতা গুলো হাতে নিলাম,
ছিড়ে কুটি কুটি করে অকস্মাৎ ছুড়ে দিলাম ওই খুনী বাতাসে,
ঠান্ডা,নিষ্ঠুর বাতাস গলা চিপে মারল আমার এক তাড়া স্বপ্ন কে!!
হঠাৎ এক ধরনের হাহাকার উঠল,মনে হতে লাগল আমার সব হারিয়েছে
আমি এক মুহূর্তে ছুটে গেলাম আমার তিনতলার লেখার টেবিলে,
একটা বলপয়েন্ট কলম,কিছু এলোমেল কাগজ আর আধ লেখা কবিতা ড্যাবড্যাবিয়ে তাকাল,
আমি শঙ্কিত নই,নই মর্মাহত, আমি হাসছি,আধ পোড়া স্বপ্ন যে এখনো পুরোটা পোড়েনি!!"![]()
# দুর্বোধ্য কথা বার্তা ৪ #
©somewhere in net ltd.