নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদেখা পৃথিবীর রাজকুমার

অদেখা পৃথিবীর রাজকুমার › বিস্তারিত পোস্টঃ

আমরা যেভাবে কোরবানী দিচ্ছি তা কবুল হচ্ছে তো ??

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১১:০৭

আমরা যেভাবে কোরবানী দিচ্ছি তা কবুল হচ্ছে তো?
কোরবানীর গরু জবাই করে সেই ছুড়ি হাতে নিয়ে ‘বিশাল ভাব’ নিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড দিচ্ছি। গরু জবাই করে যেন গর্বে বুকটা ভরে গেছে!
নিজের হাতে প্রিয় প্রাণীটিকে হাট থেকে নিয়ে এসে তাকে নিজ হাতে জবাই করতে পেরে কিভাবে একজন মানুষ ‘খুশি’ হতে পারে!
যদি আপনি খুশি হন, যদি আপনার মনে বিন্দু মাত্র দুঃখ না থাকে, তাহলে এটা কোন ধরণের ত্যাগ???
আমি অনেকজনকে চিনি যারা হাটে গিয়ে গরু কিনে ৩-৪ দিন ধরে। কেন? তারা আসলে সেই ব্যাপারীরর কাছ থেকে গরু কিনে যেই ব্যাপারী গরুটাকে পেলে বড় করেছে। গরু বেচে দেবার সময় গরুকে জড়িয়ে কেদে দেন।এবং সেই গরুকে কিনে এনে নিজে যত্ন নিয়ে খাওয়ান আর যখন কোরবানী দেন গভীর শোকে চোখের পানি ফেলেন। চোখের পানি না ফেললেও শোক এবং ত্যাগ অনুধাবন করেন।
এটাই কবুল হবার মত কোরবানী।
‘জবাই দিয়া আসছি মামা!’ ..
‘তিনটা ফালাইসি!’...
‘আই অ্যাম প্রাউড কজ আমি নিজের হাতে গরু জবাই দিসি!’
সাথে রক্ত মাখা ছবি নিয়ে মাতামাতি!
এতে কতটুকু কোরবানী হয় জানিনা!
অারও একটা কথা, একটি জীবিত গরু/ছাগলের সামনে যদি কোরবানী দেন, সেটা মাকরুহ! গরুর চোখটা বেধে দিন যতক্ষণ না পুরো কোরবানী শেষ হচ্ছে। এটাই আমাদের ‘শান্তিপূর্ণ’ এবং অন্যতম আধুনিক ধর্মের নিয়ম।
মনে রাখবেন, ইসলাম মানে ‘শান্তি’ এবং এটি একটি সুন্দর জীবন যাপনের পাথেয়।অনেকের মতে এটি সবচেয়ে আধুনিক ধর্ম। এই ধর্মের গ্রন্থ থেকে এসেছে আলকেমি, অ্যানাটমি.. আর তাকে অন্যদের কাছে ছোট করছি আমরা নিজেরাই!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:২২

অপূর্ণ রায়হান বলেছেন: একমত ।

ঈদের শুভেচ্ছা রইল :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.