নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিকোটিন,আই মিস ইউ!

নাস্তিকতায় সমস্যা নেই,সমস্যা তখন হয় যখন মুসলিম নাস্তিক আর হিন্দু নাস্তিক তৈ্রী হয়!!

কালপ্রিট৬৯

আমি নাহিয়ান রহমান ওরফে অনীক ।আমি অতি আশাবাদী একজন মানুষ।আমি অনেক কল্পনাপ্রবণ। কল্পনায় আমার একটা সংগঠন আছে।অফিসের নাম 'আশাবাদী সংঘ"। যদিও অফিসে আমি ক্লার্ক এর পদে আছি। কারন টা খুব সহজ,আশা খুব কম ই পূরণ হইছে।হে হে..। আমি লিখি কেন আমি জানি না,আমি ভাবি কেন,কোন কিছুর কারন বের করার চেষ্টা করি কেন,ভ্রু কুচকে তাকাই কেন,নিচের ঠোট টা যাচ্ছেতাই করে কামড়াই কেন জানি না !! কিন্তু শুধু বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি এটা জানি! সফেদ পর্দার উপরে যে সূর্যের আলো খেলা করে সেটা জানি! হাই তুলে ঘুমাতে যাওয়ার আগে মুচকি হাসি কেন জানি! এরকম অনেক জানা আর অজানার অনুসন্ধান করে আমার দিন কাটে!! আমার একটা খাঁচা আছে ! ওই খাঁচা কে আমরা "দেহ " বলি!!! কি রহস্যময় সেই খাঁচা! কখন পাপী,কখনো পবিত্র!! আমি গোয়েন্দা হয়ে সেই রহস্যময়তার কারণ অনুসন্ধান করে যাচ্ছি!

কালপ্রিট৬৯ › বিস্তারিত পোস্টঃ

" ফু "

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:০০

ছেড়া একটা ঠোঙ্গায় দুঃখ মুড়ে হাটা শুরু করলাম,

হাটছি তপ্ত রোদে,চকচকে পিচ ঢালা পথে,

পকেট বন্দী দুঃখ গুলোকে চাপড়ে দিয়ে আশে পাশে তাকালাম!



দুপুরে,কোন দিক থেকে জানি বাতাস আসে,

গরম গরম বাতাস!! লু বাতাস!!

লু বাতাসে আমি হাটছি,হাটতে বেশ লাগছে!!

লু বাতাস আমার পঙ্খীরাজ,আমি পংখীরাজে চেপে অজানার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছি!!



আমার মাঝে মাঝে মনে হয় সমগ্র ঢাকা শহর এক বিশাল এক বিলবোর্ড !!

ট্রাকের গায়ে লেখা থাকে সমগ্র বাংলাদেশ বাইশ টন,পৃথিবীর মানচিত্রে লেখা থাকবে সমগ্র ঢাকা বিশাল এক বিলবোর্ড !!

বছর বছর বিলবোর্ড চেঞ্জ হবে,কখনো লাক্স কখনো রুচি ঝাল চানাচুর আবার কখনো কখনো সেনশেশন অথবা প্যানথার জায়গা পবে মানচিত্রে!!



শাহবাগের মোড়ে পৌছুতেই তীব্র নিকোটিনের অভাবজনিত মাথাব্যথার সম্মুখীন হলাম!!

সুদৃশ্য প্যাকেটমোড়া আজরাঈলের তীব্র আবেদন উপেক্ষা করা সমভব হলো না!!



কিছুক্ষন পর টাল হওয়া সাইকেলের সামনের চাকার মত অবস্থা কাটিয়ে রাজু ভাস্কর্যের মঞ্চে উঠে ছেড়া ঠোঙ্গা টা বের করলাম!!

তখন প্রায় সন্ধ্যা,সূ্র্যটা কেদে কেটে চোখ টা ভীষন রকম লাল করে ফেলেছে!!



আমি ফু দিয়ে দুঃখ গুলোকে উড়িয়ে দিলাম!!

কয়েকটি পঙ্গু স্মৃতি ভেসে যায়,কতগুলো শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি উড়ে যায়,ধুলো মাখা একটা রুমাল অথবা ক্রমশ বাকা লাইনে লেখা একটা চিঠি হারিয়ে যায়!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.