| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশের মানুষ এর জন্য উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হল দারিদ্র্যতা। দারিদ্রতা এদেশের মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে। এটা হল একটা স্থির ধ্রুবক এর মত কারন যারা দরিদ্র তারা দরিদ্রই থেকে যাচ্ছে আর যারা ধনী তারা সম্পদের পাহাড় গড়ে তুলছে। নিজেদের আখের গোছাতেই ব্যস্ত তারা অন্যের কথা ভাবা বা তাদেরকে সাহায্য করার কি দরকার। পারলে তারা অন্যের সম্পদ ও মেরে খায় এই হল আমাদের দেশের চিন্তা ধারণা। একজন গরীব মানুষ বাচে কি মরে তাতে আমাদের কি? আরে ভাই আপনারা কি ভুলে গেছেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এত টাকা পয়সা ধনদৌলত দিয়ে করবেন এত টাকা জমিয়ে রেখে কি করবেন কিছু টাকা তো সেসব মানুষের পিছনে ব্যয় করুন যারা সামান্য কিছু সাহায্যের জন্য কিছুই করতে পারছেনা আপনি তে তাদেরকে সব ধনদৌলত দিবেন ও না দিতে বলছিও না কিন্তু আপনারা তে আপনাদের সামর্থ্য মত সাহায্য করতে পারেন। আপনারা যদি একটু সদয় হোন তাহলে হয়তো অনেক অসহায় মানুষের অনেক উপকার হবে হয়তোবা তারা ফিরে পাবে তাদের নতুন জীবন পাবে তাদের নতুন ভবিষ্যত। একটু সদয় হলে হয়তোবা টাকার জন্য কোন অসহায় ছাত্রকে অকালে অকাতরে জীবন দিতে হবে না আর কোন অসহায় মাকে কাঁদতে হবেনা। তাই সবার প্রতি অসহায়দের পাশে দাড়ানোর কথা বলে শেষ করছি।
©somewhere in net ltd.