নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দাদা

দাদা মুহাইমিন চৌধূরী

দাদা মুহাইমিন চৌধূরী › বিস্তারিত পোস্টঃ

তেঁতুল শফি ও আমি

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

এই হচ্ছে শফি সাহেবের ওয়াজ। আমার জীবনে এত মজার ওয়াজ আগে শুনি নাই ==>

==>





এখন শফি সাহেবের বক্তব্য কিছু সমালোচক দৃষ্টিতে দেখি।



পড়া-লেখাঃ



উনি বলছেন মেয়েদের পড়া লেখা না করাতে।



জানিনা উনার মাদ্রাসায় মেয়েরা পরে কিনা তবে ইসলামে পড়া-লেখার উপর যে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তা নিশ্চই সবাই জানেন আমাকে আর কষ্ট করে রেফারেন্স দিতে হবেনা।এমনকি ঘরের বাইরেও নারীর যাওয়ার অধিকার আছে তবে পর্দা সহকারে।



তেতুলঃ



এই প্রসঙ্গ সবচাইতে বেশী আলোচিত বর্তমানে। আমার কথা হচ্ছে কবিরা,গায়করা পটল চেরা চোখ বা ঠোঁটকে আপেল-পেয়ারার সাথে তুলনা করলে কি তখন নারী অবমাননা করা হয়না। শুধু কি তাই পশুর সাথে পর্যন্ত নারীকে তুলনা করা হয় হরিণীর চোখ টাইপ কথা বলে। এখন যদি আমি শুয়রের নাকের সাথে কার নাকের তুলনা দেই তাহলে আমার বিরুদ্ধে মানব বন্ধন করব কিনা কেউ জানিনা। তবে কিছু দিন আগে আমার এক বন্ধুকে(মেয়ে) তিত করল্লা বলেছিলাম ভয় হচ্ছে কেইস দিলে তো আমার বিধি বাম্‌।



"নারীর গর্ভধারণ একান্ত পাশবিক কাজ। নারীকে কি চিরকালই ধারণ ক'রে যেতে হবে গর্ভ, পালন ক'রে যেতে হবে পশুর ভূমিকা? গর্ভবতী নারী দেখতে অনেকটা গর্ভবতী পশুরই মতো, দৃশ্য হিশেবে গর্ভবতী নারী শোভন নয়, আর গর্ভধারণ নারীর জন্যে অত্যন্ত পীড়াদায়ক।" বলেছেন হুমায়ন আজাদ।



তবে মাঝে মাঝে শফি সাহেবের মত যে লালা ঝরেনা তা কিন্তু না। সিনেমায় মডেলিং-এ যে আবেদনময়ী ভাব ফুটিয়ে অভিনেত্রীদের উপস্থাপন করা হয় তখন অন্তরে ঠিকই লালা ঝরে। আর তা শুধু আমি না প্রায় পুরুষেরই হয়। কোন নারীবাদীরা কিন্তু এর প্রতিবাদ করছেননা। এক্ষেত্রে নারীদের পণ্য হিসাবে ব্যাবহার করা হচ্ছে তাই এটা তাদের Freedom... সমস্যা হচ্ছে আমি শফি সাহেবের মত স্বীকার করে ফেলেছি, আর চুশীলরা বলছেন আমাদের এরকম হয়না। আপনার পরিচিতদের দেখে আপনার মনে খারাপ চিন্তা না আসলেও রাস্তায় অপরিচিত একটা মেয়েকে যদি আঁট-সাঁট পোষাক পরে সেই রকম মুড়া-মুড়ি স্টাইলে হেঁটে যেতে দেখেন তাহলে নিশ্চই ইরেকশান হবে বা কুচিন্তা জাগবে। তুমি বুড়া নও এরপরে ও যদি না জাগে তাহলে শফির মতই বলব "তোমার ধ্বজবঙ্গ বিমার আছে। তোমার পুরুষত্ব নষ্ট হইয়া গেছে।"



চিটাগাঙ্গের ভাষায় আর মজার কিছু কথা বলেছেন শফি সাহেব। আর বলেছেন স্কুল কলেজে উলঙ্গ উলঙ্গ____............। এই কথার প্রতিবাদ করা উচিত ছিল সবার আগে, অথচ প্রতিবাদের ইস্যু তেঁতুল। নাকি উলঙ্গ হয়ে যাওয়াটা তেঁনারা নারী জাগরনের জন্য ইতিবাচক দিক বলে বিবেচনায় নিয়েছেন বোঝতে পারলামনা।



