নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশার মত মিথ্যা নেই, মৃত্যুর মত সত্য নেই.........

বোকা মানুষ০০৭

বোকা মানুষ০০৭ › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন কিছু কথা……..

১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৯

স্বপ্ন নিয়ে মানুষের নিরন্তর পথ চলা । জীবনের বাঁকে বাঁকে হোচট খেতে খেতে সে সামনে এগিয়ে যায়। বার বার সে মাথা তুলে দাড়ায়। মাঝে মাঝে ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়ে । আবারো সে পথ চলতে থাকে। হায় রে পথ….এ যেন আর শেষ ই হয়না।



মরীচিকার মৃদু মৃদু চাহুনীতে সে মুখ তুলে তাকায়। মরীচিকাকে তার স্বপ্ন মনে হয়। সে বুঝতে পারেনা, কোনটা স্বপ্ন আর আর কোনটা দুঃস্বপ্ন। তার চোখ মুখে আশার ঝলকানি দেখা যায়। সে খিলখিলিয়ে হেসে উঠে। মরীচিকাকে সে ভালবাসতে শুরু করে। কিন্তু মরীচিকা তাকে নিয়ে খেলতে থাকে। তার সন্দেহ হয় না,তা কিন্তু নয়। কিন্তু বিশ্বাস করতে যে মন চায়না। অবুঝ মন তো তাই। শত চেষ্টাতেও সে মনকে বোঝাতেই পারেনা। বরং মনের কথা শুনতে তার অসম্ভব ভাললাগে। মনের কথা ভাবতে ভাবতেই তার সময় কেটে যায়। আবারো তার অন্তহীন পথচলা শুরু।



কিন্তু সে জানেনা যে,তার এই পথচলা শিরোনামহীন কিছু কথা ছাড়া আর কিছুই নয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.