| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কালপ্রিট৬৯
আমি নাহিয়ান রহমান ওরফে অনীক ।আমি অতি আশাবাদী একজন মানুষ।আমি অনেক কল্পনাপ্রবণ। কল্পনায় আমার একটা সংগঠন আছে।অফিসের নাম 'আশাবাদী সংঘ"। যদিও অফিসে আমি ক্লার্ক এর পদে আছি। কারন টা খুব সহজ,আশা খুব কম ই পূরণ হইছে।হে হে..। আমি লিখি কেন আমি জানি না,আমি ভাবি কেন,কোন কিছুর কারন বের করার চেষ্টা করি কেন,ভ্রু কুচকে তাকাই কেন,নিচের ঠোট টা যাচ্ছেতাই করে কামড়াই কেন জানি না !! কিন্তু শুধু বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি এটা জানি! সফেদ পর্দার উপরে যে সূর্যের আলো খেলা করে সেটা জানি! হাই তুলে ঘুমাতে যাওয়ার আগে মুচকি হাসি কেন জানি! এরকম অনেক জানা আর অজানার অনুসন্ধান করে আমার দিন কাটে!! আমার একটা খাঁচা আছে ! ওই খাঁচা কে আমরা "দেহ " বলি!!! কি রহস্যময় সেই খাঁচা! কখন পাপী,কখনো পবিত্র!! আমি গোয়েন্দা হয়ে সেই রহস্যময়তার কারণ অনুসন্ধান করে যাচ্ছি!
কবি,তুমি কবিতা লিখো না কেন?
-আমার আকাশকুসুম স্বপ্ন মুখ থুবড়ে পড়ে আছে আমারই লাশের পাশে,তাই আমি কবিতা লিখি না!
-কবি ,ও কবি তুমি কবিতা লিখ না কেন??
-কিশোর বয়সে এক কিশোরী ওড়না বাড়িয়ে বলেছিল,"নাও ঘাম মুছে ".....সেদিন সেই কিশোরী কে ফিরিয়ে দিয়েছিলাম!!
তাই কবিতা লিখি না....
-কবি,তুমি কবিতা লিখো না কেন,তোমার শান্তিনিকেতনি ব্যাগ থেকে দু চার টা কবিতা তো বের কর!!
-শান্তি খুজেঁছি আমি পথে ঘাটে,হাটু পর্যন্ত ধুলো মেখে....তপ্ত রোদে তৃষ্ণা পেয়েছিল ব্যপক, কেউ একটু পানি দেয় নি!!
তাই কবিতা লিখি না!!!
-কবি তুমি একটা ভালবাসার কবিতা লিখ না কেন??
-ভালবাসা শারীরিক না মানসিক এর উত্তর খুঁজেছি, ভালবাসা খুজেছি শাড়ির আঁচলে বেণীতে বেণীতে,ভালবাসা খুজেছি চোখের কাজলে, চিবুকের তিলে,উদ্ধত গ্রীবায় অথবা আয়ত নয়নে......অতঃপর বিষাক্ত কাটায় যখন ক্ষতবিক্ষত হয়েছি,তখন দেখেছি রক্তের রং লাল নয় কালো.....
তাই ভালবাসার কবিতা লিখি না...
-কবি,তোমার কি মন খারাপ??
- নাহ,কবিদের মন খারাপ করতে নেই....কবিদের মন খারাপ হল শীতের পাখিদের মত...যে পাখি কষ্ট করে শীতের দেশ থেকে আসে, এরপর সুন্দরে ভরিয়ে তোলে চারপাশ তারপর একদিন হঠাৎ সবাইকে কষ্ট দিয়ে চলে যায়........"
©somewhere in net ltd.