তবে উনার ওয়াজে সাঙ্ঘাতিক মজা পাইলাম আরেকটা কথা শুনে তা হইল Birth Control... এর মানে নাকি মরদ ছেলেরে খাঁসী করন। হে আমি ও তাই বলি :p তবে মানুষের ক্ষেত্রে এইটা খাসী না খোঁজা হবে। আর মাইয়া ফোয়া'র বাইচ্চাদানি সেলাই খরি দেওন। এই কথাটা তিনি এমন ভাবে বলেছেন আর এমন এক অঙ্গভঙ্গি করেছেন যে আমি হাঁসতে হাঁসতে দৌড়ে বাথরুমে সফর করে আসছি(শত হোক আমার লেখা-লেখির প্রিয় জায়গা)।



তবে উনার আর একটা চিন্তা আছে,তা হচ্ছে বান্দর,হাতি,বাঘে জঙ্গল ভরে যাচ্ছে। শুয়র ধান নষ্ট করছে তাই এই গুলাকেও বান্ধাইতে হবে মানে Birth Control...। আমরা হুদাই চিল্লাই পশু-পাখি কমে যাচ্ছে দেখলেনতো শফি সাহেব কি বললেন। উনি বুজুর্গ মানুষ অবিশ্বাস করবেননা...।



আর অতি অন্ধ ধার্মিকদের বলছি, নিজেকে বেশি সাধু দেখানোর চেষ্টা করনা কারন আমাদের নবীরা মুটা-মুটি নিষ্পাপ হওয়া সত্বেও নিজেকে বিশ্বাস করেননি আর আমরা তো কোন ছাড়। একটা উদাহরণ দেই-



মুসা (আঃ) যখন হিজরত করেন তখন শোয়াইব(আঃ) তাঁর মেয়েকে পাঠান মুসা (আঃ) -কে তাঁর বাড়িতে নিয়ে আসতে। যেহেতু তিনি শোয়াইব (আঃ) এর বাড়ি চিনতেননা সেহেতু চলার আদব অনূ্যায়ী তিনি শোয়াইব (আঃ) এর মেয়ের পিছে পিছে হেঁটে যাওয়ার নিয়ম। কিন্তু তিনি সামনে সামনে হাঁট০তে থাকলেন আর উনাকে কোনদিকে যেতে হবে বলে দিতে বললেন। কারণ উনি পিছন পিছন হাঁটলে যদি সামনে উনার কুনজর পড়ে যায় তাই তিনি নিজে সামনে ছিলেন।



একটা কথা মনে রাখবেন, মানুষকে দিয়ে ইসলামকে বিচার করবেন না__ ইসলামকে দিয়ে মানুষকে বিচার করবেন! এ জন্য ইসলাম নিয়ে বিস্তর জানার দরকার পড়েনা আমরা স্কুলে বিদায় হজ্জের ভাষণ পড়েছি! যেখানে রাসুল (সাঃ) বলে গিয়েছেন, “আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, কুরান আর সুন্নাহ (রাসুল (সাঃ) এর হাদিস)”! সুতরাং ইসলামে কোনটা সঠিক আর কোনটা বেঠিক আমরা তা কুরান সুন্নাহ থেকে শিখব কোন মানুষকে দেখে নয় হোক তারা নিজেদের পরেহেজগার বলে জাহির করে!



আমি নিজেও একজন পাপি মানুষ এতক্ষন পড়ে নিশ্চই বোঝতে পেরেছেন।



বিদ্রঃ এইটা পড়ে যদি আপনার রোজা হালকা হয়ে থাকে কর্তৃপক্ষকে কোন ভাবে দায়ী করা যাবেনা। আর এই কথা শেষে বললাম আমি কিন্তু আপনি সব শেষে পড়ে থাকলে নিজ দায়িত্বে পড়েছেন আমার দোষ নাই।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

দাদা মুহাইমিন চৌধূরী বলেছেন: http://f.cl.ly/items/2q1k0535331a3u3V1h2Z/Nari - Humayun Azad [407 pages, 13 mb, amarboi.com].pdf

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.