নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদেখা পৃথিবীর রাজকুমার

অদেখা পৃথিবীর রাজকুমার › বিস্তারিত পোস্টঃ

শেষ কোথায় ?????????

২৭ শে মে, ২০১৩ রাত ১০:১৩

স্মৃতিবিভ্রাটগ্রস্ত জাতির নাম বাঙালী । আজ কি হলো তা কাল ভুলে যাই । দু একদিন মাতামাতি করি , তারপর স্মৃতিপট থেকে তা মুছে ফেলি । পুনরাবৃত্তি ঘটলে আবার মাতামাতি করি । পিছিয়ে থাকার একটাই কারন আমরা ক্ষমাশীল ।প্রতি পাঁচবছরে আমরা কেবল আমাদের প্রভু মনোনয়ন করি রক্তচুষে খাবার জন্য । কার মনে আছে দুমাস আগে হরতালপূর্ব রাতে অফিস ফেরত বাবার সামনে তার পুত্রের বাসে পুড়ে যাওয়া ?? তাও সস্তা হরতাল নামক ককটেলতন্ত্রের অধিকার পালনের বলি হওয়া চোখ হারানো মেয়েটির কথা কেউ কি খোঁজ রাখে ?? সাভারের লাঁশের গন্ধ তো এখন ম্রিয়মান ! চা এর আড্ডায় টোটকা হিসেবেই এখন সাভার মানায় ! অথচ রেহানসহ সাভারে বিধ্বস্ত মানুষদের নিয়ে খেটে যাচ্ছে যে মানুষগুলো তারা ছাড়া সবাই ভুলেই বসেছে ট্রাজেডিকে ! ব্যস্ত মানুষতো সবাই । আপনার বোনকে রাস্তায় উত্যক্তকারী লোকটা গনপিটুনী খেয়েও ভুলে যায় তার পাপের শাস্তি ! আবার উত্যক্ত করে তাদের ! আমরা মধ্যবিত্ত পায়ের ঘাম মাটিতে ফেলে এক এক করে পয়সা জমিয়ে তা বিলিয়ে দেই ডাকাত সরদার খুচরা বিক্রেতাদের হাতে ! প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি ! হেন দেবো রে , তেন দেবোরে তবে ক্ষমতায় গিয়ে । কেনো ক্ষমতা ছাড়া দান করা পাপ বুঝি ??? হরতালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ভরনপোষন ঠিকমতো যোগান হচ্ছে তার খবর কেউ রাখেনা । প্রজন্ম চত্ত্বর নেই তাই প্রজন্মকেই ভুলে বসছে অনেকে । তরুনদের অঘোষিত যুদ্ধ ! এক পক্ষ বলে তোরা রাজাকার , এক পক্ষ বলে তোরা নাস্তিক ! এর হাতে ও খুন হয় , ওর হাতে এ ! তবুও ভুলেই যাই , ক্ষমা করেই যাই ! ''দেশটা মা'' বলে রব তোলা পত্রিকাগুলোও আজ কার তবেদারীতে নিয়োগপ্রাপ্ত সেটা বোঝাটাই মুশকিল ! সমালোচনা হয় নাকি কাঁদা ছোড়া তাও বুঝিনা ...

আমি চিৎকার করে জানতে চাই এর শেষ কোথায় !!!! কেন টানছিসে মা আর তার সন্তানগুলোকে নিয়ে !!! একই মা এর সন্তান তোরা , তারপরো কেনো কাঁধে কাঁধ রেখে চলতে পারিস না !!! এবার তো এক চিলতে শান্তি দে ???



লেখাঃ সময় মাহমুদ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.