| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কালপ্রিট৬৯
আমি নাহিয়ান রহমান ওরফে অনীক ।আমি অতি আশাবাদী একজন মানুষ।আমি অনেক কল্পনাপ্রবণ। কল্পনায় আমার একটা সংগঠন আছে।অফিসের নাম 'আশাবাদী সংঘ"। যদিও অফিসে আমি ক্লার্ক এর পদে আছি। কারন টা খুব সহজ,আশা খুব কম ই পূরণ হইছে।হে হে..। আমি লিখি কেন আমি জানি না,আমি ভাবি কেন,কোন কিছুর কারন বের করার চেষ্টা করি কেন,ভ্রু কুচকে তাকাই কেন,নিচের ঠোট টা যাচ্ছেতাই করে কামড়াই কেন জানি না !! কিন্তু শুধু বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি এটা জানি! সফেদ পর্দার উপরে যে সূর্যের আলো খেলা করে সেটা জানি! হাই তুলে ঘুমাতে যাওয়ার আগে মুচকি হাসি কেন জানি! এরকম অনেক জানা আর অজানার অনুসন্ধান করে আমার দিন কাটে!! আমার একটা খাঁচা আছে ! ওই খাঁচা কে আমরা "দেহ " বলি!!! কি রহস্যময় সেই খাঁচা! কখন পাপী,কখনো পবিত্র!! আমি গোয়েন্দা হয়ে সেই রহস্যময়তার কারণ অনুসন্ধান করে যাচ্ছি!
" একেকটা রাত আসে,রাত বাড়ে,রাত গভীর হয়,
রাতের আকাশে সত্য মিথ্যারা খেলা করে,
সারাদিনের অজস্র মিথ্যা রাতের বাতাসে সত্য হয়ে যায়,
রাত আসে, রাত বাড়ে,রাতের গভীরতা
কাজল কালো চোখের গভীরতাকেও হার মানায়!!!
উদ্ধত ভালোবাসা কোমল হয়ে যায়,
কখনো দেওয়ালে লেখা ব্যথা গুলো কাটাতারের বেড়ায় বিধে থাকা এক টুকরো কাপড় হয়ে যায়!!!
চুল ছুয়ে যায় বাতাস, শূন্য জানালা, শূন্য বাড়ি, শূন্য বুকে শূন্য ভালোবাসায় বাতাস ছুয়ে যায়!!!
অপরিনত অপরিচিত স্মৃতি নিয়ে রাত আসে!!!
রাত বাড়ে,রাত গভীর হয়!!
©somewhere in net ltd.