নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিকোটিন,আই মিস ইউ!

নাস্তিকতায় সমস্যা নেই,সমস্যা তখন হয় যখন মুসলিম নাস্তিক আর হিন্দু নাস্তিক তৈ্রী হয়!!

কালপ্রিট৬৯

আমি নাহিয়ান রহমান ওরফে অনীক ।আমি অতি আশাবাদী একজন মানুষ।আমি অনেক কল্পনাপ্রবণ। কল্পনায় আমার একটা সংগঠন আছে।অফিসের নাম 'আশাবাদী সংঘ"। যদিও অফিসে আমি ক্লার্ক এর পদে আছি। কারন টা খুব সহজ,আশা খুব কম ই পূরণ হইছে।হে হে..। আমি লিখি কেন আমি জানি না,আমি ভাবি কেন,কোন কিছুর কারন বের করার চেষ্টা করি কেন,ভ্রু কুচকে তাকাই কেন,নিচের ঠোট টা যাচ্ছেতাই করে কামড়াই কেন জানি না !! কিন্তু শুধু বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি এটা জানি! সফেদ পর্দার উপরে যে সূর্যের আলো খেলা করে সেটা জানি! হাই তুলে ঘুমাতে যাওয়ার আগে মুচকি হাসি কেন জানি! এরকম অনেক জানা আর অজানার অনুসন্ধান করে আমার দিন কাটে!! আমার একটা খাঁচা আছে ! ওই খাঁচা কে আমরা "দেহ " বলি!!! কি রহস্যময় সেই খাঁচা! কখন পাপী,কখনো পবিত্র!! আমি গোয়েন্দা হয়ে সেই রহস্যময়তার কারণ অনুসন্ধান করে যাচ্ছি!

কালপ্রিট৬৯ › বিস্তারিত পোস্টঃ

প্রলাপ

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১১

অনেকদিন কবিতা লেখা হয় না,

অলস হয়ে গেছি,খাটের কোনায় পড়ে থাকে মুখ বিহীন কোকের বোতলের মত!

আমি বেশ লক্ষ করেছি,ইদানীং রাত আর ভাল লাগেনা,অনেক রাতে নিশি দা'র বাশি ও ভাল লাগে না!!



আমার ঘুম পায়,অজস্র রজনীর ঘুম এক দিনে পায়,আমার চোখের কোনায় কোনায় লেগে থাকে ঘুম!!

একটা জনপ্রিয় গান উলটা করে বাজতেছে অনেক্ষন,"ঘুম বাড়ি যায়,চড়ে পাখির ডানায়!!"

তখন থেকে মনে হচ্ছে আমার পাজরের হাড়ের ফাঁকে ফাঁকে প্রজাপতি উড়ে বেড়াচ্ছে

অকারনেই সুড়সু্ড়ি লাগতেছে,খিলখিলিয়ে হাসতে ইচ্ছা করতেছে,হেচকি মতন উঠতেছে...।।



অনেকদিন কবিতা লেখা হয় না,

টিকটিকি স্বভাবের হয়ে গেছি,টিকটিকি লেগে থাকে দেওয়ালে,আমি বিছানায়,

আমার কাব্য প্রতিভা উদ্বায়ী পদার্থ হয়ে গেছে,ঊড়ে উড়ে যায়...উড়ে যায় কাক পক্ষী ও!!

/:)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.