| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক বেশি ভালোবাসি
দাদা মুহাইমিন চৌধূরী
তুই কি এখন ও আগের মত কবিতা লিখিস
আগের মতই কথায় কথায় হেসে উঠিস
এখন ও কি ছোট্ট ভূলে গাল ফুলিয়ে বসে থাকিস
রাগ দেখালে কষ্ট পেয়ে আগের মতই কাঁদিস
তুই কি এখন ও অই ছেলেটার কথা ভাবিস
এখন ও কি অই ছেলেকে ভালোবাসিস
আমায় কি তোর এতটুকু ভাল লাগেনা
একবার আমায় ভালবাসতে স্বাদ জাগেনা
আমার প্রেম বুঝেও কেন বোঝতে চাস্না
তরে ছাড়া একা থাকতে ভাল লাগেনা
তুই কি আর এই জীবনে আমার হবিনা
দুঃখ গুলো আমায় দিয়ে ধন্য করবিনা
তোর সুখেতে দুঃখ পেয়ে ও আমি সুখি
তোর দুঃখেতে হাজার সুখেও আমি দুঃখি
তোর মুখের হাসিই আমার চরম খুশি
কারন তোকে অনেক বেশি ভালোবাসি
১৬-০৭-২০১৩
০৪:০৪AM
©somewhere in net ltd.